25 C
Dhaka, BD
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

হৃদরোগ হাসপাতালের ৪২ স্বাস্থ্যকর্মী সহ ১১ চিকিৎসক করোনায় আক্রান্ত ।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ চিকিৎসকসহ মোট ৪২ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এই হাসপাতালে অবস্থিত দেশের সবচেয়ে বড় ভাসকুলার সার্জারি ইউনিটের এক চিকিৎসকসহ শুক্রবারও দুজনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে।

এনিয়ে ১১ চিকিৎসকসহ হাসপাতালের মোট ৪২ স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলে চিকিৎসক ডা. আশরাফুল আলম সিয়াম জানান।

তিনি গণমাধ্যমকে বলেন, শুক্রবার হাসপালের ভাসকুলার সার্জারি ইউনিটের একজন চিকিৎসক এবং অস্ত্রোপচার কক্ষের একজন কর্মীর কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত করেছে আইইডিসিআর। এ কারণে এই অপারেশন থিয়েটার এবং ওয়ার্ড স্থানান্তর করা হয়েছে।

“আমাদের ভাসকুলার সার্জারি ইউনিট বাংলাদেশে সবচেয়ে বড়, প্রথম এবং একমাত্র ইউনিট। বাংলাদেশে রক্তনালী কাটাছেঁড়ার যত রোগী আছে সবার এখানে রিপেয়ার করা হয়। এ কারণে ওই ইউনিট বন্ধ করে দিয়েছে। প্রাথমিকভাবে ওটি এবং ওয়ার্ড জীবানুমুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

“এজন্য ওটি এবং ওয়ার্ড অন্য জায়গায় সরিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।” হাসপাতালের অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন তিনি বলেন,হাসপাতালে আসা রোগীদের মাধ্যমেই তারা সংক্রমিত হয়েছেন বলে তারা ধারণা করছেন।

“আমাদের বেশকিছু স্টাফ আক্রান্ত হয়েছেন। একজন হাসপাতালেও ভর্তি হয়েছেন। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। আমাদের এখানে তো পেশেন্টরা চলে আসেন। আমরা তো আর জানি না কার শরীরে এই ভাইরাসটি আছে। এ কারণেই তারা সংক্রমিত হয়ে থাকতে পারেন।”

বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দ্বিতীয় দিনে ৮ ট্রাক পাটের বীজ আমদানি

মো: রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: আমদানি বাণিজ্যের জন্য বেনাপোল-পেট্রপোল এর তিনটি প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ভারত থেকে ৮ ট্রাক পাটের বীজ বেনাপোল নোম্যান্স্যল্যান্ডে লোড আনলোড করা হয়। করোনা ভাইরাসের কারনে ভারতের নিষেধাজ্ঞা রয়েছে বাংলাদেশে কোন পণ্যবাহী ভারতীয় ট্রাক যাবে না। যার কারনে উভয় দেশের নোম্যান্সল্যান্ডে পণ্য উঠা নামা করছে। তবে বাংলাদেশী কোন পণ্য ভারত এখনো আমদানি করেনি।বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট নিয়ন এন্টারপ্রাইজের প্রতিনিধি কামাল হোসেন বলেন, আজ ভারত থেকে ৮টি ট্রাকে শুধু পাটবীজ এসেছে। এ পণ্য চালানগুলো পেট্রাপোল-বেনাপোল এর তিনিটি গেট খুলে দিয়ে লোড আনলোড করা হচ্ছে। আজ এ ৮টি ট্রাকে ২০০ টনের মত পাট বীজ ভারত থেকে আমদানি করা হয়েছে। পাটবীজের এ চালান গুলো পেট্রাপোল বন্দরে আটকে ছিল।ভারতে লকডাউনের কারণে এসব পণ্য বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। গত ৩০ এপ্রিল ভুট্রা, পান ওপাট বীজের প্রথম ২৫ টনের একটি চালান দেশে এই চেকপোষ্ট দিয়ে প্রবেশ করে।

