অবহেলিত গোবিন্দল ৭ নং ওয়ার্ডের দুটি ইটের সলিং এর ২৭০ মিটার ও ২৮০ মিটার রাস্তার কাজ উদ্বোধন,
সাভারে বহুল আলোচিত ধসে পড়া রানা প্লাজার আট বছর উপলক্ষে অস্থায়ী শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জলন(ভিডিও)
বিপ্লব,সাভারঃ সাভারে বহুল আলোচিত ধসে পড়া রানা প্লাজার আট বছর উপলক্ষে অস্থায়ী শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জলন কর্মসুচী পালন করেছে নিহত আহত শ্রমিকদের পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রমিক সংগঠন।

শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর সাভার বাজার বাসষ্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে এ মোমবাতি প্রজ্জলন কর্মসুচী পালন করেন তারা।
মোমবাতি প্রজ্জলন কর্মসুচীতে এসময় রানা প্লাজার আহত ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অবিলম্বে রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি দাবি করেন সরকারের কাছে।
এদিকে রানা প্লাজার আট বছর উপলক্ষে আগামীকাল ধসে পড়া রানা প্লাজার সামনে নানা কর্মসুচী পালন করার কর্মসুচী হাতে নিয়েছে শ্রমিকরা।
রাজশাহীতে দোকানে মূল্য তালিকা না থাকায় জরিমানা গুনলো ৫ দোকানি
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দোকানে মূল্য তালিকা ঝোলানো না থাকায় নগরীর বেশ কয়েকটি দোকানে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) ছুটির দিনেও নগরীর সাহেববাজার ও উপশহর নিউমার্কেট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান পরিচালিত হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। রাজশাহী মহানগর পুলিশের একটি দল তাঁকে সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের হাসান-আল-মারুফ জানান, অভিযান পরিচালনার সময় মূল্য তালিকা না থাকায় নগরীর সাহেববাজার এলাকায় টোটন স্টোরকে এক হাজার টাকা, মেসার্স এস আর চাল ভাণ্ডারকে এক হাজার টাকা এবং সেলিম সবজির দোকানকে একই অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে সুশীল স্টোরকে তিন হাজার টাকা এবং একই অপরাধে উপশহর নিউমার্কেট এলাকার রিজিক ভাণ্ডারকে দুই হাজার টাকা টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। একইসাথে সবাইকে ভোক্তা আইন মেনে চলতে উদ্বুদ্ধ করণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাইকিং করে নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে করতে উদ্বুদ্ধ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা হাসান-আল-মারুফ।
রাজশাহীতে পাথর বোঝায় ট্রাকে ৩০০ ফেন্সিডিলসহ যুবক আটক
রাজশাহী জেলা, রাজশাহী: রাজশাহী মহানগরীর শাহমখদুম ধানাধীন সিটিহাট এলাকায় পাথর বোঝায় ট্রাক থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে রাজশাহী গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি বিশেষ আভিযানিক টিম। আটক যুবকের নাম মো. মিলন আলী (২৮)।
তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মো. আতাউর রহমানের ছেলে।
গত শুক্রবার (২৩ এপ্রিল) সাড়ে ১২ টার দিকে নগরীর শাহমখদুম থানার সিটিহাট মোড় সংলগ্ন বাবলু খাবার বাংলা খাবার এন্ড কালাই হাউজ হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) উপ পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে হলুদ-নীল রংয়ের ০৫ টন পাথর বোঝায় ট্রাকে ফেন্সিডিল আসার খবরে নগরীর সিটিহাট মোড়ের রাস্তায় অবস্থান নেয়।
দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-মেট্রো-ট-১৬-০৬৯৩ রেজি. নাম্বারের ট্রাকটি আসার পর সেটি থামানো হয়।
এসময় ট্রাকটি থামায় হেলপার মিলন লাফদিয়ে পালানোর চেষ্টা করে। পালানোর সময় তাকে আটক করা হয়। তবে সুযোগ পেয়ে ড্রাইভার আগে পালিয়ে যান।
পরবর্তীতে পাথর দিয়ে ডাকা অবস্থায় দুটি হলুদ রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতর মোট ৩০০ টি ভারতীয় ফেন্সিডিল পাওয়া, যার আনুমানিক প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।
