33.8 C
Dhaka, BD
বুধবার, জুলাই ১, ২০২৬

ধামরাইতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে অবৈধ বালু খেকোরা,হুমকির মুখে বংশি নদী”

ধামরাই উপজেলার বংশী নদী হতে অবৈধ ভাবে চলছে বালু উত্তোলন, এর ফলে চরম হ্নমকির মুখে পড়ছে ফসলি জমি ও নদীর আশে পাশের এলাকার মানুষ। ধামরাইয়ের চৌহাটে বংশী নদী হতে বালু উওোলনের ফলে ভাঙ্গনের মুখে পরেছে তীরবর্তী বসবাসকারী বাড়িঘড় ও একটি ব্রিজ আর এসব অবৈধ বালু ব্যবসার কারনে ড্রাম ট্রাক চলাচলের কারনে নস্ট হচ্ছে সরকারি রাস্তা-ঘাট।

চৌহাট ইউনিয়নের চৌহাট বাজার ও পালবাড়ী ঘাটে চলছে এর কার্যৃক্রম আব্বাস. সুজন .পলাশ .সুলতান. আফাজ সিদ্দিক ত্ত বাবুর বিরুদ্ধে অবৈধ বালু ব্যবসা করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, মাসের পর মাস ধরে চলছে তাদের এ ব্যবসা।

আরালিয়া দিয়ে বয়ে যাত্তয়া বংশী নদী হতে এসব উত্তোলত চলছে।আর লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বালু খেকোরা।রহস্য জনক কারণে প্রশাসন নিরব। লাল মিয়া ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন যাবত বাণিজ্যিক ভিত্তিতে অবৈধভাবে দিনরাত বালু উত্তোলন করেছে নিজ নিজ এলাকার প্রভাবশালী চক্রের সহযোগিতায় । ফলে ক্ষতির মুখে পড়েছেন নদী তীরবর্তী বাড়ীঘর,স্কুল মাদ্রাসা ও ফসলিজমি। এছাড়া বালু উত্তোলন করে ড্রামট্রাক দিয়ে উপজেলার বিভিন্ন জায়গায় সরবরাহ করার ফলে হুমকির মুখে পড়ছে রাস্তা-ঘাট । শুধু তাই নয় আসছে বর্ষা মৌসুমে ড্রেজারের কারনে ফসলী জমিসহ বাড়ীঘর পুণরায় নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশস্কা করছে এলাকাবাসি।

সরেজমিনে গিয়ে দেখাযায়, ধামরাই উপজেলার আরালিয়ার সিতিপার্লি গ্রামের মোঃ লালমিয়া,ও আমিনুল, আড়ালিয়ায় স্থানীয় প্রভাব খাটিয়ে দিনরাত অবৈধভাবে লক্ষ লক্ষ টাকার বালু উত্তোলন করে যাচ্ছে।

প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদের পাশাপাশি বিভিন্ন স্থানের ভরাট করে বিক্রি করে আসছেন । স্থানীয় সচেতন মহল অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি এবং মজুদের ঘটনায় তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ বলেন অবৈধ বালু ব্যবসায়ীদের কোন ছাড় দেয়া হবে না যদি এমনটা হয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেয়া হবে।

বামনডাঙ্গায় ধান ও গম ক্রয়ের উদ্বোধন ।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় ধান ও গম ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১২ ঘটিকায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় বামনডাঙ্গা খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাপার দপ্তর সম্পাদক রাকিব মোহাম্মদ হাদিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রেজা-ই-মাহমুদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া, বামনডাঙ্গা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয়দের মধ্য সোহানুর ইসলাম সুজন,শচীন বাবু প্রমুখ।উল্লেখ্য,চলতি মৌসুমে ২৯২ টন ধান ও ২৪.৫০০টন গম ক্রয় করবেন বামনডাঙ্গা গুদাম। কৃষকদের কাছ থেকে ২৮ টাকা কেজি দরে গম ও ২৬ টাকা কেজি দরে ধান ক্রয় করা হবে।

পরিশেষে,বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন জামেমসজিদের পেশ ইমাম উপস্থিত সকল কে নিয়ে দোয়া করেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক সম্পাদক হলেন জাবির সালেহীন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা এস.এম মাহবুবুর রহমান সালেহীন ব-গঠিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর আন্তর্জাতিক বিষয়ক উপ-সম্পাদক পদে নিযুক্ত হয়েছেন।

