27 C
Dhaka, BD
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

সাভারে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কৃষক (ভিডিও)।

বিপ্লব,সাভার ঃ রবিবার সাভার উপজেলা পরিষদের সামনে ভাকুতার উপ-সহকারী কৃষি অফিসার শাহ্ আলম ও মোঃ নাছির উদ্দিন দুই কৃষি কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কয়েকশত কৃষক ।কৃষকদের দাবী ভাকুতা এলাকায় শাহ্ আলম ও মোঃ নাছির উদ্দিন স্যার দীর্ঘদিন যাবৎ চাকরি করে আসছেন ,আমারা কৃষি কাজে অন্ধ ছিলাম , কিন্তু জনাব শাহ্ আলম স্যার ও নাসির স্যার আমাদের কৃষি কাজে সকল সহযোগিতা করে সব সময় রাস্তা দেখিয়েছেন , আমরা এই দুই স্যার কে হারাতে চাই না , আমার স্যারদের কে এখান থেকে যেতে দিবোনা , যে কোন মুল্যে আপানারা এই দুই স্যারের বদলির আদেশ প্রত্যাহার করুন । এসময় সকলের হাতে পোস্টার লিফ্রেট ছিলো ।এসময় অনকে কৃষকই শ্লোগান দিতে দিতে কান্নায় ভেঙে পরেন ও সাংবাদিকদের বলেন , মাঝে মধ্য আমাদের কৃষি কাজের জন্য টাকা না থাকলেও এই স্যার আমাদের টাকা দিয়ে বলতো ,জমিতে ফসল ফলিয়ে লাভ থেকে আমাকে টাকা ফেরত দিবেন ।এই দুই স্যার আমাদের কৃষক বন্দু । প্রায় তিন ঘন্টা সাভার উপজেলা কৃষি কর্মকর্তার কাযালয়ের সামনে অবস্তান করেন কৃষকেরা ।পরে বর্তমান ( কৃষি অফসিার ) সাভার উপজেলা কৃষি কর্মকর্তার কৃষি কৃষকদের কে আশ্বাস দিলে কৃষকেরা শান্ত হয় ।

মাগুরা জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু আনন্দ মেলা

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি :‘শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলায় শিশু থাকবে সুরক্ষায়’-এই প্রতিপাদ্য নিয়ে গতকাল শনিবার মাগুরায় শুরু হয়েছে দু’দিনব্যাপি শিশু মেলা। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে এ শিশু মেলার উদ্বোধন করেন। ‘শিশু ও নারী উন্নয়নের সচেতনতামূলক যোগাযোগ কামর্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায়’ শহীদ সৈয়দ আতর আলী গণগন্থাগার চত্বরে জেলা প্রশাসনের সহযোগিতায়, জেলা তথ্য অফিস এ মেলার আয়োজন করে।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের হয়ে আতর আলী গণগন্থাগার চত্বরে এসে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফরিদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ শাহিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমান প্রমুখ।

মেলায় ১১টি ষ্টলে শিশুদের শিক্ষা বিষয়ক বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হচ্ছে। এর পাশপাশি অনুষ্ঠানে চিত্রাংকন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। রবিবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

তালতলীতে স্কুলের ভেতরে এক ছাত্রকে মারধর করলেন শিক্ষকের ভাইয়ের ছেলে

মৃধা শাহীন শাইরাজ,তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়র ভিতরে মারধর করেন, ওই স্কুলের এক শিক্ষকের ভাইয়ের ছেলে।জানা গেছে, উপজেলার লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয় শনিবার সকাল ১১টার দিকে শিক্ষক মোঃ খোকন হোসেন এর ভাইয়ের ছেলে ওই স্কুলের ছাত্র মোঃ বেল্লাল(১৫) পিতা হুমায়ুন, মোঃ ইমরান(১৪) পিতা মোঃ জামাল, মোঃ ইসমাইল (১৫) পিতা মোঃ মজিবর স্কুল ব্যাগে করে রট, পাইপ নিয়ে এসে পূর্বের বল খেলার সূত্র কেন্দ্র করে মোঃ ইসমাইল খান (১৪) পিতা মোতালেব খান, মোঃ সজল (১৪) পিতা লালমিয়া মাদবর, মোঃ সজিব (১৪) পিতা সোবাহান হাওলাদার ও সজীব আকন (১৪) পিতা শাহ আলম আকন, এদেরকে মারধর করেন,এদের মধ্যে গুরুতর আহত হন ইসমাইল ও সজীব বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

মারধরের সময় ক্লাসে থাকা এক শিক্ষক মোঃ নাসির হোসেন এর কাছে জানালে, তিনি বলেন স্কুলের মধ্যে মারামারি হলে এ বিষয়টি আমার না ।

প্রধান শিক্ষক জানান, এখানে যা ঘটছে এ বিষয়ে আমি কিছু জানি না।

রাজশাহী বাঘার চকরাজাপুরে গলা কাটা এক যুবকের লাশ উদ্ধার

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাঘা উপজেলা চকরাজাপুর ইউনিয়নের এক যুবক কে গলা কেটে হত্যা করা হয়েছে। চকরাজাপুর ইউপির কালিদাশখালী চর এলাকার আঃখালেক এর ছোট ছেলে জাকির হোসেন(২২) কে শুক্রবার রাতে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে বাঘা উপজেলা হতে চর এলাকায় পাইকারী সবজি ক্রেতারা বাইসাইকেলে করে যাওয়ার পথে রাস্তার ধারে মটর ক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে এলাকার স্থানীয়দের জানায়। লাশটি কবিরের বড়ই বাগানের সংলগ্ন রাশিদুলের মটর ক্ষেত হতে ৫-৬শত মিটার দূরত্বে জাকির হোসেনের বাড়ী। গলা কাটা লাশের কথা শুনে জাকির হোসেনের ফুফু কান্না করতে করতে ছুটে আসে লাশ পড়ে থাকা জায়গাতে। জাকির হোসেনের মা প্রতিবেদক কে জানায়,গত সন্ধ্যা রাতে আমার ছেলে ( জাকির) ঠান্ডা লেগেছে বলে স্থানীয় বাজারে ঔষধ নিতে যায়।তার পরে আর বাড়ী ফিরে আসেনি।জাকির হোসেন দিনমুজুর এর কাজ করে বলেও যানায় এলাকাসী ও তার মা।

চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃআজিজুল আযম জানান,জাকির হোসেন দিনমুজুর কাজ করে এবং রাতে চোখে কম দেখে।তার শুত্রুতার কোন আলামত শোনা যায় নাই। বাঘা থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, আমরাও দেখলাম লাশ ও ঘটনার স্থল।কে বা কাহারা হত্যাকান্ডর ঘটনা ঘটিয়েছে তা দতন্ত করে আইনের আওতায় আনা হবে।

ধামরাইয়ে আদর্শ মানব কল্যান সোসাইটির উদ্যোগে কম্বল বিতরন

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই পৌরসভা ৫ নং ওয়ার্ডের দক্ষিন পাড়া মসজিদের সামনে আদর্শ মানব কল্যান সোসাইটির আহবায়ক কমিটি ধামরাই উপজেলা শাখার উদ্যোগে গরীব দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরন করেন।অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার দুলাল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু। সঞ্চালনায় ছিলেন আরিফ দেওয়ান সদস্য সচিব আদর্শ মানব কল্যাণ সোসাইটি,আসাদুজ্জামান যুগ্ন আহবায়ক আদর্শ মানব কল্যাণ সোসাইটি,ধামরাই শাখা।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক গোলাম সারোয়ার জুয়েল মহাসচিব আদর্শ মানব কল্যাণ সোসাইটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমিজ উজ্জামান সাঈদ সভাপতি ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ, আব্দুল খালেক চৌধুরী সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ,
মঞ্জুরুল ইসলাম ভাইস চেয়ারম্যান আদর্শ মানব কল্যাণ সোসাইটি, ইসমাইল হোসেন প্রিন্সপাল আমিন স্কুল এন্ড কলেজ, কাজি লোকমান আলি বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজ সেবক, পি সি হানিফ আহ্বায়ক আদর্শ মানব কল্যাণ সোসাইটি গাজীপুর শাখা।

প্রতিষ্ঠানের আহবায়ক ইঞ্জিনিয়ার দুলাল সরকার জানান ধামরাই বাসীর জন্য কিছু করার তাগিদে তাদের এই সংগঠন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।এছাড়া এই সংগঠনটি ভবিষ্যতে ধামরাইয়ে অসহায় ও দুস্থ মানুষদের জীবনমান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।

তিনি এ সংগঠনের উত্তরোত্তর বৃদ্ধি এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আশুলিয়ার বিকেএসপি’তে ২০২০ সালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাহিন সিংহ, সাভার: সাভারের আশুলিয়ায় অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ২০২০ সালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম বিভাগীয় পর্যায়ে আঞ্চলিক শাখাগুলোতে ভর্তি কার্যক্রম আয়োজন করা হয়।শুক্রবার ভর্তির সময়সূচি অনুসারে আশুলিয়ার বিকেএসপিতে রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের পরীক্ষার্থীরা প্রাথমিক বাছাইয়ে অংশগ্রহণ করে। আগামীকাল শনিবারও ভর্তিচ্ছুদের জন্য পরীক্ষায় অংশগ্রহণের সুয়োগ থকছে।

দু’দিন ব্যাপী এই বাছাই কার্যক্রমে আর্চারি, এ্যাথলেটিক্স, বক্সিং, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, জিমন্যাস্টিক্স, জুডো, হকি, কারাতে, শ্যূটিং, সাঁতার, টেবিল টেনিস, তোয়কোয়ানডো, টেনিস, ভলিবল, উশু কাবাডি ক্রিড়া বিভাগের পরীক্ষা হচ্ছে।

বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদুল হাসান, এনডিসি, এএফডবি¬উসি, পিএসসি আশাবাদ ব্যক্ত করেন নতুন পদ্ধতির এই ভর্তি প্রক্রিয়ায় তৃণমূল থেকে ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের অন্বেষণ করা সম্ভব হবে।

আগামী ৩০ জানুয়ারি ঘোষণা করা হবে এই প্রাথমিক বাছাই পরীক্ষার ফলাফল।

ধামরাইয়ে বয়াতি শরিয়ত সরকারের ফাঁসির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)আজ শুক্রবার ২৪ জানুয়ারী বাদ জুমা ধামরাই জয়পুরা বাসষ্ট্যান্ড আরিচা মহাসড়কে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্বেগে বয়াতি শরিয়ত সরকারের কর্তৃক আল্লাহ ও রাসূল (সাঃ) এর নামে কটুক্তি,কোরআন সুন্নাহর অবমাননা ও অপব্যাখ্যা এবং আলেম ওলামাদের প্রতি বিষাদগার বক্তব্য এর প্রতিবাদে ফাঁসি চেয়ে মানববন্ধন করেন।ইমাম পরিষদ এর ইমাম ও খতিব জয়পুরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ হাফেজ মাওলানা মুফতি আসরাফ আলি পরিচালনায় উপস্থিত ছিলেন ধামরাই ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুফতি আসরাফ আলি,সাধারণ সম্পাদক আব্দুল জলিল,মুফতি মাহফুজুর রহমান, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা মুফতি আবুল হোসেন,মুফতি লুৎফুর রহমান,ইসলামি আন্দোলন সাধারন সম্পাদক সাহাদাত হোসেন, হাফেজ লিয়াকত, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা ফজলুল হক।সমাজ সেবক দেওয়ান নজরুল ইসলাম, সাধারণ জনগন সহ সর্বস্তরের জনগন।

সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর ধামরাইয়ের রৌহারটেক হেলাল শাহর বাৎসরিক মিলন মেলায় পালা গানের অনুষ্ঠানে মির্জাপুর এলাকার বাউল শিল্পী বয়াতি শরিয়ত সরকার আল্লাহ,নবী-রাসূল,পবিত্র কোরআন,আলেম-উলামাদের নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেন।পরে তার বক্তব্য ফেসবুকে ভাইরাল হলে,উক্ত বিষয়ে অভিযোগে মির্জাপুর থানায় তার বিরোদ্ধে মামলা হয়। পরে ঐ মামলায় পুলিশ শরিয়ত সরকারকে গ্রেপ্তার করে।

