27.3 C
Dhaka, BD
সোমবার, জুন ৮, ২০২৬

ধামরাইয়ে প্রাথমিক সরকারী স্কুলের ক্লাশরোম ব্যবহার করে কোচিং বাণিজ্য

ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের মাদারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে স্কুলের সহকারী শিক্ষিকা মোসাঃ আফরোজা সুলতানার সহযোগিতাই স্কুলের ক্লাশরোম ব্যবহার করে দীর্ঘদিন যাবত কোচিং বাণিজ্য পরিচালনা কারিতেছে একই গ্রামের মোঃ মোবারক হোসেন।

তবে অনুসন্ধানে জানাযায় মাদারপুর গ্রামে মোবারক হোসেন হলেন মাদারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা মোসাঃ আফরোজা সুলতানার স্বামী। আফরোজা স্বামীর সুলতানা দীর্ঘদিন যাবত স্কুলের ছাত্র-ছাত্রীদের এই ভাবে তার কাছে কোচিং করাতে বাধ্য করান। যে ছাত্র তার স্বামীর কাছে কোচিং করবে না তাকে পরীক্ষার মধ্যে নাম্বার কম দেওয়া হবে। কোচিং সেন্টার নয় যেন কসাইখানা। স্কুলে ক্লাশ নাম মাত্র করায় আফরোজা। এই ছাড়া কোচিং সেন্টারে ভর্তি না হলে ছাত্র-ছাত্রীদের সহকারী শিক্ষিকা আফরোজা, স্কুলে নম্বর কম কিংবা ব্যবহার খারাপ করারও অভিযোগ রয়েছে । সেই সাথে আরো অভিযোগ রয়েছে স্কুলের সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার।

আজ সকাল ৮ ঘটিকার সময় মাদারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এই দৃশ্য চোখে পরে। দেখা যায় একটি ক্লাশরোম ও শিক্ষকদের অফিসরোম খোলে মোঃ মোবারক হোসেন নামের ঐ ব্যাক্তি প্রায় ৩০জন শিক্ষার্থী নিয়ে কোচিং করায়তেছে। এই সময় কয়েকজন ছাত্র-ছাত্রীদের কাছে জানতে চাইলে তারা বলেন আমরা এই স্যারের কাছে অনেক দিন যাবত পড়ি। কোচিং করার বাবদে আমাদের কাছ থেকে প্রতিমাসে ২০০-৪০০শত টাকা দিতে হয়। শিক্ষার্থীরা আর বলে স্যার আমাদের স্কুলের কোন স্যার না। স্যারের বউ আমাদের স্কুলের ম্যাডাম(শিক্ষিকা)। ম্যাডাম আমাদের স্যারের কাছে কোচিং করতে বলেছে। কোচিং না করলে আমাদের পরীক্ষার সময় খাতায় নাম্বার কম দিবে ।

এই ব্যাপারে পঞ্চম শ্রেণীর ছাত্র মোঃ সালাউদ্দিন,সিয়াম, জাকির হোসেন,শাকিব, মারুফ , আমরা দীর্ঘদিন ধরে এই স্যারের কাছে প্রাইভেট ও কোচিং করি। আমরা যদি স্যারের কাছে কোচিং না করি, তাহলে পরীক্ষার সময় খাতায় নাম্বার কমসহ আমাদের সাথে খারাপ ব্যাবহার করে। এই সময় সালাউদ্দিন নামে ছাত্র আর বলে আমাদের সাথে একটি মেয়ে পড়ত তাকে দিয়ে ধান সিদ্ধ করার সময় তার হাতে আগুনের ছেকা লেগে হাত পুড়ে দীর্ঘ স্কুলে আসতে পারে নাই।

এই ব্যাপারে স্কুলের ছাত্রের বাবা মোঃ সাইফুল ইসলাম বলেন, সুলতানা ম্যাডাম ছোট বাচ্চাদের সাথে প্রায় সময় খারাপ ব্যাবহার করে। সে স্কুলের ছাত্র-ছাত্রীদের দিয়ে নিজের বাড়ীর কাজ পর্যন্ত করায়।

