18 C
Dhaka, BD
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

স্টার অব দ্যা নিউজ গার্ডেন হলেন মজনু একাডেমির শিক্ষার্থী তাবাসসুম

স্টাফ রিপোর্টারঃ সাভারের শহীদ মজনু একাডেমির নবম শ্রেনির কৃতি শিক্ষার্থী সুবহা তাবাসসুম এর হাতে তুলে দেয়া হলো স্টার অব দ্যা নিউজ গার্ডেন এর পুরুষ্কার ।
পুরুষ্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা ও নিউজ গার্ডেন সম্পাদক রোটারিয়ান ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন ও পরিচালক তানসিন আহমেদ সাদ্দাম।

উক্ত অনুষ্ঠানে ঘোষনা করা হয় , সাপ্তাহিক নিউজ গার্ডেন এর আগামী প্রতিষ্ঠা বার্ষিকীতে স্টার অব নিউজ গার্ডেন তাবাসসুমকে দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করানো হবে ।

এছাড়াও বিশেষ মেধার অধিকারী শিক্ষার্থীদের এ পুরুষ্কার দিয়ে থাকে জনপ্রিয় সাপ্তাহিক নিউজ গার্ডেন।

 

শিক্ষার হার বাড়াতে নানা উদ্যোগ হাতে নিয়েছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

বিপ্লব সাভার : শিক্ষার হার বাড়ানোর জন্য বর্তমান সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বেসরকারী বিশ^বিদ্যালয় গুলো সরকারের সহয়তা নিয়ে শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে উল্লেখ করে তিনি আরও বলেন শিক্ষা নিয়ে সরকারের অনেক চিন্তা ভাবনা রয়েছে এজন্য দেশে আরও বিশ^বিদ্যালয় করা হচ্ছে এছাড়া বেসরকারী বিশ^বিদ্যলয় গুলোকে সরকার উৎসাহ দিচ্ছে যেন তারা আরও শিক্ষার মান উন্নয়ন করে।

প্রতিষ্ঠা বার্ষিকীর মুল আকর্ষণ ছিলো ঘুড়ি উৎসব এতে যোগ দেন বিশ^বিদ্যালয়ের দেশী বিদেশী শিক্ষার্থীরা। এই বিশ^বিদ্যালয়ে অধ্যায়ন করছে দেশী বিদেশী প্রায় বিশ হাজার শিক্ষার্থী। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান তার নিজের প্রতিষ্ঠিত এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৭ তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দান করেন।

অনুষ্ঠানে এসময় অন্যান্যদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড.সবুর খান, উপাচার্য ড.ইউসুফ মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঢাকার দুই সিটি নির্বাচনে ৪০ হাজার আইনশৃঙ্খলারক্ষা বাহিনী মোতায়েন থাকবে-নির্বাচন কমিশন সচিব

ঢাকার দুই সিটি নির্বাচনে আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর ৪০ হাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। বুধবার (২২ জানুয়ারি) এ তথ্য জানান তিনি। এছাড়াও পুলিশের অনুরোধে ভোটের দিন ব্যক্তিগত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ইসি।

ঢাকার দুই সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিকল্পনা নির্ধারণ করতে নির্বাচন কমিশনের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

সচিব জানান, প্রায় আড়াই হাজার কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি রোধে সতর্ক অবস্থায় থাকার কথা জানিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো।

বৈঠক শেষে এদিকে আইজিপি বলেন, উৎসবমুখর পরিবেশেই ভোটের প্রচারণা চলছে। আর এ পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন আইজিপি।

নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক এ বৈঠকে পুলিশ মহাপরিদর্শক ছাড়াও র‌্যাব মহাপরিচালক ও বিজিবি পরিচালকসহ বিভিন্ন বাহিনীর উর্ধতন কর্মকর্তারা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার প্রধানরাও উপস্থিত ছিলেন।

বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখোয়া সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২২ জানুয়ারি) ভোরে উপজেলার গুতামারি ইউনিয়নের বনচৌকি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমঝোল গ্রামের শাহাজান আলীর ছেলে সুরুজ (৩৮) এবং একই গ্রামের উসমান আলীর ছেলে মো. সুরুজ (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফের গুলিতে তারা নিহত হয়েছেন।

গুতামারি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়া গণমাধ্যমকে জানান, বিএসএফের গুলিতে দু’জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে শুনেছি।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফচেন্যান্ট কর্নেল তৌহিদুল আলম বলেন, একই নামে দু’জন নিহত হয়েছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারব।

তালতলীতে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছাকে কেন্দ্র দুই গ্রুপে সংঘর্ষ আহত ১৫

মৃধা শাহীন শাইরাজ,তালতলী বরগুনাঃ বরগুনার তালতলীতে ছাত্রদলের মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জনানোকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।মঙ্গলবার (২১জানুয়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার মালিপাড়া ছালেহিয়া ইসলামিয়া মাদ্রাসার হল রুমে ছাত্র দলের মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

ছাত্রদল সূত্রে জানা যায়, জেলা ছাত্রদল ঘোষিত জেলার প্রতি উপজেলায় ছাত্রদলের এক মতবিনিময় সভার আয়োজন কর করা হয়। এ মতবিবিনিময় সভায় অংশ নেয় কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি জাকিরুল ইসলাম জাকির,যুগ্ন সম্পাদক শ্যামল,সহ সম্পাদক ইছামন্ড ইজাজ,সহ সাংগঠনিক মাহফুজুল আলম মিঠু প্রমুখ। আরও ছিলো জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।এ মতবিনিময় সভা শুরুর প্রথম দিকে উপজেলা ছাত্রদলে সভাপতি আসিকুর রহমান অসিম ও ছাত্রদল নেতা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের দুই গ্রুপের প্রভাব বিস্তার করার জন্য কেন্দ্রীয় ছাত্রদল নেতা ফুলের শুভেচ্ছাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয় এতে ছাত্রদলের ১৫ কর্মী আহত হয়।

আহতরা হলো উপজেলা ছাত্রদলের সিঃ সহ সভাপতি রাসেদুজ্জামান রাসেল হাং,মোঃ আরিফ রাজা, মোঃ সজিব,মোঃ বায়জিদ, মোঃ রাজ্জাক, মোঃ মাসুদ, মোঃ সোহাগ, মোঃ সাইফুল, মোঃ সাইদুল,মোঃ মামুন,মোঃ বেল্লাল, মোঃ ইমাম, মোঃ জাহিদ, সহ ১৫ জন ।

নাম প্রকাশ না করতে প্রত্যক্ষদর্শীরা জানান মতবিনিময় সভায় ছাত্রদল নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সমর্থনকারীরা কেন্দ্রীয় নেতাদের প্রথমে শুভেচ্ছা জানানো নিয়ে ছাত্রদল সভাপতি অসিম সমর্থনকারীদের সাথে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে অসিম গ্রুপের উপর হামলা চালায় মোস্তাকের গ্রুপের লোকজন।

এদিকে বিভিন্ন মিডিয়ার কর্মী এই সংবাদ সংগ্রহ করতে গেলে মোস্তাফিজুর রহমান মোস্তাকের সমর্থনকারী সেকান্দার কসাইয়ের ছেলে রাকিব কসাইসহ একাধিক ছাত্রদল সদস্যরা সাংবাদিকদের সাথে অশালীন ভাষায় আচারন করেন। এতে সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেন।

সংবাদ সংগ্রহে যাওয়া এশিয়ান টেলিভিশনের তালতলী প্রতিনিধি জালিলুর রহমান এবং দৈনিক আমার সময় পত্রিকার প্রতিনিধি কে.এম রিয়াজুল ইসলাম রাজু বলেন ছাত্রদলের মতবিনিময় সভার সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের নিজেদের দুই গ্রুপের মধ্যে কেন্দ্রীয় নেতাদের ফুলের শুভেচ্ছা নিয়ে এক পর্যায় সংঘর্ষ হয় । এই সংঘর্ষের ছবি তুলতে গেলে ছাত্রদলের কর্মীরা সাংবাদিদের অশালীন ভাষায় গালাগালি করেন ও আমাদের ক্যামেরা ভাংচুরের চেষ্টা করেন তারা।

