29 C
Dhaka, BD
শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার তুলে দিলেন রাসিক মেয়র লিটন ।

কেউ বাক প্রতিবন্ধী, কেউ দৃষ্টি, আবার কেউ শ্রবণ প্রতিবন্ধী । স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নিজেদের মধ্যে কৃতিত্বের স্বাক্ষর রেখে হয়েছেন বিজয়ী।

এসব বিজয়ী প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মেয়রের হাত থেকে পুরস্কার পেয়ে আনন্দিত এসব শিক্ষার্থীরা।

আজ সোমবার বিকেলে নগরীর ষষ্ঠীতলা এলাকাস্থ প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্কুল পিএইচটি সেন্টারে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মেয়র।

অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বতর্মান সরকারের সক্ষমতা অনেক বেড়েছে। তাই এসব শিক্ষার্থীদের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। তাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে।

এ সময় মেয়র আরো বলেন, রাজশাহী পিএইচটি সেন্টারের তেমন উন্নয়ন হয়নি। আগামীতে যাতে এখানে আরো শিক্ষার্থী ভর্তি করা হয়, তাদের যতœ নেয়া হয়, এবং প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা যায়-এসব বিষয় নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তাদের হাতে আলোচনা করবো।

রাজশাহী পিএইচটি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হাসিনা মমতাজ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুল কবির, পিএইচটি ব্যবস্থপনা ও মনিটরিং কমিটির সদস্য শিরিন সুফিয়া খানম, দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিব বাদল, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ড. আব্দুল্লা আল ফিরোজ প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সমুন ও ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম প্রমুখ।

সুন্দরগঞ্জে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা ।

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ- ২০১৯ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

‘জনতাই পুলিশ-পুলিশই জনতা’-এই ব্রতকে সামনে রেখে সোমবার সকালে সুন্দরগঞ্জ পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে
শোভাযাত্রাটি থানা প্রাঙ্গণে এসে সমাপ্তি হয়।

এসময় থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান সকল জনসাধারণকে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান। এতে থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক- তাজুল ইসলামসহ থানার সকল এসআই, এএসআইগণ উপস্থিথ ছিলেন।

যানজট কমাতে রং পরিবর্তন করে অটো চলবে রাজশাহীতে, রাসিক মেয়র লিটন ।

একদিন লাল রং এর অটো , পরের দিন সবুজ রং এর অটো , চলবে বলে জানিয়েছে রাসিক মেয়র লিটন । রাজশাহী নগরীর যানজট কমাতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র এ,এইচ,এম খায়রুজ্জামান লিটন ।

সোমবার বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে আয়োজিত ‘পুলিশ সেবা সপ্তাহ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আরও বলেন, নগরীতে প্রায় ৩০ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা চলছে । এতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, বাড়ছে দুর্ভোগ । তাই আরএমপি ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে ট্রাফিক ব্যবস্থার ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে ।

রাসিক মেয়র লিটন বলেন , মালিকদের সাথে বসে অটোগুলোকে লাল ও সবুজ রঙের করা হবে। লাল রঙের অটো চলবে একদিন, পরের দিন চলবে সবুজ রঙেরগুলো। তবে রাজশাহীকে ঘিরে শিল্প কলকারখানা গড়ে ওঠলে সিটি সার্ভিস বাস চালু হতে পারে বলেও জানান তিনি।

পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আরএমপি কমিশনার একেএম হাফিজ আক্তার।
এদিকে, আরএমপি কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের তালিকায় যুক্ত হবে । তাই সেই লক্ষ্য রেখে ঢেলে সাজানো হচ্ছে পুলিশ বাহিনীকে। পুলিশ দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করে গড়ে তুলতে উদ্যোগ নেয়া হয়েছে। সাধারণ মানুষের সহায়তায় যাতে পুলিশ সদস্যরা খুব সহজেই এগিয়ে যান এজন্য মানসিক ও প্রযুক্তিগতভাবে তাদের দক্ষ করে তোলা হচ্ছে।

সুন্দরগঞ্জে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য বিদায় অনুষ্ঠান, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৮জানুয়ারি সোমবার দুপুরবেলা প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব,মোঃ আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ইন্জিঃকলেজের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম আল-আমিন।