এই ব্যাপারে ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ শহীদুল ইসলাম বলেন, আমরা ম্যানেজিং কমিটির সদস্যরা বার বার বলাসত্বে ও আফরোজা ম্যাডাম সে কথার কোন গুরুত্ব না দিয়ে তার ইচ্ছামত বেআইনি ভাবে স্কুলের কক্ষ খোলে স্বামীকে দিয়ে কোচিং করান। তিনি আর বলেন,আমরা বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারের কাছে মৌখিকভাবে জানিয়েও কোন কাজ হয়নি।

এই ব্যাপারে স্কুলের ম্যানিজিং কমিটির সভাপতি মোঃ ছালাম বলেন, সরকারী স্কুলে ক্লাশরোম ব্যাবহার করে বাহিরের লোক কোচিং করাতে পারে না। তবে কে বা কারা কোচিং করায় তা আমার জানা নেই।

এই ব্যাপারে কোচিংয়ের মাষ্টার মোঃ মোবারক বলেন, আমি কিছু দিন ধরে স্কুলে বাচ্চাদের কোচিং করায়। চাবির কোথায় পেলে বললে তিনি বলেন আমার স্ত্রী সুলতানা এই স্কুলের মাষ্টার তাই আমার কাছে একটি চাবি থাকে। সেই চাবি দিয়ে স্কুলের ক্লাশরোম খোলে বাচ্চাদের পড়ায়। তিনি আর বলে আমার বাড়ীতে ব্লাকবোড নাই। তাই স্কুলে ব্লাকবোডের বাচ্চাদের পড়াতে সুবিধা হয়।এই জন্য স্কুলে পড়ায়।

এই ব্যাপারে সহকারী শিক্ষিকা মোসাঃ আফরোজা সুলতানা বলেন, আমার কাছে স্কুলের একটি চাবি থাকে সেই চাবি দিয়ে স্কুলের ক্লাশরোম খোলে আমার স্বামীর কোচিং করায়। আমি সহকারী শিক্ষা অফিসার (এটিও) মোঃ সাইদুর ভাইয়ের কাছে কোচিংয়ের বিষয়ে বলেছি।

এই ব্যাপারে মাদারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ রাবিয়া খাতুন বলেন স্কুলের ক্লাশরোম ব্যাবহার করে কোচিং করানোর ব্যাপারে আমি কিছু জানিনা। তবে স্কুলে দপ্তরী না থাকায় স্কুলের চাবি আমার কাছে একটি ও আমার সহকারী শিক্ষিকা আফরোজা সুলতানার কাছে একটি চাবি থাকে।

এই ব্যাপারে সহকারী শিক্ষা অফিসার (এটিও) মোঃ সাইদুর রহমান বলেন, সরকারী স্কুলে কোচিং করা সম্পুর্ণভাবে নিষিদ্ধ। তবে স্কুলের ক্লাশরোমে কোচিং করানো হয় সেটা আমার জানা ছিল না। যদি স্কুলে কেউ কোচিং করায় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।

এই ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোঃ কাজী রাশেদ মামুন বলেন, সরকারী স্কুলের ভবন ব্যাবহার করে কোচিং করানোর বিষয়ে আমি জানি না। যদি তথ্য সঠিক হয় তাহলে সহকারী শিক্ষিকার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চিকিৎসাসেবা ওষুধ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে ।

আজ সোমবার সকালে সাভার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এল,জি,এস,পি-৩ এর অর্থায়নে এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়। মেডিসিন, হৃদরোগ, চরম,নাক,কান,গলা,গাইনি, চক্ষু ও শিশু সহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানটি তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর এর সভাপতিত্বে ,উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব মঞ্জুরুল আলম রাজীব।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ এর বিভিন্ন ওয়ার্ডের মেম্বার গণ ।

