বাসায় ফেরেননি বহুল আলোচিত তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ
পদ হারানো বহুল আলোচিত তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কানাডা ও দুবাইয়ে ঢুকতে না পেরে দেশে ফিরেছেন। তবে ঢাকায় ফিরলেও ধানমন্ডির নিজ বাসায় যাননি।
রোববার (১২ ডিসেম্বর) দুবাই থেকে ছেড়ে আসা তাকে বহনকারী এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটটি বিকেলে ৫টা ৭ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হতে দেখা যায় মুরাদকে। এরপর সবার চোখ ফাঁকি দিয়ে কোথায় গেছেন তা জানা যায়নি। রাতে ধানমন্ডির বাসায় স্ত্রী-সন্তানদের কাছে ফেরেননি বলে জানা গেছে।
ডা. মুরাদের তিনটি বাসার মধ্যে একটি রাজধানীর শান্তিনগরে, একটি ধানমন্ডিতে এবং অপরটি প্রতিমন্ত্রী হিসেবে পাওয়া মিন্টো রোডে। তবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার কারণে মুরাদ মিন্টো রোডের বাসার অধিকার হারিয়েছেন। এ ছাড়া সরকারি বরাদ্দের ওই বাসায় তিনি প্রতিমন্ত্রী থাকার সময়েও খুব একটা যাননি। শান্তিনগরের বাসাতেও তার তেমন যাতায়াত নেই। তবে তার নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে যাচ্ছেন কি না, সে ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি।
জানা গেছে, ইতোমধ্যে জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে তাকে জামালপুরে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে। জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদকের পদ থেকেও সম্প্রতি তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ দলের কেন্দ্রীয় পর্যায়ে পাঠানো হয়। সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকেও তাকে অব্যাহতির প্রস্তাব কেন্দ্রে পাঠানো হয়েছে। এ ছাড়া মুরাদের ফেরার দিন তার বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে বিভিন্ন জেলায়।
অশালীন, শিষ্টাচারবহির্ভূত, নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য প্রদান এবং এক চিত্রনায়িকার সঙ্গে অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত সোমবার (৬ ডিসেম্বর) জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মুরাদ হাসানকে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মঙ্গলবার (৭ ডিসেম্বর) তিনি পদত্যাগ করেন। সেদিন রাতেই তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর শুক্রবার (১০ ডিসেম্বর) স্থানীয় সময় ১টা ৩১ মিনিটে টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
কোভিড সনদ না থাকায় না থাকায় এবং অন্যান্য প্রশ্নের সদুত্তর দিতে না পারায় কানাডায় ঢুকতে পারেননি তিনি। পরে দুবাই যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। অবশেষে ফিরতে হলো দেশেই।
ট্রাকের চাকায় পৃষ্ট মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় গত রবিবার (১২ ডিসেম্বর) বিকেল ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের বেতার কেন্দ্রের সামনে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. সবুজ(৪৫) নামে এক মটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত সবুজ ঠাকুরগাঁও পৌরসভার পূর্ব গোয়ালপাড়া এলাকার মৃত শাহজাদা দারগার বড় ছেলে এবং ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রলীগ এর সাবেক নেতা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে ঠাকুরগাঁও বেতার কেন্দ্রের সামনের সড়কে মহেন্দ্র ট্রাক্টরের পড়ে থাকা গিয়ারওয়েলে স্লীপ খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাকের নিচে পড়ে যায় মটরসাইকেল আরোহী সবুজ।
এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। পরে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তানভিরুল ইসলাম সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, এ ঘটনায় একটি মহেন্দ্র ট্রাক আটক করেছে হাইওয়ে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
কালিয়াকৈরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ” ৭৩ তম বিশ্ব মানবাধিকার দিবস -২০২১, উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য ছিল ” ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার “। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী সকাল সাড়ে দশটায় সংস্থার কার্যালয় থেকে শুরু করে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে পুনরায় সংস্থার কার্যালয়ে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ মনোয়ার হোসেন চৌধুরী। সংস্থার সভাপতি মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, সহ-সভাপতি ইউনুস আলী, সংস্থার সাধারণ সম্পাদক ইমরান হোসেন হান্নান, সহ-সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল হান্নান, প্রচার সম্পাদক নাজমুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার, নির্বাহী সদস্য মিলি বেগম, গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন আহমেদ, সাংবাদিক জিল্লুর রহমান, খোরশেদ আলম, মীর সোহেল মিয়া প্রমুখ।