আন্তর্জাতিক বিষয়ক এইউপ- সম্পাদক মাদারীপুর জেলার কাল কিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সোলায়মান সরদার এর পুত্র। পরিবার থেকেই মুজিব আদর্শ  ধারণ করা এই নেতা এর আগে গত নির্বাচনে কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক নির্বাচনী কমিটির ঢাকা-২০ আসনের সমন্বয়কের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক এবং মাদারীপুর জেলা ছাত্রকল্যান সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ত্যাগী এই ছাত্রনেতার মূল্যায়নে উচ্ছ্বসিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা।এ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি বায়েজিদ রানা কলিন্স বলেন,” কর্মীবান্ধব এই নেতার ত্যাগ ও পরিশ্রমের মূল্যায়ন করায় আমরা আনন্দিত এবং সেই সাথে কেন্দ্রীয় ছাত্রলীগকে ধন্যবাদ।” শাখা ছাত্রলীগের সহ-সভাপতি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মিজানুর রহমান বলেন,”ভাই দীর্ঘদিন ছাত্রলীগের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, তার মূল্যায়ন হওয়ায় ছাত্রলীগের প্রতি কর্মীদের এবং সাধারন শিক্ষার্থীদের আস্থা বাড়ছে।”এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রলীগের নেতা নাঈম উল ইসলাম বলেন“একজন কর্মীবান্ধব ছাত্রলীগ নেতার মূল্যায়ন হয়েছে।আশা করি তিনি তার উপর আর্পিত দায়িত্ব যথার্থভাবে পালন করবেন”
এ বিষয়ে সেভ দ্যান্যাচার অব বাংলাদেশ জাবি শাখার সভাপতি বিশিষ্ট পরিবেশ গবেষক তৌফিক আহমেদ বলেন, “সালেহী ভাই অনেক ভাল মনের এক জন মানুষ ,তার মতন পরিশ্রমী ও কর্মী বান্ধব ছাত্র নেতা তার পরিশ্রমের যোগ্য মূল্যায়ন পেয়েছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ এর সেতু বন্ধন গড়তে এর কর্মী বান্ধক ছাত্রনেতা দেশের জন্য কল্যাণ কর বাত্রা বয়ে আনবে”।

বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের দায়িত্ব প্রদান করায় বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখহাসিনা, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রেজওয়ানুলহক চৌধুরী শোভন ও বিপ্লবী সাধারণ সম্পাদক গোলামরাব্বানীকে কৃতজ্ঞতা জানিয়ে এস,এম,মাহবুবুর রহমান সালেহীবলেন,” এইn সংগঠন আমার প্রানের সংগঠন। নামের পাশে পদবী থাকুক বা নাথাকুক, সংগঠন এর স্বার্থে আজীবন ত্যাগ করতে রাজী আছি। আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব,সংগঠনের স্বার্থে এবং জননেত্রীদেশ রত্ন শেখহাসিনার প্রশ্নে আপোষহীন ভাবে কাজ করব, ইনশাআল্লাহ। বাংলাদেশ ছাত্রলীগকে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে আরো গতিশীলএবং সুসংগঠিত করতে দৃঢ় তার সাথে কাজ করে যাবো।”

প্রধানমন্ত্রীশেখহাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাবি ছাত্রলীগের মিছিল

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৯ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুভেচ্ছা মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

আজ শুক্রবার (১৭, মে) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশেসকলে মিলিত হয়।

এই সময় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, ‘১৯৮১ সালের আজকের এ দিনে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য এসেছিলেন। সেসময় সামরিক শাসনের অবসান ঘটিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। দেশের মানুষের প্রতি তার ভালবাস ও ত্যাগ আজও অব্যাহত রয়েছে।’

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বেদনাবিধুর ঘটনাপ্রবাহের আগে বোন শেখ রেহানাকে নিয়ে বিদেশ যান শেখ হাসিনা। বেলজিয়াম থাকার সময় তিনি বাবা-মা হত্যার কাহিনি জানেন। পরে সেখান থেকে জার্মানি হয়ে নয় দিন পর আসেন ভারতের দিল্লিতে। সেখানে গিয়েই তিনি জানতে পারেন পরিবারের সবাইকে হত্যার কথা। এরও ছয় বছর পর ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন শেখ হাসিনা।

সেই থেকে এই দিনটিকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

ঠাকুরগাঁওয়ে কল্পনা কালেকশনকে প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁও শহরের অবৈধ মালামাল বিক্রি করায় কল্পনা কালেকশন নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে এই অর্থদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্ণি শিখা আশা।