স্টার অব দ্যা নিউজ গার্ডেন হলেন মজনু একাডেমির শিক্ষার্থী তাবাসসুম

স্টাফ রিপোর্টারঃ সাভারের শহীদ মজনু একাডেমির নবম শ্রেনির কৃতি শিক্ষার্থী সুবহা তাবাসসুম এর হাতে তুলে দেয়া হলো স্টার অব দ্যা নিউজ গার্ডেন এর পুরুষ্কার ।
পুরুষ্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা ও নিউজ গার্ডেন সম্পাদক রোটারিয়ান ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন ও পরিচালক তানসিন আহমেদ সাদ্দাম।

উক্ত অনুষ্ঠানে ঘোষনা করা হয় , সাপ্তাহিক নিউজ গার্ডেন এর আগামী প্রতিষ্ঠা বার্ষিকীতে স্টার অব নিউজ গার্ডেন তাবাসসুমকে দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করানো হবে ।

এছাড়াও বিশেষ মেধার অধিকারী শিক্ষার্থীদের এ পুরুষ্কার দিয়ে থাকে জনপ্রিয় সাপ্তাহিক নিউজ গার্ডেন।

 

শিক্ষার হার বাড়াতে নানা উদ্যোগ হাতে নিয়েছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

বিপ্লব সাভার : শিক্ষার হার বাড়ানোর জন্য বর্তমান সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বেসরকারী বিশ^বিদ্যালয় গুলো সরকারের সহয়তা নিয়ে শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে উল্লেখ করে তিনি আরও বলেন শিক্ষা নিয়ে সরকারের অনেক চিন্তা ভাবনা রয়েছে এজন্য দেশে আরও বিশ^বিদ্যালয় করা হচ্ছে এছাড়া বেসরকারী বিশ^বিদ্যলয় গুলোকে সরকার উৎসাহ দিচ্ছে যেন তারা আরও শিক্ষার মান উন্নয়ন করে।

প্রতিষ্ঠা বার্ষিকীর মুল আকর্ষণ ছিলো ঘুড়ি উৎসব এতে যোগ দেন বিশ^বিদ্যালয়ের দেশী বিদেশী শিক্ষার্থীরা। এই বিশ^বিদ্যালয়ে অধ্যায়ন করছে দেশী বিদেশী প্রায় বিশ হাজার শিক্ষার্থী। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান তার নিজের প্রতিষ্ঠিত এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৭ তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দান করেন।

অনুষ্ঠানে এসময় অন্যান্যদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড.সবুর খান, উপাচার্য ড.ইউসুফ মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঢাকার দুই সিটি নির্বাচনে ৪০ হাজার আইনশৃঙ্খলারক্ষা বাহিনী মোতায়েন থাকবে-নির্বাচন কমিশন সচিব

ঢাকার দুই সিটি নির্বাচনে আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর ৪০ হাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। বুধবার (২২ জানুয়ারি) এ তথ্য জানান তিনি। এছাড়াও পুলিশের অনুরোধে ভোটের দিন ব্যক্তিগত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ইসি।

ঢাকার দুই সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিকল্পনা নির্ধারণ করতে নির্বাচন কমিশনের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

সচিব জানান, প্রায় আড়াই হাজার কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি রোধে সতর্ক অবস্থায় থাকার কথা জানিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো।

বৈঠক শেষে এদিকে আইজিপি বলেন, উৎসবমুখর পরিবেশেই ভোটের প্রচারণা চলছে। আর এ পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন আইজিপি।

নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক এ বৈঠকে পুলিশ মহাপরিদর্শক ছাড়াও র‌্যাব মহাপরিচালক ও বিজিবি পরিচালকসহ বিভিন্ন বাহিনীর উর্ধতন কর্মকর্তারা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার প্রধানরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট...