স্টাফ রিপোর্টার: অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে লন্ডভন্ড সেন্টমার্টিন দ্বীপের ঘরবাড়ি ও গাছপালা। রোববার (১৪ মে) দুপুরে সেন্টমার্টিনের বিভিন্ন স্থানে বেশ কিছু বাড়িঘর ও বিদ্যুতের খুঁটি প্রবল ঘূর্ণিঝড়ে ভেঙে গেছে।
বিষয়টি নিশ্চিত করেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।
তিনি বলেন, এই মুহূর্তে সেন্টমার্টিনে বাতাসের গতি প্রচুর। অনেক ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে। শুনেছি গাছ পরে এক নারীর মৃত্যুও হয়েছে। কিন্তু বৈরি পরিবেশের কারণে বাইরে যাওয়ার সুযোগ নেই।
সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, বাতাসের গতি তীব্র থেকে তীব্রতর। সমুদ্রের পানি বাতাসে উড়িয়ে নিচ্ছে। বিচের ভেজা মাটি তুলে নিচ্ছে তীব্র বাতাসে। মানুষের ঘর বাড়ির টিন, ছাউনি, কাঠ, বাঁশ উড়িয়ে নিচ্ছে। বড় বড় গাছ ও নারিকেল গাছ দুমড়ে মুচড়ে পড়েছে। দোকানপাট ভেঙে উড়ে গেছে। পুরো সেন্টমার্টিনে বৃষ্টির পানি ও বাতাসের তীব্রতায় কিছুই দেখা যাচ্ছে না। সব ধোঁয়াশা হয়ে আছে।
ঘূর্ণিঝড় মোখা মূল আঘাত মিয়ানমারের চলছে। যে কারণে বাংলাদেশের জন্য অনেকটাই ঝুঁকি কেটে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখা টেকনাফ থেকে ৫০-৬০ কিলোমিটার দূরত্বে দক্ষিণ মিয়ানমারের সিট্যুয়ে অঞ্চল দিয়ে যাবে। রোববার (১৪ মে) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের মূল ঝুঁকিটা চলে যাবে মিয়ানমার অঞ্চল দিয়ে। টেকনাফ, কক্সবাজারসহ বাংলাদেশের অঞ্চলগুলো ঝুঁকিমুক্ত হতে চলেছে। এর ফলে শুরু থেকে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আমাদের যে ঝুঁকির সম্ভাবনা ছিল, এখন আর ততটা ঝুঁকি নেই।
তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক আওয়ার হবে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা। এ সময়ে দ্রুত বেগে জলোচ্ছ্বাস প্রবাহিত হবে। তখন ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরও বলেন, বিকেল নাগাদ ঘূর্ণিঝড় মোখা আমাদের অতিক্রম করে গেলেও এর প্রভাব থেকে যাবে আরও দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত। আর সবচেয়ে বেশি প্রভাব পরিলক্ষিত হবে টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপে। আমরা আশঙ্কা করছি জলোচ্ছ্বাসের মাত্রা যদি ৮ থেকে ১২ ফিট পর্যন্ত হয়, তাহলে টেকনাফ ও সেন্টমার্টিনে অস্থায়ীভাবে পানির জলাবদ্ধতা থাকবে। তবে পর্যায়ক্রমে তা কেটে যাবে।
কৃষিসচিব ওয়াহিদা আক্তার বলেছেন, কৃষকের স্বার্থ বিবেচনা করে পেঁয়াজ আমদানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে শিগগিরই পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে।
রোববার (১৪ মে) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেঁয়াজের মূল্যবৃদ্ধি বিষয়ে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভায় এসব কথা বলেন তিনি। কৃষিসচিব বলেন, দেশের অভ্যন্তরে পেঁয়াজের বাজার সবসময় মনিটর করা হচ্ছে। এই মুহূর্তে বাজারে পেঁয়াজের দাম কিছুটা বেশি। কয়েক দিনের মধ্যেই পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে।
এ সময় পেঁয়াজের উৎপাদন, চাহিদা ও আমদানির তথ্য তুলে ধরে কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, গত দুই বছরে দেশে পেঁয়াজের উৎপাদন বেড়েছে ১০ লাখ টনেরও বেশি। চলতি বছর দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে ৩৪ লাখ টনের বেশি। আর বর্তমানে মজুত আছে ১৮ লাখ ৩০ হাজার টন। র আগে বৃহস্পতিবার (১১ মে) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছিলেন, দেশে পেঁয়াজের উৎপাদন পর্যাপ্ত হওয়ায় আমদানি কমিয়ে দেয়া হয়েছিল, এখন প্রয়োজনে তা বাড়ানো হবে। এ ছাড়া বর্তমানে ঊর্ধ্বমুখী থাকা পেঁয়াজের দাম আরও বাড়তে থাকলে ভারত থেকে পেঁয়াজ আমদানির সুযোগ বাড়ানো হবে বলেও জানান মন্ত্রী।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে দেশের বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। ঢাকার বাজারে চলতি সপ্তাহে প্রতিকেজি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তিন সপ্তাহ আগেও যা ছিল ৩৫ টাকা। এ ছাড়া পেঁয়াজের পাশাপাশি বাজারে ঊর্ধ্বমুখী আলু ও অন্যান্য সবজির দামও।
সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশী বড়ুয়া, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্ৰ বিশ্বাস, কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের সম্প্রসারণ অধিশাখার উপসচিব মুনসুর আলম খান প্রমুখ।
স্টাফ রিপোর্টারঃ সাভারে ব্যাটারীচালিত অটোরিকশা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এসময় চোরাইকৃত নয়টি অটোরিকশা উদ্ধার করা হয়। দুপুরে সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান।
গ্রেপ্তাররা হলেন,বেলাল ওরফে বিল্লাল (৩৫), হৃদয় জাবেদ (২৪) ও দুলাল বেপারী (৪২)। তারা সবাই রাজধানীর কেরানীগঞ্জে বসবাস করে সাভারে ব্যাটারী চালিত অটোরিকশা ছিনতাই করতেন।
এদের মধ্যে দুলাল ব্যাপারী চোরাই অটোরিকশা ক্রয় বিক্রয়ের কাজ করতেন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্ধিসঢ়;শরা হাবীব খান বলেন, গ্রেপ্তাররা দীর্ঘ দিন ধরে সাভারে ব্যাটারী চালিত অটোরিকশা ছিনতাই ও চুরি করে আসছিল। তারা যাত্রীবেশে এসব রিকশা ছিনতাই করতো। এদের কৌশল হলো দুই অথবা তিন জন একটি অটোরিকশা ভাড়া করেন।
পরে তারা ওই রিকশায় একটি নিদিষ্ট স্থানে নিয়ে একজন কিছু মালামাল আছে বলে চালককে এগিয়ে যেতে বলেন ও অপরজন অটোরিকশায় বসে থাকেন। পরে চালক এগিয়ে গেলে রিকশায় বসে থাকা অন্যজন রিকশা নিয়ে সটকে পরেন। এভাবেই তারা গরিব চালকদের শেষ সম্বল অটোরিকশাটি লুটে নেয়। তিনি আরও বলেন, গতকাল এমন একটি ছিনতাই চক্রের তথ্য আসে আমাদের কাছে। পরে সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন ছিনতাইকারীসহ একজন চোরাই রিকশা ক্রয়-বিক্রয়ের সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নয়টি অটোরিকশা উদ্ধার করা হয়।
এই ছিনতাই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে এবং আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।
১৩ মে শনিবার দুপুর ১২ঃ০০ টায় থানা পরিদর্শনে আসেন তিনি। দুপুর দেড়টা পর্যন্ত থানায় অবস্থান করে থানার বিভিন্ন বিষয়ে খোঁজ নেন এবং থানার কর্মকর্তাদের সাথে তিনি কথা বলেন।
পরিদর্শনকালে এ সময় আরো উপস্থিত ছিলেন, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম, ওসি (তদন্ত) মানবেন্দ্র বালো, ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম,শান্তিপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ খালিদ মুনসুর, এস,আই রাকিবুল ইসলাম, এস,আই আব্দুল জলিল সহ অন্যান্য কর্মকর্তারা।
