ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে চাল-পেঁয়াজ বিক্রি করায় ৬ অসাধু ব্যবসায়ীকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।২০/০৩/২০২০ইং তারিখ শুক্রবার দুপুরে জেলা প্রশাসক কর্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসাইনের ভ্রাম্যমান আদালত বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছবীর হোসাইন জানান, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী হঠাৎ করে অতিরিক্ত দামে চাল ও পেঁয়াজ বিক্রি
করছেন এমন খবরে শহরের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়।
এ সময় খবরের সত্যতা পাওয়ায় ৬ জন চাল ও পেঁয়াজ ব্যবসায়ীকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বাজারে পেঁয়াজ ও চাউল এর দাম বেশি নেওয়ার কারনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। ৩ ব্যবসায়ীকে ২৬হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।শুক্রবার(২০ শে মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল বেনাপোলে মনিটরিং কালে দ্রব্যমুল্যের দাম বেশী রাখার অভিযোগে মোশারেফ এন্টার প্রাইজকে ২০হাজার, শেখ এন্ড সন্সকে ৫ হাজার ও পেঁয়াজ ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেন। বেনাপোলের সকল ব্যাবসায়িদের সতর্ক করেন তিনি। এই অভিযানে বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, বেনাপোলে পেঁয়াজ ও চাউলের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারনে আমরা বাজার সহনশীর রাখতে অভিযান পরিচালনা করা হয়। এবং এই অভিযান অব্যাহত থাকবে।
আপেল মাহমুদ ,নওগাঁ প্রতিনিধি : বিশ্বে এখন একটাই আতঙ্ক করোনা। প্রকোপ আকার ধারন করেছে এই ভাইরাস। করোনা প্রতিরোধে সরকার শিক্ষা প্রতিষ্ঠান, সভা, সেমিনার, মজলিস ও তাফসির সহ সকল ধরনের জনসমাবেশ স্থগিত করেছেন। এছাড়া পর্যটন এলাকাগুলো ইতোমধ্যে বন্ধের সীদ্ধান্ত নিয়েছেন। প্রতœতত্ত¡ অধিদপ্তর থেকে নোটিশ করা হয়েছে-‘দেশের করোনা ভাইরাস এর প্রকোপ হওয়ার কারণে জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে আগামী ১৯ মার্চ থেকে ২ এপ্রিল ২০২০ পর্যন্ত পর্যটক ও দর্শনার্থীদের জন্য বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধ বিহার ও পাহাড়পুর প্রতœতাত্তি¡ক জাদুঘর বন্ধ ঘোষণা করা হলো। আদেশক্রমে- মহাপরিচালক প্রতœতত্ত¡ অধিদপ্তর।’
বৃহস্পতিবার (১৯মার্চ) থেকে পাহাড়পুর বৌদ্ধ বিহার বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু তারপরও আশপাশের জেলা ও উপজেলা থেকে মানুষরা আসছেন।
এদিকে, বিদেশ ফেরতদের জেলার বিভিন্ন উপজেলায় বৃহস্পতিবার পর্যন্ত পর্যায়ক্রমে ১৬১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এরমধ্যে বৃহস্পতিবার ২৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তাদের শরীরে কোন ধরনের উপসর্গ পাওয়া যায়নি। বাকীদের বিষয়ে খোঁজখবর রাখছেন স্বাস্থ বিভাগ। তাদেরকে বাইরে ঘোরাফেরা না করে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে। হোম কোয়ারেন্টাইনের শর্ত না মানায় ইতোমধ্যে বিদেশ ফেরত ৫জনকে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমানে জরিমানা করা হয়েছে।
মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হালিম বলেন, যেহেতু কুশুম্বা মসজিদে বিভিন্ন স্থান থেকে প্রতিদিন পর্যটকসহ আশপাশের মানুষরা আসেন। এছাড়া কোন না কোন অনুষ্ঠান হয়ে থাকে। সেখানে সকল ধরনের অনুষ্ঠান স্থগিত ঘোষনা করা হয়েছে। শুক্রবার থেকেই অভিযান পরিচালনা করা হবে।
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে ২০ মার্চ শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালত ৬ টি দোকানে ১ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন। করোনাকে পুজি করে অবৈধভাবে কিছু অসাধু ব্যবসায়ী রাতারাতি বিভিন্ন পণ্যদ্রব্য বেশিদামে বিক্রি শুরু করেন।উপরন্তু তারা দোকানে মূল্যতালিকা রাখেন নি। এ দুই অপরাধে তাদেরকে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় জরিমানা করা হয়। বন্দর হাটখোলা বাজারে ২ টি মুদি ও ২ টি কাঁচামালের দোকানে মোট ৪০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে শিবদিঘী পৌর বাজারে একই অপরাধে ১ টি মুদি দোকান ও ১ টি কাঁচামালের দোকানে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। প্রসঙ্গত: এসব দোকানে ৩০ টাকার পেঁয়াজ ৭০/৮০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছিল। এদিন সকালে এ তথ্য সাংবাদিকরা প্রশাসনকে জানালে সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি আফরিদার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সারোয়ার হোসেন, ও রাণীশংকৈল থানা পুলিশ।