শনিবার অত্যান্ত সতর্কতার সাথে বিজিবি সদস্যরা ভারতীয় ও বাংলাদেশী প্রতিটি ট্রাকে জীবানুনাশক ওষুধ দিয়ে ট্রাক গুলো স্প্রে করে। এছাড়া আমদানির সাথে জড়িত শ্রমিকদের মাস্ক, হ্যান্ডগেøাভস পড়তে দেখা গেছে। এছাড়া ভারত-বাংলাদেশ যাত্রী আসা যাওয়ার প্রধান ফটকেও বিজিবি বসিয়েছে একটি জীবানুনাশক স্প্রে ঘর।তবে বেনাপোল বন্দর ও কাস্টমস এর পক্ষ থেকে নোম্যান্সল্যান্ডে কোন স্বাস্থ্য কর্মীকে দেখা যায়নি। আমদানি কার্যক্রম চললেও বেনাপোল বন্দরের কোন কর্মকর্তা-কর্মচারীকে নোম্যান্সল্যান্ডে দেখা যায়নি।

বাংলাদেশের শ্রমিকরা ভারতের ট্রাক থেকে বাংলাদেশী ট্রাকে পণ্য লোড করায় ঝুঁকি থাকছে বলেও অনেকে মন্তব্য করেন। সেদেশের বিভিন্ন প্রদেশ থেকে এসব পাটবীজ এসেছে। সাথে রয়েছে ভারতের পেট্রাপোল বন্দরের শ্রমিকরাও। এদের নিকট থেকেও জীবানু ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এখানে নেই কোন রেজিষ্টার ডাক্তার। নেই কোন জীবানুনাশক ওষুধ। সব মিলিয়ে ঝুঁকি থেকেই যাচ্ছে বলে একাধিক মন্তব্য ছুড়ছে সাধারন মানুষ।

বেনাপোল কাস্টমসের সহকারি রাজস্ব কর্মকর্তা শামীম আহম্মেদ বলেন, এসব পণ্য বেনাপোল বন্দরে নিয়ে পরীক্ষন শেষে আজই ছেড়ে দেওয়া হবে।

তালতলী ফেইসবুকে এস,এম,এস পেয়ে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নির্বাহী অফিসার

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে করোনা ভাইরাস প্রতিরোধে বড়বগী ও ছোটবগী ইউনিয়নের ১৬৩৫টি মধ্য ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

জানাগেছে, রবিবার রাতে নির্বাহী অফিসার ফেইসবুকে এস,এম,এস পেয়ে শনিবার বেলা ১২টায় তালতলী উপজেলার তালতলী সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও তালতলী সরকারী কলেজ মাঠে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় করোনা ভাইরাস প্রতিরোধে ১৬৩৫জন পরিবারের মাঝে ১০ কেজি চাউল ও ২ কেজি আলু বিতরন করেন।

বাংলাদেশ সরকার কর্তৃক দীর্ঘদিনের পলকডাউন ঘোষণার কারনে প্রতিদিনের শ্রমজীবি নিম্ন আয়ের সাধারণ মানুষের মধ্যে খাবার সংকট দেখাদেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন।

খাদ্য সামগ্রী বিতরন করার সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান আছে, যারা এখনো ত্রাণ পাননি তারা আমার সাথে যোগাযোগ করলে ত্রাণ পৌছিয়ে দেয়া হবে।

খাদ্য সামগ্রী বিতরনের উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সেলিম মিঞা, বড়বগী ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর মিঞা, সাংবাদিক ও ইউপি সদস্য বৃন্দ।

সিঙ্গাইরের জামির্ত্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম রাজু নিজ অর্থায়নে তেইশ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিঙ্গাইরের জামির্ত্তা ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুল হালিম রাজু ও তার পরিবারের ব্যক্তিগত তহবিল থেকে জামির্ত্তা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কর্মহীন তেইশ শত হত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম রাজু ।

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইরের জামির্ত্তা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চন্দনপুর ও ডাউটিয়া এলাকায়  দুইশত পঞ্চশ টি পরিবারে মাঝে এ ত্রাণ বিতরণ করা হয় ।

তিনি জানান, করোনা সংকটে জামির্ত্তা ইউনিয়নের বিভিন্ন এলাকার অনেক শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছে । ইতি মধ্য আমি ২৩০০ পরিবারের মাঝে ত্রাণ দিয়েছি , এ অবস্থায় কোন নাগরিককে যাতে না খেয়ে জীবনযাপন করতে না হয়, সেজন্য আমার ব্যক্তিগত ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে ।

জামির্ত্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম রাজু আরো জানান, আমার ইউনিয়নে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের সংখ্যা অনেক বেশি তাই নিজ উদ্যোগে প্রতিটি পরিবারকে ৫ কেজি চালের সাথে ডাল, তেল, লবণ ও আলু দিচ্ছেন , কর্মহীন দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে ।

অনেকেই আছেন হয়তো লজ্জায় ত্রাণ নিচ্ছেন না , তাহাদের প্রতি অনুরোধ তাহারা আমাকে শুদু কষ্ট করে একটি বার মোবাইলে কল দিয়ে জানাবেন । আমি রাতের আঁধারে তাহার বাড়িতে খাবার পোঁছে দিবো ।

এ সময় উপস্থিত ছিলেন , জামির্ত্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম রাজু , জনাব ইদ্রিস আলী , মোঃ জুবায়ের হোসেন , মোঃ নাজিম উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন সহ ৩নং ওয়ার্ডে সকল সম্মানিত ব্যক্তি বর্গ ।

শুলিয়ায় দুস্থদের মাঝে ছাত্রলীগের ত্রাণ বিতরণ

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দুস্থদের মাঝে ছাত্রলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।শুক্রবার বিকেলে আশুলিয়ার বগাবাজার এলাকায় অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এসময় সামাজিক দূরত্ব বাজায় রেখে পাঁচ শতাধিক অসহায়, প্রতিবন্ধী, ভিক্ষুক ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- রান্না করা খিচুরি, ছোলা, খেজুর, মুড়ি, টমেটো, ঢেঁড়শ, মিষ্টি কুমড়া, বেগুন, পটল, কাঁচা মরিচসহ নিত্যপ্রয়োজণীয় পণ্যদ্রব্য।

আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি মো: সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, ছাত্রলীগ নেতা শাহিন চৌধুরী দ্বীপসহ স্থানীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এরআগে, সাভার বাজার বাসস্ট্যান্ড ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এদিকে ত্রাণ সহায়তা পেয়ে ছাত্রলীগ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার হত দরিদ্ররা।

রাণীশংকৈলে ভুয়া ডিবি’র পরিচয়ে ৩ যুবক আটক

রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১ মে শুক্রবার ভুয়া ডিবি’র পরিচয়ে চাঁদাবাজি করার অপরাধে ৩ যুবককে আটক করে জেলা কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।আটককৃত হলেন, পৌর শহরের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ সন্ধ্যারই এলাকার বেলাল মিয়ার ছেলে নয়ন আলী(২৬), একই এলাকার মৃত লাল মিয়ার ছেলে রফিক হোসেন(৩০), ও রফিক কাঠুরিয়ার ছেলে মিলন হোসেন (৩০)। এছাড়াও পালাতক সোহাগ ও আতিকুল ঠাকুরগাঁও সদর উপজেলার। আটককৃতদের বিরুদ্বে ভয়ভীতি প্রর্দশন ও চাঁদাবাজির অভিযোগে ৩ যুবকসহ মোট ৫ জন এবং অজ্ঞাতনামা ৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন বাদশা নামে পৌর শহরের এক ব্যবসায়ী। মামলা নং ১, ০১/০৫/২০২০ ধারা প্যানেল কোর্ট আইন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব বলেন, সম্প্রতি ভুয়া ডিবি পরিচয়ে পৌর শহরের মহলবাড়ী গ্রামের বাদশার ছেলে হিমেলের কাছে এক রাতে মাদকের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে বাধ্য করে রাতারাতি এক লাখ চল্লিশ হাজার টাকা নেয় এই চক্রটি।

ঘটনাটি নিয়ে সন্দেহ হলে পরে হিমেলের বাবা বাদশা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার(৩০ এপ্রিল) আটককৃত ৩ যুবককে কৌশলে থানায় ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়। পলাতক আসামীদেরও ধরার প্রক্রিয়া চলছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা আহসান হাবীব।

