26.8 C
Dhaka, BD
সোমবার, জুন ৮, ২০২৬

বর্তমান মন্ত্রীসভা রিয়েল এবং ফরমালিন মুক্ত-শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন ।

বর্তমান মন্ত্রীসভা রিয়েল এবং ফরমালিন মুক্ত বলে দাবি করেছেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন। রবিবার বিকেলে সাভারের আশুলিয়ার জিরাবো বটতলা এলাকার আমান স্পিনিং মিলস এর নতুন প্রকল্পের বর্ধিত অংশের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি অতীতের সব মেয়াদের মন্ত্রীসভার তীব্র সমালোচনা করে বলেন, বিগত দিনের মন্ত্রীসভা জোড়াতালি দিয়ে চালানো হয়েছে। সেখানে যারাই নতুন ছিলো সবাই খেয়েদেয়ে লুটপাট করে চলে গেছে। আমি পঞ্চাশ বছর ধরে রাজনীতি করছি। পতাকা বানিয়েছি এবং এবার পতাকা লাগিয়ে এখনও দেশের জন্য কাজ করে যাচ্ছি।

বর্তমান সরকারকে শিল্প বান্ধব সরকার উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমান সরকারের সাথে দেশ ও বিদেশের ব্যবসায়ীদের সাথে খুবই বন্ধুত্ব পূর্ন সর্ম্পক বিরাজ করছে। এছাড়া দেশে যে সকল বন্ধ শিল্প কারখানা রয়েছে খুব শীঘ্রই তা চালু করে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নতুন এ প্রকল্পটি উদ্বোধনের আগে মন্ত্রী সম্পুর্ন প্রকল্পটি ঘুরে দেখেন।

বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বাঁধা মোকাবিলা করে শিল্পের বিকাশের জন্য বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আর স্থিতিশীলতা আছে বলেই দেশে নতুন মানুষ আসছে যারা তাদের মেধা দিয়ে শিল্প এবং বাণিজ্য প্রতিষ্ঠা করতে পারছে। তাই তিনি উদ্বোধন করা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলেন, প্রতিষ্ঠানের উন্নয়নের সাথে সাথে আওয়ামীলীগের পাশে থাকবেন এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। শেখ হাসিনা ভালো থাকলে, আওয়ামীলীগ ভালো থাকলে, সরকার ভালো থাকলে আপনাদের কলকারখানার চাকাও ঘুরবে।

আমান স্পিনিং মিলস এর ব্যবস্থাপনা পরিচালক তাহরিন আমান বলেন, উদ্বোধনকৃত প্রকল্পটি বাংলাদেশের প্রথম স্পিনিং মিলস যেখানে সর্বোচ্চ জ¦ালানি দক্ষতা নিশ্চিত করা হয়েছে। নতুন এই প্রকল্পটি টেকসই ও নবায়নযোগ্য জ¦ালানি উন্নয়ন কর্তৃপক্ষ (¯্রডো) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) কর্তৃক অনুমোদিত গুনগত মানসম্পন্ন সর্বোচ্চ জ¦ালানি দক্ষতা নিশ্চিতকারী মেশিনারী নিশ্চিত করায় এই প্রতিষ্ঠানের অর্থায়নে জাইকা বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ইনফ্রাসট্রাকচার ফাইনান্স ফান্ড লিমিটেড এর মাধ্যমে অর্থায়ন করে। নতুন এই প্রকল্পের মাধ্যমে আমান স্পিনিং আরও ছয়শত লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে ও জাতীয় রপ্তানীতে ৪০ বিলিয়ন মার্কিন ডলার যোগ করতে সক্ষম হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আমান স্পিনিং মিলের

চেয়ারম্যান এম আমান উল্লাহ, ভাইস চেয়ারম্যান তাহসিন আমান, ব্যবস্থাপনা পরিচালক তাহরিন আমান, পরিচালক মিসেস তাজনিন আমান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, ইয়াপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূইয়াসহ আরো অনেকে।

ঠাকুরগাঁওয়ে জাতিয় পুষ্টি সপ্তাহ বিষয়ক মতবিনিময় সভা

আগামী ২৩ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে পুষ্ঠি সমন্বয় কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে “পুষ্টি উন্নয়নের বুনিয়াদ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিভিল সার্জেন সভা কক্ষে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সিভিল সার্জেন আবু মো.খায়রুল কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের তত্তাবধায়ক প্রভাস কুমার দাস,প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাশ,ড.সুব্রত কুমার সেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

এসময় মতবিনিময় সভায় পুষ্টি বিষয়ে বিভিন্ন আলোচনা করেন।

নওগাঁয় কবি হুমায়ুন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নওগাঁয় কবি হুমায়ন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের জনকল্যান মহল্লায় কবি হুমায়ুন বটমূল প্রাঙ্গনে হুমায়ুন স্মৃতি সংঘের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

গত তিন মাস যাবত অংশগ্রহনকৃত ১৬ টি দলের মধ্যে ফেন্ড ফাউন্ডেশন ও কবি হুমায়ুন স্মৃতি সংঘ ফাইনাল খেলায় অংশ গ্রহনে হুময়ুন স্মৃতি সংঘ ২-১ গোলে জয়লাভ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয় সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাস- নওগাঁ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোস্তফা মাহবুবজ্জামান মামুন, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আজাদ হোসেন মুরাদ, নওগাঁ সাহিত্য পরিষদ এর আহবায়ক সাংবাদিক আশরাফুল নয়ন, আওয়ামী যুবলীগের সহ-সভাপতি সুহেল রানা, কবি হুমায়ন স্মৃতি সংঘের সাবেক সভাপতি সুজন আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, শাওন, জালাল, চঞ্চল প্রমূহ।

খেলায় বিজয়ী দলকে ২৪ ইঞ্জি এলইডি কালার টিভি পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

শার্শার স্কুলছাত্রী নিপা কৃত্রিম পা লাগাতে নেয়া হবে বিদেশে

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে যশোরের শার্শার নাভারণে সড়ক দুর্ঘটনায় পা হারানো মেধাবী স্কুলছাত্রী মিফতাহুল জান্নাত নিপা। সর্বশেষ গত ৯ এপ্রিল যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিপার ডান হাত ও বাম পায়ের গোড়ালি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

এদিকে হাসপাতালের অর্থো সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. গোলাম ফারুক জানিয়েছেন, ‘নিপার বর্তমান অবস্থা উন্নতির দিকে। তার ক্ষতগুলো শুকাতে শুরু করেছে এবং ডান হাত ও বাম পায়ের সফল অপারেশন হয়েছে। আগামী এক মাসের মধ্যে সে স্বাভাবিক জীবনে ফিরে আগের মত কৃত্রিম পা দিয়ে চলাফেরা করতে পারবে।’

অপরদিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, ‘নিপার যাবতীয় খরচ হাসপাতাল ও জেলা প্রশাসক বহন করছেন। এ বাদেও রোগীর স্বজনদের কাছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহযোগিতা করেছে। যা নিপার ওষুধের জন্য খরচ করেছেন। তিনি আরও বলেন, নিপার কৃত্রিম পা লাগানোর জন্য বিদেশে নেয়ার প্রস্তুতি চলছে। এর যাবতীয় খরচ জেলা প্রশাসক ও কিছু টাকা স্বাজনরা বহন করবেন। ইতিমধ্যে মেয়ে ও তার পিতামাতার পাসপোর্ট করতে দেয়া হয়েছে। পাসপোর্ট হাতে পেলে এবং নিপা আর একটু সুস্থ হয়ে উঠলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে। তখন পরিবারের সদস্যরা তাকে বিদেশে নিয়ে উন্নতমানের কৃত্রিম পা তার ডান পায়ের হাঁটুতে সংযোজন করতে পারবে। এরপরে কৃত্রিম পা নিয়ে নিপা আবার জীবন যুদ্ধে নামতে পারবে বলে আশা প্রকাশ করছি।’

উলে­খ্য, গত ২০ মার্চ স্কুলে যাওয়ার পথে পল্লী বিদ্যুতের একটি পিকআপ গাড়ির চাপায় গুরুতর আহত হয় নিপা। পরে তাকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তার ডান পা রক্ষা করতে না পেরে কেটে ফেলতে বাধ্য হন। বিষয়টি নিয়ে গত ৮এপ্রিল দৈনিক সমাজের কথা প্রত্রিকার প্রথম পাতায় তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর নিপার উন্নত চিকিৎসার জন্য এগিয়ে আসেন জেলা প্রশাসক আব্দুল আওয়ালসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।নিপা শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের রফিকুল ইসলাম ও মাতা মুসলিমা বেগমের একমাত্র মেয়ে ও বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির মেধাবী বৃত্তিপ্রাপ্ত ছাত্রী।

নিপার পিতা রফিকুল ইসলাম বলেন, ‘তার মেয়ে এখন আগের তুলনায় আনেক ভালো। এখন সে উঠে নিজের বাথরুম করতে পারে। ডান হাত ও বাম পায়ের সফল অপারেশন এখানেই করেছেন চিকিৎসকরা। এখন কৃত্রিম ডান পা লাগানোর কথা ভাবা হচ্ছে। সেজন্য জেলা প্রশাসক সহযোগিতা করছেন। পাসপোর্ট হাতে পেলে বিদেশে নিয়ে উন্নত প্রক্রিয়ায় নিপার কৃত্রিম পা সংযোজন করা হবে। এতে যা খরচ হবে সেই টাকাও জেলা প্রশাসন থেকে দিবেন বলে জানিয়েছেন।

বদলগাছীতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অপসারনের দাবীতে মানববন্ধন

শিক্ষার মান উন্নয়নে বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দুর্নীতিবাজ আতাউর রহমানের অপসারনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টায় নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদের সামনের রাস্তায় এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনের আয়োজন করেন সু-শাসনের জন্য নাগরিক (সুজন) বদলগাছী ও নওগাঁ জেলা কমিটি।

এসময় জেলা কমিটির সাধারন সম্পাদক মাহমুদুন নবী বেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক, কার্যনির্বাহী কমিটির সদস্য ওবাইদুল হক, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি এমআর রকি, স্থানীয় আসলাম শেখ, বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সুমন হোসেন প্রমূখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় শতাধিক মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, শিক্ষা জাতীর মেরুদন্ড। আর এ গোড়া থেকেই যখন অনিয়ম শুরু হয় তখন শিক্ষার মান ক্ষুন্ন হয়। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে মোটা অংকের টাকার বিনিময়ে শিক্ষকদের বদলী করিয়েছেন। কেউ প্রতিবাদ করলে উল্টো হয়রানির শিকার হতে হয়। অন্যত্র বদলী করা হয় এবং বিভাগীয় মামলা দিয়ে চাকরিচ্যুত করার হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেন বক্তারা। ফলে শিক্ষার মান উন্নয়নের স্বার্থে দুর্নীতিবাজ ওই শিক্ষা কর্মকর্তাকে দ্রæত অপসারন ও তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।

নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, অনিয়মের বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমানের বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন পত্রিকায় যে সংবাদ প্রকাশ হয়েছে তা নিয়ে তদন্ত হচ্ছে । আর মানববন্ধন কে বা কাহারা করছেন তা আমার জানা নেই। আর এ বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

ঠাকুরগাঁওয়ের শুক নদীর সীমানা নির্ধারণ ও অবৈধ দখলদার তালিকা প্রণয়ন কাজের উদ্বোধন ।

ঠাকুরগাঁও জেলার নদীগুলি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা করতে ও নদীর গতিপথ ঠিক রাখতে জেলার শুকনদীর সীমানা নির্ধারণ ও অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।

আজ শনিবার(২০ এপ্রিল) সকাল ১০টায় ঠাকুরগাঁও রোড শুক ব্রীজ সংলগ্ন এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। এছাড়াও অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আমিনুল ইসলাম, সদর উপজেলা আ’লীগের সা: সম্পাদক মোশারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে শুক নদীর সীমানা পিলার স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সহ আমন্ত্রিত অতিথিরা।

অটিজম বিষয়ে সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে ‘অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ঠাকুরগাঁওয়ে অটিজম বিষয়ে সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সিভিল সাজন কার্যালয় চত্বরে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন সিভিল সার্জন ডা: মো. খয়রুল কবির, তত্বাবধায়ক ডা. প্রভাষ কুমার দাস, মেডিসিন বিশেষজ্ঞ ডা. তোজাম্মেল হক, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ এবং ছাটাইকৃত শ্রমিকদেরকে চাকুরীতে পুর্নবহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরী পোশাক শ্রমিকরা। শনিবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় পেন্টাফোর্থ এ্যাপারেলস কারখানার প্রায় পাঁচ শতাধিক শ্রমিক এ বিক্ষোভ কর্মসূচী পালন করে। একপর্যায়ে স্থানীয় পাবনা গার্মেন্টস এর শ্রমিকরা তাদের সাথে একাত্বতা ঘোষনা করে আন্দোলনে যোগ দেয়। পরে শিল্প পুলিশের সদস্যরা মালিক পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ^াস দিয়ে বিক্ষোদ্ধ শ্রমিকদেরকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যায়।

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানায়, শনিবার সকাল ৮ টায় আশুলিয়ার কাঠগড়া এলাকার পেন্টাফোর্থ এ্যাপারেলস কারখানার প্রায় পাঁচ শতাধিক কারখানায় প্রবেশ করে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিসহ বিক্ষোভ শুরু করে। কিন্তু কর্তৃপক্ষ এবিষয়ে কর্নপাত না করায় বিক্ষোদ্ধ শ্রমিকরা কারখানার সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এসময় শ্রমিক ছাটাই বন্ধ ও ছাটাইকৃত শ্রমিকদের চাকুরীতে পুর্নবহলের দাবীতে পাশর্^বর্তী পাবনা গার্মেন্টস কারখানার শ্রমিকরাও আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন।

ভুক্তভোগী শ্রমিক শেফালি আক্তার অভিযোগ করেন, প্রতি মাসে পাবনা গামেন্টর্স লিমিটেড ও পেন্টাফোর্থ এ্যাপারেলস কারখানার কর্তৃপক্ষ নির্ধারিত তারিখে শ্রমিকদের বেতন পরিশোধ না করে কালেক্ষপণ করে। এসময় শ্রমিকদের আন্দোলনের মুখে বেআঈনিভাবে কয়েক ধাপে মাসিক বেতন প্রদান করেন কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ করা হলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন করেনি।

তিনি আরও বলেন, এর আগে গত সোমবার বকেয়া এক মাসের বেতনের দাবিতে কর্মবিরতী পালন করা হলে আজকে বেতন পরিশোধের তারিখ দিয়েও বেতন দেয়নি মালিকপক্ষ।

আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক সানা শামীনুর রহমান বলেন, বকেয়া বেতনের দাবিতে পেন্টাফোর্থ কারখানার শ্রমিকরা রাস্তায় নামলেও তারা কোন বিশৃঙ্খলা করেনি। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মালিক পক্ষের সাথে আলোচনা করে তাদের বেতন পরিশোাদের আশা দিলে শ্রমিকরা রাস্তা থেকে সড়ে যায়। এছাড়া যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থি্বাস-নিয়ন্ত্রাসকারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরন এলাকার ব্যারেকচার ভ্যান টাউন নামক একটি তৈরি পোশাক কারখানায় বকেয়া ছুটি এবং ভাতার দাবিতে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। তবে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় কর্মবিরতী শেষে শান্তিপূর্নভাবে বাড়ি চলে যায় শ্রমিকরা।

যুবলীগের সাংগঠনিক শক্তি পুর্নগঠন ।

ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের উদ্যেগে , রাজধানী ঢাকার ওয়ারী থানার, ” ফকির চান কমিউনিটি সেন্টারে ” আজ বিকাল ৪ টায় যুব সমাবেশের আয়োজন করা হয়।

কোতয়ালী, সুত্রাপুর, বংশাল, গেনডারিয়া, ওয়ারী থানার অন্তর্গত ১৫ টি ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক কমিটিগুলো , শক্তিশালী, গতিশীল, ও পূনর্গঠন করার লক্ষ্যে আয়োজন করা হয় এ কর্মীসমাবেশের।

উক্ত যুবসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিনের সিনিয়র সহ- সভাপতি: জনাব মাইনুদ্দিন রানা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের অন্যতম সহ – সভাপতি : মুহাম্মদ মাহবুবুর রাহমান পলাশ, ও জনাব আলি আকবর বাবুল , বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সাংগঠনিক সম্পাদক: জামাল হোসেন ও মাকসুদুর রহমান, উপ দপ্তর সম্পাদক খন্দকার আরিফ উজ্জামান ও উপ সম্পাদক খন্দকার রিয়াজ উদ্দিন ফালান,সহ সম্পাদক শ্রী হরেন নন্দী, সদস্য, এম আর মিঠু ও তপুব ।

প্রধান অতিথীর বক্তব্যে ,মাইনুদ্দিন রানা বলেন, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিনের ১০ লক্ষ যুবকের অভিবাবক যুববন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট এর যুগোপযোগী সিদ্দধান্ত ঢাকা মহানগর দক্ষিন এর ২২ টি থানার ৭৫ টি ওয়ার্ড কে, সু-সংগঠিত করার লক্ষ্যে যুবলীগের সকল ওয়ার্ড, পূর্ণগঠন করতে এবং দলে যেন সুবিধা ভোগীরা বিশৃঙ্খলতা করতে না পারে ।

সেদিকে লক্ষ রেখে পদ প্রত্যাশীদের বায়োডাটা আগামী এক সপ্তাহের মধ্যে দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করে। বায়োডাটায় সুনির্দিষ্ট কিছু বিষয়ে উল্লেখ করতে বলেন মাইনুদ্দিন রানা। তার মধ্যে পদ পত্যাশীদের পারিবারিক, সমাজিক ও রাজনীতিতে সংযুক্ত হওয়ায় বিষয়টি বিশদভাবে লিখিত দিতে বলা হয়।

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় চটপটি বিক্রেতা নিহত

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় রমিজ উদ্দিন (৩৮) নামে এক পথচারী নিহত হয়েছে। সে পেশায় একজন চটপটি বিক্রেতা। শুক্রবার রাত দেড়টার দিকে নাভারণ সাতক্ষীরা মহাসড়কের উলাশি কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমিজ উদ্দিন ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের নবগ্রামের লোকমান হোসেন মোড়লের ছেলে। এ ঘটনার রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, রাত দেড়টার দিকে পাশের একটি মাহফিলে চটপটি বিক্রি করে ফিরছিলেন। উলাশীর কোল্ড স্টোরের পাশে চটপটির গাড়ি রেখে কারো সাথে কথা বলছিলেন। এসময় নাভারণ গামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে ছিটকে সড়কের মাঝ বরাবর পড়ে যায়। সেসময় সাতক্ষীরা গামী একটি দ্রæত গতীর পরিবহন তাকে পিষে দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি শনিবার সকালে ছড়িয়ে পড়লে নিহতের পরিবারের সদস্যরা আইনি ও নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যায়।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোক মারফত খবর পাই উপজেলার উলাশি কোল্ড স্টোর নামকস্থানে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

সর্বশেষ আপডেট...