33.4 C
Dhaka, BD
সোমবার, জুন ২২, ২০২৬

তালতলী ঘূর্ণিঝড়‘বুলবুল’ মোকাবিলায় মাঠে ছিল আনসার ।

মৃধা শাহীন শাইরাজ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সর্ব সময় মাঠে কাজ করে ছিল আনসার ও ভিডিপি সদস্যরা।তালতলী উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা (কমান্ড্যান্ট) মোঃ আবদার মোল্লার নেতৃত্বে উপজেলার বড়বগী ইউ,পি দলনেতা মোঃ শাহীন (শাইরাজ), পঞ্চকাড়ালিয়া ইউ,পি দলনেতা মোঃ ইদ্রিসুর রহমান, ছোটবগী ইউ,পি দলনেতা মোঃ আল আমিন, শারিকখালী ইউ,পি দলনেতা মোঃ মজিবুর রহমান, কড়ইবাড়িয়া ইউ,পি দলনেতা মোঃ দেলোয়ার হোসেন, নিশানবাড়িয়া ইউ,পি দলনেতা মোঃ আবু কালাম, সোনাকাটা ইউ,পি দলনেতা মোঃ ফারুক হোসেন সোনাকাটা কমান্ডার মোঃ জয়নালসহ বিভিন্ন এলাকায় মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছেন আনসার ও ভিডিপি সদস্যরা।

জেলা আনসার ও ভিডিপির অফিসার (কমান্ড্যান্ট) মোঃ সেলিমুজ্জামান জানান, মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং করেছেন। ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষয়ক্ষতি এড়াতে সবাইকে সচেতন করেছেন। তালতলী উপজেলার সকল এলাকাবাসীকে সব ধরনের সহযোগিতা করতে আনসার-ভিডিপি সদস্যরা প্রস্তুত ছিলেন।

রাণীশংকৈলে ল্যাকটেটিং মাদার হেলথ ক্যাম্প অনুষ্ঠিত ।

রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচির আওতায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ হলরুমে ১২ নভেম্বর মঙ্গলবার এক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ইউএনও মৌসুমি আফরিদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম।

এছাড়াও এতে বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, প্রসূতি মা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরো বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, সমাজসেবক এ জেড সুলতান, শিক্ষক ফরিদা ইয়াসমিন, ডাক্তার মুরাদ উল আলম খান, প্যানেল মেয়র সফিকুল ইসলাম মুকুল, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ারুল ইসলাম, সভাপতি ফারুক হোসেন প্রমুখ।

পরে হেলথ ক্যাম্পের বিভিন্ন সামগ্রী বিতরণ এবং মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএস আশরাফ আলী।

সাভারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ।

স্টাফ রিপোর্টার সাভার ঢাকা : সাভারে আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার (১১ নভেম্বর ২০১৯ ইং )। কেক কেটে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয় আওয়ামী যুবলীগ সংগঠনটি।

বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় সংগঠনটি।

প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে কেক কাটেন সাভার থানা যুবলীগের সংগ্ৰামী সাধারণ সম্পাদক, মোঃ নাসির হোসেন ও তেতুলঝোরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম জুয়েল। এসময় আরও অনেকই উপস্থিত ছিলেন।

ভাওয়াল মির্জাপুর গাছ বোঝাই ট্রাক উল্টে আহত ১

মোঃ মনির হোসেন,গাজীপুর জেলা প্রতিনিধি : ভাওয়াল মির্জাপুর গাছ বোঝাই ট্রাক উল্টে  ১ জন আহত হয়েছে ।

ভাওয়াল মির্জাপুর টু বাংলাবাজার রোড কলেজ গেট মোড় সংলগ্ন একটি গাছ বোঝাই ট্রাক উল্টে যায় ,রাস্তার পাশ দিয়ে ড্রেনের পাইপ বসানোর জন্য যে গভীর গর্ত করা হয়েছিল সেই গর্তে গাড়ির চাকা পড়ে যাওয়ায় গাড়ি উল্টে যায় । এতে গাড়ির ড্রাইভার আহত গুরুতর হন ।

ড্রাইভারকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে ।

শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় বিদায় ও বৃত্তি সংবর্ধনা

শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় ২০১৯ সালের ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিদায়, পরীক্ষা উপকরণ প্রদান ও বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।রবিবার ১০ নভেম্বর ২০১৯ সকাল ১০ টায় শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্জ্ব মাওলানা মো: মাহিরুল ইসলামের সভাপতিত্বে, মাদ্রাসার পরিচালক গোলাম রসুল এর সার্বিক তত্ত্বাবধানে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সাবিরুল ইসলামের ব্যবস্থাপনায় ও সহকারি শিক্ষক মো: দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও মাদ্রাসার উপদেষ্টা মো: আতাউর রহমান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও মাদ্রাসার উপদেষ্টা মো: জোবদুল হক । এ ছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও ইসলামিক ফাউন্ডেশন শিবগঞ্জ উপজেলা তত্ত্বাবধায়ক মো: হযরত আলী ।

সমাবেশে ২০১৯ সালের সকল ইবতেদায়ী পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিদায়, পরীক্ষা উপকরণ প্রদান, বিভিন্ন শ্রেণীর ২১ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয় ।

সমাবেশে বক্তারা মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকে ফলাফলের সাফল্য, ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে শিক্ষক-শিক্ষিকাগণের আন্তরিকতা ও নিবিড় তত্ত্বাবধানের কথা উল্লেখ করে শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসাকে ধর্মীয় ও যুগোপযোগী শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন ।

এসময় মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ, সকল শিক্ষক-শিক্ষিকাগণ ও শুভাক্ঙ্খী সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার অভিযানে মাদকদ্রব্য আইনে মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাফিজুর রহমান(৩৮) গ্রেপ্তার। গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হাফিজুর বালুন্ডা গ্রামের হযরত আলীর ছেলে।রবিবার(১০ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় বেনাপোল পোর্ট থানার এএসআই শাহীন ফরহাদ গোপন সংবাদের ভিত্তিতে বালুনাডা গ্রামে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হাফিজুর রহমানকে গ্রেপ্তার করি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান বলেন, গোপন সংবাদে জানতে পারি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হাফিজুর রহমান গোপনে বাড়ি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হাফিজুর রহমানকে সোমবার সকালে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে তিনি নিশ্চিত করে।

রাণীশংকৈল হোসেনগাঁও ইউনিয়ন আ’লীগ কাউন্সিলে সভাপতি ও সম্পাদক নির্বাচিত ।

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল হোসেনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক কাউন্সিল ১০ ডিসেম্বর রবিবার দুপুরে রাউত নগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। হোসেনগাঁও ইউনিয়ন আ’লীগ সভাপতি জি এম রাব্বানীর সভাপতিত্বে – প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা।

এছাড়াও এতে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, যুবলীগ সভাপতি ও পৌর মেয়র আলমগীর সরকার, উপজেলা ও পৌর আ’লীগের নেতৃবৃন্দ ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

পরে আলোচনা সভা শেষে বিকেলে রাউত নগর স্কুল রুমে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচনে জিএম রাব্বানী ১৫৪ ভোট পেয়ে সভাপতি এবং বিশ্বনাথ রায় ১৫২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন। সভাপতি পদে নিকটতম প্রার্থী আব্দুল খালেক মিয়া ৮২ এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোওশাদ ৪৮ ভোট পান।

শুদ্ধি অভিযানের মতো বড় ধাক্কার পর”কেমন হবে যুবলীগের কমিটি”

আবুল কালাম আজাদ ঃ শুদ্ধি অভিযানের মতো বড় ধাক্কার পর কেমন হবে যুবলীগের কমিটি- সেই আলোচনা এখন সর্বত্র। আগামী ২৩ নভেম্বর বেলা ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

