26.5 C
Dhaka, BD
বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬

সিংগাইরে অটো যাত্রীর এক দুর্ঘটনায় গলা থেকে মাথা আলাদা

স্টাফ রিপোর্টার:বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে হেমায়েতপুর -সিংগাইর –মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধল্লা ইউনিয়নের বাস্তা-বিন্নাডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিংগাইর উপজেলার জয়মন্টপ বাজার থেকে কাঁচামাল কিনে কুদ্দুস অটোবাইকে সাভারের হেমায়েতপুর যমুনা মোড় বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।

তিনি চালকের ডান পাশে বসে থাকা অবস্থায় চলন্ত গাড়ির চাকার সাথে নিজের শরীরের চাদর গলায় পেঁচিয়ে গেলে দেহ থেকে মাথা আলদা হয়ে যায়। নিথর দেহ গাড়িতে পড়ে থাকলে ও মাথা আলাদা হয়ে সড়কে ছটফট করতে থাকে।

ধল্লা-ফোর্ডনগর পুলিশ ফাঁড়ির কর্তব্যরত এএসআই ইমরান হাসান বলেন, অটোবাইক চালক কে এখনো পাওয়া যায়নি তবে গাড়িটি আটক করা হয়েছে।

সিংগাইর উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত,উদ্ধার করা হবে দখলকৃত সরকারী জমি (ভিডিও)

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ জেলা সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন ফোর্ড নগর এলাকায় দীর্ঘদিন যাবত দখল করে রাখা ৮৩ শতক সরকারি জমি দখলমুক্ত করেছে সিংগাইর উপজেলা প্রশাসন।

উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উচ্ছেদ অভিযান চালিয়ে এসব জমি দখলমুক্ত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা ,সাথে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাম্ মা লাবিবা অর্ণব ।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন যাবত বেশকিছু ভূমিখেকো, দালাল চক্র, প্রভাবশালী ব্যক্তিরা, এসব জমি ভোগ দখল করে আসছেন, এমনকি একটি চক্র গণতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর সাইনবোর্ড লাগিয়ে সরকারি জমি ভোগ দখল করে আসছিল । এ ছাড়াও ধল্লা ইউনিয়ন শেখ পাড়া এলাকার শ্যামল , সরকারি জমিতে দীর্ঘদিন যাবৎ বসতবাড়ি করে ভাড়া দিয়েছেন ।

এ সময় সরকারি জমি অবৈধ দখল অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা ।

রাণীশংকৈলে কালের কন্ঠের শুভ সংঘের পক্ষ থেকে কম্বল বিতরণ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দৈনিক কালের কন্ঠের পক্ষ থেকে শুক্রবার ১৮ ডিসেম্বর বিকেলে শতাধিক গরিব-দুস্থ ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে এদিন অফিসার্স ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির ও রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আনোয়ারুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে কালের কন্ঠের জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস, রাণীশংকৈল প্রেসক্লাব পুরাতনের সভাপতি কুসমত আলী, সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, সহ-সম্পাদক হুমায়ুন কবিরসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অতিথিরা তাদের বক্তব্যে এ শীতকালে দেশের উত্তরাঞ্চলে শুভ সংঘের কম্বল বিতরণের এ উদ্যোগকে স্বাগত জানান ও কালের কর্তৃপক্ষকে ধন্যবাদ

জানান। তারা, শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আরো বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

ধামরাইয়ে এলমা চৌধুরী মেঘলার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোঃ সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা)থেকেঃ-ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার (২৪) মৃত্যুর ঘটনায় ঢাকার ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই প্রেসক্লাবের সামনে খুনি স্বামী ও নির্যাতনকারী পরিবারের সদস্যদের দৃষ্টান্তসুলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এই মানববন্ধনে ধামরাইয়ের বিভিন্ন সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই, অঙ্কুর, স্বপ্নডানা, রক্ত সৈনিক, সচেতন নাগরিক সমাজ, ইচ্ছে আলো, কালের কন্ঠের শুভ সংঘ নামক স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন পেশার লোকজন এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ধামরাইয়ের মেয়ে ইলমাকে তার স্বামী ও পরিবারের লোকজন নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে।আমরা এর সঠিক বিচার দাবী করছি।নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান বক্তারা। আমরা ইলমার হত্যাকারীদের বিরুদ্ধে আরো কর্মসূচী গ্রহণ করবো।মানববন্ধনে নিহত ইলমা চৌধুরী মেঘলার বাবা কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।তিনি বলেন, আমার মেয়েকে তার স্বামী ও পরিবারের লোকজন নির্যাতন করে মেরে ফেলেছে। তার শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। আমি হত্যাকারীদের কঠিন শাস্তি দাবী করছি যেন আরো কোন মেয়ে তার শশুরবাড়িতে এমন ঘটনার সম্মুখীন না হয়।নিহত এলমার চাচা তিনজিন চৌধুরী বলেন, আমার ভাতিজিকে অন্যায়ভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করে তিনিও কান্নায় ভেঙে পড়েন।মানববন্ধনে আরো বক্তব্য রাখেন প্রথম আলো পত্রিকার সিনিয়র সাব- এডিটর মাহমুদ ইকবাল, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. আলতাফ হোসেন, কালের কন্ঠের ধামরাই প্রতিনিধি আবু হাসান, নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার সভাপতি নাহিদ মিয়া, অঙ্কুর সংগঠনের সভাপতি মন্জুরুল হক রনি, স্বপ্নডানা সংগঠনের সভাপতি শাহরিয়ার ফেরদৌস রানা, সচেতন নাগরিক সমাজের সভাপতি ইমরান হোসেন, রক্ত সৈনিক সংগঠনের নাহিদ খান।প্রসঙ্গত, এ ঘটনায় গত মঙ্গলবার রাতেই নিহতের বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে ইলমার স্বামী ইফতেখার আবেদীন, শুশুর ও তার শাশুড়ীকে আসামি করে বনানী থানায় একটি হত্যা মামলা করেন বলে জানান ইলমার বাবা।
মামলা স্বামী ইফতেখার আবেদীনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ।

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিজয় দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়। দিবসটি পালনে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার জাতীয় পতাকা উত্তোলন ও সুর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়

জেলা প্রশাসনের আয়োজনে শহরের কলেজপাড়াস্থ টাঙ্গন নদীর তীরে অবস্থিত অপরাজেয়-৭১ এ জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তর, আ’লীগ, ঠাকুরগাঁও প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন বেবসরকারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরন করা হয়। অপরাজেয়-৭১ প্রাঙ্গন থেকে একটি বিজয় র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে গিয়ে শেষ হয়।

সেখানে কুচকাওয়াজ ও ডিসপ্লে, রক্তদান কর্মসূচী, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আ’লীগের সভাপতি মুহঃ সাদেক কুরাইশী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর প্রমুখ। বিকালে বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের শপথ অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, ও আতশবাজী প্রদর্শিত হয়। এরপর প্রীতি টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা এবং প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শেষে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটির সমাপ্তি ঘটে।

বিজয় দিবসে শুরু করলো বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ‘স্পাইস টেলিভিশন’।

বিজয় দিবসে দুপুর ২টায় চ্যানেলটির পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়। বিষয়টি নিশ্চিত করে স্পাইস টেলিভিশনের এডিটর ইন চিফ তুষার আবদুল্লাহ বলেন, ‘সম্প্রচার শুরু হয়েছে। এটিকে আমরা বলছি নির্মাণ পর্ব।’

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‘নির্মাণ পর্ব শুরু হয়েছিল একাত্তরে। বিজয়ের সেই যাত্রা ৫০ এর মাইলফলকে পৌঁছেছে। এক বিজয় নতুন বিজয়ের পথচিত্র এঁকে দেয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তর যে স্বপ্ন দেখিয়েছিল, ২০২১-এ পৌঁছে বাংলাদেশ সেই স্বপ্নের পূর্ণতার দিকে হাঁটছে।’

তুষার আবদুল্লাহ আরও লেখেন, ‘আমরা প্রথমবারের মতো বাংলাদেশে অর্থ সংবাদভিত্তিক টেলিভিশন উপহার দিতে যাচ্ছি।

তৃণমূলের উদ্যোক্তা থেকে শুরু করে দেশ বিদেশের বৃহৎ বিনিয়োগকারীর উদ্যোগ, সাফল্যের পাশাপাশি থাকছে ক্রেতার চাহিদা ও অধিকারের কথাও।

রাণীশংকৈলে বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী পালিত

রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসেরন৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ৬-৪০ মিনিটে মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ড,আ’লীগ ও প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

সকাল ৯ টায় র‍্যালি শেষে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে ছাত্র-ছাত্রীদের

খেলাধুলা ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় একই মাঠে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভৈর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, এসি ল্যান্ড ইন্দ্রজিৎ সাহা, ওসি জাহিদ ইকবাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার
রিয়াজুল ইসলাম, বিদেশী চন্দ্র রায়, সিরাজুল ইসলাম ও হবিবর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সভাপতি কুশমত আলী প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা, বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। বিকেল ৪ টায় একই মাঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতীয়ভাবে সম্প্রচারিত সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষের শপথগ্রহণ অনুষ্ঠিত হয় সন্ধ্যায় ওই মাঠে রাণীশংকৈল সংগীত বিদ্যালয়, ষড়জ শিল্পি গোষ্ঠী, কেন্দ্রীয় সংগীত বিদ্যালয় ও শিল্পলোক একাডেমির যৌথ আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

কালিয়াকৈর  নিহত ব্যক্তির পরিচয় মিলেনি গত ৯ দিনে

কালিয়াকৈর( গাজিপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ সূত্রে জানা যায়

 গত (৬ ডিসেম্বর)  ফুলবাড়িয়া এলাকা থেকে হাত-পা বাধা অবস্থায় অজ্ঞাত নামা আনুমানিক( ২০) বছরের যুবকের লাশ উদ্ধার করলে এখনও পরিচয় পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানা পুলিশের  এস আই মোঃ রকিবুল হোসেন লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহত ব্যক্তির পরিচয় জানা না যাওয়ায় আঞ্জুমান মফিদুল ইসলাম লাশটি নিয়ে দাফন করেন।

ঘটনার ৯ দিন অতিবাহিত হলেও অজ্ঞাতনামা লাশের পরিচয় পাওয়া না যাওয়ায় কালিয়াকৈর থানা পুলিশ নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। সেই সাথে কেউ পরিচয় জানাতে চাইলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী  অথবা এসআই রকিবুল হোসেনের সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ২৮ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার দেন। এ সময় এক মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তারা।

রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তাদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার আনুষ্ঠানিকতা। এরপর মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করেন।

বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

রাণীশংকৈলে ইএসডি’র উদ্যোগে সাংবাদিক মত বিনিময় সভা

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১৩ ডিসেম্বর) বেসরকারি সংস্থা ইএসডিও’র উদ্যোগে এক সাংবাদিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মিরা অংশ নেন।

এদিন দুপুরে রাণীশংকৈল পৌরশহরে ইএসডিও প্রকল্প অফিস হলরুমে উইমেন ইমপাওয়ারমেন্ট অফিসার মর্মিতাজ ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, প্রেমদীপ প্রকল্প ম্যানেজার খায়রুল আলম।

সাংবাদকর্মিদের মধ্যে প্রস্তাবসহ পরামর্শমূলক বক্তব্য রাখেন,রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,প্রেসক্লাব (পুরাতনের) সাধারণ সম্পাদক ও কালের কন্ঠ প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি মোবারক আলী, দৈনিক করোতোয়া প্রতিনিধি মো. বিপ্লব, ডেইলি সান প্রতিনিধি হুমায়ুন কবির, সাংবাদিক ছবিকান্ত, আবুল কালাম আজাদ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পুরাতনের সভাপতি কুসমত আলী, এশিয়ান টিভি’র প্রতিনিধি আশরাফুল আলম, আজকের পত্রিকার প্রতিনিধি খুরশিদ আলম শাওন, সাংবাদিক আনোয়ার হোসেন, বিজয় কুমার রায় প্রমুখ।

আরো বক্তব্য দেন, প্রেমদীপ প্রকল্পের কমিনিউটি ফেসিলেটিটর আবু কাজেম, আদিবাসি প্রতিনিধি আন্ডিয়াস বাস্কু, শান্ত পাহান, মানিক বাসকু, চন্দ্র কান্ত প্রমুখ।সভায় পিছিয়ে পড়া ক্ষুদ্র জনগোষ্ঠী তথা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, সামাজিক, সাংস্কৃতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

স্বাগত বক্তা প্রেমদীপ প্রকল্পের অধীনে পিছিয়ে পড়া এ জনগোষ্ঠীকে নিয়ে ইতোমধ্যে তাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের একটি চিত্র তুলে ধরেন।

এবং সাংবাদিকদের এসব কর্মকান্ড তুলে ধরার আহবান জানান।

সর্বশেষ আপডেট...