এ বিষয় তালতলী উপজেলা ছাত্র দলের সভাপতি আতিকুর রহমান ওয়াসিম বলেন ,গণমাধ্যম কর্মী দের সাথে যে আচরণ হয়েছে সে জন্য দুঃখ প্রকাশ করে বলেন যারা সাংবাদিকদের সাথে খারাপ আচারন করছে তারা ভাইস চেয়ারম্যানের লোক। আর হামলার বিষয়ে তিনি বলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের ফুলের শুভেচ্ছাকে কেন্দ্র করে আমার কর্মীদের উপর হামলা চালায় উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাকের লোকজন। এতে আমার ১৫ জন কর্মী আহত হয়েছে। তাদের বরগুনা ও আমতলী হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিষয়ে ছাত্রদল নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান বলেন তাদের মতবিনিময় সভার কোনো অনুমতি থানা থেকে দেওয়ে হয়নি। তবে পুলিশ সুপার মহদয়ের কাছ থেকে তারা মৌখিক অনুমতি নিয়েছে বলে জেনেছি। আর সংঘর্ষের বিষয়ে কিছু জানি না আমরা।

ধামরাইয়ে বাউল শিল্পী শরিয়ত সরকারের মুক্তির দাবিতে র‌্যালী ও মানব বন্ধন।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি): ঢাকার ধামরাইয়ের জয়পুরা বাজারে (২২ জানুয়ারী) বুধবার ফকির মাওলানা দরবার শরীফ সিংগাইর ও গাউছুল আজম টোপেরবাড়ী দরবার শরীর ধামরাই এর উদ্যোগে বাউল শিল্পী শরিয়ত সরকার এর বিরোদ্ধে মিথ্যা মামলায় প্রত্তাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে র‌্যালী ও মানব বন্ধন করা হয়েছে।পরে একটি র‌্যালী বের করে দক্ষিন জয়পুরা বাজার হতে উত্তর জয়পুরা বাজারে বিভিন্ন স্থান প্রদক্ষিন করে ঢাকা-আরিচা মহাসড়কে এসে মানববন্ধন কারে। এ সময় বাউল শিল্পী আলম সরকারে পরিচালনায় ও গাউছুল আজম টোপেরবাড়ী দরবার শরীফের গোলাম মোত্তাহার হোসেন এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে বক্ত্য রাখেন ফকির মাওলানা দরবার শরীফের গতিনীশীল পীর জনাব শফিউল বাশার আল চিশতী নিজামী,আরো উপস্থিত ছিনেন নূরে মদিনা দরবার শরিফের গতিনীশীল পীর সৈয়দ রাজীব আলম চিশতী নিজামী,বাউল শিল্পী মোন্তাস পাগলা,দরবার শরিফের লোক কফিল উদ্দিন,নজর আলী,মব্বেস সহ বিভিন্ন এলাকার পীর,বাউল শিল্পী ও শরিয়ত সরকারে বক্ত্যবৃন্দ।বক্তারা তাদের বক্তব্যে বলেন,বেআইনী ভাবে সূফি ধারনার উদীয়মান বাউল শিল্পী শরিয়ত সরকারের বিরোদ্ধে প্রতি হিংসা মূলক অযথা মামলা দিয়ে তাকে নাযেহাল হয়রানী এবং সম্মান হানীকর পরিস্থিতির মূখমোখী দার করানো হয়েছে।এ বিষয়ে ফকির মাওলানা দরবার শরীফ সিংগাইর ও গাউছুল আজম টোপেরবাড়ী দরবার শরীর ধামরাই পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়।