যুবলীগ দক্ষিন এর সম্ভাবনা ময় নেতৃত্ব ।

নিজস্ব প্রতিবেদন : শুদ্ধি অভিযানের মতো বড় ধাক্কার পর কেমন হবে যুবলীগের কমিটি- সেই আলোচনা এখন সর্বত্র। আগামী ২৩ নভেম্বর বেলা ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের অনেক নেতাও রয়েছেন দৌড়ের ওপর। সার্বিক পরিস্থিতিতে প্রথমবারের মতো যুবলীগের দোর্দণ্ড প্রতাপশালী চেয়ারম্যান ওমর ফারুককে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে। এবারের যুবলীগের কাউন্সিলে বড় ধরনের পরিবর্তন আসবে কমিটিতে, এটি নিশ্চিত। ক্যাসিনো ব্যবসায়ী, দুর্নীতি ও টেন্ডারবাজ, চাঁদাবাজ নেতারা বাদ পড়বেন। নেতৃত্বে আনা হবে ক্লিন ও স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের। ইতিমধ্যে নতুন নেতৃত্বের সন্ধান শুরু করেছেন খোদ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সার্বিক সহযোগিতা করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ নেতারা জানিয়েছেন, যুবলীগের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে পরিচ্ছন্ন ইমেজকে প্রাধান্য দেবেন প্রধানমন্ত্রী।

কারণ এই সংগঠনের বর্তমান ভাবমূর্তি তলানিতে এসে ঠেকেছে। এখন এমন নেতা প্রয়োজন, যারা ভাবমূর্তি পুনরুদ্ধার ও সেটা ধরে রাখবেন। এর ধারাবাহিকতায় আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। এর আগে ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে সংগঠনটির গুরুত্বপূর্ণ দুই শাখা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন। শীর্ষ এ পদের দৌড়ে এগিয়ে আছেন

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত নেতৃবৃন্দ,

## মাইনুদ্দিন রানা ঃঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি, তিনি ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সিনিয়র সহ সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছিলেন।দীর্ঘদিন ধরে যুবলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত।

## আহমেদ উল্লাহ মধুঃ ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি হিসেবে বর্তমানে দ্বায়িত্ব পালন করছেন, আহমদ উল্লাহ মধুর ১৯৮৪-১৯৯০ সাল পর্যন্ত ছাত্রলীগের বিভিন্ন পদে থেকে ওয়ার্ড ও থানার দায়িত্ব পালন করেন।

## নাজমুল হাসান টুটুল ঃ বর্তমান সহ-সভাপতি, সাবেক ছাত্রলীগের রাজনিতীতে সক্রিয় ছিলেন সৎ পরিচ্ছন্ন সূদর্সন এ নেতা।

## হারুনুর রশীদঃ ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন সম্ভাব্য এই প্রার্থী৷

## মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশঃ সাবেক ছাত্রনেতা ক্লিন ইমেজের প্রতিচ্ছবি ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি মাহবুবুর রহমান পলাশ সম্ভাব্য প্রার্থী হিসেবে গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।, ১/১১ আগে ও পরে ছাএ আন্দোলন সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালনকারী পলাশ নির্যাতনের শিকার। পলাশ কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত।

## এমদাদুল হক এমদাদ ঃঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন এই প্রার্থী।
## সৈয়দ মার্শীদ শুভ ঃসাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের স্বাস্থ্য সম্পাদক হিসেবে রয়েছেন এই প্রার্থী।
## খন্দকার আরিফুজ্জামান ঃসাবেক ছাত্রনেতা, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উপ দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন।
## এম আর মিঠু ঃ ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের নির্বাহী সদস্য। ও সাবেক ছাত্রলীগের নেতা।

ধামরাইয়ে এি বার্ষিক সন্মেলন ২০১৯ অনুষ্ঠিত।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) আজ রবিবার ধামরাই মুন্নু কমিউনিটি সেন্টারে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ধামরাই পৌরসভার ১,২ও ৩ নং এি বার্ষিকী সন্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়।১,২ ও ৩ নং তিনটি ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।

বিশেষ সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলার আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সাখায়ত হোসেন সাকু, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ,ধামরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহনা জেসমিন মুক্তা,
ধামরাই উপজেলার যুবলীগনেতা হাফিজুর রহমান হাফিজ,ধামরাই পৌর যুবলীগ সাধারণ সম্পাদক সানাউল হক সুজন।
১,২ও৩ নং এই তিন ওয়ার্ডের কাউন্সিলর আরিফুর রহমান,আমজাদ,বাবুলুর রহমান বাবুল। ধামরাই পৌর যুবলীগ সহ-সভাপতি আলী খান,ধামরাই উপজেলা সাবেক ছাএলীগের যুগ্ম আহবায়ক সারোয়ার মাহবুব তুষার ।

এছাড়া ও উপস্হিত ছিলেন ধামরাই উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগ নেএি বৃন্দ গন।

সর্বশেষ আপডেট...