গোয়েন্দা শাখার এই উর্ধ্বতন কর্মকর্তা আরও জানান, ট্রাকের হেলপার মিলনকে জিজ্ঞাসাবাদে জানা গেছে- চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে পাথর বোঝায় করার সময় পাথরের নিচে ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিল লুকিয়ে ঢাকা বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
এনিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।’
ঠাকুরগাঁওয়ে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (২২ এপ্রিল) চলমান লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এ দিন বিকালে পৌরশহরে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি চলাচলে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ প্রতিপালন নিশ্চিতকরণে ও রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।
এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখার অপরাধে ৪ জন দোকান ব্যবসায়ীকে মোবাইল কোর্টে মোট ৬ হাজর ২ শত টাকা অর্থদন্ড প্রদান করেন।
এছাড়াও তিনি সাধারণ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও তাদেরকে সরকারি নির্দেশ মেনে চলার জন্য উদ্বুদ্ধ করেন। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে তিনি
রাসিক মেয়র লিটনের উদ্যোগে গরীব, অসহায়, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মহানগরীতে বসবাসরত গরীব, অসহায়, দুঃস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে মহানগরীর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বর ও ভদ্রা স্মৃতি অম্লান মোড়ে এক হাজার মানুষের মাঝে এক হাজার প্যাকেট উন্নতমানের ইফতার বিতরণ করা হয়। পবিত্র রমজান মাসব্যাপী এভাবেই প্রতিদিন ইফতার বিতরণ করা হবে।
উল্লেখ্য, গত বছরও রমজান মাসজুড়ে গরীব, অসহায়, দুস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছিলেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এছাড়া কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ গরীব-অসহায় নিম্ন আয়ের লক্ষাধিক মানুষকে দফায় দফায় খাদ্য সামগ্রী, নগদ অর্থ সহ বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছেন সিটি মেয়র।
সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোক্তে ত্রাণ তহবিল গঠন করে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তা প্রদান করেছেন তিনি। আগামীতেও সহযোগিতা প্রদান করা হবে।
বুধবার বিকেল ৫টায় প্রথমে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বরে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে গরীব,অসহায়, দুস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এরপর ভদ্রা স্মৃতি অম্লান মোড়ে ইফতার বিতরণ করা হয়। রাসিক মেয়রের নির্দেশে রাজশাহী মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা এই ইফতার বিতরণ করেন।
ইফতার বিতরণকালে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রানীশংকৈলে গম ক্রয়ের জন্য লটারির মাধ্যমে কৃষক বাছাই
হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ২১ এপ্রিল বুধবার সকালে উপজেলা হলরুমে সরকারি ভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে খাদ্য শস্য গম সংগ্রহ করার লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ১৮ হাজার ৮ শত ১২ জন কৃষকের মধ্যে ৩ হাজার ২ শত ৬৫ জন কৃষককে নির্বাচিত করা হয়।
জানা গেছে চলতি মৌসুমে ৩ হাজার ২ শত ৬৫ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত গম সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্য অধিদপ্তর ।
প্রতি কেজি গম ২৮ টাকা কেজি দরে গমের মূল্য নির্ধারন করা হয়েছে। ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ”র সভাপতিত্বে লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রীতম সাহা , কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ , উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র রায়,মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়ে়ল মার্ডী ।
এছাড়াও উপ-খাদ্য পরিদর্শক কর্মকর্তা নবাব আলী,
প্রেস ক্লাব পুরাতন সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির , তহসিলদার জাহিরুল ইসলাম ,ইউপি চেয়ারম্যান এনামুল হক,আঃরউফ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
প্রসঙ্গত: আগামী ২২ এপ্রিল বৃহস্পতিবার সরাসরি কৃষকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে গম সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে ।
বাগমারায় ৩স্ত্রী ফেলে আরেক নারী নিয়ে পালালেন মসজিদের ইমাম
রুস্তম আলী শায়ের,বাগমারা প্রতিনিধিঃ বাগমারায় ৩স্ত্রী কে ফেলে আরেক নারী কে পালিয়েছে তাবলীগ জামাতের সদস্য ও মসজিদের ইমাম।
বাগমারা উপজেলার হামিরকুৎসা গ্রামের মৃত মেছের আলীর ছেলে আব্দুর রাজ্জাক বাচ্চু (৬০) এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।এলাকায় তাকে সবাই বাচ্চু হুজুর নামেই চেনে।
এলাকাবাসীর বরাত দিয়ে জানা গেছে, উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের গোয়ালকান্দি (বাগিচাপাড়া) গ্রামের একটি মসজিদে দির্ঘ্যদিন যাবৎ ইমামতি করে আসছিলেন বাচ্চু হুজুর এবং তাবলীগ জামাতের সাথেও যুক্ত আছেন তিনি।
ইমামতি ও তাবলীগ জামাতের সুবাদে গোয়ালকান্দি গ্রামের জনৈক এক নারীর পরিবারের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন এবং ওই নারী কে নিয়মিত কুরআন শিক্ষা দিতে শুরু করেন।
গত ১১এপ্রিল রবিবার জনৈক নারী তার বাবার বাড়ি বেড়াতে যাবেন বলে ঘর থেকে বের হয় কিন্তু পরে আর বাড়ি ফিরেনি।অনেক খোঁজাখুঁজির পর জানা তাদের পরিবার নিশ্চিত হয় বাচ্চু হুজুরের সাথে প্রেমের টানে ঘর ছেড়েছে দুজন।
গোয়ালকান্দি বাগিচাপাড়ার মসজিদের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন বলেন,আমাদের মসজিদে ইমাম থাকাকালিন আব্দুর রাজ্জাক ওরফে বাচ্চু হুজুর অন্য নারীদের সাথেও পরকিয়া প্রেমের সম্পর্কে লিপ্ত হয়,এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা তৈরি হলে মসজিদ কর্তৃপক্ষ তাকে ইমামতি থেকে অব্যাহতি প্রদান করেন।
হামিরকুৎসা গ্রামের বাচ্চু হুজুরের প্রতিবেশি নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন,বাচ্চু কে নিয়ে নারী কেলেঙ্কারির ফিরিস্তি নতুন কিছু নয়,এর আগেও বেশ কয়েকবার তিনি নারী কেলেঙ্কারির সাথে জরিয়েছেন।
তার ঘরে এখনো ৩টি স্ত্রী আছে এবং আবার শুনছি ২সন্তানের জননী কে নিয়ে তিনি পালিয়েছেন।
তিনি আরও বলেন,তাবলীগ জামাতে গিয়ে চট্টগ্রামের এক নারীর সাথে তিনি অবৈধ সম্পর্ক গড়ে তোলেন এবং জনতার রোশানলে পরে ওই নারীকেও বিয়ে করতে বাধ্য হন।
জনৈক ওই নারী ছেলে বলেন,নতুন করে আর কিছু বলার নাই,ছেলে হিসেবে আমরা যে কতটা কষ্টে আছি তা বলে বোঝানো যাবে না।আমরা এখন শুধু তাদের সন্ধান চাই।যদি কেউ বাচ্চু হুজুর কে কোথাও দেখে থাকেন তাহলে ০১৭১৬৮৬৬৫২৯…. ০১৭৮৭৯০০৬৬৫
এই নাম্বার দুটির যে কোন একটি তে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
সেই সাথে সন্ধান দাতা কে উপযুক্ত পুরষ্কার প্রদান ঘোষনাও দেন তিনি।
জনৈক নারীর ছেলে আরও বলেন,ভন্ড বদমায়েশ বাচ্চুর সাথে আমি তাবলীগ জামাতেও অংশ নিয়েছি কিন্তু সে আমাদের পরিবারের সাথে মিশে আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিলো।
এ ঘটনার প্রেক্ষিতে বাগমারা থানায় একটি সাধারন ডাইরি করেছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে আব্দুর রাজ্জাক ওরফে বাচ্চু হুজুরের পরিবারের সাথে যোগাযোগ করা হলে পরিবারের কেউ তার সম্পর্কে কথা বলতে রাজি হয়নি।
রাজশাহীতে ভিপি নুর এর বিরুদ্ধে মামলা
সৌমেন মন্ডল,রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে আজ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানায় এই মামলা দায়ের করেছেন- রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।
































