সিলেটে রবিবার থেকে পরিবহন ধর্মঘট
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিলেট অফিসের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ এনে তাদের প্রত্যাহারের দাবীতে সিলেটে কর্মবিরতি পালন করবেন পরিবহন শ্রমিকরা।

শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার (১০ এপ্রিল) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিআরটিএ সিলেটের কর্মকর্তা সহকারী পরিচালক সানাউল হক ও রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ার সঠিক প্রক্রিয়ায় কোনো গাড়ির কাগজপত্র বা চালকের ড্রাইভিং লাইসেন্স নির্দিষ্ট সময়ে দেন না।
আবার ঘুষ দিলে তারা দালালের মাধ্যমে দ্রুত লাইসেন্স সরবরাহ করে থাকেন। আমরা বিভিন্ন সময় এই দুই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানালেও পরিবহন শ্রমিকদের সেই দাবি পূরণ করা হয়নি। তাই এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
বিআরটিএ কর্মকর্তা মো. সানাউল হক দুর্নীতির বিষয়টি অস্বীকার করে বলেন, তারা আমার নামে মিথ্যাচার করে ধর্মঘট ডেকেছেন।





























এতিমের টাকা তারা মা-ছেলে চুরি করে খেয়েছে আদালতে প্রমাণিত হওয়াই সেজন্য তারা আদালতে দণ্ডিত হয়েছে বললেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক ।
জানা গেছে, পারিবারিক ভাবে ২১ সেপ্টেম্বর ২০২১ সালে তাদের বিয়ে হয়। বিয়ের মাত্র ৬ মাসের মাথায় স্ত্রী জারা হায়াত (২৯) এর কাছ থেকে বিভিন্ন সময় ব্যবসা বা চাকরির নামে অর্থ আত্মসাৎ করেছে স্বামী সুজন সরকার (২৬)। তার পরকীয়া প্রেমের সম্পর্কে জানার পর থেকে স্ত্রী কোনো টাকা পয়সা দিতে রাজি না হলে তাকে দিন রাত মারধর করা হতো।
মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাইস্কুলের মাঠে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাসুমউজ্জামান পাশের উপজেলা পীরগঞ্জের খামার সেনুয়া এলাকার সুলতান আলী তালুকদারের ছেলে।
সোমবার ৪ এপ্রিল সরেজমিনে গিয়ে এসব চিত্র দেখা গেছে।
শুক্রবার রাতে উপজেলার জামালপুর চার সড়ক এলাকা থেকে ৫৬ টি গজারি বল্লী উদ্ধার করা হয়।