উক্ত অনুষ্ঠানে বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, রংপুর ইন্জিঃ কলেজের অধ্যক্ষ জনাব,নিরোধ বরন নাথ, RIT রংপুর কলেজের অধ্যক্ষ জনাব,হান্নান সরকার, বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের পরিচালক জনাব,মোঃ ইনজামাম আযম,বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক জনাব, মোঃ ফারুক হোসেন,বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজের প্রভাষক জনাব,আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই জনাব,মোঃ জহুরুল ইসলাম, ও জাহিদুল ইসলাম,সুজন প্রামানিক,সহ উক্ত বিদ্যালয়ের শিক্ষকগণ।উক্ত বিদায় অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ সাকিব, মোছাঃ মৌ সহ আরও অনেকে।

প্রাথামিক শাখার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরুস্কৃত হন জাহিদুল ইসলাম জাহিদ,এবং শ্রেষ্ঠ সমন্বয়ক ও পরিচালক হিসেবে পুরুস্কৃত হন রেজাউল করিম রেজা ।

বিদায়ী পরিক্ষার্থীদের মাঝে পুরস্কার উপকরণ স্কেল, কলম, ক্লিপবোর্ড, জ্যামিতি  বক্স সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন স্কুলের শিক্ষক ও অতিথিবৃন্দ । অতিথি ও শিক্ষকমন্ডলীরা এস.এস.সি পরিক্ষার্থীদের ভালো ফলাফল ও সকলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া ও মঙ্গল কামনা করেন।

ধামরাইয়ে তিতাস বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যদ্রব্য ।

ঢাকার ধামরাইয়ে তিতাস বেকারীতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে নানা রকমের খাদ্যদ্রব্য। এই সব বেকারীতে তৈরি করা হচ্ছে বিস্কুট,কেক,পাউরুটি,চানাচুরসহ বিভিন্ন ধরণের খাবার ও শিশু খাদ্য।

সরেজমিনে গিয়ে দেখাযায় ধামরাই উপজেলা পৌর-সভায় তিতাস নামক একটি বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে নানা ধরনের খাদ্যদ্রব্য। তিতাস বেকারীটি ধামরাই পৌর-সভার লাকুড়াপাড়ার দক্ষিণ পাশে আব্দুস সোবাহান মডেল স্কুলের সামনে রাস্তার পুর্ব পাশে অবস্থিত। এই বেকারীতে গিয়ে দেখাগেল কারিগরদের কাজের অবস্থা,তাদের শরীরের মধ্যে কোন ইনিফরম নেই যার কারণে তাদের শরীর থেকে ঘামবেয়ে চুয়ে চুয়ে পরছে প্রস্তুতকৃত ময়দার উপর।

একটু পরেই দেখাগেল সেই ময়দা দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন হাতের বেকার পণ্য। যেমন বিস্কুট,কেক, পাউরুটি,তৈরি করার বিশাল চুল্লির আশপাশে রয়েছে ময়লা আবর্জনার স্তপ। এছাড়া স্যাঁত সেতের মেঝের মধ্যে রাখা হয়েছে তৈরি খাবার পণ্য যা মাছিতে ভরে রয়েছে।এর পর আবার মেঝেতে রাখা একটি ড্রাম সেখানে রয়েছে দীর্ঘদিনের পোড়া তৈল এবং মেঝেতে পড়ে আছে ডিমের খোসা তাতে দেখা যায় মশামাছির উপদ্রব, শুধু তাই নয় খাদ্যদ্রব্য প্রস্ততের সময় তার সাথে মেশানো হচ্ছে কৃত্রিম রং যা মানবদেহের জন্য ক্ষতিকর।

এছাড়া এমোনিয়াম নামে একটি বোকপাউডার খোলা ময়দা ও চিনির সাথে মিশিয়ে তৈরি করা হচ্ছে বেকারী পণ্য এবং বেকারীর কারিগরদের হাতে থাকে না কোন গ্লাভস ও ঢাকা থাকে না মাথার চুল ফলে খাদ্যদ্রব্য সাথে চলে যায় মাথার চুল হাতের ময়লা। যা খেয়ে স্কুলের ছাত্র-ছাত্রীসহ অনেক মানুষই হাসপাতালে ভর্তি হতে হয়।তাই এলাকাবাসির দাবি এই সব বেকারী গুলি বন্ধ করে দেওয়া।
এই ব্যাপারে তিতাস বেকারীর মোঃ অলিউল্লাহ (১৫) নামে এক কর্মচারী বলেন, আমি হেলপারের কাজ করি, এই রংয়ের নাম কি তা আমি বলতে পারব না এটা আমার মালিক বলেতে পারবে।
অপর একজন কর্মচারী মোঃ বেলায়াত হোসেন বলেন, আমরা শুধু বেকারীর খাদ্যদ্রব তৈরি করি এছাড়া আর কিছু বলতে পারব না । ড্রামের ভিতর কালো তৈলের কথা বললে সে বলে আমাদের এই গুলি দিয়ে কাজ করতে বলছে আমরা কি করব । আমরা তো হুকুমের গোলাম ।