তারা আরও বলেন,একটি কূচক্রীমহল ধর্মীয় অপ- ব্যাখ্যা দিয়ে জারী,সারী, বাউল সঙ্গীত তথা বাংলার সাংস্কৃতি অঙ্গন এবং ইতিহাস ধংশের গভীর চক্রান্ত করছে,যারা এ চক্রান্তের সাথে লিপ্ত তাদের বিচার হোক এবং শরিয়ত সরকার কে মুক্তি দেওয়া হউক। শরিয়ত সরকার এর বিরোদ্ধে আনিত মিথ্যা অভিযোগ এর সুস্থ তদন্ত করা হউক।

সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর ধামরাইয়ের রৌহারটেক হেলাল শাহর বাৎসরিক মিলন মেলায় পালা গানের অনুষ্ঠানে মির্জাপুর এলাকার বাউল শিল্পী বয়াতি শরিয়ত সরকার আল্লাহ,নবী-রাসূল,পবিত্র কোরআন,আলেম-উলামাদের নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেন।

পরে তার বক্তব্য ফেসবুকে ভাইরাল হলে,উক্ত বিষয়ে অভিযোগে মির্জাপুর থানায় তার বিরোদ্ধে মামলা হয়। পরে ঐ মামলায় পুলিশ শরিয়ত সরকারকে গ্রেপ্তার করে।

মাগুরার শ্রীপুরে মোটর সাইকেলে প্রেসের স্টিকার লাগিয়ে ইয়াবা ব্যবসার দায়ে ইয়াবাসহ যুবক আটক

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে মোটর সাইকেলে প্রেসের স্টিকার লাগিয়ে ইয়াবা বহণের সময় নিউটন হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার রাতে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। সে উপজেলার চরচাকদা গ্রামের আব্দুল আজিজের ছেলে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে নিউটন দীর্ঘদিন ধরে তার মোটর সাইকেলে প্রেসের স্টিকার লাগিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে ইয়াবাসহ নানা ধরনের মাদকের ব্যবসা করে আসছিল।

এ সংবাদেও ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার দিকে শ্রীপুর থানার এসআই মীর্জা জাহাঙ্গীর, এসআই প্রণয় কুমার, এএসআই রমজান আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের শিল্পী সিনেমা হলের সামনে থেকে নিউটনকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করে। এ সময় তার মাদক ব্যবসার কাজে ব্যবহৃত প্রেস স্টিকার লেখা মটর সাইকেলটি আটক করে।

এ ব্যপারে শ্রীপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। গতকাল বুধবার আসামী নিউটনকে মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছে।

তথ্য অধিকার আইন মহান স্বাধীনতা ও সংবিধানের মূল চেতনার প্রতিফলন- প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি :প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেছেন, তথ্য অধিকার আইন আমাদের মহান স্বাধীনতা ও সংবিধানের মূল চেতনার প্রতিফলন। তথ্যের অবাধ প্রবাহ এবং তথ্যে জনগণের প্রবেশ অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রনয়ন ও তথ্য কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে। এটি আমাদের জন্য একটি যুগান্তকারি ঘটনা। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি, স্বায়িত্বশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বে-সরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে দুর্নীতি হ্রাস পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে তিনি জানান।

তিনি আজ বুধবার দুপুরে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসন ও তথ্য কমিশন আয়োজিত তথ্য অধিকার আইন, ২০০৯ ও তথ্য অধিকার সংক্রন্ত অনলাইন ট্রাকিং বিষয়ক জনঅবহিতকরণ সভায় এ সব কথা বলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক আশরাফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) জেআর. শাহরিয়ার, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ার পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।

তিনি আরো বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশের যে ঘোষণা দিয়েছেন,সে আলোকে তথ্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে এ বছর অনলাইন ট্রাকিং সিস্টেম প্রর্বতন করে মডেল ডিজাইন করা হয়েছে। সংবিধানে বলা হয়েছে জনগণ সকল ক্ষমতার উৎস্য। সেখানে জনগণ কর্তৃপক্ষের পেছনে সেবার জন্য দৌড়বে না। দ্’ুএকটি ব্যতিত সকল তথ্য জনগণকে দিতে হবে।

