যান চলাচলের উপযোগী হচ্ছে পদ্মা সেতু
স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের উপযোগী করতে চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে। ইতোমধ্যে সড়ক পথের শেয়ার পকেটের কাজ শেষ হয়েছে। চার লেন সেতুর মাঝখানে ডিভাইডার চার কিলোমিটার সম্পন্ন হয়েছে। আর মূল সেতুর কার্পেটিং শুরু হবে শিগগিরই।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতু দিয়ে ২০২১ সালের জুন মাস থেকে যানবাহন চলাচল শুরু হবে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এ তথ্য জানান।
অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সেতু বিভাগের মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার প্রাপ্ত মেগা প্রকল্প পদ্মাসেতুর নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। এরইমধ্যে প্রকল্পের গুরুত্বপূর্ণ পাঁচটি প্যাকেজের মধ্যে মাওয়া সংযোগ সড়ক, জাজিরা সংযোগ সড়ক ও সার্ভিস অ্যারিয়া-২ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। মূল সেতু এবং নদী শাসন কাজের অগ্রগতি যথাক্রমে ৮৫ দশমিক ৫ শতাংশ এবং ৬৬ শতাংশ।
২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৭৬ দশমিক ৫ শতাংশ। পদ্মাসেতুর ৪১টি স্টিল ট্রাসের মধ্যে ২০টি এরইমধ্যে স্থাপন করা হয়েছে। বাকি ২১টি ২০২০ সালের জুলাই মাসের মধ্যে স্থাপন করা হবে। ইনশাল্লাহ আগামী জুন ২০২১ সালে পদ্মাসেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
জামির্তা ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী আব্বাস উদ্দীনের মোরগ মার্কার মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ (ভিডিও)
স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নে আগামী ১১নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামির্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্বাস উদ্দীনের মোরগ মার্কা প্রতীকের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা সভা অনুষ্ঠিত হয়েছে।






























মশিবুর পাশ্ববর্তী হরিপুর উপজেলার মারাধর পূর্বপাড়া এলাকার শুকুরদির ছেলে। জেলা ডিবি পুলিশ জানায়, ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থেকে একটি বড় ফেন্সিডিলের চালান নৈশকোচ যোগে ঢাকা যাবে।



স্থানীয় সময় মঙ্গলবার (২৬ অক্টোবর) দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের একটি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ উপলক্ষে এদিন সন্ধায় ইউনিয়ন আ’লীগের উদ্যোগে ধর্মগড় মাদ্রাসা মাঠে সাধারণ সভার সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’ লীগ সহ- সভাপতি মোকসেদুর রহমান। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব।