ভুল করে এক হাজার কোটি টাকা পাঠাল ব্যাংক
ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ইউসিও’র গ্রাহকদের অ্যাকাউন্টে ভুল করে ৮২০ কোটি রুপি ( বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৯১ কোটি টাকা) দেয়া হয়েছে। এরইমধ্যে ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছ থেকে এই অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইমিডিয়েট পেমেন্ট সিস্টেম বা আইএমপিএসের মাধ্যমে অর্থগুলো গ্রাহকদের দিয়ে দেয়া হয়। তবে এখন পর্যন্ত ৬৪৯ কোটি রুপি ফিরিয়ে আনতে পেরেছে ইউসিও ব্যাংক।
বৃহস্পতিবার ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন গ্রাহকদের অ্যাকাউন্ট ব্লক করে ৭৯ শতাংশ অর্থ ফিরিয়ে আনা হয়েছে। কী কারণে এতগুলো অর্থ গ্রাহকদের অ্যাকাউন্টে গেল তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি ব্যাংক কর্তৃপক্ষ।
আইএমপিএস প্ল্যাটফর্মটি পরিচালনা করে ভারতের ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই)। এ প্ল্যাটফর্মটির মাধ্যমে একটি ব্যাংকের থেকে অন্য ব্যাংকের গ্রাহককে অনলাইনে টাকা পাঠানো সম্ভব।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, গ্রাহকদের কাছে থাকা ১৭১ কোটি রুপি পুনরুদ্ধারের জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকেও জানানো হয়েছে।
উল্লেখ্য , ইমিডিয়েট পেমেন্ট সিস্টেম বা আইএমপিএস হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে একটি ব্যাংকের থেকে অন্য ব্যাংকের গ্রাহককে অনলাইনে টাকা পাঠানো সম্ভব। সঙ্গে সঙ্গেই সেই টাকা একজন গ্রাহকের কাছ থেকে অন্য গ্রাহকের অ্যাকাউন্টে চলে যায়। আইএমপিএস’র মাধ্যমে দৈনিক পাঁচ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যায়।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি – ৭ নম্বর বিপদ সংকেত
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এখন বাংলাদেশের উপকূলের আরও কাছে। সকাল ৯টায় এটি মোংলা সমুদ্র বন্দর থেকে ২৬৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৭০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরের মধ্যে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) ঘূর্ণিঝড় সংক্রান্ত আবহাওয়ার ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিধিলি’ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (২০.৩০ উত্তর অক্ষাংশ এবং ৮৮.৬০ পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।
এটি আজ (শুক্রবার, ১৭ নভেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪১৫ কি.মি. পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৯৫ কি.মি. পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২৬৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৭০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা ও পায়রা উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা লক্ষ্মীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ফলে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া, ঘূর্ণিঝড়টির প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
ধামরাইয়ে অভিযান চালিয়ে ৪ ড্রেজার জব্দ, ২ ড্রেজার ও ৪ কয়লার চুল্লি ধ্বংস
মোঃ সম্রাট আলাউদ্দিন,ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ-ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে চারটি অবৈধ ড্রেজার ও ড্রেজারে ব্যবহৃত পাইপ জব্দ করেছে ধামরাই উপজেলা প্রশাসন।
এছাড়াও ২টি অবৈধ ড্রেজার ও ৪টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস করেছে প্রশাসন তবে ড্রেজার ও কয়লার চুল্লির সঙ্গে জড়িত কাউকে জরিমানা কিংবা আটক করতে পারেনি প্রশাসন।শুক্রবার (১০ নভেম্বর) সকাল থেকে উপজেলার বালিয়া ইউনিয়ন ও যাদবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।উপজেলা প্রশাসন জানায়, বালিয়া ও যাদবপুর ইউনিয়নের কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রভাবশালীরা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল।
এতে নদীর দুই পাশেই ব্যক্তিমালিকানার জমি ভেঙে পড়েছে। খবর পেয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত চালিয়ে বালিয়া ইউনিয়নে ৪ টি ড্রেজার পাইপসহ জব্দ করেন , যাদবপুর ইউ পি চেয়ারম্যানের ছেলের দুইটি ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংস করেন এবং যাদবপুর ইউনিয়নের গাওতারা এলাকায় চারটি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস করেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, উপজেলার বংশী নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নদী থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪ টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং আনুষাঙ্গিক মালামাল ধ্বংস করা হয়। তবে অভিযান চলাকালে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তথ্যদাতার গোপনীয়তা রক্ষা করা হবে জানিয়ে তিনি অবৈধ ড্রেজার বন্ধে উপজেলা প্রশাসনকে ড্রেজারের অবস্থান সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান।
রাণীশংকৈলে ঢাকায় নিহত ও আহত সাংবাদিকদের বিচারের দাবিতে প্রতিবাদ- সমাবেশ