দণ্ডপ্রাপ্ত মঈনুল ইসলাম কল্পনা কালেকশন ব্যবসায়ীর মালিকের ছোট ভাই।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলার আলোকে বলেন, এই স্টোরে প্রচুর পরিমান ইন্ডিয়ান মালামাল পাওয়া গেছে। যেগুলোতে কোন আমদানি কারকের সিল নেই। সেই সাথে তারা নিজেদের মতো করে পণ্যের দাম বসিয়ে বিক্রি করছে। সেজন্য আজ তাদের এখানে ভোক্তা অধিকারের ৪০ধারায় তাদেরকে ৫০হাজার টাকার অর্থদ- দেয়া হয়েছে। সেই সাথে তাদের এর অবৈধ মালামালগুলো নষ্ট করে দেয়া হবে।

এসময় ভূমি অফিসের পেশকার চন্দন কুমার দে,সেনেটারী ইন্সপেক্টর আখতার অফিসার সহ আনসার বাহিনীর ২জন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ধামরাইয়ে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে, নিহত ১ আহত ৪

ঢাকার ধামরাইয়ে সুয়াপুর এলাকায় সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে কাজলী বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত চার জন।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে ধামরাইয়ের শ্রীরামপুর-সুয়াপুর শাখা সড়কের ইশান নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজলী ধামরাইয়ের সুয়াপুরের মঈনুদ্দিনের মেয়ে।

পুলিশ জানায়, দুপুরে সুয়াপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি ইশান নগর আসলে অপর দিক থেকে আসা শ্রীমাপুরগামী বেঙ্গল গ্রুপের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই মৃত্যু হয় কাজলী বেগমের।এসময় আহত ব্যাক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন ছোটন বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও ট্রাকের চালক পালিয়ে গেছে। এছাড়া এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেনাপোলে ভারতীয় নাগরিক আটক

বেনাপোল সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি দুই লাখ টাকাসহ অর্জুন বিশ্বাস (২৫) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৫ মে) রাতে বেনাপোল সীমান্তবর্তী সাদিপুর সড়ক থেকে তাকে আটক করা হয়।আটক অর্জুন বিশ্বাস ভারতের উত্তর ২৪ পরগুনার বঁনগা গ্রামের অরবিন্দু বিশ্বাসের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবরে জানতে পেরে, বেনাপোল সাদিপুর সড়ক থেকে তল্লাশি করে বাংলাদেশি দুই লাখ টাকা পাওয়া যায়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করেন।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ জানান, তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ধামরাইয়ের খাতরা গ্রামে জমিকে কেন্দ্রকরে বিরোধ নিয়ে ৪ ব্যক্তি আহত।

ধামারাই উপজেলার কুল্লা ইউনিয়নে গ্রাম্য মারামারিতে রক্তে রঞ্জিত।

স্থানীয় সুএে জানা গেছে, খাতরা গ্রামের বাসিন্দা জলিলের ছেলে মাইনউাদ্দিন ও আবদুল গণির পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ একখন্ড জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার দিবাগত রাতে মাইনউদ্দিনের নেতৃত্বে বিরোধপূর্ণ জমি দখল চেষ্টাকালে উভয় পরিবারে সংঘর্ষ হয়।

এসময় গ্রামের পাড়া-প্রতিবেশী কয়েকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পরিবারের ৪ জন আহত হয়।
তবে মাথা ফেটে আবদুল গণির শরীর থেকে অতিরিক্ত রক্ত বের হয়ে যাওয়ার ফলে তার অবস্থা আশংকাজনক হয়ে পড়ে বলে জানিয়েছে ধামরাই উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় অভিযোগ করা হয়েছে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা হালদাকে ‘দিদি’বলায় লাথি মেরে মাছ ফেলে দিলেন এসিল্যান্ড!

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা হালদাকে ‘দিদি’ বলে সম্বোধন করায় তিনি লাথি দিয়ে এক মাছ ব্যবসায়ীর ঝুড়ি ড্রেনে ফেলে দিয়েছেন। উপজেলার পূর্ববাজার ডাকবাংলোর সামনে বুধবার (১৫ মে) এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাছ ব্যবসায়ী লায়েক আহমেদ বলেন, ‘ডাকবাংলোর সামনে বাজার বসানোর নিয়ম না থাকলেও ব্যবসায়ীরা আগে থেকেই সকালে ওখানে মাছ বিক্রি করে আসছিলেন। বুধবার সকাল ১০টার দিকে এসিল্যান্ড ডাকবাংলোর সামনে বসানো মাছের বাজার সরাতে বলেন। সে সময় তাকে বলি—‘সরাচ্ছি দিদি।’

এরপর সঞ্চিতা বলেন, ‘দিদি বললি কেন।’ এরপর ইংরেজিতে গালি দেন এবং মাছের ঝুড়িতে লাথি দেন। ঝুড়িটি তখন পাশের ড্রেনে পড়ে যায়। এ ঘটনায় অন্য মাছ ব্যবসায়ী সবাই ক্ষুব্ধ হন।

এই ঘটনার পর এসিল্যান্ড সঞ্চিতা কর্মকার স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ‘ঘটনাটি ঠিক হয়নি। আমি এ বিষয়ে দুঃখ প্রকাশ করবো।’ তবে এরপর তিনি আর কারও সঙ্গে যোগাযোগ করেননি বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এ বিষয়ে জানার জন্য বুধবার সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

যশোরের বেনাপোলে স্বামীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

বেনাপোলে একাধিক পরকীয়া প্রেমের নায়িকা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বিদেশ থেকে আসা স্বামী জামাল হোসেনকে (৩৬) দেশে আসার মাত্র ১০ ঘন্টা পর প্রেমিকদের সহযোগিতায় কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতর পরিবার। বুধবার নিজ বাড়ির বেড রুমে স্ত্রী আয়েশা তার স্বামীকে কতিথ প্রেমিক ও নিজ বাবা মায়ের সহযোগিতায় হত্যা করে। এঘটনায় তাৎক্ষনিক পুলিশ আয়েশার মা-বাবা সহ তিনজনকে আটক করেছে।

নিহত জামাল হোসেন বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের হবিবর রহমানের ছেলে।আটককৃতরা হলো- নিহত জামালের স্ত্রী আয়েশা খাতুন, শশুর রিয়াজুল ইসলাম টুক,ও শাশুড়ী ফুলবুড়ি।

নিহতর বাবা হবিবার রহমান অভিযোগ করে বলেন, তার ছেলে প্রায় ১৫ বছর যাবৎ মালায়েশীয়া থাকে।একই গ্রামের রিয়াজুলের মেয়ে আয়েশার সাথে তার প্রায় ১৫ বছর বিবাহ হয়। আর বিগত এই ১৫ বছরে তার ছেলে মালায়েশীয়া থেকে মাত্র ৩ বার বাড়ি এসেছে। তার বাড়ি না থাকার কারনে স্ত্রী আয়েশা এলাকার বিভিন্ন ছেলের সাথে প্রেম করত। প্রায় কারো না কারো সাথে সে মোটর সাইকেলে বাড়ি থেকে বের হয়ে দুই তিন দিন পর বাড়ি ফিরত। তার ছেলের আলাদা করে বাড়ি যে বিল্ডিং তৈরী করেছে সেই বিল্ডিংয়ে আয়েশা ও তার মা বাবা বসবাস করত। ছেলে গতকাল মঙ্গলবার বাড়ি বেলা ২ টার সময় মালায়েশীয়া থেকে আসে। আর রাত ১২ টার সময় তার বুকে পেটে ছুরিকাঘাত করে হত্যা করে। তবে কার সাথে প্রেম করত তার ছেলের স্ত্রী এ প্রশ্নে তিনি এলাকার লোকের বাধার মুখে নাম বলতে অস্বীকার করে।

স্থানীয়রা জানায়, স্বামী বিদেশ থাকার সুযোগে আয়েশা একাধিক প্রেম সম্পর্ক গড়ে তোলে এলাকায়। কেউ তাকে ফোন করে ডাকলে সে মোটরসাইকেল ভাড়া ঘরে দুই তিনদিন একাধারে হারিয়ে যেত। এর আগে যখন তার স্বামী বিদেশ থেকে বাড়ি আসে তখন তাকে বিদ্যুতের তার জড়িয়ে হত্যা করার চেষ্টা করে বলে এলকার জনসাধারন অভিযোগ করেন।এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি ৯ (তদন্ত) আলমগীর হোসেন বলেন, হত্যার তদন্তের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তাদের সাথে আলাপ চলছে কেবা কাহারা এ হত্যাকান্ডের সাথে জড়িত তদন্ত না করে কিছু বলা যাবে না।

সর্বশেষ আপডেট...