এ বিষয়ে সিংগাইর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম জানান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উৎপল ভট্টাচার্য স্যার থানায় এসে বিভিন্ন মামলার বিষয়ে খোঁজ খবর নেন এবং থানার বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪ টি ট্রাকসহ আট জনকে গ্রেফতার করেছে পুলিশ।
একটি প্রেস ব্রেফিং এর মাধ্যমে দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম।
শনিবার (১৩ এপ্রিল)জামির্তা ইউনিয়নে বিভিন্ন জায়গায় অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে, রামচন্দ্রপুর খালের পাশের জমির মাটি কাটার সময়, তাদেরকে আটক করা হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, অবৈধভাবে মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল একটি ভূমিখেকো চক্র।
গতকাল অভিযান পরিচালনা করে ৮ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাটি বহনকারী ৪ টি ট্রাক আটক করে সড়ক ও পরিবহন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত বৃহস্পতিবার (১১ মে) রাত ৮ টায় ৩ দিনব্যাপী কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার সমাপনি অনুষ্ঠিত হয়।
সমাপনি অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সহকারি কমিশনার ( ভূমি) ইন্দ্রজিত সাহা বলেন, “এদেশের কৃষক আজ অধিক ফসল উৎপাদন করছে। প্রধানমন্ত্রীর যে নিদের্শনা এক ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে তা বাস্তবায়ন করতে হবে। তাই কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে নিজের চাহিদা পূরণ করে বাইরে বিক্রি করতে হবে। তবে দেশ কৃষিতে আরো সমৃদ্ধ লাভ করবে।”
অনুষ্ঠানো বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা- মেলার আহবায়ক মঞ্জুরুল ইসলাম,
উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম, এসএমই কৃষক পয়গাম আলী প্রমুখ।
এ সময় মেলায় বিভিন্ন ফলজ, বনজ ও সবজি জাতীয় ১৬ টি স্টলে পদর্শনকারী মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সমাপনি মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশরাফ হোসেন পল্টু ,শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার চরচৌগাছি মাঠে বুধবার বিকেলে সাড়ে তিনটার দিকে বজ্রপাতে ৩ কৃষকের করুণ মৃত্যু হয়েছে ।
নিহতরা হলেন নিজাম শেখ (৬০), মোহাম্মাদ আলী বিশ্বাস (৫০) ও শাহাদাত আলী (৬০)। তাদের দু’জনের বাড়ি চরচৌগাছি গ্রামে ও অপর জনের বাড়ি বাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার শোলাবাড়িয়া গ্রামে।
এলাকাবাসী জানান, চরচৌগাছি গ্রামের ফসলের মাঠে ওই গ্রামের মৃত আঃ মালেক বিশ্বাসের ছেলে নজরুল বিশ্বাসের জমিতে নিহতরা কাজ করছিলেন।
বিকাল সাড়ে ৩ টার দিকে হঠাৎ উল্টর আকাশে মেঘ করে ঝড়-বৃষ্টি শুরু হলে তারা পার্শ্ববর্তী গাছের নিচে গিয়ে আশ্রয় নেন ।
এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে শাহাদাৎ আলী মারা যান। পওে এলাকাবাসী গুরুতর আহত চরচৌগাছি গ্রামের মৃত জুলমত শেখের ছেলে নিজাম ও রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার জেলার শোলাবাড়িয়া গ্রামের আজমত আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলীকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। আহত নজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শ্যামানন্দ কুন্ডু ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার করে টাকা অনুদান প্রদান করেন।