হিমেলের বাবা বাদশা জানান, আমার ছেলে পার্শ্বের হরিপুর উপজেলার যাদুরানী বাজারে ব্যবসার কাজে গেলে পথিমধ্যে নয়ন আলী আমার ছেলেকে পরিকল্পিতভাবে ভুয়া ডিবি”র হাতে তুলে দেয়। অতঃপর মাদকের মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে রাতারাতি আমার কাছে এক লাখ চল্লিশ হাজার টাকা নেয়। তবে ঘটনাটি সন্দেহজনক মনে হলে আমি থানায় অভিযোগ করি। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে আসামীদের আটক করে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

তালতলীতে শিশু সন্তানকে বেঁধে মাকে গণধর্ষণ ওসি নিয়েছে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

তালতলী (বরগুনা) প্রতিনিধি ঃ বরগুনার তালতলীতে ৭ বছরের কন্যা সন্তানকে গাছের সঙ্গে বেঁধে মৃত্যুর ভয় দেখিয়ে মাকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বৃহস্পতিবার রাতে থানায় মামলা করতে গেলে পুলিশ গণধর্ষনের মামলা না নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা নিয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকত এলাকায়।জানাগেছে, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর এলাকার হাতেম আলী খলিফার মেয়ে এক সন্তানের জননী তার শ^শুর এলাকা পিরোজপুর জেলার মঠবাড়িয়া থেকে গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার আসার সময় পাথরঘাটা খেয়া পাড় হয়ে তালতলীর শুভসন্ধ্যা ঘাটে ওঠেন। ওখান থেকে নিশানবাড়িয়া খেয়াঘাট যাওয়ার জন্য স্থানীয় জহিরুলের মটরসাইকেলে ওঠেন। জহিরুল বিভিন্ন অজুহাত দেখিয়ে মটরসাইকেলে ঐ নারীকে নিয়ে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের গহীন জঙ্গলে নিয়ে যায়। পরবর্তীতে জহিরুল তার চার বখাটে সহযোগী (এমাদুল, নজরুল, সোহাগ, সাইদুল) কে মোবাইল ফোনে কল দিয়ে উক্ত স্থানে নিয়ে আসে। ঐ নারীর সাথে থাকা কন্যাকে গাছের সঙ্গে বেঁধে মেরে ফেরার ভয় দেখিয়ে সবাই মিলে ঐ নারীকে পালাক্রমে ধর্ষণ করে। এতে ঐ নারী জ্ঞান হারালে ধর্ষকরা পালিয়ে যায়। পরবর্তীতে ঐ নারীর জ্ঞান ফিরলে তার মেয়েকে সহ পাশর্^বর্তী লোকজনের কাছে আশ্রয় চাইলে তারা অন্য মটর সাইকেল যোগে নিশানবাড়িয়া খেয়াঘাট পৌছে দেন।

গৃহবধূ জানিয়েছেন, ২৩ এপ্রিল সকাল ৮টার দিকে শশুর বাড়ি থেকে রওনা দিয়ে পাথরঘাটা পৌছায়। সেখান থেকে ট্রলার যোগে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যার তেতুলবাড়িয়া লঞ্চ ঘাটে সকাল ১০টার দিকে নামে। তারপর এক মোটরসাইকেল চালকের সঙ্গে নিশানবাড়ীয়া খেয়াঘাট যাওয়ার চুক্তি করলে তাকে নিশানবাড়ীয়া খেয়াঘাট না নিয়ে জঙ্গলে দিকে নিয়ে যায়। সেখানে নিয়ে মটরসাইকেল চালক মোবাইলে ডেকে আরো চারজনকে আনেন। তারপরে ওরা সবাই মিলে আমার মেয়েকে গাছের সঙ্গে বেঁধে রেখে খুনের ভয় দেখিয়ে আমাকে সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তিতে তারা আমাকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায়। আমার জ্ঞান ফেরার পরে স্থানীয় লোকজনের সহায়তায় অন্য মটরসাইকেল যোগে নিশানবাড়িয়া এসে খেয়া পাড় হয়ে বাড়ীতে পৌছাই।

তিনি আরও বলেন, লোকলজ্জার ভয়ে এব্যপারে আমি কোথাও অভিযোগ করিনি। কিন্তু বিষয়টি ব্যাপক ভাবে জানাজানি হওয়ায় আমি থানায় এসে বিচার চাইতে বাধ্য হই।

এ ঘটনায় একাধিক স্থানীয়রা জানান, মটর সাইকেল চালক জহিরুল ১০টার দিকে ঐ মহিলাকে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের জঙ্গলের দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে এমাদুল, নজরুল, সোহাগ, সাইদুল ও জঙ্গলের দিকে যায়। বিকাল ৪টার দিকে ঐ মহিলা রাস্তায় এসে জনসম্মুখে উক্ত ঘটনা প্রকাশ করলে আমরা অন্য মটরসাইকেল যোগে নিশানবাড়িয়া খেয়াঘাটে পাঠিয়ে দেই।

এ ব্যাপারে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান জানান, অভিযোগ দিতে ভুক্তভোগী নিজেই থানায় এসেছেন। তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্ঠা চলছে। গনধর্ষনের ঘটনায় ধর্ষন চেষ্ঠার মামলা নেয়ার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ভূক্তভোগি মহিলা আমাদের কাছে ধর্ষন চেষ্ঠার কথা বলেছে আমরা সেই মামলা নিয়েছি।

দেবীদ্বার বানিয়াপাড়ায় কর্মহীনদের খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি : বৈশ্বিক মহামারী করোনা মুক্তির লক্ষ্যে মিলাদ ও মোনাজাতের মধ্যে দিয়ে শুক্রবার সকালে দেবীদ্বার পৌর বানিয়াপাড়া আনোয়ার এন্টারপ্রাইজ’র মালিক ঠিকাদার আনোয়ার সরকার ও আল আমানত প্রতিষ্ঠানের পরিচালক মুজিবুল হকের উদ্যোগে বানিয়াপাড়া পশ্চিমাংশের ৮২টি কর্মহীন অসহায় পরিবারকে করোনা মোকাবেলায় ও পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পরিবারের পরিমান মত খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ হয়েছে।

ওই কার্যক্রম বিতরণে অংশগ্রহণ করেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী কেফায়াতুল্লাহ,সৌদি প্রবাসী মোঃ তাজুল ইসলাম,মোহাম্মদ সেলিম নাসির,মোঃ শফিকুল আলম, জামাল কাজী, অহি উল্লাহ মাস্টার, নজরুল ও আব্দুল্লাহ এন্টারপ্রাইজ’র মালিকসহ, আলী হোসেন মাহফুজ,সুমন সরকার সুফিউল্লাহ মাস্টার, কুদ্দুস সরকার প্রমুখ।

বেনাপোলে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ভবারবেড় গ্রামের আলেয়া খাতুন(৩৫)নামে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। গ্রেফতার নারী মাদক ব্যবসায়ী ভবারবেড় গ্রামের মৃত: আব্দুর হামিদ এর স্ত্রী।
শুক্রবার(১লা মে) বেলা ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাকির হোসেন,এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান আমাদের প্রতিনিধিকে জানান, আজ শুক্রবার গোপন সংবাদ পেয়ে ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নারী মাদক ব্যবসায়ীকে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

মানুষের মাঝে আশা জাগাবে এমন সংবাদ প্রকাশ করুন : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকা, ৩০ এপ্রিল, ২০২০ : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ দুর্যোগের মধ্যে আশা জাগানিয়া সংবাদ পরিবেশন করে মানুষকে জীবনসংগ্রামে টিকিয়ে রাখার মনোবল যোগতে সংবাদপত্র শিল্প সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।তিনি বলেন, “আশাই মানুষকে ভবিষ্যতের দিকে নিয়ে যায় এবং জীবন সংগ্রামে টিকিয়ে রাখে। সেজন্যই আমি সেই সংবাদগুলো প্রকাশের অনুরোধ জানাবো, যেগুলো মানুষের মাঝে আশা জাগাবে। মানুষকে জানাবে যে, আগামীতে সমস্ত অন্ধকার কেটে গিয়ে সুদিন আসবে।”
হাছান মাহমুদ আজ দুপুরে রাজধানীতে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন অভ বাংলাদেশ (নোয়াব) প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

তথ্যসচিব কামরুন নাহার, নোয়াব সভাপতি এ কে আজাদ এবং এসোসিয়েশনের সদস্যদের মধ্যে মতিউর রহমান, মাহফুজ আনাম, তারিক সুজাত, শাহ হোসেন ইমাম, নঈম নিজাম, আলতামাশ কবির মিশু ও সাইফুল আলম উপস্থিত ছিলেন।
সংবাদপত্র মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা চেষ্টা করবেন যাতে করে ইতিবাচক সংবাদগুলো বেশি করে আসে। এসময়ে ইতিবাচক সংবাদ খুব জরুরি। কারণ হতাশাগ্রস্ত ও শংকিত মানুষ ভবিষ্যত নিয়ে ভীষণভাবে চিন্তিত। এই সময়ে মানুষকে আশাবাদী করে তোলা আমাদের দায়িত্ব।”

‘আন্তর্জাতিক মাধ্যমেও অনেক সময় নেতিবাচক সংবাদ আসে, যেগুলো অনেকসময়ই বাস্তবচিত্রের পরিস্ফুটন নয়’ উল্লেখ করে ড. হাছান বলেন, “আমি দেখেছি যে গতকাল বিদেশি গণমাধ্যমে এমন একটি সংবাদ এসেছে, যেটি এখানে অনেক পত্রিকায়ই ছাপা হয় নাই। এইজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।”

তথ্যমন্ত্রী বলেন ‘সংবাদপত্র ও সরকার, আমরা আরো ঘনিষ্ঠভাবে কাজ করবো। কারণ আমাদের সম্মিলিত লক্ষ্য জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই লক্ষ্যেই আমরা সবাই একযোগে কাজ করবো।’

নোয়াব সভাপতি একে আজাদ সরকারি ক্রোড়পত্রসহ বিভিন্ন বিজ্ঞাপনের বকেয়া বিল যাতে সংবাদপত্রগুলো দ্রুত পেতে পারে সেজন্য তথ্য মন্ত্রণালয়কে আরো জোরালো ভূমিকা নেয়াার অনুরোধ করেন। একইসাথে সংবাদপত্রের জন্য ব্যাংক ঋণ সুবিধা ও সংবাদপত্রের হকার, পরিবহন শ্রমিক ও এজেন্টদের জন্য আর্থিক প্রণোদনার বিষয়গুলো সুবিবেচনার দাবি জানান।
এপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের বিভিন্ন দপ্তরে সংবাদপত্রের যে বকেয়াগুলো আছে, সেগুলো পরিশোধের জন্য ইতোমধ্যেই মন্ত্রিপরিষদ থেকে চিঠি দিয়ে দেয়া হয়েছে, যাতে সব মন্ত্রণালয় সংবাদপত্রের বকেয়া পরিশোধ করে।

তিনি বলেন,‘সে প্রেক্ষিতে আমরা আগামী সপ্তাহে প্রয়োজনে আমাদের মন্ত্রণালয় থেকে আরেকটা তাগিদপত্র সব মন্ত্রণালয়ে দেব।’

ড. হাছান আরো বলেন, ‘আপনারা সংবাদপত্র পরিচালনায় যে ঋণের কথা বলেছেন, সেবিষয়েও আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলবো। কারণ আমার দৃষ্টিতে সংবাদপত্র একটি সার্ভিস সেক্টর। শিল্প মন্ত্রণালয় থেকে শিল্প হিসেবেও আপনারা কিছু সুবিধা পান, পাশাপাশি সার্ভিস সেক্টর হিসেবেও আমি মনেকরি এখানে সুযোগ রয়েছে।’

এর পর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিনিধিবৃন্দ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে তার দপ্তরে সাক্ষাৎ করেন।

ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী ও সদস্য মোতাহার হোসেন মন্ত্রীর সাথে মতবিনিময়কালে সদ্যপ্রয়াত সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের পরিবারের জন্য সাহায্য কামনা করেন।

সেইসাথে করোনায় আক্রান্ত সাংবাদিকদের সুচিকিৎসা ও ডিআরইউ সদস্যদের জন্য সম্ভাব্য সরকারি সহায়তার আবেদন জানান প্রতিনিধিবৃন্দ।

সর্বশেষ আপডেট...