এই ব্যাপারে তিতাস বেকারীর মালিক মোঃ আবু তাহের বলেন, আমার বেকারী কি ভাবে চলবে সেটা আমি দেখব। তখন মালিককে বিএসটিআই অনুমোদন আছে কি না সেটা দেখানোর কথা বললে মালিক তাহের তখন সে রেগে গিয়ে বলে আপনি কে যে আপনাকে বি এস টি আই দেখাতে হবে আমি আপনাকে বিএসটিআই দেখাব না আপনি যা পারেন তা করেন।

এই ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম বলেন,অচিরেই বেকারীগুলিতে ভ্রুম্যমান আদালত পরিচালানা করা হবে এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

কোটা বহালের দাবিতে রাবির প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ ।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকুরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে , রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

কর্মসূচি চলাকালে সড়কে অ্যাম্বুলেন্স ছাড়া বাকি সব যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মোটর সাইকেল ও সাইকেল চালকদের নেমে হেঁটে পার হতে দেখা যায়। বিনোদপুর এলাকার উমেদ আলী নামের একজন ভ্যানচালক তার ভ্যান নিয়ে সমাবেশের পাশ দিয়ে অতিক্রম করতে গেলে বিক্ষোভকারীরা ভ্যানচালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং ভ্যানটি উল্টে দেওয়ার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা পুলিশ পরিস্থিতি শান্ত করেন।

সমাবেশে বিক্ষোভকারীরা ৩০ শতাংশ কোটা বহাল চাই, রাজাকারদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আর নয় ৭৫, এবার হবে ৭১ বলে স্লোগান দেন। বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ আহ্বায়ক কমিটির উপদেষ্টা তারিকুল হাসান বলেন, ‘আমার বাবার বুকে বুলেট বিদ্ধ হওয়ার বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। কোটা সংস্কার আন্দোলনের নামে শিবির ক্যাডাররা দেশে একটি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। সাধারণ শিক্ষার্থীদের ফুঁসলিয়ে তারা তাদের কু-উদ্দেশ্যকে বাস্তবায়নের চেষ্টা করছে। তাদের এই ষড়যন্ত্র কোনদিন সফল হতে দেওয়া হবে না।’

বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ আহ্বায়ক কমিটির আহ্বায়ক অমর কুমার রায় বলেন, ‘বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমাদের কারো বাবা, কারো চাচা কিংবা দাদা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। আমরা তাদের বংশধর। অথচ বর্তমানে আমরাই উপেক্ষিত হচ্ছি।’
রাজশাহীর হামিদপুর-নওদাপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা মো. আশরাফ চৌধুরী সমাবেশে বলেন, ‘আমরা যুদ্ধ করেছি, রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি। কিন্তু আজ আমাদের সন্তান-সন্ততিদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী আপনি আমাদের অধিকার রক্ষা করুন।’

কর্মসূচি থেকে ছয়টি দাবি জানানো হয়। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদের অধীবেশনে প্রধানমন্ত্রীর মুখ থেকে এ বিষয়ে কোন সিদ্ধান্ত না আসলে বৃহৎ কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন তারা।

তাদের দাবিগুলো হলো- রাজাকরসহ স্বাধীনতা বিরোধী ও তাদের বংশধরদের সরকারি সকল প্রতিষ্ঠানে চাকুরিচ্যুত ও নিয়োগের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা, বঙ্গবন্ধু ও তার পরিবারসহ মুক্তিযোদ্ধা পরিবারদের অবমাননাকারীদের শাস্তির ব্যবস্থা, মুক্তিযোদ্ধাদের সংবিধানিক সংস্কৃতি ও পারিবারিক সুরক্ষা আইন প্রণয়ন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযোদ্ধের চেতনা বিরোধী সকল প্রকার অপপ্রচার বন্ধ করা এবং সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের বয়সসীমা প্রচলিত নিয়ম অনুযায়ী আনুপাতিকহারে বৃদ্ধি করা।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ কমিটির বিভিন্ন পর্যায়ের অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ধামরাইয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ পালন ।

