মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
হুমায়ুন কবির, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৯ আগষ্ট সকাল সাড়ে দশটায় সাত দিনব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
এ-উপলক্ষে এ দিন উপজেলা পরিষদ পুকুর সহ বিভিন্ন পুকুরে রুই,কাতলা,মৃগেল সহ বিভিন্ন প্রজাতির ১৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ কর্মসুচিতে ইউএনও’র প্রতিনিধি সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম, সহকারি মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল,ওসি এসএম জাহিদ ইকবালসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শ্রীপুরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ
আশরাফ হোসেন পল্টু,মাগুরা : “বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে নিয়ে গতকাল রবিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপণ উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে কুমার নদের শ্মশানঘাট এলাকার উন্মুক্ত জলাশয়ে রুই,কাতলা,মৃগেল, সিলভারকার্প সহ বিভিন্ন প্রজাতীর মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা, হিসাবরক্ষন অফিসার শ্যামসুন্দর বন্দোপাদ্যায়,শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান,উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুর রাজ্জাক ও শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু ।
রাণীশংকৈলে ২০ জন কর্মহীন নারীকে প্রশিক্ষণ শেষে সম্মানী ও সনদ বিতরণ
হুমায়ুন কবির, রাণীশংকৈল,( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৮ আগস্ট শনিবার ২০ জন বেকার, স্বামী পরিত্যেক্তা কর্মহীন নারীকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৭ দিনব্যাপি বøকবাটির উপর প্রশিক্ষণ শেষে সম্মানী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
পরবর্তিতে এরা ক্ষুদ্র ঋণ গ্রহণ করে কাপড়ের উপর বøকবাটির ডিজাইন তৈরি করে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানান। এদিন বিকালে নির্বাহী অফিসার কার্যালয় চত্বরে সনদ ও সম্মানী ভাতা প্রদান করেন সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাঈন কবির স্টিফ।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, বøকবাটির ট্রেইনার শিউলী রায়সহ মহিলাবিষয়ক অফিসের অনেকে উপস্থিত ছিলেন। এ বিষয়ে ইউএনও বলেন মহিলা বিষয়ক অফিস কর্তৃক ২০ জন অসহায় কর্মহীন নারীকে ৭ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও সম্মানী প্রদান করা হলো।
কুড়িগ্রামে২৫জন প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ারসহ সহায়ক উপকরন বিতরন
আনিসুর রহমান,রাজারহাট: মুজিব বর্ষ উপলক্ষ্যে কুড়িগ্রামে শারিরীক প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরনসহ বিভিন্ন উপজেলার ২৫জনকে হুইল চেয়ার বিতরন করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) দুপুরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রো প্রাঙ্গনে তাদেরকে এসব সহায়ক উপকরন বিতরন করেন,জেলা সদর উপজলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন। এসময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেট (ফিজিও থেরাপিষ্ট) ডাঃ মাঃ আরিফুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রতিষ্ঠানটি প্রতিবন্ধী ও ঝুঁকিতে থাকা প্রতিবন্ধীদের ফিজিও থেরাপি, ও কুপশন থেরাপি, কাউন্সিলিং, দৃষ্টি ও শ্রবন মাত্রা নির্নয় কাজ করে আসছে।
এ সময় কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন জানান, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীর পরিবারের অন্যান্য সদস্যসহ পাশাপাশি বসবাসকারীদের তাদের পাশে দাড়ানাসহ তাদের প্রতি সদয় ব্যবহার করার কথা জানান ।
রাণীশংকৈলে বজ্রপাতে দিনমুজুরের মৃত্যু
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (২৫ আগস্ট) রবিন চদ্র রায় ওরফে ঢেলুরাম (৪৫) নামে এক দিনমুজুরের বজ্রপাতে মৃত্যু হয়েছে।
মৃত দিনমুজুর উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা টাওয়ারপাড়া এলাকার শুধুরামের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ঢেলুরাম পেশায় একজন দিনমুজুর ছিলেন। ঘটনার দিন দুপুর আনুমানিক আড়াইটার দিকে তার বাড়ির পাশে অন্যের আমন ধান ক্ষেতে জিমিতে দিনমুজুর হিসেবে নিরানী পরিস্কার করতে য়ান। এ সময় হঠাৎ আকাশের বজ্রপাতের আঘাতে সে ভিষণ অসুস্থ হযে পড়ে। সাথে সাথে স্থানীয়রা তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম বজ্রপাতে ঢলুরামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রাণীশংকৈল থানার (ওসি) তদন্ত আব্দুল লতিফ সেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সাভারে বজ্রপাত ঠেকাতে সাভারে সাত শতাধিক তালগাছ রোপণ
সাভার,প্রতিনিধিঃ সাম্প্রতিক সময়ে বজ্রপাতে প্রাণহানি বেড়ে যাওয়ায় মানুষ ও সরকারি গরু রক্ষার্থে সাভারে তাল গাছের চারা রোপন করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) সকালে সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন দুগ্ধ খামারে প্রায় সাত শতাধিক তাল গাছের চারা রোপনের উদ্বোধন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের (উৎপাদন) পরিচালক জহির উদ্দিন মিঞা।
বজ্রপাতের হাত থেকে মানুষ ও সরকারি গরু রক্ষার্থে এই তাল গাছের চারা রোপন করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামারের পরিচালক এস এম আউয়াল হক।
