মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: আর দশটি ছেলের মত শার্শা উপজেলার অবহেলিত জনপদের ছেলে মিজানুর রহমান।
মাগুরায় ৩’৮৫ জন ভিক্ষুককে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান
আশরাফ হোসেন পল্টু, মাগুরা, প্রতিনিধি :মাগুরায় করোনা ভাইরাসের কারণে ভিক্ষুকদের মাঝে সাহায্যের হাত বাড়িয়েছে মাগুরা সদর উপজেলা পরিষদ। তারা পৌরসভার ৯ টি ওয়ার্ড ও সদর উপজেলার ১৩ ইউনিয়নের তালিকাভুক্ত ৩৮৫ জন ভিক্ষুকের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
রবিবার সকাল সাড়ে ১০ টায় মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দেয়া হয়। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, রাঘবদাইড় ইউপি চেয়ারম্যাান আশরাফুল আলম বাবুল ফকির, জগদল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, কুছুন্দি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ও হাজরাপুর ইউপি চেয়ারম্যান কবির হোসেন উপস্থিত ছিলেন।
মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান জানান, আমরা করোনা ভাইরাসের প্রার্দুভাব এড়াতে সদরের ১৩ ইউনিয়নের মাঝে ইতিমধ্যে গরীর, দুস্থ, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এবার পৌরসভা ও সদরের ১৩ ইউনিয়নের ৩৮৫ জন তালিকাভুক্ত প্রতি ভিক্ষুককে দেয়া হল নগদ পাঁচশত টাকা ও খাদ্য সামগ্রী। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫ কেজি, আলু ৩ কেজি, চিনি ১ কেজি ও ডাল ১ কেজি।
মাগুরা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিন জানান, করোনার মাঝে জেলায় গরীর, দুস্থ, প্রতিবন্ধী ও অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে জেলা সমাজসেবা অধিদপ্তর। জেলা সমাজসেবা অধিদপ্তর অসহায় মানুষের সাহাযোর্থে ধাপে ধাপে ৬ লক্ষ টাকা প্রদান করবে। রবিবার পৌরসভা ও সদরের ১৩ ইউনিয়নের ভিক্ষুক, প্রতিবন্ধী ভিক্ষুকদের মাঝে নগদ ১ লক্ষ ৯২ হাজার ৫০০ টাকা প্রদান করেছে। পরবর্তীতে জেলার বিভিন্ন উপজেলায় এ নগদ অর্থ সহায়তা দেয়া হবে।
নিখোঁজ দৈনিক পক্ষকালে’র সম্পাদক শফিকুল ইসলাম কাজল বেনাপোল সীমান্তে আটক
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: নিখোঁজ ফটো সাংবাদিক ও ‘দৈনিক পক্ষকালে’র সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে বেনাপোল সীমান্ত থেকে আটক করেছে ৪৯ বিজিবি সদস্যরা। তবে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চিত্রসাংবাদিক কাজলকে মামলা দিয়ে শনিবার গভীর রাতে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে বিজিবি।
আজ রবিবার সকাল ১২ টায় নিখোঁজ সাংবাদিক কাজলকে বেনাপোল পোর্ট থানা থেকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।বেনাপোল সীমান্তের সাদিপুরের একটি মাঠের মধ্য থেকে তাকে আটক করে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, শফিকুল ইসলাম কাজল উনি ঢাকার সাংবাদিক বলে আমরা জানতে পেরেছি।তার বিরুদ্ধে বিজিবি মামলা রুজু করেছে। সেই মামলায় আমরা আজ তাকে যশোর কোর্টে প্রেরণ করলাম।
মাগুরার শ্রীপুরে ৬ষ্ট শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী ধর্ষিত, ধর্ষক আটক
