জাহিন সিংহ, সাভার থেক : সাভারে দরিদ্র, অসহায় ও খেটে খাওয়া মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় পিঁয়াজ। সাভারের র্শীষ সামাজিক সংগঠন সাভার মিডিয়া ক্লাব এই কর্মসূচীর আয়োজন করে।
মাগুরায় ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতি’র বাংলাদেশ’ শীর্ষক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতি’র বাংলাদেশ’ শীর্ষক সম্প্রীতি সংলাপ গতকাল সোমবার দুপুরে সাড়ে ১২টায় মাগুরা নোমানী ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রীতি’র বাংলাদেশ নামে একটি সংগঠনের সহযোগিতায় জেলা প্রশাসন এই সংলাপের আয়োজন করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। আমন্ত্রিত অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনের আহবায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায়,সাবেক সচিব ও সংগঠনের যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দিন আহমেদ, সংগঠনের সদস্য সচিব প্রফেসর ডাক্তার মামুন আল মাহাতাব স্বপ্নীল, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শেখ আকরামুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু। বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ, সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এস্কেনদার আজম বাবলু, মাওলানা আব্দুল মমিন, নিতাই গৌর গোপাল সেবাশ্রমের অধ্যক্ষ চিন্তয়মানন্দ দাস চঞ্চল গোসাই, নিখিল দাস প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে একসাথে মিলে মিশে থাকা। অসাস্প্রদায়িক জেলা হিসেবে মাগুরা জেলা তার একটি উৎকৃষ্ট উদাহারণ। বিভেদ সৃষ্টিকারি ও ষড়যন্ত্রকারিদের থেকে সকলকে সতর্ক থাকার আহাবান জানান তিনি ।
অনুষ্ঠানে প্রধান আলোচক পীযুষ বন্দ্যোপাধ্যায় বলেন, বাঙ্গালী সংস্কৃতির মূল কথা হলো, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতি। ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামের এ সংগঠনটি দেশের বিভিন্ন একালায় একটি বার্তা নিয়ে ঘুরছে, আর সেটা হলো -দেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায়, অসাম্প্রদায়িক চেতনায়, ধর্ম নিরপেক্ষতা ও বঙ্গবন্ধুর আদর্শের পথে যেন থাকে। বাংলাদেশকে একটি মানবিক ও সুন্দর জাতি হিসেবে গড়ে তোলার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ ও জাতি আবার ইতিহাসের সঠিক পথে ফিরে এসেছে।
মাগুরার শ্রীপুরে ৪৪ পিচ ইয়াবাসহ ২ যুবক আটক
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার চরগোয়ালপাড়া গ্রাম থেকে রবিবার বিকেলে শ্রীপুর থানা পুলিশ ৪৪পিচ ইয়াবাসহ জাহাঙ্গীর হোসেন(৩৫) ও সবুজ আলী(৩০) নামে দু’যুবককে আটক করেছেন ।
এলাকাবাসী ও পুলিশ জানান, উপজেলার চরগোয়ালপাড়া গ্রামের বাসিন্দা ও চরগোয়ালপাড়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি একদিল শেখের পুত্র ইয়াবা ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন(৩৫),একই গ্রামের মোমিন আলীর পুত্র সবুজ আলী ও খড়িবাড়িয়া গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রাজিব মোল্যা(৩০) দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা সেবন ও ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকের ব্যবসা করে আসছিল ।
এ অভিযোগের ভিত্তিতে রবিবার সন্ধ্যার পূর্ব মূহুর্তে শ্রীপুর থানার ওসি’র নির্দেশে থানার এস আই রাসেল,এস,আই লুৎফর,এস,আই গোলাম সরোয়ার ও এ,এস আই উজ্জলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গ্রামে অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ী জাহাঙ্গীর ও সবুজকে আটক করে তাদের দেহ তল্লাশী করে ৪৪পিছ ইয়াবা উদ্ধার করেন । অপর ইয়াবা ব্যবসায়ী রাজিব তার মাদক ব্যবসার কাজে ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি ফেলে রেখে পালিয়ে যায় ।
এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাদের মাগুরা কোর্টে প্রেরণ করা হয়েছে । তবে পলাতক মাদক ব্যবসায়ী রাজিবকে আটকের বিষয়ে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
ট্যানারি শ্রমিকদের বেতন বৃদ্ধি ও শ্রমিক ছাঁটাই করার প্রতিবাদে সাভারে ট্যনারিতে শ্রমিক সমাবেশ(ভিডিও)
বিপ্লব , সাভার ঃ ট্যানারি শ্রমিকদের বেতন বৃদ্ধি ও শ্রমিক ছাঁটাই করার প্রতিবাদে সাভারে ট্যনারিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন কার্যালয়ের সামনে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রমিক সমাবেশে এসময় উপস্থিত ছিলেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন এর সভাপতি আব্দুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ আরো অনেকে।
শ্রমিক সমাবেশে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন এর সভাপতি আব্দুল কালাম আজাদ বলেন ট্যানারির শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন তারা ঠিক মত বেতন পাচ্ছেন না নানা অজুহাতে কারখানার মালিকরা শ্রমিক ছাঁটাই করছেন বেতন বৃদ্ধি ও শ্রমিক ছাঁটাই বন্ধ না হলে তারা কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
তালতলীতে সোনালী ব্যাংকের ১২২২ শাখার উদ্বোধন
মৃধা শাহীন শাইরাজ,তালতলী (বরগুনা) প্রতিনিধি ঃ বরগুনার তালতলীতে রবিবার সোনালী ব্যাংকের ১২২২তম শাখার উদ্বোধন করা হয়েছে।
ফিতা কেটে ও প্রথম একাউন্ট খুলে এ শাখার উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
সোনালী ব্যাংক পটুয়াখালী প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. শাহ্ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংক বরিশাল জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার মো. আব্দুল আজিজ, তালতলী উপজেলা চেয়ারম্যান মো. রেজবী-উল-কবির জোমাদ্দার, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মিন্টু, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সেলিম মিঞা ও বড়বগী ইউপি চেয়ারম্যান মো. আলমগীর মিঞা আলম মুন্সী বক্তব্য রাখেন। এ ছাড়াও সভায় জেলা আওয়ামীলীগের ধর্র্ম বিষয়ক সম্পাদক মাও. আলতাফ হোসেন, ইসলামী ফাউন্ডেশনের সাবেক পিডি শিক্ষাবিদ একেএম কামরুজ্জামান, তালতলী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ফরিদ উদ্দিন, জেলা পরিষদ সদস্য দেলোয়ারা হামিদসহ ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বেনাপোল কলেজে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ঐতিহ্যবাহী বেনাপোল কলেজের আয়োজনে শিক্ষার মান্নোয়নের লক্ষ্যে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯শে ডিসেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে বেনাপোল কলেজের প্রধান অধ্যক্ষ কামরুজ্জামান শান্তির সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক সাইদুর রহমান লিটনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-১, শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন।
মতবিনিময় সভায় এমপি শেখ আফিল উদ্দিন বলেন, পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে সকল বিষয়ে ভালোভাবে পড়ালেখা করতে হবে। এ প্রতিষ্ঠানের শিক্ষকরা অনেক দক্ষ ও মেধাবী। এখন যে সময়টা আছে তা কাজে লাগাতে হবে।বোর্ড পরীক্ষায় যাতে সকল শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারো সেভাবে প্রস্তুতি নিতে হবে। নিয়মিত কলেজের অতিরিক্ত ক্লাস করানো হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে কলেজের উপস্থিত নিশ্চিত করতে অভিভাবকদের ভূমিকা নিতে হবে।