তথ্য দিন সেবা নিন,মাদককে না বলুন, পুলিশ জনগনের বন্ধু, সন্ত্রাস,জঙ্গীবাদ ও ইফটিজিং থেকে বিরত থাকুন পুলিশই জনতা জনতাই পুলিশ এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাই থানা পুলিশের আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ পালন করা হয়েছে।

আজ রবিবার(২৭ জানুয়ারী)বেলা ১২ ঘটিকার সময় পুলিশই সেবা সস্পাহ উপলক্ষে রিফলেট হাতে নিয়ে বনার্ঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

এসময় ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে র‌্যালিটি থানা চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে। পরে সংক্ষিত আলোচনা মধ্যে দিয়ে র‌্যালি শেষ হয়।এই সময় উপস্থিত ধামরাই থানার সকল পুলিশ অফিসারসহ সকলে উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন,আতিকুল ইসলাম।

শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের প্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি নির্বাচনের তারিখ হিসেবে ঘোষণা করে। নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি, মনোনয়ন বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ২৮ এপ্রিল। ওই নির্বাচনে আনিসুল হক মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ২০১৮ সালের ৩০ নভেম্বর লন্ডনে তিনি মারা গেলে মেয়র পদ শূন্য হয়ে যায়।

নির্বাচন কমিশন ২০১৮ সালের ৯ জানুয়ারি উপনির্বাচনের তফসিল দিলেও উচ্চ আদালতের রিটের পরিপ্রেক্ষিতে তা স্থগিত হয়ে যায়। সম্প্রতি ওই রিট খারিজ হলে নির্বাচন কমিশন আবারও এ সিটির উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম আগেও ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। আতিকুল ইসলাম পোশাক শিল্প ছাড়া আরও অনেক ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার।

কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন, ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

কিশোরগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর লিপিকে বেছে নিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তার বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

শনিবার (২৬ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ছয়জন দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। আবেদনপত্র সংগ্রহ করেন সৈয়দ আশরাফের ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম। আশরাফের ভাই বোন মিলিয়ে একই পরিবারের দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

কার্যালয় সূত্রে জানা গেছে, সৈয়দ আশরাফুল ইসলামের পরিবারের সদস্য ছাড়াও কিশোরগঞ্জে-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ আজিজুল হক, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা রাসেল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সহ পাঠাগার সম্পাদক এম এ হান্নান এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান হুমায়ুন।

জানা গেছে, ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি দেশে এমবিবিএস শেষ করে উচ্চতর ডিগ্রি অর্জনে দীর্ঘ দিন বিদেশে অবস্থান করেন। ছাত্র জীবনে ছাত্রলীগের সাধারণ সদস্য হিসেবে থাকলেও বর্তমানে বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত রয়েছেন।

সিলেটে ট্রাফিক সদস্যকে বেধড়ক পেটালেন সরকারি কর্মকর্তা ।

সিলেট নগরীতে দায়িত্ব পালনকালে এক ট্রাফিক সদস্যকে বেধড়ক পেটালেন ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের এক কর্মকর্তা। এ ঘটনায় আহত ট্রাফিক সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান- বিকেলে তানজিল আহমদ নামে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের এক কর্মকর্তা মোটর সাইকেল যোগে চৌহাট্টা থেকে জিন্দাবাজার অভিমুখে ওয়ানওয়ে রাস্তা দিয়ে প্রবেশের চেষ্টা করেন।

এ সময় সিলেট মহানগর পুলিশের দায়িত্বরত ট্রাফিক সদস্য মো. আলী তার মোটর সাইকেলকে সিগন্যাল দিলে সে তা অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এ অবস্থায় ট্রাফিক সদস্য আলী একটু এগিয়ে গিয়ে মোটর সাইকেলের গতিরোধ করলে ওই ব্যক্তি মোটর সাইকেল থেকে নেমে ট্রাফিক সদস্যের হাতের লাঠি কেড়ে নিয়ে তাঁকে বেধড়ক পেটাতে শুরু করেন।

এক পর্যায়ে উপস্থিত জনতার হস্তক্ষেপে ওই সরকারি কর্মকর্তা থামলে অদূরে থাকা ট্রাফিকের অন্যান্য সদস্যরা এসে তাকে আটক করে। এ সময় তার ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম তানজিল আহমদ। সে বিয়ানী বাজার উপজেলার উত্তর দুবাগ গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। এছাড়া সে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মকর্তা বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (ট্রাফিক) উপ পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ।

এ ব্যাপারে ফয়সাল মাহমুদ জানান- জনসমক্ষে পুলিশের উপর হামলার ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া তার মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।

সর্বশেষ আপডেট...