পরে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য অধিকার আইন ২০০৯ ও তথ্য অধিকার সংক্রান্ত অন লাইন ট্রাকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি শিক্ষক, সাংবাদিকসহ ৬০ জন অংশ নেন।

সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের দাবীতে ঝালকাঠি বিএমএসএফ’র মানববন্ধন

সৈয়দ রুবেল ,ঝালকাঠি প্রতিনিধি: সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের দাবিতে ঝালকাঠিতে সাংবাদিক বান্ধব বিএমএসএফ এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২/০১/২০২বুধবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউল করিমের সঞ্চালনায় এবং ঝালকাঠি জেলা শাখার সাধারন সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর, ঝালকাঠি নাগরিক ফোরামের সভাপতি সামসুল হক মনু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, ঝালকাঠি নাগরিক ফোরামের সহ-সভাপতি এস এম মিজানুর রহমান, যুগ্ম-সম্পাদক সরওয়ার হোসেন স্বপন, ঝালকাঠি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাউন্সিলর রেজাউল করিম জাকির, ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার।

মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের দাবী জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাংবাদিক দুলাল সাহা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির আইসিটি সম্পাদক গোলাম মাওলা শান্ত, জেলা সহ-সভাপতি রুহুল আমিন রুবেল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ এইচ এম গিয়াস উদ্দীন, ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক আব্দুল মান্নান তাওহীদ, জেলা যুব মহিলা লীগের সাবেক সভানেত্রী লুৎফুন্নাহার লুনা, ঝালকাঠি নাগরিক ফোরাম সহ-সম্পাদক এম জাকির হোসেন, ধ্রুবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের জেলা সভাপতি রুবেল খান, নাগরিক ফোরাম নেতা আতাউর রহমান, কুদ্দুস মোল্লা,নেত্রী হাসিনা আক্তার, নাজমা আক্তার, ফাতেমা আক্তার, সিঙ্গাপুর প্রাবাসী ইকবাল মাহমুদ, জেলা বিএমএসএফ সদস্য এমরান হোসেন আদনান ও কামরুল হাসান মুরাদ।

একাত্বতা প্রকাশ করেছেন দৈনিক অজানা বার্তা সম্পাদক ডেইলী অবজারভার প্রতিনিধি এসএম এ রহমান কাজল, জাগপার কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক শেখ জামাল উদ্দীন, চ্যানেল ৩৬৫ চেয়ারম্যান মো. জামাল শরিফ ও যুবলীগ নেতা খন্দকার ইয়াদ মোরশেদ প্রিন্স।

বক্তারা বলেন, ইউনেস্কোর তথ্যমতে ২০১৮ সালে বিশ্বে ৯৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৮৯৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশে ৩৮জন সাংবাদিক নিহত হয়েছেন তবে এরমধ্যে হাতেগোনা ৪-৫ জন সাংবাদিক হত্যার বিচার হলেও বাকি সাংবাদিক হত্যার বিচার আজও হয়নি।

দেশের গণতন্ত্র রক্ষা, দূর্ণীতি, অনিয়ম বন্ধ করতে হলে অবিলম্বে সরকারকে সাংবাদিক নির্যাতন বন্ধের আইন প্রণয়ন করতে হবে। দেশে যে হারে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন, হুমকি, মামলা ও লাঞ্ছিতের ঘটনা ঘটছে তাতে আমরা উদ্বিগ্ন ।

১৭ জানুয়ারি এক সাংবাদিক দম্পত্তি লক্ষ্মীপুরে ডাক্তার দেখাতে গিয়ে ক্লিনিকপক্ষের লোকজনের হামলায় আহত ও লাঞ্ছিত হন। অর্থের বিনিময়ে রোগি দেখা সিরিয়াল ভঙ্গ করায় প্রতিবাদ করলে তারা এ হামলার শিকার হন।

