30 C
Dhaka, BD
রবিবার, আগস্ট ২৩, ২০২৬

এই সকারের পতন করেই নির্বাচন করবে বি’এনপি:মঈনুল ইসলাম খান শান্ত (ভিডিও)

স্টাফ রিপোর্টার:মানিকগঞ্জের সিংগাইরে বিভিন্ন ইউনিয়নে শোডাউন ও উঠান বৈঠকি করলেন মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

সিংগাইর উপজেলা পৌর বিএনপি’র উদ্যোগে শুক্রবার ৭ই জুলাই বিকালে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় এই সোডাউন ও বাড়িতে বাড়িতে উঠান বৈঠকি তে অংশগ্রহণ করেন তিনি।

মইনুল ইসলাম খান শান্ত’র নেতৃত্বে সোডাউন মিছিলটি ভাষা শহীদ রফিক সেতু থেকে শুরু হয়ে জামির্তা ইউনিয়নের ডাউটিয়া, পানিশাইল, জামির্তা বাজার মানিকনগর, শায়েস্তা ইউনিয়ন প্রদক্ষিণ করেন ।

এ সময় তিনি পথিমধ্যে বেশ কয়েকটি স্থানে উঠান বৈঠকিতে অংশগ্রহণ করে, বক্তব্যকাল তিনি বলেন, এই সকারের পতন করেই নির্বাচনে আসবে বিএনপি, সামনে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি । সোডাউন চলাকালীন সময়ে ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

এ সময় সিংগাইর পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন, সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক গফুর কমিশনার, রিয়াজুল ইসলাম, উপজেলার সিনিয়র সহ-সভাপতি ডাক্তার শফিউদ্দিন, হাজী আব্দুল সামাদ ,জয়েন সেক্রেটারি মোঃআলী, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, আমজাদ , থানা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, আল হাসান, আব্দুস সালাম, জামির্তা ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ডাক্তার কোহিনূর, তোফাজ্জল হোসেন তোতা, মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম সহ উপজেলা বিএনপি এবং তাঁর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও):  সম্প্রতি সুইডেনের রাজধানী স্টোকহোমে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনার তীব্র  প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ইমাম উলামা পরিষদের আয়োজনে শুক্রবার (৭ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে ওই কলেজ চত্বর শহীদ মিনারে এসে সকলেই সমবেত হয়। পরে শহীদ মিনারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আনিসুর রহমান, হাফেজ আনিসুর রহমান, সহকারী শিক্ষক মোসাররফ হোসেন, মৌঃ আমজাদ হোসেন প্রমূখ।

এ সময় বক্তারা কোরআন অবমাননার ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত  শাস্তির দাবী জানান।

“আওয়ামী লীগ সরকার পীর-মাশায়েখ বান্ধব সরকার” মমতাজ (ভিডিও)

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, আওয়ামী লীগ সরকার পীর-মাশায়েখ বান্ধব সরকার।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে আহলে বায়াত সুন্নাত ওয়াল জামাত তাদের ধর্মীয় কার্যক্রম শান্তিতে পালন করতে পারছে। শুক্রবার(৭ জুলাই) বিকেলে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের বাউল কমপ্লেক্সে উপজেলা আহলে বায়াত সুন্নাত ওয়াল জামাত ঐক্যফ্রন্টের আয়োজনে এক মওলার অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিলেন পীর মাশায়েখদের মাথার চুল জোর করে কেটে দিতেন। মাজারে মাজারে বোমা নিক্ষেপ করা হতো। তাই শান্তিতে ধর্ম পালন করতে হলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা আনতে হবে।

সিংগাইর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আহবায়ক মেয়র আবু নাঈম মোঃ বাশারের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আহলে ওয়াল জামাতের মহাসচিব মাওলানা মাসুদুর রহমান আল কাদরী, ড. এএম ইলিয়াস আল মোস্তফা, সৈয়দ মোসলিম উদ্দিন, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান, বাউল শিল্পী কাজল দেওয়ান, আবুল সরকার, আব্দুল লতিফ সরকার ।

হরিরামপুরে মমতাজের উঠান বৈঠক

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কান্দালংকা গ্রামের কাজী বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ ২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

তিনি তার বক্তব্যে বলেন, কেউ যদি ক্ষমতায় থেকে ভাল কাজ করে, আরেকজন আইসা(এসে) বন্ধ করে, এগুলো নিয়ম হইয়া গেছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকায় ভোট দিন। তানাহলে উন্নয়ন বন্ধ হয়ে যাবে।

এসময় মমতাজ বেগম বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন। আমার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কথা হয়েছে, আমি প্রধানমন্ত্রীকে বলেছি ভাতার টাকা বৃদ্ধির জন্য, আপা আমার কথা আমলে নিয়েছেন।