উক্ত ফ্রি হেলথ ক্যাম্প সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে । দিনব্যাপী অনুষ্ঠিত উক্ত হেলথ ক্যাম্প এর ফলে প্রায় দুই বা তিন হাজারের বেশি সাধারণ জনগণ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এসময়ের চিকিৎসা নিতে আসা রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

ঠাকুরগাঁওয়ে ১৯তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস র‌্যালি ও আলোচনা সভা ।

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য বিভাগের আয়োজনে ১৯তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে

র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঠাকুরগাঁও সিভিল সার্জন এর কর্যালয় হতে একটি র‌্যালি বের হয়।র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কর্যালয়ে এসে শেষ হয়।র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডা: শাহাজাহান নেওয়াজে এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডা:মোজাম্মেল হক,ডা: সাজ্জাদ হায়দার শাহীন, ডা:সুব্রত কুমার সেন,ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউটের পরিচালক অঞ্জলি সরেন প্রমূখ।

এছাড়াও র‌্যালিতে ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

ন্দরগঞ্জের ছাপড়হাটী ইউপি’র ওয়ার্ড সভা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জের ছাপড়হাটী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্যের বাসভবনের উঠানে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্বামী। ওয়ার্ড সদস্য মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধাপাচিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি- আবু বক্কর সিদ্দিক, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. আশরাফুল আলম। ইউপি সচিব- ধনঞ্জয় কুমারের পরিচালনায় এ ওয়ার্ড সভায় উপস্থিত ছিলেন, বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মজিবুর রহমান, মো. আব্দুস সামাদসহ বিভিন্ন স্তরের সূধীজন।

উল্লেখ্য, ইউনিয়নটির ২ নম্বর ওয়ার্ড সভায় বাস্তবায়িত এবং বাস্তবায়িতব্য এলজিএসপি প্রকল্প বিষয়ে বিষদ আলোচনা ও মতামত গৃহীত হয়।

আশুলিয়ায় চাকুরীতে পুনর্বহালের দাবিতে পোশাক শ্রমিকদের অনশন

আশুলিয়ায় চাকুরীতে পুনর্বহালের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে অনশন কর্মসূচী পালন করেছে ডংলিয়ন ফ্যাশন বিডি লিমিটেড নামক তৈরী পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার সকাল থেকে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের ইউনিক এলাকায় অবস্থতি কারখানাটির মূল ফটকের সামনে এ অনশন কর্মসূচী পালন করেছে তারা।

অনশন কর্মসূচীতে অংশ নেয়া শ্রমিকরা জানায়, গত ১৮ মার্চ ডংলিয়ন ফ্যাশন বিডি লিমিটেড কারখানার এপিএম জহিরুল এক নারী শ্রমিককে যৌন হয়রানি করেন। এঘটনায় কর্মরত শ্রমিকরা ওই কর্মকর্তার বিচার দাবি করলে গত ৯ এপ্রিল একযোগে ১৭ জন শ্রমিককে ছাঁটাই করে দেন কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে দফায় দফায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে পুলিশ দিয়ে তাদের ভয় ভীতি দেখনো হয়। তাই তারা উপায় না পেয়ে আমরন অনশনে বসেছেন।

ছাটাইকৃত শ্রমিক বিউটি আক্তার বলেন, আমাদের এক সহকর্মীকে যৌন হয়রানি করায় বিচার দাবি করায় কর্তৃপক্ষ অন্যায়ভাবে ১৭ জন শ্রমিককে ছাটাই করে দেয়। তাই আমরা ওই কর্মকর্তার বিচার এবং চাকুরীতে পুনর্বহালের দাবিতে অনশন কর্মসূচী হাতে নিয়েছি।

বাংলাদেশ বস্ত্র পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সারোয়ার হোসেন বলেন, পোশাক শ্রমিকদের অনশনের ঘটনায় আমরা শিল্প এলাকায় বিভিন্ন শ্রমিক সংঠগনের নেতাকর্মীরা মালিক পক্ষের সাথে বিয়টি নিয়ে আলোচনা করেছি।

তবে মালিকপক্ষ তাদের সিদ্ধান্তে অনর রয়েছেন। ইতিমধ্যে কয়েকজন শ্রমিক অসুস্থ্য হয়ে পরায় আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করেছি।

সাভারে স্ত্রীকে দিয়ে ডেকে নিয়ে শিশু ধর্ষন, থানায় মামলা দায়ের

সাভারে নিজের স্ত্রীকে দিয়ে ডেকে নিয়ে এগারো বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে ইমরান (৩০) নামে এক বখাটের বিরুদ্ধে।

এঘটনায় ভুক্তভোগী শিশুটির বড় বোন বাদি হয়ে শনিবার সকালে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে শুক্রবার রাতে পৌর এলাকার কাতলাপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে।

মামলার বাদি ফাতেমা বেগম বলেন, ধর্ষনকারী ইমরান সম্পর্কে আমাদের বেয়াই হয়। শুক্রবার রাতে ইমরানের স্ত্রী আমার ছোট বোনকে তাদের বাসায় ডেকে নিয়ে যায়। পরে তার স্বামী ইমরান আমার বোনকে জোরপূর্বক ধর্ষন করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ধর্ষনের ঘটনায় ভুক্তভোগী শিশুটির বড় বোন মামলা দায়ের করেছে। পরে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহ রয়েছে বলেও জানান তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের কল্যাণে গঠিত সুহৃদ এর যাত্রা শুরু

এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি গঠিত সমিতি। এই সমিতি প্রাক্তন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে।
উল্লেখ্য যে এই সমিতি নিয়মিত সদস্যদের চাঁদার বাইরে ও একটি কল্যান ফান্ড পরিচালনা করে যা সুহৃদ চ্যারিটি ফান্ড নামে পরিচিত৷
সুহৃদ   এর সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ ভূঁইয়া বলেন, “সুহৃদ প্রাক্তন শিক্ষার্থীদের কল্যাণে গঠিত তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন যে কোন শিক্ষার্থী এর সদস্য হতে পারবেন, সদস্য হতে হলে নির্দিষ্ট সদস্য ফর্ম, যা অনলাইনে ও আছে পূরণ করে পাঠাতে হবে, এক কালীন রেজিস্ট্রেশন ফিস ৫০০ টাকা, মাসিক চাঁদা ১০০ টাকা৷
উল্লেখ্য সদস্ রেজিস্ট্রেশন ফিস এবং মাসিক চাঁদার অর্থ শুধু মাত্র সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে, সুহৃদ সদস্য দের কেউ অসুস্থ হলেই কেবল এ চাঁদারঅর্থ ব্যবহৃত হবে”।
তিনি আর ও বলেন, “চ্যারিটিফান্ডে যে কেউ যে কোন সময় যে কোন পরিমান অর্থ সহায়তা করতে পারেন৷ চ্যারিটিফান্ডে মাসিক ৫০০ বা ১০০০ টাকা করে ও সহায়তা করতে পারেন, চ্যারিটিফান্ডের অর্থ প্রাক্তন জাবিয়ানদের জরুরী চিকিৎসা সহায়তা প্রয়োজনে চাহিদা এবং ফান্ডের অবস্থার সমন্বয়ে ব্যবহৃত হয়”।
তিনি প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ”আপনাদের অবগতির জন্য আমরা সুহৃদ এর কার্যক্রম পরিচালনা করতে কোন ফান্ডেরই অর্থ ব্যয় করিনা । সেটা আমাদের নিজেদের অর্থ দ্বারা পরিচালিত, আপনারা সুহৃদ এর সদস্য হন নিজের জন্যই”।

ধামইরহাটে দুই মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর ধামইরহাটে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল সন্ধ্যায় ওসি জাকিরুল ইসলামের নেতৃত্বে এ.এস.আই নুরুন্নবী ও সারোয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সাতানা পিয়াজির মোড়ে মৃত মোজাফফর রহমানের ছেলে রনি (২৮) বাড়ীতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ আটক করে।

অপরদিকে, উপজেলার রুপনারায়নপুর গ্রামের ৭টি মাদক মামলার আসামী ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মৃত মোসলেম উদ্দিনের ছেলে উকিল বাবু (২৯) কে ১০পিছ ইয়াবাসহ আটক করা হয়।

ডিউটি অফিসার এস.আই আমিরুল ইসলাম জানান, আসামীরা মাদক ব্যবসায়ী ও তাদের নামে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার মধুমতি মডেল টাউনের (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ শুক্রবার সকাল ১০টায় প্লট মালিকদের বৈঠক ।

গত বৃহস্পতিবার সাভারের আমিনবাজারে মধুমতি মডেল টাউনের আবাসিক প্রকল্প অবৈধ ও বেআইনি ঘোষণার রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চের এই সিদ্ধান্তের ফলে আমিনবাজারে মধুমতি মডেল টাউনের ওই প্রকল্পের বৈধতা পাওয়ার আর কোনো সুযোগ থাকছে না। আপিল বিভাগের রায় অনুযায়ী, ওই প্রকল্পের ক্রেতাদের প্লটের দামের দ্বিগুণ অর্থ এখন ফেরত দিতে হবে প্রকল্পের নির্মাতা প্রতিষ্ঠান মেট্রো মেকার্সকে।পাশাপাশি বিলামালিয়া ও বেইলারপুর মৌজার যে জলাভূমি ভরাট করে মধুমতি মডেল টাউন গড়ে তোলার কাজ শুরু হয়েছিল, সেই জলাভূমি আগের অবস্থায় ফিরিয়ে নিতে হবে ছয় মাসের মধ্যে।

আমিন বাজারের অদূরে বন্যার পানি প্রবাহ এলাকা ভরাট করে মধুমতি মডেল টাউন প্রকল্প বাস্তবায়নের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৪ সালের ১৪ অগাস্ট হাই কোর্টে একটি রিট আবেদন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা। প্রকল্পটি রাজউকের অনুমোদিত নয় বলেও সেখানে জানানো হয়।ওই রিটের শুনানি করে ২০০৫ সালের ২৭ জুলাই হাই কোর্ট প্রকল্পটি অবৈধ ঘোষণা করে রায় দেয়। পরে ২০১২ সালের ৭ অগাস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও সেই রায় বহাল থাকে।এর পর দুই বছরে মেট্রো মেকার্স ও জমির মালিকদের পক্ষ থেকে মোট পাঁচটি রিভিউ আবেদন করা হয় সর্বোচ্চ আদালতে। সেসব আবেদনের ওপর শুনানি করে বৃহস্পতিবার আপিল বিভাগ তা খারিজ করে দিল।পুনর্বিবেচনার আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, আব্দুল মতিন খসরু, ফজলে নূর তাপস, আব্দুস সাত্তার ও নিখিল সাহা।

এছাড়া প্লট মালিক আনসার উদ্দিনসহ আরও ৫৫ জন প্লট মালিকের পক্ষে এবং আব্দুস সাত্তারসহ ১৮ জন প্লট মালিকের পক্ষে আরও দুটি রিভিউ আবেদন করা হয়।সর্বোচ্চ আদালত এর সবগুলো খারিজ করে দিয়ে আগের সিদ্ধান্তেই অনড় থাকল।

আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে বিলামালিয়া ও বেইলারপুর মৌজায় মধুমতি মডেল টাউন এলাকার জলাভূমি ছয় মাসের মধ্যে আগের অবস্থায় ফিরিয়ে আনতে ওই প্রকল্পের নির্মাতা প্রতিষ্ঠান মেট্রো মেকার্সকে নির্দেশ দেওয়া হয়।মেট্রো মেকার্স তা না করলে রাজউককে এই দায়িত্ব নিতে বলে সুপ্রিম কোর্ট। তবে সেক্ষেত্রেও মেট্রো মেকার্সকেই খরচ মেটাতে হবে।