প্রসঙ্গত, বজ্রপাত একটি স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ হলেও সাম্প্রতিক সময়ে ব্যাপক প্রাণহানি বিশেষজ্ঞদের ভাবাচ্ছে। সরকারি পর্যায়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও বিভিন্ন বেসরকারি সংস্থার বিশ্লেষণে দেখা যায়, গত পাঁচ বছরে সারা দেশে বজ্রপাতে তিন হাজারের বেশি মানুষের প্রাণ গেছে।
২০১১ সালের পর থেকে বজ্রপাতের পরিমাণও বেড়েছে উদ্বেগজনক হারে। বজ্রপাতে ২০১৫ সালে ৯৯ জন, ২০১৬ সালে ৩৫১ জন ও ২০১৭ সালে ২৬২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
২০২১ সালের মে পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে চার শতাধিক। এছাড়া সর্বশেষ বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একসাথে ১৭ জন বরযাত্রী নিহত হয়েছে।
মানিকগঞ্জের দৌলতপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, থানা থেকে ছাড়া পেয়ে প্রেমিকার স্বামীকে মারদর
আল মামুন,মানিকগঞ্জ:মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের নিলুয়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রীর সাথে পরকীয়া করতে এসে সোমবার দিবাগত রাত ১২ টায় এলাকাবাসীর হাতে আটক হন যুবলীগ নেতা ফারুক হোসেন রন্জিত নামে স্হানীয় এক যুবক।
দৌলতপুর থানা পুলিশ রাতেই ওই গৃহবধূ সহ রন্জিতকে থানায় নিয়ে আসে। মঙ্গলবার দুপুরে গৃহবধূর কোন অভিযোগ না থাকায় মুসলেকা লিখিত রেখে দুজনকেই ছেড়ে দেয় পুলিশ। থানা থেকে ছাড়া পেয়েই গৃহবধূর স্বামী আব্দুর রহমানকে বেলা ৩ টায় নিলুয়া মোড়ে মারধর করে রন্জিত।
এ বিষয়ে চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম বলেন,গতকাল সোমবার রাতে খবর শুনে আমি ঘটনাস্থলে যাই।গিয়ে দেখি রহমানের স্ত্রী ও রন্জিতকে এলাকাবাসী ঘরে আটক করে রেখেছে।আমার উপস্হিতিতে পুলিশ দুজনকে ধরে নিয়ে যায় । মঙ্গলবার খবর পেলাম তাদের দুজনকেই ছেড়ে দেয়া হয়েছে। এলাকার আরও শত শত মানুষ সেখানে উপস্থিত ছিল।এ বিষয়ে থানা পুলিশ আমার সাথে কোন প্রকার যোগাযোগ করেনি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রিপন বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে তাৎখক্ষিক পুলিশ পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরবর্তীতে গৃহবধূর কোন অভিযোগ না থাকায় তাদেরকে লিখিত রেখে ছেড়ে দেই।
রন্জিত ছাড়া পেয়ে গৃহবধূর স্বামীকে মারধর করেছে এই মর্মে অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছি। তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
রাণীশংকৈলে অজ্ঞাত এক হিন্দু বৃদ্ধের মরদেহ উদ্ধার।
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের দাসপাড়া এলাকায় বড় ব্রিজের পশ্চিম পার্শ্বে জাপান মোটর সাইকেল পার্টসের দোকানের বারান্দা থেকে মঙ্গলবার ২৪ আগস্ট সাকাল ১০ টায় এক অজ্ঞাত হিন্দু বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ । বৃদ্ধের আনুমানিক বয়স ৬৮ বছর।
ঘটনার দিন জাপানের দোকানের সামনে বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় দোকানদার’রা থানায় অবগত করলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। পরে রাণীশংকৈল থানা পুলিশ, এনএসআই ও পিবিআই’র সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।এবং লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তেরর জন্য মর্গে পাঠায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় এদিন সকাল বৃদ্ধ অসুস্থ অবস্থায় ঐ দোকানের বারান্দায় কয়েকবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে। এবং দাঁড়াতে না পেরে সেখানেই শুয়ে পড়ে। পরে স্থানীয়রা দেখতে গেলে কোন নড়াচড়া করেনা। তখনিই মৃত ভেবে থানা পুলিশকে খবর দেয়।
স্থানীয়রা আরো জানায় বৃদ্ধটিকে দুদিন আগ থেকে এই এলাকায় দেখা গেছে। কিন্তু কেউ জানে না সে কোথা থেকে এসেছে কিংবা কি তাঁর পরিচয়।
রাণীশংকৈল থানা পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সেখ মুঠোফোনে জানান, ঐ ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মাগুরার শ্রীপুর থানার এক পুলিশ সদস্যের করুণ মুত্যু
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর থানায় কর্মরত রবিউল ইসলাম (৪১) নামে এক পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেছে। তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার বিষয়খালী গ্রামে। তিনি শ্রীপুর থানায় গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।
পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নিহত পুলিশ সদস্য মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা টিকা গ্রহণকারীদের দেখভাল করছিলেন।
দায়িত্বরত অবস্থায় শারীরীকভাবে একটু অসুস্থ্যতা বোধ করলে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে টিকিট নিয়ে ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নেন। অথচ তিনি ডাক্তার না দেখিয়ে কমপ্লেক্সের ৩য় তলায় টিকা গ্রহণকারীদের দেখার জন্য যান।
সেখানে গিয়ে তিনি বেশী অসুস্থ্যতা বোধ করলে একটু বিশ্রাম নেওয়ার জন্য পাশের বেঞ্চে বসেন পড়েন।
এর কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈসউজ্জামান ও কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে মৃত অবস্থায় পান। তবে চিকিৎসকদের ধারণা তিনি হার্ট অ্যাটাকেই মৃত্যুবরণ করেছেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় জানান, সকাল থেকেই পুলিশ সদস্য রবিউল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় দায়িত্ব পালন করছিলেন।
হঠাৎ হার্ট অ্যাটাকে তিনি মৃত্যুবরণ করেছেন এবং তাঁর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রহন করে তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার বিষয়খালীতে পাঠানো হয়েছে।






