তিনি বলেন, আমাকে এবং নৌকা মার্কায় ভোট দিলে শেখ হাসিনা ক্ষমতায় আসবে।
পদ্মা সেতু থেকে হরিরামপুর হয়ে যমুনা সেতু পর্যন্ত বেরিবাধ নির্মানের প্রকল্প হবে জানিয়ে মমতাজ বলেন, হরিরামপুরে বেরি বাঁধ হয়েছে, কিছু কাজ চলমান আছে আর নদী ভাঙবেনা। ভাঙন রোধে কাজ করেছি। শতভাগ বিদ্যুৎ দেয়া হয়েছে। তাই শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে হবে।

গালা ইউনিয়ন আওয়ামীলীগের ২নং ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুপক গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোল্লা ফরিদের সঞ্চালনায় এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আওলাদ হোসেন হারুন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নার্গিস আক্তার জলি, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, বলড়া ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন কুন্নু, সিঙ্গাইর উপজেলা ছাত্র লীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুনসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাভারে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ ও কোরিয়ান ভাষা শিক্ষা প্রশিক্ষণের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: সাভারের হেমায়েতপুর তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে (২৪শে জুন) পবিত্র-ঈদুল-আযহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান মো:ফখরুল আলম সমরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম ।
প্রধান অতিথির বক্তব্যে কালে বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বলেন,পবিত্র-ঈদুল-আযহা উপলক্ষে সারাদেশে দুস্থ অসহায়দের জন্য পদক্ষেপ নিয়েছে সরকার।
এসময় দুস্থ অসহায়দের মাঝে বিনামূল্যে ঈদুল-আযহা উপলক্ষে পোলাওয়ের চাল, চিনি, সেমাই, দুধ, পেঁয়াজ, আলু ও তেল বিতরণ করা হয়। এছাড়াও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, অসহায়দের মাঝে সেলাই মেশিন ও শূন্য থেকে পাঁচচল্লিশ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন করায় বেশ কয়েকজনকে উপহার হাতে তুলে দেওয়া হয় ।
এছাড়াও ইউনিয়ন পরিষদে, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর (১%)  ২০২৩/২৪ অর্থ বছরের ইংলিশ স্পোকেন ও কোরিয়ান ভাষা প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন তিনি।
অবশেষে তিনি ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্প স্তবক অর্পণ করেন।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ,ইউপি সচিব, আবুল কালাম আজাদ,শাহ আলম,ইউপি সদস্য ফিরোজ কাজল,নিজামুদ্দিন নিজাম,মিন্টু আহমেদ, ইয়াকুব আলী পলাশ,নাজমুল ও আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী ।

প্রধানমন্ত্রীর উপহারের ভিজিএফের চাউল বিতরণ

স্টাফ রিপোর্টার:: মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে পবিত্র ঈদ-উল আযাহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পুটাইল ইউনিয়ন পরিষদ চত্বরে ১ হাজার ৩১৩ জন পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের মানুষের ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ পৌছে দিয়েছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই মেট্রোরেল ও পদ্মা সেতুর মতো বড় বড় উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে হবে। কারণ অন্য কোন দল ক্ষমতায় আসলে সরকারের দীর্ঘ মেয়াদি অবকাঠামোগত কাজগুলো বন্ধ করে দেবে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখুন।

পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আসমা উল হুসনা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা এম এ হোসেন প্রমুখ।

সিঙ্গাইর প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক, যুগ্ম-আহ্বায়ক বাদল, সদস্য সচিব সুজন

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: জাতীয় দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি মোবারক হোসেনকে আহ্বায়ক, মাই টিভির বাদল হোসাইনকে যুগ্ম-আহ্বায়ক ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি সুজন মাহমুদকে সদস্য সচিব করে সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের ২২ সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৬ জুন) মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু ও সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব এই কমিটির অনুমোদন দেন।

নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, দৈনিক ইত্তেফাকের সিঙ্গাইর প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তী, পৃথিবী প্রতিদিন সম্পাদক এফএম ফজলুল হক, বাংলা টিভির রেজাউল করিম, দৈনিক সকালের সময়ের মিজানুর রহমান, আমাদের সময়ের অ্যাডভোকেট মশিউর রহমান শামীম, আমার সংবাদের হাবিবুর রহমান রাজিব, ৭১ বাংলা টিভির আবুল কালাম আজাদ, শীর্ষ নিউজের জসিম উদ্দিন সরকার, দৈনিক অধিকারের মিলন মাহমুদ, এশিয়ান টিভির ইমরান হোসেন, দৈনিক ভোরের কলামের মামুন হোসেন, দৈনিক ভোরের পাতার হাবিবুর রহমান, জেটিভির আব্দুল গফুর, বাংলাদেশের খবরের সাইফুল ইসলাম, আজকের তরুনকণ্ঠের মাহমুদুল হাসান, দৈনিক আলোকিত সকালের অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন সায়েম, দৈনিক ইনফো বাংলার রুহুল আমীন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মো.আতিকুল ইসলাম ও দৈনিক টেলিগ্রামের আমীনুর রহমান।

নবগঠিত সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক ও সদস্য সচিবসহ কমিটির সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাসসহ জেলা, উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাণীশংকৈলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-৪

হুমায়ুন কবির রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম (৪৫) নামে এক গরু ব্যবসায়ি নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৪ গরু ব্যবসায়ী ।
শুক্রবার (১৬ জুন) সকাল ১০ টায় রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের টেকিয়া নামক স্থানে গরুবোঝায় একটি নসিমন গাড়ি অপরদিক থেকে আসা একটি ট্রাককে ক্রসিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল উপজেলার শিংহোর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহতের পরিচয় পাওয়া যায়নি। 
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ১০ টায় কয়েকজন গরু ব্যবসায়ী নসিমনে গরুনিয়ে লাহিড়ী হাট যাচ্ছিল। উপজেলার টেকিয়া নামক স্থানে পৌঁছালে অপদিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাককে ক্রসিং করতে গেলে নসিমন গাড়িটির চাকা রাস্তার থাকা পাকা ধানের খড়ের উপর উঠে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়। 
এতে গরু ব্যবসায়ী তরিকুল গুরুতর আহত হয়। বিভিন্নভাবে আহত হয় আরো ৪ জন। সাথে সাথে স্থানীয় লোকজন ও ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফিরোজ আলম গরু ব্যবসায়ী তরিকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এবং বাকী আহতদের উন্নত চিকিৎসার জন্য জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি।
সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও এবং ৪ জন  আহত হয়েছেন। আহতদের পরিচয় এখনও জানা যায়নি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে-আমির হোসেন আমু

স্টাফ রিপোর্টার: সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে এ দেশের মানুষ আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

১৬ই জুন রোজ শুক্রবার বিকেল সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্দ্যগে ১৪ দলীয় মহাজোটের ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথির হিসেবে যোগ দিয়ে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন ।

এ সময় তিনি আরো বলেন, রাস্তায় বসে আন্দোলন করে কোন লাভ হবে না, রাষ্ট্র পরিচালনা করার একমাত্র দিকনির্দেশন হচ্ছে সংবিধান, সেই সংবিধানের ভিত্তিতে এদেশে নির্বাচন পদ্ধতি যেভাবে হয়েছে সেভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সভায় অন্যান্য বক্তারা এ সময় বলেন, আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে আওয়ামী লীগ। দুরভিসন্ধি করে লাভ নেই। সংবিধানের বাইরে যাবে না আওয়ামী লীগ। যথাসময়ে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে।

জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ,আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, জাসস সভাপতি হাসানুল হক ইনু এমপি,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পনিরুজ্জামান তরুন ,সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব , ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর সহ সাভার ও আশেপাশের আওয়ামী অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী।

সাভারে ২৫০০ টাকা কিস্তির জন্য প্রাণ গেল এনজিও কর্মীর (ভিডিও)

স্টাফ রিপোর্টার: সাভারের ২৫০০ টাকা কিস্তি নিতে এসে জীবন দিতে হলো ব্র্যাক ব্যাংকের এক এনজিও কর্মীর ।

বুধবার ১৪ই জুন দুপুর ১ টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজ ফুলবাড়িয়া ভাওয়ালী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানন, দুপুরে ভাওয়ালীপাড়া আসাদুজ্জামান এর ভাড়াটিয়া বাসার নিচ তলায় এক গার্মেন্টস কর্মীর বাসায় ব্র্যাক এনজিও কর্মকর্তা মোঃ রেজাউল করিম কিস্তির টাকা আনতে যান, এরপর দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে ওই বাসার সিঁড়ির নিচে তার মৃত দেহটি দেখতে পান স্থানীয়।

এরপর ৯৯৯ এ কল দিলে সাভারের ট্যানারি ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লা ঘটনাস্থ্য পরিদর্শন করেন এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

তবে এ বিষয়ে ট্যানারি ফাঁড়ি ইনচার্জ রাসেল মোল্লা জানান,ঘটনাস্থল থেকে সন্দেহজনক ভাবে শাহিন আলী নামের একজনকে আটক করা হয়েছে, ময়নাতদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

মৃত মোঃ রেজাউল করিম পাবনা জেলার হাড়োপাড়া ,চৌগাছিয়া এলাকার মৃত সেকেন্দার আলী ছেলে।

সর্বশেষ আপডেট...