অপর দিকে আরেকটি মানবাধিকার সংস্থা সকালে উপজেলার সফিপুর এলাকায় শুভাযাত্রা শেষে দেড় শতাধিক লোকের মাঝে কম্বল বিতরন করেন।
ধামরাইয়ে বংশী ও গাজীখালি নদী দখল দূষণ রোধে সবুজ আন্দোলনের মানববন্ধন
মোঃসম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা)থেকেঃ পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন ধামরাই উপজেলা শাখার উদ্যোগে আজ ১০ ডিসেম্বর বংশী ও গাজীখালি নদী দখল এবং দূষণ বন্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় নয়ারহাঠ ব্রিজ সংলগ্ন ইসলামপুর বাসস্ট্যান্ডে।
সবুজ আন্দোলন ধামরাই উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এম শাহীন আলমে’র সভাপতিত্বে প্রধান অতিথি সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধামরাইয়ে বিভিন্ন শিল্প কারখানার বর্জ্য সরাসরি নদীতে গিয়ে পড়ছে। ইটিপি ব্যবস্থাপনা না থাকায় নদীর পানি দূষিত হচ্ছে।
সেই সাথে নদীর দু’পার দখল করে দোকান ও অবৈধ বালু ব্যবসা করছে একশ্রেণীর অসাধু ভূমি দস্যুরা। এছাড়াও প্রশাসনের যোগসাজশে এই অবৈধ কার্যক্রম গুলো পরিচালিত হচ্ছে বলে তিনি দাবি করেন। অতি দ্রুত পরিকল্পিত নগরায়ন সুবিধা নিশ্চিতে জন্য ধামরাই মডেল সিটি গড়ে তোলা এখন সময়ের দাবি। অবৈধ ইটভাটা বন্ধ ও নির্বিচারে গাছ কাটা বন্ধ না করলে সবুজে বেষ্টিত ধামরাই একসময় ইট পাথরের দালানে পরিণত হবে।সবুজ আন্দোলনের ধামরাই উপজেলা শাখার উপদেষ্টা ও প্রথম আলোর সহ -সম্পাদক মাহমুদ ইকবাল বলেন, ধামরাই সহ সারা বাংলাদেশে নদীর দখল ও দূষণ কারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে সবুজ আন্দোলনের কার্যক্রম প্রশংসার দাবি রাখে।মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, সাভার থানা শাখার সদস্য সচিব সাংবাদিক ওমর ফারুক, নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার সভাপতি নাহিদ মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপু, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সবুজ আন্দোলনের সদস্য আদনান হোসেন, সচেতন নাগরিক সমাজের আহবায়ক ইমরান হোসেন, সবুজ আন্দোলন ধামরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোবিন্দ পাল জয়, সাংগঠনিক সম্পাদক রাজিব হাসান, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য জেরিন আদরিন দিশা প্রমুখ।
সিঙ্গাইরে বেগম রোকেয়া দিবস পালিত
স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের সিঙ্গাইরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অফিস ও জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের পরিচালক ফিজনুর রহমান খান, উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাম্মী লাবীবা অর্ণব, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শারমীন আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ আনোয়ারা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রৌশন আরা প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন কার্যক্রমে অনন্য অবদান রাখায় ৫টি ক্যাটাগরিতে ৫ জন নারীকে সম্বর্ধনা দেয়া হয়।
তারা হলেন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সালেহা জাহান, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য হোসনে আরা, সফল জননী নারী হিসেবে ফিরোজা হক,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় রহিমা বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনে শাহানাজ পারভীন।
কালিয়াকৈরে “গ্রিন ফ্যাক্টরি এ্যাওয়ার্ড ” পেলো এপেক্স ফুটওয়্যার লিমিটেড
কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষকে স্মরনীয় করে রাখতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় কর্তৃক প্রথম বারের মতো “গ্রিন ফ্যাক্টরি এ্যাওয়ার্ড -২০২০ এ ভুষিত হলো সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মন্জুর এলাহীর মালিকাধীন প্রতিষ্ঠান গাজীপুরের কালিয়াকৈরে এপেক্স ফুটওয়্যার লিমিটেড ।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার আয়োজিত অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের কাছ থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির এইচ, আর জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান ।






























বুধবার বিকেলে উপজেলার বায়রা বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত শহিদুল ইসলাম ওই এলাকার সায়েদ আলীর ছেলে।
রানীশংকৈল থানার এসআই খাজিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন ।