31 C
Dhaka, BD
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

শার্শায় ভোগ দখলের অভিযোগে উচ্ছেদ করা হয়েছে একটি বাড়ি একাংশ ।

শার্শার ডিহি ইউনিয়নের ট্যাংরাখালী গ্রামে সরকারী জমি ভোগ দখলের অভিযোগে আব্দুল ওয়াদুদ (৬০) এর বাড়ির একটি ঘর বাথরুম উচ্ছেদ করা হয়েছে। বুধাবার শার্শা এ্যাসিল্যান্ড মৌসুমি জেরিন এর উপস্থিতীতে সকাল ১০ টার সময় এ উচ্ছেদ অভিযান শরু হয়।

আব্দুল ওয়াদুদ বলেন, আমার পৈত্রিক সম্পত্তির সাথে কিছু সরকারী খাস জমি ছিল তা আমি আগে বুঝতে পারি নাই। কারন এ জমি আমার পূর্বপুরুষরা ভোগ দখল করে আসছে। সম্প্রতি গ্রাম্য বিরোধের জের ধরে ডিহি ইউনিয়ন চেয়রম্যান আমার বাড়ির উপর দিয়ে রাস্তা চায় । আমি এটা মেনে না নিয়ে আমার বাড়ির পিছন দিয়ে রাস্তা নেওয়ার কথা বলি। এতে ক্ষুব্ধ হয়ে আমার অজ্ঞতার কারনে সে কোর্ট কাচারী করে আমার বাড়ি ভেঙ্গে দেয়। আমার বাড়ির কিছু অংশ সরকারি সম্পত্তি আমি জানতে পেরে শার্শা সহকারী জজ আদালতের দেওযানী ৪/১৮ নং মামলায় বাদী হয়ে সরকারের কাছে আবেদন করি।

শার্শার ২ নং টেংরালী মৌজার এস এ খতিয়ান ৪ এস এ দাগ ৯২৫, ৭৭৬আর এস খতিয়ান১/১ আর এস দাগ ১০৭৬, ১৭১০ পরিমান মোট ৩০ শতক জমি আমার পৈত্রিক সুত্রে পাওয়া। উল্লেখিত জমি ১০০ বছরেরও বেশী সময় আমরা ভোগ দখল করিয়া আসিতেছি। এর ভিতর যেটুকু খাস জমি আছে তা বন্দোবস্ত করে নেওয়ার জন্য ইতিমধ্যে আমি যশোর জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। সে আবেদন মঞ্জুর হওয়ার আগে আমার বসত ভিটা ভেঙ্গে দিয়েছে স্থানীয় চেয়ারম্যান হোসেন আলী।

এ ব্যাপারে হোসেন আলী বলেন আমি কেন ভাঙতে যাব। এটা সরকারী জমি সরকার এসে নিয়ম অনুযায়ী ভেঙ্গে দিয়ে গেছে। আমি জনপ্রতিনিধি হিসাবে সহযোগিতা করেছি মাত্র। শার্শা উপজেলা এ্যাসিল্যান্ড মৌসুমি জেরিন বলেন আমার কাছে জেলা প্রশাসক এর কর্যালয় থেকে অবৈধ দখলদার আব্দুল ওয়াদুদের সরকারি খাস জমি থেকে ঘরবাড়ি উচ্ছেদ এর চিঠি এসেছে ; সে অনুযায়ী আমি সরকারের আদেশ মেনে উচ্ছেদ করতে বাধ্য হয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন ডিহি ভুমি অফিসের তহশিলদার কামাল হোসেন, ডিহি ইউনিয়ন চেয়ারম্যান হোসেন আলী, শার্শা থানার এস আই খায়রুল, সহ প্রশাসন ও স্থানীয় গন্য মান্য ব্যাক্তি বর্গ। উচ্ছেদ অভিযানের সময় ওয়াদুদের স্ত্রী ছেলে মেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। এ সময় শত শত উৎসুক জনতা সেখানে উপস্থিত থেকে এক্সেলিটার দিয়ে মুহুর্তের মধ্যে ঘর ভাঙ্গার দৃশ্য উপভোগ করছিল।

বাজার কমিটির ঘর খুড়ে কংকাল না পাওয়ায় বেনাপোলবাসীর ব্যাপক প্রতিক্রিয়া ।

বেনাপোল পৌর প্যানেল মেয়র ও ছাত্রলীগের সভাপতি তারিকুল আলম তুহিনের নিখোজের অর্ধযুগ পার হলেও তাকে যে কোন অবস্থায় খুজে পাওয়ার আসায় বেনাপোল বাসীর দাবি পুরন হয়নি।

মঙ্গলবার(১২/০৩/১৯ইং)তারিখ তরিকুল আলম তুহিনের লাশের কংকাল সন্দেহে বেনাপোল বাজার কমিটির কার্যালয়ে দীর্ঘ ৬ ঘন্টা খুড়াখুড়িতে বেনাপোলবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক মন্তব্য করেছেন আমরা তুহিনের সন্ধান চাই; কিন্তু উদ্দেশ্য প্রনোদিত ভাবে কোন কিছু চাই না। তুহিনকে খোজার বা তার নিখোঁজ হওয়ার কারন ভিন্ন খাতে প্রবাহিত হোক তা আমরা চাই না। আমরা সঠিক তদন্ত মোতাবেক আসল অপরাধিকে খোজ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। সাথে সাথে এ ঘটনায় যাতে কোন নিরাপরাধ ব্যাক্তি ও জড়িত না হয় তার দাবি জানাচ্ছি।

বেনাপোল বাজার সুত্রে জানা গেছে, বর্তমান বাজার কামিটির যে ঘরে তল্লাশি করা হয়েছে সেই ঘরটি ২০১৩ সালের প্রথম দিক পর্যন্ত তৃপ্তি নামে একটি হোটেল ছিল। তৃপ্তি হোটেল চলে যাওয়ার পর ঐ ঘরে একটি ফার্নিচারের দোকান উঠে। এরপর ঐ দোকান বেশীদিন সেখানে থাকে নাই। ৭/৮ মাসের ভিতর ফার্নিচার দোকান উঠে যায়। এরপর বাজারের খাস জমির ঐ ঘর নিয়ে বেনাপোলের দুইজন ব্যবসায়ির মধ্যে বিরোধ চলে। এর জের ধরে বেশ কিছুদিন ঘরটি বন্ধ থাকে ।

এরপর ২০১৬ সালের প্রথমদিকে ঐ ঘরটি ছাত্রলীগের অফিস হিসাবে ব্যবহার করা হয়। ছাত্রলীগের অফিসটি আনুমানিক ৭/৮ মাস চলে। এরপর বর্তমান বাজার কমিটি ঘরটি ব্যবহার করে।
স্থানীয় সুত্র জানায়, প্যানেল মেয়র তারিকুল আলম তুহিন ২০১৩ সালের ৭ ই মার্চ ঢাকার ন্যাম ভবনের সামনে থেকে নিখোঁজ হয়। তার নিখোঁজের বিষয়টি ঢাকা থেকে হলে কিভাবে ঐ সময় বেনাপোল আসল তাও ক্ষতিয়ে দেখার বিষয়। তুহিন নিখোঁজ এর ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত না করে সঠিক তদন্ত সাপেক্ষে তার সন্ধান বের করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান সাধারন জনগন।

বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের সহিদ হোসেন নামে এক ভদ্রলোক বলেন, তদন্তের সার্থে বাজার কমিটির ঘর খোড়া হয়েছে ঠিক আছে কিন্তু ভবিষ্যতে এরকম খোঁড়াখুড়ি করার নামে যেন কোন প্রতিষ্ঠান বা ব্যাক্তি হয়রানী শিকার না হয়।

উলে­খ্য গত ২০১৩ সালের ৭ মার্চ তুহিন ঢাকার ন্যাম ভবনের সামনে থেকে নিখোজের পর তারই চাচাতো ভাই সুমন মাহমুদ হোসেন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় অজ্ঞাত নামে একটি মামলা করেন। সেই মামলা এখন ঢাকা সিআইডিতে।

এ ব্যাপারে শার্শা উপজেলার বিভিন্ন বাজারে মানব বন্ধন, সভা সমাবেশ, অবরোধ, আন্দোলন, সংগ্রাম করেও এ পর্যন্ত তার কোন হদিস না পাওয়ায় প্রতিবছর ৭ মার্চ তুহিন নিখোঁজ দিবস পালন করা হয়।

যশোরের বেনাপোলে দূর্ধষ চুরি, নগদ টাকা ও ল্যাপটপ লুট

যশোরের বেনাপোল পোর্টের ২নং গেটের সামনে ট্রান্সপোর্ট মালিক সমিতির ভবনের ৩য় তলায় অবস্থিত আজিম এন্টার প্রাইজে (সিএন্ড এফ এজেন্ট)বুধবার রাতে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে।

চোরেরা আজিম এন্টার প্রাইজের অফিস থেকে প্রায় দুই লাখ নগদ অর্থ, ল্যাপটপ, বিপুল পরিমান স্যাম্পল লুট করে নিয়ে যায় বলে জানা গেছে। চুরির সময় অফিসে কেউ ছিলেন না।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আজিম এন্টার প্রাইজের স্বত্তাধিকারী সামাদ হোসেন বলেন, রাতের যে কোন সময় তয় তলায় আমার অফিসের প্রবেশের গেট ভেংঙ্গে ভিতরে চোরেরা প্রবেশ করে প্রায় দুই লাখ নগদ অর্থ, ল্যাপটপ,বিপুল পরিমান স্যাম্পল লুট করে নিয়ে যায়। চোরেরা সমস্ত অফিস তছনছ করে এই মালামাল লুটপাট করে নিয়ে যাই। তিনি আরও বলেন বেনাপোল পোর্ট থানায় এখনো কোন অভিযোগ দায়ের করেনি।

ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে বুধবার দ্বিতীয় দিনের মতো উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে বুধবার দ্বিতীয় দিনের মতো উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকেই নির্বাচন বর্জনকারী পাঁচ প্যানেল রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়। দাবি মেনে নেয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

বুধবার দুপুরে (১৩ মার্চ) উপাচার্যের কাছে স্মারকলিপি দেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরসহ পাঁচ প্যানেলের ১০ প্রতিনিধি।

এদিকে কোনো বিশৃঙ্খলা মেনে নেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন উপাচার্য।

পরে পাঁচ প্যানেলের দু’জন করে প্রতিনিধি উপাচার্যের সঙ্গে দেখা করতে যান।  তাদের সঙ্গে যোগ দেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর।

স্বতন্ত্র জোট ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অরনি সেমন্তি খান বলেন, শনিবারের মধ্যে পুনঃতফসিল ঘোষণা না হয়, যারা এই কারচুপির সাথে জড়িত তাদের পদত্যাগ এবং যত মিথ্যা মামলা হয়েছে তা প্রত্যাহার না করা হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাবো।

প্রগতিশীল ছাত্রজোট ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী লিটন নন্দী বলেন, নির্বাচন পরিচালনার সাঙ্গে যারা জড়িত ছিল, তাদের পদত্যাগ করে নতুন করে তফসিল ঘোষণা এবং মামলা প্রত্যাহার না করলে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অচল করে দিবো।

মুহসীন হলে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন নূর। এসময় তিনি পুনঃনির্বাচনের আন্দোলনের সাথে থাকার কথা বললে ।

তিনি বলেন, কারচুপির মধ্যেও আমি ভিপি নির্বাচিত হয়েছি। ফেয়ার ভোট হলে আমি আরো ৫ হাজার ভোট বেশি পেতাম। আমার পদকে আমি বড় মনে করিনা, যেহেতু শিক্ষার্থীদের চাওয়া সকল পদে পুনঃনির্বাচন, আমি তাদের দাবির সাথে সহজমত পোষণ করে বলছি সকল পদেই পুনঃনির্বাচন দিতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে পুনর্নির্বাচনের আহ্বান জানান তিনি।

এদিকে, ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক শোভনের পরাজয়ের কারণ ব্যাখ্যা করে ভোটারদের রায় মেনে নেবার আহ্বান জানিয়েছেন ডাকসুর নতুন এজিএস এস সাদ্দাম হোসাইন।

তিনি বলেন, যে শতভাগ ভোট পাবার কথা ছিল প্রোপাগান্ডাভিত্তিক রাজনীতি এবং কুয়েত মৈত্রী হলে ব্যালট পেপার উদ্ধার করে মিডিয়া ট্রায়ালসহ কয়েকটি কারণে ডাকসু ভিপি প্রার্থী রেজওয়ানুল হক শোভনের পরাজয় হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি বিনষ্টের চেষ্টা করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি স্থিতিশীল, শৃঙ্খলাপূর্ণ, ভালো একটি সুষ্ঠু একাডেমিক পরিবেশ বিরাজ করছে। এখানে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সেগুলো কোনো ক্রমেই বিশ্ববিদ্যালয় সহ্য করবে না। অপরাধমূলক কোনো কাজ সংগঠিত হলে সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন উপাচার্য।

আবার ভোটের দাবিও নাকচ করে দেন উপাচার্য।

ধামরাইয়ে বেসরকারী ঔষুধ কম্পানী দি একমি ল্যাবরেটরিজে বিদ্যুৎস্পর্শে এক শ্রমিকের মৃত্যু।

ঢাকার ধামরাইয়ে বেসরকারী ঔষুধ কারখানায় বিদ্যুৎস্পশে হয়ে মোঃ রনি মিয়া (২৫) নামে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১২মার্চ) দুপুর ১২ ঘটিকার সময় ধামরাই পৌর-শহরে ঢাকা-আরিচা মহা-সড়কের পাশে বেসরকারী ঔষুধ কম্পানির ভিতরে রং এর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রনির বাড়ী ধামরাই পৌর-শহরে ছোট চন্দাইল মহল্লার মোঃ হোসেন আলীর ছেলে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, দুপুরে খাবার খেয়ে পুর্ণরায় কাজে এসে এ্যালমুনিয়ামের মই নিয়ে বিলন্ডিং এর দেওয়ালে রং করার সময় উপর দিয়ে বিদ্যুতের খোলা তার প্রভাহিত হওয়ায় মই তারের সাথে লেগে গেলে সাথে সাথে মোঃ অহেদ আলী(৪২), এবং মোঃ রনিকে বিদ্যুৎ আটকে ধরে কিছু সময় পর তারা নিচে ছিটকে পড়ে যায়। এই খবর অফিসের কর্মকর্তারা জেনে তাদেরকে প্রথমে গণ স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে। পরে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেণ। এই সময় তাদের চিকিৎসা দেওয়া হলে আহেদ আলী জ্ঞান ফিরলে ও রনির জ্ঞান না ফেরাই তাকে আইসিওতে ভর্তি করে। পরে সেখানে থেকে রনির মৃত্য হয়।

এই ব্যাপারে বেসরকারী ঔষুধ কম্পানী দি একমি ল্যাবরেটরিজ এর নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম মাসুদ বলেন, আমরা দুর্ঘনার খবর পেয়ে সাথে সাথে দুইজনকে মেডিকেলে পাঠিয়ে দেয়। এদের মধ্যে রনি নামের ছেলেটি মারা যায় এবং অহেদ আলী বেচে যায়।

এই ব্যাপারে ধামরাই থানার (এস আই) মোঃ খায়ের বলেন, বিদ্যুৎস্পর্শে রনি নামে একজনের মৃত্য হয়েছে। খবর পেয়ে রনির বাড়ীতে গিয়ে লাশের ছোরত হাল করে গ্রামের লোকজন বসে রনির বাবার কাছে লাশ বুঝিয়া দেওয়া হয়েছে। পরে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরকে সকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর ।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আজ (বুধবার) সকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।গণমাধ্যমকে এ সব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের।

তার শারীরিক অবস্থা ভালো। সকাল থেকে তাকে নরম খাবার খেতে দেয়া হচ্ছে। আগামী সপ্তাহে সুবিধাজনক সময়ে কাদেরের বাইপাস সার্জারির প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা।

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী সকালে এ তথ্য জানান।

এর আগে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান।এ সময় উপস্থিত ছিলেন কাদেরের সহধর্মিণী বেগম ইসরাতুন্নেসা কাদের ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান।

যশোরের শার্শায় ভারতীয় ফেন্সিডিলসহ আটক-১

যশোরের শার্শায় ভারতীয় ফেন্সিডিলসহ আটক-১

যশোরের শার্শায় ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বুুধবার সকাল সাড়ে ৯ টার দিকে শার্শা থানাধীন বাগআঁচড়া সাতমাইল আওয়ামীলীগের অফিসের সামনে থেকে এসআই আনোয়রুল আজিম ৫০ বোতল ফেন্সিডিলসহ আবু মুসা করিম(৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটক মুসা করিম অগ্রভুলোট গ্রামের ওমর আলী সর্দারের ছেলে।

শার্শা থানার এসআই আনোয়রুল আজিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া সাতমাইল আওয়ামীলীগের অফিসের সামনে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করি।

শিবগঞ্জ সীমান্তে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্ত এলাকায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৫৩ বিজিবি। মঙ্গলবার সকালে সীমান্তের বিশরশিয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে বিজিবি এসব ইয়াবা উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার বিকাল সাড়ে ৪টার সময় গণমাধ্যমের সামনে প্রেস ব্রিফিংয়ে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান পাচার হবে।এরফলে ওই এলাকায় টহল জোরদার এবং বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

সকাল ১০টার দিকে ভারত থেকে অজ্ঞাত এক ব্যক্তি মাথায় করে একটি বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। এ সময় অজ্ঞাত ওই ব্যক্তি বস্তাটি ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ওই বস্তা থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা।

উদ্ধারকৃত ইয়াবা শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।

সাভারে উপজেলা প্রশাসন ও ভার্কের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে উপজেলা প্রশাসন ও ভার্কের উদ্যোগে হোপ প্রকল্পের অগ্রগতি উপস্থাপন ও সাফল্য উদ্যাপন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাভার উপজেলা পরিষদ হলরুমে সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)-এর হোপ প্রকল্পের উদ্যোগে হোপ প্রকল্পের অগ্রগতি উপস্থাপন ও সাফল্য উদ্যাপন বিষয়ক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওয়াসমা আরমিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো: জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিসংখ্যান অফিসার রীমা খাতুন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাহেনা বেগম ও সেভ দ্য চিলড্রেন হোপ প্রকল্পের ম্যানেজার-সিবিআর এন্ড ইনক্লুসিভ এডুকেশন মো: নাজমুল হোসাইন। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পাথালিয়া ও ধামসোনা ইউনিয়নের সচিব, মেম্বারগন, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ, এসএমসির কমিটির সভাপতিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, প্রতিবন্ধী শিশুর অভিভাবক ও শিশু ফোরামের সদস্যবৃৃন্দ।

মতবিনিময় সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ভার্কের শিক্ষা সেকসনের পরিচালক মো: মঈনুল ইসলাম এবং হোপ প্রকল্পের ধরণাপত্র উপস্থাপন করেন উপজেলা সমন্বয়কারী মো: মাসুদুর রশিদ। অনুষ্ঠানের উপস্থাপন করেন হোপ প্রকল্পের টেকনিক্যাল অফিসার আসমা খানম। এসময় সেমিনারে হোপ প্রকল্পের অর্জনগুলো তুলে ধরা হয়: স্বনির্ভর ধামসোনা ও পাথালিয়া ইউনিয়েেনর ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশগম্যতার কাজ করা হয়েছে। যেমন- র‌্যাম্প তৈরী, পানির লাইন সংস্কার, টয়লেটে হাই কমোড স্থাপন ও স্কুল বিল্ডিং রং করা, ২৭২ জন প্রতিবন্ধি শিশুকে প্রতিবন্ধিতা নির্নয়ের জন্য ডাক্তার দেখানো সহ ইউনিয়ন প্রতিবন্ধি সেবা কেন্দ্রের মাধ্যমে নিয়মিত সেবা প্রদান করা হয়েছে এবং ৫৫ জন প্রতিবন্ধি শিশুকে উন্নতর চিকিৎসার  জন্য বিশেষায়িত হাসাপাতালে প্রেরণের মাধ্যমে সেবা নিশ্চিত করা হয়েছে, ১২০ জন প্রতিবন্ধি শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করার ফলে তাদের জীবনমান সহজ হয়েছে এবং তাদের মধ্যে ৫২জন শিশু স্কুলে অধ্যায়ন করছে ।

১৫টি বিদ্যালয়ের ১১৪ জন শিক্ষককে একীভূত শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ করানো হয়েছে; ১৫ টি বিদ্যালয়ের ১৬৫ জন এসএমসি কমিটির সদস্যদের একীভূত শিক্ষা বিষয়ে ওরিয়েন্টেশন করানোর ফলে একীভূত শিক্ষা বিষয়ে তাদের দক্ষতা বেডেছে, দুইটি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও সদস্যদের একীভূত শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ করানোর ফলে একীভূত শিক্ষা বিষয়ে তাদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে, ১৫টি বিদ্যালয়ের অভিভাবক, এসএমসির সদস্য ও শিশুদের বিদ্যালয়ে ও নিজেদের পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা হয়েছে, শিশু ফোরামের সদস্যরা শিশুদের অধিকার নিশ্চিত করণের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সহিত মতবিনিময় সভা করার ফলে ইউনিয়ন পরিষদ বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট, কালভাট নির্মান ও রাস্তা সংস্কার করেছে, প্রতিবন্ধিতা বিষয়ে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটিতে মিটিং করার ফলে প্রতিবন্ধিতা বিষয়ে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি পেয়েছে; ওয়ার্ড সভা, উন্মুক্ত বাজেট সভা গণশুণানী সভা আয়োজনে ইউনিয়ন পরিষদকে সহযোগিতা করা হয়েছে।

বেনাপোল বাজার কমিটির অফিসের মেঝের ভিতর লাশের কংকাল সন্দেহ চলছে খুড়া খুড়ি

বেনাপোল বাজার কমিটির অফিসের মেঝের ভিতর দুটি লাশের কংকাল পোতা আছে সন্দেহে চলছে খুড়াখুড়ির কাজ।

মঙ্গলবার দুপুর আড়াইটার সময় সিআইডি ও ম্যাজিষ্ট্রেট সহ স্থানীয় বেনাপোল থানার সহযোগিতায় মেঝে খুড়ার কাজ চলছে।স্থানীয়রা জানায় ২০১৩-১৪ সালের দুটি লাশের কংকাল বেনাপোল বাজার কমিটির অফিসের মেঝের ভিতর পোতা রয়েছে এ সন্দেহে সেখানে লাশ পাওয়ার সন্ধানে খুড়াখুড়ি চলছে। তবে এখানে বাজার কমিটির আগে বেনাপোল পৌর মেয়র পন্থী ছাত্রলীগের অফিস ছিল।

স্থানীয় আর একটি সুত্র জানায় শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বেনাপোল পৌর কাউন্সিলার তারিকুল আলম তুহিন ২০১৩ সালের ৭ মার্চ দুপুরে সে রাজধানীর শেরেবাংলা নগর ন্যাম ভবনের একটি ফ্লাট থেকে বের হওয়ার পর নিখোজ হয়।

সেই থেকে তার সন্ধান এখনো মেলেনি। তারই লাশের কংকাল থাকতে পারে এ সন্দেহে তা উদ্ধারের জন্য সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে।

সিআইডির মাহফুজ নামে এক সদস্যর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন এখন আমরা কিছু বলতে পারব না। ম্যাজিষ্ট্রেট উপস্থিত আছে তিনার কাছে আপনারা সব জানতে পারেন। এসময় উপস্থিত দায়িত্বরত ম্যাজিষ্ট্রেটের সাথে এ রিপোর্ট লেখা পর্যান্ত যোগাযোগ করা যায়নি।

এ সময় বেনাপোল বাজার কমিটির অফিসের সামনে হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমায়।

সর্বশেষ আপডেট...