হুমায়ুন কবির, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গত ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা সমাবেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক রফিক ভুৃঁইয়া নিহত এবং কালবেলা, ইত্তেফাক,কালের কন্ঠ,ভোরের কাগজ, যমুনা টিভিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা আহত হওয়ার ঘটনায় জড়িত দোষিদের শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাংবাদিকদের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) ও রাণীশংকৈল প্রেক্লাবের যৌথ আয়োজনে প্রেসক্লাব সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আরটিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন বাবুল, ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ার ইসলাম, যায়যায়দিন প্রতিনিধি নুসরতে খোদা রানা, কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির। করতোয়া প্রতিনিধি মো.বিপ্লবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,মোহনা টিভির প্রতিনিধি ফারুক আহমেদ,এশিয়ান টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম, কালের কন্ঠের প্রতিনিধি সফিকুল শিল্পী, দৈনিক উত্তর বাংলা প্রতিনিধি অনিসুর রহমান বাকী, আমাদের সময় প্রতিনিধি আনোয়ার হোসেন, আজকের প্রতিকা প্রতিনিধি খুরশিদ আলম শাওন, আজকের প্রতিভা প্রতিনিধি একে আজাদ, প্রেসক্লাব সম্পাদক আবুল কালাম আজাদ, গণকন্ঠ প্রতিনিধি মাহাবুব আলম, দাবানল প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন ও সমতল প্রতিনিধি সোহরাব হোসেন।
এছাড়াও সমাবেশে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা নিহত সাংবাদিকের প্রতি গভীর শোক প্রকাশ করেন সেইসাথে আহতের সমবেদনা জনিয়ে তাদের সরকারিভাবে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণ ও হামলায় জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবী জানান। এরুপ ঘটনার পুনরাবৃত্তি হলে সারাদেশে আন্দোলন গড়ে তুলা হবে বলেও সাংবাদিকরা জানান।
ঢাকা-আরিচা মহাসড়কে বাস ভাংচুর, আটক ১
মোঃ সম্রাট আলাউদ্দিন,ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ-ঢাকার ধামরাইয়ে একটি স্কুলবাসসহ দুটি বাসে ভাংচুরের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটকের নাম মোস্তফা।
তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।পুলিশ জানায়, সকাল ৯টার দিকে বিএনপি সমর্থকরা শ্রীরামপুর এলাকায় জড়ো হন। সেখানে তারা আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুলবাস ও আরেকটি যাত্রীবাহী বাসে ভাংচুর চালায়।
তবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) নির্মল কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ভাংচুরকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এ সময় একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাণীশংকৈলে অনুষ্ঠানিকভাবে টিআর প্রকল্পের চেক বিতরণ করলেন-এমপি
হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অনুষ্ঠানিক ভাবে টিআর প্রকল্পের চেক বিতরণ করেছেন স্থানীয় এমপি হাফিজউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলা কৃষি ভবন কনফারেন্স রুমে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ কর্মসূচির আওতায় (TR) প্রকল্পের মসজিদ,মন্দির ও রাস্তা সংস্কারের চেক বিতরণ করা হয়। উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সহ মোট ৪১ লক্ষ টাকার৭০টি প্রকল্পে মসজিদ,মন্দির ও রাস্তা সংস্কারের নামে বরাদ্দের জন্য এসব টাকা দেওয়া হয়।
পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মার্ডির সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ।
এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম,জাতীয় পাটির আহবায়ক জাহাঙ্গীর আলম,যুগ্ন আহবায়ক আবু তাহের। এছাড়াও পৌর কাউন্সিলর ইসাহাক আলী, পিআইও’র অফিস সহকারী শাহনেওয়াজ, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাংবাদিক নাজমুল হোসেনসহ বরাদ্দকৃত মসজিদ, মন্দিরের সভাপতি-সম্পাদকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জানা গেছে এ উপজেলায় এর আগে কখনও অনুষ্ঠানিকভাবে টিআর প্রকল্পের চেক বিতরণ করা হয়নি।
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পক্ষ থেকে মন্ডপে মন্ডপে উপহার (ভিডিও)
স্টাফ রিপোর্টার: সাভারের তেঁতুলঝাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, ইউনিয়নের মোট ২৫ টি পূজা মন্ডপে ৫,০০০ করে অর্থ ও মণ্ডপের জন্য ১০ টি করে কাপড় উপহার দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ( ১৯ শে অক্টোবর) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে পূজা মন্ডপের প্রধানদের হাতে প্রধানমন্ত্রীর দেয়া এই উপহার ফখরুল আলম সমরের পক্ষ থেকে তুলে দেন ইউনিয়নের সচিব ও ইউপি সদস্যরা।
এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল আলম সমর ,শারীরিকভাবে অসুস্থ থাকায়, চিকিৎসাধীন অবস্থায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে, সকল পূজা মন্ডপের প্রধানদের সাথে কুশল বিনিময় করেন , কুশল বিনিময় চলাকালে অনেকে আবেগে আপ্লুত হয়ে যান । ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফখরুল আলম সমর ইউপি সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনীকে পূজা চলাকালীন সময়ে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সদা দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানান।






























এ উপলক্ষে শনিবার ১৪ অক্টোবর সকালে জেলা শহরে বেসরকারি সংস্থা ইএসডিও’র কার্যালয় কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। এতে কর্মশালার পরিকল্পনা ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন চ্যানেল আই টিভির জেলা করেসপন্ডেন্ট ও কর্মশালার সমন্বয়ক এটিএম শামসুজ্জোহা। এ সময় উপস্থিত ছিলেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড.শহিদ উদ-জামান, ঠাকুরগাও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ৭১ টিভির জেলা প্রতিনিধি এ্যাড: আবু তোরাব মানিক।