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বাবার সম্পত্তি বণ্টনের দ্বন্দ্বে আপন বড় ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত পলাতক আবুল খায়েরকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ ৩০ বছর পর চট্টগ্রামে পটিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে র্যাব-৭ এর ফেনী ক্যাম্পে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, ছাগলনাইয়ার দক্ষিণ বল্লভপুর গ্রামের মৃত অলি আহাম্মদের বড় ছেলে আবু তাহেরের সঙ্গে তার ছোট দুই ভাই আবুল খায়ের ও আব্দুল কাদেরের বাবার সম্পত্তি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। ১৯৯৩ সালের ২৭ জুন আসামি আবুল খায়ের (মেজো ভাই) ও আব্দুল কাদের (ছোট ভাই) সম্পত্তি নিয়ে ঝগড়া শুরু করেন। এক পর্যায়ে দুজনে বড় ভাইকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথেই আবু তাহের মারা যান।
এ ঘটনায় নিহত আবু তাহেরের বোন আমেনা বেগম বাদী হয়ে ছাগলনাইয়া থানায় আবুল খায়েরকে প্রথম ও আব্দুল কাদেরকে দ্বিতীয় নাম্বার আসামি করে একটি হত্যা মামলা করেন। এরপর থেকে আসামিরা পলাতক ছিলেন। সাক্ষীদের সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে অভিযুক্ত আবু তাহেরকে হত্যার দায়ে আসামি আবুল খায়ের ও আব্দুল কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
র্যাব-৭ আরও জানায়, হত্যা মামলার আসামিরা গ্রেফতার এড়াতে ছদ্মনামে চট্টগ্রামের পটিয়ায় অবস্থান করছে। এমন সংবাদে একটি আভিযানিক দল বুধবার (৩ মে ) রাতে অভিযান চালিয়ে একটি বাসা থেকে আসামি মো. আবুল খায়েরকে গ্রেফতার করেন। আবুল খায়েরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কে ফাটল ধরেছে। খবর, বিজয়ের থেকে দূরে সরে নাকি অন্য এক নায়ককে মন দিয়েছেন ‘গুডবাই’ খ্যাত অভিনেত্রী।
দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেম নিয়ে গুঞ্জন ছিলই। যদিও তারা এখন পর্যন্ত বিষয়টা নিয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি। জনসমক্ষে কখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও প্রায় ‘ওপেন সিক্রেট’ হয়ে দাঁড়িয়েছিল বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দনার প্রেম।
করণ জোহরের কফি কাউচ থেকে মলদ্বীপের রিসোর্ট— নিজেদের প্রেমের রঙে ভরিয়েছেন চর্চিত যুগল। অনুরাগীদের অন্যতম প্রিয় জুটি তাঁরা। তবে সাম্প্রতিক খবরে মন ভেঙেছে অনুরাগীদের। শোনা যাচ্ছে, সম্পর্কে চিড় ধরেছে বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দনার। বিজয়কে ‘গুডবাই’ জানিয়ে অন্য এক জনকে মন দিয়েছেন অভিনেত্রী।
যদিও এখনও পর্যন্ত সে বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি রাশমিকা। তবে, বিজয় দেবেরাকোন্ডা যে আর তাঁর প্রথম পছন্দ নন, তা বেশ পরিষ্কার অভিনেত্রীর কথায়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে রাশমিকাকে প্রশ্ন করা হয়, থালাপাতি বিজয় ও বিজয় দেবেরাকোন্ডার মধ্যে কাকে বেছে নেবেন তিনি? তাতে রাশমিকা উত্তর দেন, ‘‘থালাপতি বিজয়কে দেখে আমি বড় হয়েছি। তিনি আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আর বিজয় আমার বন্ধু।
এবার এই দু’জনের মধ্যে কাকে নির্বাচন করব বলুন!’’ রাশমিকার উত্তর থেকেই স্পষ্ট, বিজয়ের প্রতি সেই পুরনো টান তাঁর আর নেই।
অন্য দিকে শোনা যাচ্ছে, তেলুগু অভিনেতা বেল্লমকোন্ডা সাই শ্রীনিবাসের প্রেমে মজেছেন রাশমিকা। সম্প্রতি নাকি একাধিক বার একসঙ্গে দেখা গিয়েছে তাদের। ঘনিষ্ঠদের ধারণা, একে অপরকে ‘ডেট’ করছেন তাঁরা। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখে পাওয়া গিয়েছিল তাদের। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচাতেও একসঙ্গে উপস্থিত হয়েছিলেন রাশমিকা ও বেল্লমকোন্ডা সাই শ্রীনিবাস।
শ্রীনিবাস বলেন, ‘‘আমরা দু’জনে খুব ভালো বন্ধু। আমরা দু’জনেই যে হেতু হায়দরাবাদের বাসিন্দা, তাই মাঝেমধ্যেই এখানে-ওখানে দেখা হয়ে যায়। সেটাই ক্যামেরার ধরা পড়েছে!’’ রাশমিকা সঙ্গে সম্পর্ক নিয়ে সাফাই গেয়ে শ্রীনিবাসের গলায় মজার সুর।
সম্প্রতি ‘বারিসু’ ছবিতে থালাপতি বিজয়ের সঙ্গে দেখা গিয়েছে রাশমিকা মন্দনাকে। আপাতত ‘পুষ্পা: দ্য রুল’ ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। অন্য দিকে, খুব শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন শ্রীনিবাস বেল্লমকোন্ডা। ‘ছত্রপতি’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন দক্ষিণী অভিনেতা।
হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জিটিভি’র জেলা প্রতিনিধি এমদাদুল হক ভূট্টো’র বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁও পৌর শহরের চৌরাস্তা মৌড়ে মানববন্ধন করেছে জেলার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইন্দ্রনাথ রায়, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবু তোরাব মানিক, সাংবাদিক ইউনিয়নের আহবায়ক এটিএম সামসুজ্জোহা, সদস্য সচিব বদরুল ইসলাম বিপ্লব, প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, জনকণ্ঠ প্রতিনিধি এম জসিম, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী, সাংবাদিক আশরাফুল ইসলাম , পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান , অনলাইন সাধারণ সম্পাদক জহির খান, মমিনুর রহমান বিশাল , রেজাউল করিম, জাতীয় আদিবাসী পরিষদের জেলা সভাপতি জ্যাকব খালকো, মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন , ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি ওবায়দুল্লাহ মাসুদ, পাহাড়ভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান , সাবেক ছাত্র নেতা বঙ্গবন্ধু পরিষদের পৌর সভাপতি নুরুল হুদা স্বপন, আদিবাসি নেতা সুবাস কজুর, জেসমিন কিসকু প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে জেলা-উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ , নাগরিক কমিটি, ঠাকুরগাঁও ইযুথ ক্লাব, আদিবাসী ও খ্রীস্টান ঐক্য পরিষদের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবী জানান। জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইন্দ্রনাথ রায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন সাংবাদ কর্মীদের সাথে আছি এবং থাকবো।
সেই সাথে সংবাদকর্মীদের বিরুদ্ধে হয়রানি মূলক সকল মামলা বিনা পয়সায় পরিচালনার ঘোষনা দেন তিনি। এরপর সাংবাদিক নেতারা পরবর্তী করনীয় বিষয়ে জেলা পরিষদ ডাকবাংলোয় মতবিনিময়ে মিলিত হন।
প্রসঙ্গত: ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে ঘুষ বাণিজ্যের সংবাদ জিটিভিতে প্রচার করার জেরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দীন চাঁদাবাজি ও মানহানির অভিযোগ এনে গত ২৮ এপ্রিল জিটিভি’র জেলা প্রতিনিধি এমদাদুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।