রায়ে বলা হয়, “ছয় মাসের মধ্যে নিবন্ধন খরচসহ ক্রেতাদের প্রদেয় টাকার দ্বিগুন পরিশোধ করতে মেট্রো মেকার্সকে নির্দেশ দেয়া হচ্ছে।”

সুপ্রিম কোর্টের মন আদেশের প্রেক্ষিতে আজ শুক্রবার সকাল ১০ টার দিকে মধুমতি প্লট মালিক সোসাইটি ঐক্য পরিষদ এক জরুরি সভার আয়োজন করেন,

উক্ত সভায় উপস্থিত ছিলেন, মধুমতি প্লট মালিক ঐক্য সোসাইটির প্রেসিডেন্ট জানাব এডভোকেট মোঃ আবদুস সাত্তার , জানাব নুরুল আমীন ভাইস প্রেসিডেন্ট (১) ,জনাব মোঃ আনোয়ার হোসেন ভাইস-প্রেসিডেন্ট (২) জানাব শাহ্‌ নেউয়াজ খাঁন –জেনারেল সেক্রেটারী  সহ আরো অনেকেই ,

এ সময় বক্তারা বলেন তাহাদের সবার দাবী তারা ন্যায্য , তারা ন্যায্য অধিকার চায় । পাশাপাশি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সু-দৃষ্টি কামনা করছেন প্লট মালিক গন ।

অবশেযে প্লট মালিক ঐক্য সোসাইটির-প্রেসিডেন্ট জানাব এডভোকেট মোঃ আবদুস সাত্তার আগামী শুক্রবার (03/04/2019) ইং তারিখ সকাল ১০টায় সকল প্লট মালিকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে সভার কাজ শেষ করেন ।

ঠাকুরগাঁওয়ের গড়েয়া কেন্দ্রীয় কবর স্থানের সীমানা প্রাচীর নির্মান কাজের “শুভ উদ্বোধন”

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাটের কেন্দ্রীয় “গোরস্থানের সীমানা প্রাচীর এর কাজের শুভ উদ্বোধন” করা হয়েছে।

অনুষ্ঠানে নয়া গড়েয়া হাট কবর স্থানের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মাষ্টার এর সভাপতিত্বে ২৬ এপ্রিল শুক্রবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান জনাব, সাদেক কুরাইশী সীমানা প্রাচীর কাজের শুভ উদ্বোধন করেন । প্রধান অতিথি সাদেক কুরাইশী বলেন, গড়েয়া হাটের কেন্দ্রীয় “গোরস্থানের সীমানা প্রাচীর এর কাজ করা আমাদের নির্বাচনী ওয়াদা ছিলো যা আমরা আজকে পূরণ করতে পেরেছি, আশাকরি আওয়ামী লীগ সরকারের আমলেই আমাদের দেওয়া প্রতিটি ওয়াদা পূরণ করতে সক্ষম হবো ।

তবে এ ধরনের কাজে একক সরকারের উপর নির্ভর করলে চলবে না। সরকারের পাশাপাশি আপনাদের কেউ সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে । এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য ও গড়েয়া এস সি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং গড়েয়া হাট ইজারাদার জনাব মারুফ হোসেন, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইউনুস আলী , ১৩ নং গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ (রেদ) ,গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক রুহুল ইসলাম শাহ প্রমুখ ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন,মোঃ আবু সাঈদ ও সঞ্চালনা করেন মাসুদ রানা। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে গড়েয়া এলাকার সকল ধর্মপ্রান মুসলমান গণ উপস্থিত ছিলেন ।

সর্বশেষ আপডেট...