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে দ্রব্যমূল্যের দাম বেশি রাখা ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ধামরাইয়ে ৭ জন অসাধু ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ শুক্রবার (২০ মার্চ) বিকালে থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার বলেন: জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাজারে গিয়ে দ্রব্যমূল্য বেশি রাখার সত্যতা পাওয়া যায়। পরে ৭ জন ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।নিন্ত প্রয়োজনীয় জিনিসের দাম স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
আপেল মাহমুদ ,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত ও বাজার মনিটরিং শুরু করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে মান্দার পর্যটন কেন্দ্র ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ প্রাঙ্গণে দর্শনার্থীরা যেন জমায়েত হতে না পারে সে লক্ষে কাজ শুরু করেছেন ইউএনও আব্দুল হালিম। জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে শুক্রবার সকালে ইউএনও আব্দুল হালিম ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শন করেন। ঐতিহাসিক এ স্থানে যেন দর্শনার্থীরা জমায়েত হতে না পারে এজন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়া মসজিদ এলাকায় কোনো পিকনিক পার্টি প্রবেশ করতে না পারে সেই লক্ষে মেইন রাস্তার ধারে বিশেষ নজরদারীর ব্যবস্থা করা হয়েছে।
ইউএনও একই দিন বেলা ১১টার দিকে উপজেলা সদর প্রসাদপুর বাজার মনিটরিং করেন। করোনাভাইরাসের সুযোগ নিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি না করে নায্য মূল্যে পণ্য বেচা-কেনার জন্য ব্যবসায়িদের নির্দেশনা প্রদান করেন ইউএনও আব্দুল হালিম। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমসহ স্থানীয় গণমাধ্যম কর্মিরা তাঁর সঙ্গে ছিলেন।
এ প্রসঙ্গে ইউএনও আব্দুল হালিম বলেন, করোনাভাইরাসের সংক্রমন রোধ করতে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদে জনসমাবেশ বন্ধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার যাতে অস্থিতিশীল না হয় সেই লক্ষে বাজার তদারকির কাজ শুরু করা হয়েছে।
অন্যদিকে বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে থানা পুলিশ শুক্রবার দিনব্যাপি উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ওই সকল ব্যক্তিদের বাড়ি-বাড়ি গিয়ে পরিবারসহ আশপাশের লোকদের নিয়ে সচেতনতামুলক পরামর্শ প্রদান করা হচ্ছে। এ প্রসঙ্গে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে থানা পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, নওগাঁর মান্দায় বিভিন্ন দেশ থেকে ইতোমধ্যে ১৮ নারী-পুরুষ আগমন করেছেন।
সাভার প্রতিনিধি : সাভারে চালের বাজার অস্থিরতা দেখা দেওয়ায় চালের বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন চাল ও কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পারভেজুর রহমান জানান, সাভারে চালের বস্তা প্রতি তিন থেকে চার’শ টাকা বাড়িয়েছে কিছু অসাধু ব্যবসায়ী পরে ক্রেতাদের কাজ থেকে এমন অভিযোগ পেয়ে বাজারে অভিযান চালানো হয়।
এছাড়া নামা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আব্দুল্লাহ আল মাহফুজ। অন্যদিকে সাভারের হেমায়েতপুরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) হেপী দাস।
এদিকে আশুলিয়ার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন আশুলিয়া সহকারী কমিশনার (ভ‚মি) তাজোয়ার সাকাপী। পরে তারা বেশী দামে চাল বিক্রির অভিযোগে ১৫ জন ব্যবসায়ীকে নগদ এক লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া করোনা ভাইরাসের দোহাই দিয়ে কিছু কাঁচা বাজার ব্যবসায়ী পেঁয়াজের দাম বেশী বিক্রি করায় তাদেরকে সর্তক করে দেওয়া হয়। এছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা বাজারে মাইকিং করে বলেন কেউ বেআইনী ভাবে চালের বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দেন তারা।
দ্রব্যমূল্য সহনীয় রাখতে এধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান।
সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
১৯/০৩/২০২০ইং তারিখ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোর্ট মসজিদ রোডে মেসার্স স্বপন স্টোরে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি টিম ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা আদায় করেন।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, মেসার্স স্বপন স্টোরে পিঁয়াজের মূল্য তালিকায় লেখা ৪০টাকা থাকলেও তিনি ৮০ টাকা কেজি ধরে বিক্রি করছিলেন। তাই তাকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ।
মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়কারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রশাসনের এধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার জন সাধারন।
তারা এ অভিযান চলমান রাখার জন্য নলছিটি উপজেলা প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য নলছিটিতে কিছু ব্যবসায়ী গত কয়েক দিন ধরে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য কোন কারন ছাড়াই অতিরিক্ত দামে বিক্রি করছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি চলছিল।
মোঃ মনির হোসেন,গাজীপুর প্রতিনিধি :দেশের সাধারণ মানুষ যখন করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত, একদল অসাধু ব্যক্তি এই আতঙ্কিত করোনাভাইরাস কে পুঁজি করে নিত্য প্রয়োজনীয় চাল,-ডাল, অন্যান্য খাদ্য সামগ্রী মূল্য বৃদ্ধি করে বিক্রি করছে।এতে করে মানুষের ভিতরে আরও আতঙ্ক বাড়ছে। গাজীপুরে ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের।
ক্স প্রতিটি বাজারে প্রতি বস্তা চালের দাম ৩০০ থেকে ৪০০ টাকা বৃদ্ধি তে বিক্রি করা হচ্ছে। সাধারণ মানুষ চালের দাম আরও বৃদ্ধি পেতে পারে, এই ভয়ে প্রয়োজনের। অতিরিক্ত চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে রাখছেন।
এই বিষয়ে ব্যবসায়ীদের কাছে মূল্য বৃদ্ধি করার কারণ জানতে চাইলে তারা বলেন। করোনা ভাইরাসের কারণে আমদানি বন্ধ, অতিরিক্ত মূল্য দিয়ে তাদের জিনিস সংগ্রহ করতে হচ্ছে। তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছে তারা।
সরকারের কাছে এলাকার সাধারণ মানুষের আবেদন মোবাইল কোর্টের মাধ্যমে এসব অসাধু ব্যক্তিদের শাস্তি দেওয়া হোক
এনামুল হক,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে মারামারিতে উভয় পক্ষের সাত জন আহত হয়েছে।বিরোধীয় জমিতে থাকা বসত বাড়ি অগ্নিকান্ডে ভস্মিভূত হয়েছে।
গত বুধবার দুপুরে সংঘটিত এ ঘটনায় আহত সাত জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, উপজেলার ফতেখা গ্রামের মৃত আরজ উদ্দিনের ছেলে-মেয়েদের সাথে একই গ্রামের প্রতিবেশি মৃত দারাজ উদ্দিনের ছেলে নুরুল হকের দীর্ঘদিন হতে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার তাদের মধ্যে প্রথমে ঝগড়া ও পরে মারামারিতে উভয় পক্ষের সাত জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন দারাজ উদ্দিনের কন্যা আকলিমা,আফরুজা,আন্জুয়ারা,মঞ্জিলা ও তাদের ভাগিনা আশাদুল হক। এরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অপর পক্ষে নুরুল হকের আহত দুই ছেলেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারামারির সময় আফরুজার বসত বাড়ি আগুনে ভস্মিভূত হয়। আফরুজার দাবি তার বাড়িতে নুরুল হক আগুন লেগে দেন। নুরুল হক জানান, আমাকে বিপদে ফেলতে আফরুজা তার বাড়িতে নিজেই আগুন দিয়েছেন। এঘটনায় উভয় পক্ষের মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।