গত ১৯ জানুয়ারী নড়াইলে দৈনিক জনকন্ঠের সহ-সম্পাদক রেজা নওফল হায়দারের ওপর সন্ত্রাসি হামলা চালানো হয় । তিনি সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে যাওয়া সেনাবাহিনীতে চাকরীর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান টাকা আত্মসাৎকারী নড়াইলের কালিয়া উপজেলার কলবাড়িয়া গ্রামের সন্ত্রাসি রাজু ও তার সহযোগিরা নওফেলের ওপর ঝাঁপিয়ে পড়ে হামলা চালিয়ে আহত ও লাঞ্ছিত করে।

রাজধানীর পরীবাগে বাংলা ট্টিবিউনের ষ্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম ও আলোকিত বাংলাদেশের ষ্টাফ রিপোর্টার মাহমুদ খানকে ২০ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা মহানগর মিডিয়া সেন্টার থেকে মোটর সাইকেলযোগে পান্থপথ কর্মস্থলে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা পোষাকধারী পুলিশ সদস্য [ঢাকা মেট্টো-হ-১২-৭৫০৫] মোটর সাইকেলকে ধাক্কা দেয় এবং অকথ্য গালিগালাজ করে মেরে ফেলার হুমকিও দেয়।

নারায়নগঞ্জের ফতুল্লা থানার অভ্যন্তরে ২১ জানুয়ারি ধর্ষকের ছবি তুলতে গিয়ে পুলিশের সামনে হামলা ও লাঞ্ছিতের শিকার হন কতিপয় সাংবাদিক।

বিবাড়িয়ার আখাউড়ায় জেএসসি পরীক্ষায় নকলের সংবাদ প্রকাশ করায় ২৫ দিন পর দু সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আশুলিয়ায় বিএমএসএফ সভাপতি ইয়াসিন পুলিশের উপস্থিতিতে জমি দখলের ভিডিওচিত্র ধারন করায় পুলিশ তার ক্যামেরা ছিনিয়ে নেয় এবং অনুমতি ছাড়া ভিডিও ধারন করায় তাকে লাঞ্ছিত করে ।

সম্প্রতি টাঙ্গাইলের ডিবিসি চ্যানেলের প্রতিনিধি শেলু আকন্দের উপর বর্বরোচিত হামলায় দু’পা পঙ্গু হয়ে তিনি এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মানববন্ধন থেকে সরকারের প্রতি এ সকল হামলার দ্রুত বিচারের জোর দাবি করা হয়।

ঝালকাঠিতে বাস ট্রলি মুখোমুখি সংঘর্ষ

ঝালকাঠি প্রতিনিধি : বরিশাল -ঝালকাঠি -খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি পুলিশ লাইন সংলগ্ন বাস ও ট্রলির মুখোমুখী সংঘর্ষ হয়েছে । চালকসহ ১০ জন আহত হয়েছে।২১/০১/২০২০ইং তারিখ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় বাস চালক জামাল (৪০) ও ট্রলি চালক এরশেদ (২৬) ।

আহত জামাল ননলছিটি উপজেলার লক্ষনকাঠি গ্রামের মৃত. শের আলীর পুত্র এবং ট্রলি চালক এরশেদ একই উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের রুস্তম আলীরর পুত্র।

ঝালকাঠি সদর হাসপাতালে নেয়ারপর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । অন্যরা ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ।

ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক বাহাদুর চৌধূরী জানান, সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশ্যে আল্লাহ মহান (ঢাকা মেট্রো – ব ১১-১৫৩২) সুতালড়ি পুলিশ লাইনের কাছাকাছি পৌছলে বিপরীত থেকে আসা ইট বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা লাগে। এতে বাসের সামনের ডান দিকের অংশ দুমরে মুচরে যায়।

এতে বাস ড্রাইভার জামাল ও ট্রলি ড্রাইভার এরশেদ গুরুতর আহত হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিসক জানান, বাস ও ট্রলির সংঘর্ষে কয়েকজনে চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ২ জনকে বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেট...