সরকারের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ সভা-সমাবেশে আপত্তি নেই : ইসি আলমগীর
সরকারের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ সভা-সমাবেশে আপত্তি নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।
বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ইসি আলমগীর বলেন, ‘নির্বাচনে বাধা না দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে সভা সমাবেশ করতে পারবে রাজনৈতিক দলগুলো।’
তিনি আরও বলেন, সভা সমাবেশ করতে হলে সরকারের অনুমতি নিতে হয় সেখানে আমাদের বাধা নেই কিন্তু নির্বাচনে বাধা দেয়া যাবে না।





























শুক্রবার (১ ডিসেম্বর) রাত ৯ টায় উপজেলার নেকমরদ কোচ স্টেন্ড থেকে থানার এস আই এরশাদ আলীসহ সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে। ওই নৈশ্য কোচের সুপারভাইজার খোরশেদ আলম পৌর শহরের শিবদিঘি এলাকার মৃত আবু সুফিয়ানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাগ ভর্তি ফেনসিডিল নৈশ্য কোচের ব্যাগ রাখা লোকারে রাখার সময় হাতেনাতে সুপারভাইজারকে আটক করে পুলিশ। এস আই এরশাদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৈশ্য কোচের সুপারভাইজারকে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে।
গেল ১৯শে নভেম্বর দিবাগত রাত অনুমান ৩ ঘটিকার সময় ৯ থেকে ১০ জন ডাকাত সিংগাইর থানার ধল্লা ইউনিয়নের গাজিন্দা (হঠাৎপাড়া) এলাকায় সৌদি প্রবাসী জুয়েল রানার বাড়িতে বাঁশের মই দিয়ে বিল্ডিংয়ের ছাদে উঠে চিলেকোঠার দরজা খুলে বিল্ডিংয়ে প্রবেশ করে ,জুয়েল রানার স্ত্রী মনি বেগম, ভাই সোহেল রানা, মা জাহানারা বেগম, ভাগিনী আশা মনি-কে ধারালো রাম দা, লোহার শাবল, লোহার কাটার ও রড ইত্যাদি দিয়া মারপিট করে গরুতর আহত সহ ভয়-ভীতি দেখিয়ে ৩৩ ভরি, ১৪ আনা ওজনের স্বর্ণালংকার সহ ঘরের দামি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। য়ার আনুমানিক মূল্য ৩৫,১৮,৫০০ (পঁয়ত্রিশ লক্ষ আঠার হাজার পাঁচশত) টাকা।