আশরাফ হোসেন পল্টু,মাগুরা, প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার ছাবিনগর গ্রামে ৬ষ্ট শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে । ধর্ষনের ঘটনায় জড়িত থাকায় পুলিশ ঐই গ্রামের জুয়েল বিশ্বাস (৩০) নামে এক লম্পটকে আটক করেছে।
ধর্ষিতার মা নাছরিনা বিবি বলেন, উপজেলার ছাবিনগর গ্রামের আল-আমিন বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাস(৩০) তার কন্যাকে বেশ কিছুদিন ধরে উত্যক্ত করে আসছিল। বিষয়টি ধর্ষকের পিতা আল-আমিন বিশ্বাসকে একাধীকবার জানানো সত্তে¡ও তার পিতা কোন কোন কর্ণপাত করেনি। এরই একপর্যায়ে ৩০ এপ্রিল সকালে মেয়েটি তার বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। এ সময় লম্পট জুয়েল ও তার সহযোগী বন্ধু পাভেল মেয়েটিকে জোরপূর্বক ধরে নিয়ে পার্শ্ববর্তি একটি বাড়িতে নিয়ে যায়। ঐই বাড়িতে আটকে রেখে জুয়েল তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে মেয়েটি বাড়িতে ফিরে এসে তার মাকে সকল ঘটনা খুলে বললে তার বিষয়টি বুঝতে পেরে সাথে সাথেই স্থানীয় মাতুব্বরদের ঘটনাটি জানায়। বিষয়টি চেপে রেখে গ্রাম্য মাতব্বররা একাধীকবার মিমাংসা করতে গিয়ে ব্যর্থ হয় । শেষ পর্যন্ত কোন কোন বিচার না পেয়ে অবশেষে তিনদিন পর অর্থ্যাৎ গতকাল রবিবার দুপুরে মেয়েটির মা নাছরিনা বিবি বাদী হয়ে শ্রীপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) লিটন কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা অন্তর্ভূক্তির পরপরই মামলার এজাহার আসামী লম্পট যুবক জুয়েলকে আটক করা হয়েছে। আটকের পরপরই জুয়েলকে রবিবারেই আদালতে সোপর্দ করা হয়েছে এবং ধর্ষিত মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সিংগাইরের জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর এলাকায় ফেসবুকে নবীকে নিয়ে কটুক্তি করায় যুবক আটক ( ভিডিও)
স্টাফ রিপোটার : মানিকগঞ্জের সিংগাইরের জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর এলাকায় মানিকগঞ্জের সিংগাইরের জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর এলাকায় ফেসবুকে নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কুটক্তি করে ফেইজবুকে পোষ্ট দেয়ায় রনি সরকার নামের এক যুবক পুলিশ হেফাজতে ।
জানা যায় , গতকাল শনিবার ২মে ২০২০ ইং রাত ১২ টার দিকে রনি সরকার (২২) নামের এক যুবক নবীকে নিয়ে কুটক্তি করে ফেইজবুকে একটি পোষ্ট দেয় । এক পর্যায়ে কয়েকটি আইডি থেকে স্ক্রিনশট নিয়ে ফেসবুকে কয়েকজন প্রতিবাদ জানালে বিষয়টি সকলের নজরে আসে। এমনকি বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে।
সেই সূত্রে আজ ৩ মে ২০২০ ইং তারিখ সকালে এ ঘটনায় রনি সরকার এর বিচার দাবি সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতার । সকালে বিক্ষুব্ধ মুসলিম তাওহীদি জনতা রনি সরকারের বাড়িতে আসছে খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ সেই যুবককে পুলিশ হেফাজতে নেয় । স্থানীয় মুসলিম তাওহীদি জনতার দাবী তাহাকে সর্বচ্চ শাস্তি দেয়া হোক ।
জানায়ায় , রনি সরকায় কিছুদিন আগে স্থানীয় একটি স্কুল মাঠের জায়গায় জোরকরে মন্দির স্থাপন করলে স্কুলের শিক্ষকরা তাহাকে বাধা দিলে রনি সরকার বিভিন্নভাবে শিক্ষকদের হুমকি ও ভয়ভিতি দেখায় । এ ছারাও রনি সরকার তাহার সমবয়সী দেরকে বলতো তাহার ধর্মীয় ভিবিন্ন সংগঠন কার্যক্রমের সাথে সে জরিত আছে । রনি সরকার সিংগাইরের জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর এলাকায় অজিত্ত দাসের ছেলে ।
এ বিষয়ে সিংগাইরের ভাগুলপুর ফাঁড়ি এ,এস,আই লুৎফর রহমান বলেন , রনি সরকার কে আমরা গ্রেফতার করেছি ,এবিষয়ে মামলার পদ্ধতি চলছে।
হৃদরোগ হাসপাতালের ৪২ স্বাস্থ্যকর্মী সহ ১১ চিকিৎসক করোনায় আক্রান্ত ।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ চিকিৎসকসহ মোট ৪২ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এই হাসপাতালে অবস্থিত দেশের সবচেয়ে বড় ভাসকুলার সার্জারি ইউনিটের এক চিকিৎসকসহ শুক্রবারও দুজনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে।
এনিয়ে ১১ চিকিৎসকসহ হাসপাতালের মোট ৪২ স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলে চিকিৎসক ডা. আশরাফুল আলম সিয়াম জানান।
তিনি গণমাধ্যমকে বলেন, শুক্রবার হাসপালের ভাসকুলার সার্জারি ইউনিটের একজন চিকিৎসক এবং অস্ত্রোপচার কক্ষের একজন কর্মীর কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত করেছে আইইডিসিআর। এ কারণে এই অপারেশন থিয়েটার এবং ওয়ার্ড স্থানান্তর করা হয়েছে।
“আমাদের ভাসকুলার সার্জারি ইউনিট বাংলাদেশে সবচেয়ে বড়, প্রথম এবং একমাত্র ইউনিট। বাংলাদেশে রক্তনালী কাটাছেঁড়ার যত রোগী আছে সবার এখানে রিপেয়ার করা হয়। এ কারণে ওই ইউনিট বন্ধ করে দিয়েছে। প্রাথমিকভাবে ওটি এবং ওয়ার্ড জীবানুমুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
“এজন্য ওটি এবং ওয়ার্ড অন্য জায়গায় সরিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।” হাসপাতালের অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন তিনি বলেন,হাসপাতালে আসা রোগীদের মাধ্যমেই তারা সংক্রমিত হয়েছেন বলে তারা ধারণা করছেন।
“আমাদের বেশকিছু স্টাফ আক্রান্ত হয়েছেন। একজন হাসপাতালেও ভর্তি হয়েছেন। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। আমাদের এখানে তো পেশেন্টরা চলে আসেন। আমরা তো আর জানি না কার শরীরে এই ভাইরাসটি আছে। এ কারণেই তারা সংক্রমিত হয়ে থাকতে পারেন।”
বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দ্বিতীয় দিনে ৮ ট্রাক পাটের বীজ আমদানি
মো: রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: আমদানি বাণিজ্যের জন্য বেনাপোল-পেট্রপোল এর তিনটি প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ভারত থেকে ৮ ট্রাক পাটের বীজ বেনাপোল নোম্যান্স্যল্যান্ডে লোড আনলোড করা হয়। করোনা ভাইরাসের কারনে ভারতের নিষেধাজ্ঞা রয়েছে বাংলাদেশে কোন পণ্যবাহী ভারতীয় ট্রাক যাবে না। যার কারনে উভয় দেশের নোম্যান্সল্যান্ডে পণ্য উঠা নামা করছে। তবে বাংলাদেশী কোন পণ্য ভারত এখনো আমদানি করেনি।
বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট নিয়ন এন্টারপ্রাইজের প্রতিনিধি কামাল হোসেন বলেন, আজ ভারত থেকে ৮টি ট্রাকে শুধু পাটবীজ এসেছে। এ পণ্য চালানগুলো পেট্রাপোল-বেনাপোল এর তিনিটি গেট খুলে দিয়ে লোড আনলোড করা হচ্ছে। আজ এ ৮টি ট্রাকে ২০০ টনের মত পাট বীজ ভারত থেকে আমদানি করা হয়েছে। পাটবীজের এ চালান গুলো পেট্রাপোল বন্দরে আটকে ছিল।ভারতে লকডাউনের কারণে এসব পণ্য বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। গত ৩০ এপ্রিল ভুট্রা, পান ওপাট বীজের প্রথম ২৫ টনের একটি চালান দেশে এই চেকপোষ্ট দিয়ে প্রবেশ করে।
শনিবার অত্যান্ত সতর্কতার সাথে বিজিবি সদস্যরা ভারতীয় ও বাংলাদেশী প্রতিটি ট্রাকে জীবানুনাশক ওষুধ দিয়ে ট্রাক গুলো স্প্রে করে। এছাড়া আমদানির সাথে জড়িত শ্রমিকদের মাস্ক, হ্যান্ডগেøাভস পড়তে দেখা গেছে। এছাড়া ভারত-বাংলাদেশ যাত্রী আসা যাওয়ার প্রধান ফটকেও বিজিবি বসিয়েছে একটি জীবানুনাশক স্প্রে ঘর।তবে বেনাপোল বন্দর ও কাস্টমস এর পক্ষ থেকে নোম্যান্সল্যান্ডে কোন স্বাস্থ্য কর্মীকে দেখা যায়নি। আমদানি কার্যক্রম চললেও বেনাপোল বন্দরের কোন কর্মকর্তা-কর্মচারীকে নোম্যান্সল্যান্ডে দেখা যায়নি।
বাংলাদেশের শ্রমিকরা ভারতের ট্রাক থেকে বাংলাদেশী ট্রাকে পণ্য লোড করায় ঝুঁকি থাকছে বলেও অনেকে মন্তব্য করেন। সেদেশের বিভিন্ন প্রদেশ থেকে এসব পাটবীজ এসেছে। সাথে রয়েছে ভারতের পেট্রাপোল বন্দরের শ্রমিকরাও। এদের নিকট থেকেও জীবানু ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এখানে নেই কোন রেজিষ্টার ডাক্তার। নেই কোন জীবানুনাশক ওষুধ। সব মিলিয়ে ঝুঁকি থেকেই যাচ্ছে বলে একাধিক মন্তব্য ছুড়ছে সাধারন মানুষ।
বেনাপোল কাস্টমসের সহকারি রাজস্ব কর্মকর্তা শামীম আহম্মেদ বলেন, এসব পণ্য বেনাপোল বন্দরে নিয়ে পরীক্ষন শেষে আজই ছেড়ে দেওয়া হবে।
তালতলী ফেইসবুকে এস,এম,এস পেয়ে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নির্বাহী অফিসার
তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে করোনা ভাইরাস প্রতিরোধে বড়বগী ও ছোটবগী ইউনিয়নের ১৬৩৫টি মধ্য ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

জানাগেছে, রবিবার রাতে নির্বাহী অফিসার ফেইসবুকে এস,এম,এস পেয়ে শনিবার বেলা ১২টায় তালতলী উপজেলার তালতলী সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও তালতলী সরকারী কলেজ মাঠে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় করোনা ভাইরাস প্রতিরোধে ১৬৩৫জন পরিবারের মাঝে ১০ কেজি চাউল ও ২ কেজি আলু বিতরন করেন।





























প্রাতিষ্ঠানিক শিক্ষাগতা যোগ্যতা না থাকলেও সে নিজ মেধা গুনে এখন দেশের সেরা উদ্ভাবক। ইতিমধ্যে সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী, সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার হাত থেকে তার মেধা গুনের জন্য এবং তার উদ্ভাবনি আবিস্কারের জন্য পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। এই উদ্ভাবকের তার উদ্ভাবানি পেশার পাশাপাশি রয়েছে একটি মায়ার, ভালবাসার হৃদয়।


শুক্রবার বিকেলে আশুলিয়ার বগাবাজার এলাকায় অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।