তিনি বলেন, তোমরা যদি ভালোভাবে পড়াশুনা কর তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। আমরা শিক্ষকদের পক্ষ থেকে মনিটরিং এর ব্যবস্থা করবো এবং শিক্ষকরা নিয়মিত বাড়িতে গিয়ে দেখবে তোমরা পড়াশুনা কর কিনা। শিক্ষার্থীরা মোবাইল, টিভি কম ব্যবহার করতে হবে। বিশেষ করে অভিভাবকরা শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখতে হবে। যাতে তারা নিয়মিত পড়াশুনা করে। পরীক্ষায় শতভাগ প্রশ্নের উত্তর লিখতে হবে। আপনাদের বুঝতে হবে আওয়ামীলীগের সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কলেজের শিক্ষার্থীদের জন্য ৪তলা ভবন করে দিয়েছে। সরকার প্রতিমাসে বেনাপোল কলেজের শিক্ষকদের ৮ লাখ টাকা বেতন বরাদ্দ দিয়ে থাকে শুধুমাত্র শিক্ষার্থীদের ভালো মানের পড়াশুনা ও রেজাল্ট এর জন্য।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান,যশোর জেলা পরিষদের সদস্য ও নাভারন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল,সাধারন সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল, পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দার,সেক্রেটারী তৌহিদুল ইসলাম,সাবেক ছাত্রনেতা আরিফ হোসেন রুবেল, আল-ইমরান সহ কলেজের শিক্ষকবৃন্দ,২০২০ সালের অনুষ্ঠতব্য এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের নাগরিক প্রমুখ।
সকল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার-রাজশাহী বিভাগীয় কমিশনার
আপেল মাহমুদ, নওগাঁ প্রতিনিধি :নওগাঁর মান্দায় রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, সকল প্রকার সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বর্তমান আওয়ামী লীগ সরকার।
ঘরে বসেই মানুষ এখন অনেক ধরণের সেবা নিতে পারছেন। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আগামিতে মানুষ ঘরে বসেই পাবেন সকল সেবা। রোববার দুপুরে মান্দা উপজেলার অত্যাধুনিক ভ‚মি অফিসের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ডিজিটালাইজড পদ্ধতিতে ইতোমধ্যে শতভাগ ই-নামজারী কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। পর্যায়ক্রমে এ অফিসের যাবতীয় ভ‚মি সেবা অনলাইনের মাধ্যমে সম্পাদন করা হবে। যাতে করে মানুষ ঘরে বসেই এ অফিসের সেবা গ্রহণ করতে পারেন।
ভারপ্রাপ্ত ইউএনও উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) এসএম হাবিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ মশিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার এর আগে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শন করেন। এসময় তার পতœী মিসেস নাসরিন খোন্দকার ও ছেলেসহ অন্যান্য সফর সঙ্গী উপস্থিত ছিলেন।
নলছিটিতে প্রশাসনের হস্থক্ষেপে আত্মঘাতী স্যালো ড্রেজার জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে
সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি দপদপিয়া গ্রামের চৈমাথা খান বাড়ির পুকুর থেকে অবৈধভাবে আত্মঘাতী স্যালো ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করার সময় ড্রেজার মেশিন জব্দ করে পুড়িয়ে ফেলেছে নলছিটি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা।
এ বিষয় স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, উপজেলার দপদপিয়া গ্রামের চৈমাথা খান বাড়ির পুকুর থেকে অবৈধভাবে (আত্মঘাতী ড্রেজার স্যালো মেশিন চালিত ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছিল। বালু উত্তলন করার কারনে পুকুরের ঘাটলা এবং চারপাশে ব্যাপক ফাটল ও ভূমি ধসের উপক্রম হয়েছিল।
বিষয়টি নলছিটি ইউএনও মহাদ্বয় জানতে পেরে তিনি ঘটনা স্থানে আসেন। তার আসার খবর জানতে পেরে অবৈধ পাতাল ড্রেজারটির মালিক পালিয়ে যেতে সক্ষম হয়।
অবৈধ এই ড্রেজারটি বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের বাসিন্দা মোঃ মকবুল হোসেনের। তার মাধ্যমেই এলাকার বিভিন্ন বাড়ীর পুকুরে স্যালো ড্রেজার স্থাপন করে অবৈধ ভাবে সুবিধামত বালু উত্তোলন করে বাড়ী ও মাঠ ভরাটের কাজ করা হচ্ছে। পরে তিনি ড্রেজার মেশিনটি জব্দ করে পুড়িয়ে ফেলেন।
এ বিষয় নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, দপদপিয়া গ্রামের চৈমাথা খান বাড়ির পুকুর থেকে অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার স্যালো মেশিন চালিত ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হয়েছিলো এমন সংবাদের ভিত্তিতে ২৮/১২/২০১৯ইং তারিখ শনিবার দুপুরে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ স্যালো ড্রেজার মেশিনটি জব্দ করে জ্বালিয়ে দেয়া হয়।
এ বিষয় তিনি আরো জানান, এভাবে বালু উত্তোলন করা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। ভূগর্ভস্থ্য বালু ও মাটি এভাবে উত্তোলন করা আইনত দন্ডনীয় অপরাধ।
শার্শার বাগআঁচড়ায় মা মনি হাসপাতালের অবহেলায় সিজারিয়ান রোগীর মৃত্যু
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়ার আখি টাওয়ারে অবস্থিত মা মনি হাসপাতাল প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারী হাসপাতালে মঙ্গলবার সন্ধার পর সিজারিয়ানের ৫ দিন পর সেলিনা খাতুন (৪৫) নামে এক প্রসুতি মায়ের মৃত্যু হয়েছে। প্রসুতি সেলিনা শার্শার ইছাপুর গ্রামের রওশন আলীর স্ত্রী।
মৃত্যু সেলিনা খাতুনের আম্মা মনোয়ারা বেগম,যিনি সর্ব সময় হাসপাতালে সেলিনার পাশে ছিলেন তার কাছে যানতে চাইলে তিনি অভিযোগের তীর ছুড়ে দেন হাসপাত কর্তৃপক্ষের উপর।মনোয়ারা বেগম বলেন এ হাসপাতালে সঠিক ভাবে চিকিৎসা সেবা না পেয়ে আমার মেয়ের মৃত্যু হয়েছে।
এবিষয়ে মা মনি ক্লিনিকের পরিচালক শরীফ আহম্মেদের কাছে মুঠোফোনে যানতে চাইলে তিনি বলেন,রোগী সুস্হ ছিল তবে ঠিক সময়ে ঔষধ না খাওয়ানোর কারনে রোগীর প্রেসার বৃদ্ধি পেয়ে মারা গেছে।
ঠিক সময় মত রোগীকে ঔষধ খাওয়ানো হয়নি কেন এমন পাল্টা প্রশ্ন ছুড়ে দিলে তিনি ব্যস্ত আছি এই বলে ফোন কেটে দেন।উলেখ্য গত ২৪\২০১৯ তাং সেলিনা উক্ত হাসপালে ভর্তি হয়ে ডাঃ আবুল বাশারের তত্বাবধানে সির্জার করানো হয়।




























সাভার মিডিয়া ক্লাবের সভাপতি জাহিদুর রহমান বলেন, মিডিয়া ক্লাবের মাধ্যমে নিয়মিত বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, ঘূর্ণিঘরে ক্ষতিগ্রস্ত ও বন্যার্তদের ত্রাণ সহায়তা, দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচী পালিত হয়েছে।
এছাড়া ক্লাবের ফান্ড থেকে দ্ররিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের অর্থিক সহায়তা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। নিয়মিত এ ধরণের কার্যক্রম পরিচালনার জন্য সমাজের উচ্চবিত্তদের এগিয়ে আসার আহŸান জানান তিনি।
সভায় সংগঠনের সভাপতি মেজবাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলার সভাপতি খালেক ঢালী। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বাপুস শাখার সাধারণ সম্পাদক এস এম আকতার পারভেজ মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ নাঈম।
সমিতির ধামরাই থানা শাখার সহ সম্পাদক রাকিব মাহমুদ রতনের পরিচালনায় সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে ব্যবসায়ীদের কল্যাণে উন্নয়নমুখী বক্তব্য প্রদান করেন।