28 C
Dhaka, BD
সোমবার, এপ্রিল ৬, ২০২৬

বাংলাদেশ পুলিশ বাহিনীকে আরও আধুনিক করতে কাজ করে যাচ্ছে সরকার

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ পুলিশ বাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার’পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সহজে বিশ্বমানের জনসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পুলিশ বাহিনীর আধুনিকায়নে বিভিন্নমুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

ফলে দেশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সহজে পেশাদারিত্বের সাথে পুলিশি সেবা প্রদান করতে পারছে।

তিনি বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ জঙ্গি ও সন্ত্রাস দমন, জলদস্যু-বনদস্যু গ্রেপ্তার, অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার এবং মানব পাচার রোধে সর্বোচ্চ সফলতার পরিচয় দিচ্ছে।

শনিবার (৯ অক্টোবর) মৌলভীবাজারের জুড়ী থানায় নির্মিত চার তলা অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন থানা ভবন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্যকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন তিনি।

এ সময় পরিবেশমন্ত্রী আরো বলেন , পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জুড়ীর লাঠিটিলায় বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণ করার উদ্যোগ নিয়েছে।

ফলে এখানে অধিকহারে দেশ-বিদেশের পর্যটকদের আগমন ঘটবে। একটি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত থানা ভবন নির্মাণের ফলে জুড়ী থানার পুলিশি কার্যক্রম পরিচালনা করা সহজ হবে। ফলে জুড়ী এলাকার জনগণ ও আগত দেশি-বিদেশি পর্যটকেরা আরও উন্নত ও আধুনিক সেবা ।

যাত্রাবাড়ীতে ২৯ কেজি গাঁজাসহ ২ আটক করেছে র‍্যাব-১০

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় গাঁজা বহনকারী একটি পিকআপ ভ্যানও জব্দ করেছে র‌্যাব-১০।

শনিবার (৯ অক্টোবর) সকালে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করে র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল।

র‌্যাবের গণমাধ্যম শাখার পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিবৃতিতে বলা হয়, শনিবার আনুমানিক সকাল সাড়ে ৮টায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলেন হলেন- মো. সেলিম (৪৫) ও মো. সাইফুল ইসলাম (৩০)।

এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

বিবৃতিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডিঙ্গামানিক ইউনিয়ন বাসীকে শারদীয় শুভেচ্ছা জানালেন-আলহাজ্ব আজিজ সরদার

এম এ জববার: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে-ডিঙ্গামানিক বাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন ডিঙ্গামানিক ইউনিয়নের মানবতার ফেরিওয়ালা গরিব,দুঃখী,মেহনতি মানুষের বন্ধু আলহাজ্ব আঃ আজিজ সরদার।

মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি মহোদয়ের পক্ষ থেকে শরীয়তপুর জেলার ডিঙ্গামানিক ইউনিয়ণ বাসী সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন, আলহাজ্ব আঃ আজিজ সরদার।

তিনি বলেন করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এড়িয়ে সচেতনতার সঙ্গে সামাজিক দূরুত্ব বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গা পূজা পালনের আহ্বান জানিয়েছেন।

দলের পক্ষে দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আলহাজ্ব আঃ আজিজ সরদার বিশ্ববাসীর নিরাময় ও সুস্বাস্থ্য এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি আরো বলেন শারদীয় দূর্গা পূজা সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ অন্যতম বড় উৎসব, খুশি আর আনন্দের বার্তা নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সমাগত হয় । সনাতন ধর্মাবলম্বীদের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

তিনি বলেন, ‘এবার শারদীয় দূর্গা পূজা এমন একটি সময়ে সমাগত, যখন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্ব। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনাভাইরাসে আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এমনই সময় সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ উৎসব এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে সামাজিক দূরুত্ব বজায় রেখে শারদীয় দূর্গা পূজা পালনের আহবান জানান। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গা পূজা।

আলহাজ্ব আঃ আজিজ সরদার বলেন, শারদীয় দূর্গা পূজার মহিমান্বিত আহ্বানে শান্তিসুধায় ভরে উঠুক বিশ্বসমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব, ধর্ম-বর্ণ-গোত্র, জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে
শারদীয় দূর্গা পূজার খুশি ভাগাভাগি করে নিই। ধর্ম যার যার উৎসব সবার।

পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি— মানুষের জীবন থেকে দূরীভূত হোক সকল মহামারি, দুঃখ-জরা। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সকল সংকট উত্তরণের মধ্য দিয়ে এগিয়ে গেছে ঠিক একইভাবে করোনা সংকট জয় করে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নবউদ্যমে এগিয়ে যাক।

উল্লেখ্যঃ আলহাজ্ব আঃ আজিজ সরদার জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ সহ-সভাপতি ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামীলীগ সম্মানীত সদস্য ডিঙ্গামানিক ইউ পি নির্বাচনে আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ও সকলের কাছে দোয়া প্রার্থী।

রাণীশংকৈলে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের পাঁচপীর কবরস্থানের পাশে ধানক্ষেত থেকে শনিবার ৯ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে আলিফ( ২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত আলিফ ভান্ডারা মহল্লার শহিদুল ইসলামের ছেলে।

শহিদুল জানায়, তার ছেলে আলিফ গত ৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তাকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। শনিবার দুপুরে ঐ ধানক্ষেতে ধান কাটতে গিয়ে শ্রমিকরা

আলিফের লাশ দেখতে পায়। খবর পেয়ে লোকজন ও পুলিশ ঘটনাস্থলে আসে। আলিফের মৃত্যুর কারণ জানা যায়নি।

থানার ওসি( তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান, ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভায় স্মার্টকার্ড বিতরণ শুরু

হুমায়ুন কবির, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভায় স্মার্টকার্ড বিতরণ শুরু করা হয়েছে।  মঙ্গলবার ৫ আগস্ট রাণীশংকৈল ডিগ্রী কলেজে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্ষন্ত স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগমসহ পৌরসভার বিভিন্ন কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনে পৌরমেয়র পৌরনাগরিক ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগমের হাতে স্মার্টকার্ড তুলে দেন।

আজ ১, ২ ও ৩ নং ওয়ার্ডের স্মার্টকার্ড বিতরণ করা হচ্ছে। আগামী দুদিনে বাকী ৬ টি ওয়ার্ডে বিতরণ করা হবে।  পৌরসভায় মোট ১২৯০৫ জন নাগরিক স্মার্টকার্ড পাবে বলে পৌর কর্তৃপক্ষ জানান।

এ প্রসঙ্গে মেয়র পৌরসভার সকল জনগনের পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন “দেশের জনগন দেশ বিদেশে এই স্মার্ট কার্ডের সুফল পাচ্ছে এবং আগামীতেও পাবে।

এবং বর্তমান ডিজিটাল সরকারের এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ধামরাইয়ে নিসচা’র ট্রাফিক সপ্তাহ অনুষ্ঠিত

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই(ঢাকা)থেকেঃ- দেশের শীর্ষ পর্যায়ের জাতীয় সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই(নিসচা)’ধামরাই শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে মাসব্যাপী কার্যক্রমের ট্রাফিক সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে।

১ লা অক্টোবর হতে সপ্তাহব্যাপী ঢাকা আরিচা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বাজারে টানা ৭ দিনের ট্রাফিক কার্যক্রম পরিচালনা করেছেন নিসচা ধামরাই শাখার সদস্যরা। ১৯৯৩ সালের ২২ শে অক্টোবর চলচ্চিত্রের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের প্রাণপ্রিয় স্ত্রী মরহুমা জাহানারা কাঞ্চন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যুর মধ্যে দিয়ে সামাজিক আন্দোলনের ডাক দেন নিসচা’র প্রানপুরুষ ও স্বপ্নদ্রষ্টা ইলিয়াস কাঞ্চন।

এ আন্দোলন আজ জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন জানেন এই আন্দোলনের বিনিময় তার প্রিয় স্ত্রী বা তার সন্তানদের মা আর ফিরে আসবে না।কিন্তু আর যেন কোন পরিবারের সদস্য সড়ক দুর্ঘটনার কবলে না পড়ে এই চেষ্টা করে যাচ্ছে দীর্ঘ ২৮ বছর।

সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে নানা কর্মসূচি পালন করে আসছে এই সংগঠন।দীর্ঘ আন্দোলনের ফল হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মরহুমা জাহানা কাঞ্চনের মৃত্যুর দিন ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করেন। তাই প্রতিবছর নিসচা’র দেশ বিদেশের সকল শাখা সংগঠন মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়ে সড়ক দুর্ঘটনা রোধে কাজ করে থাকেন।তার ধারাবাহিকতায় নিরাপদ সড়ক চাই, ধামরাই উপজেলা শাখার মাসব্যাপী কার্যক্রমের ১ম ধাপের তালিকা ছিল ট্রাফিক সপ্তাহ পালন। ৭ দিন ব্যাপী এই কার্যক্রম শেষ করেছেন এই শাখার সদস্যরা। জানা গেছে,উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ড,থানা বাস্ট্যান্ড,জয়পুরা বাসস্ট্যান্ড,কালামপুর বাসস্ট্যান্ড, আমতলা বাজার এলাকা,ধামরাই পৌর বাজার এলাকা, এবং কালামপুর বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেছেন।

উক্ত বিষয়ে নিসচা’র ধামরাই শাখার সভাপতি মোঃনাহিদ মিয়া বলেন, আমাদের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সাহেবের দিকনির্দেশনায় আমার শাখা সড়ক দুর্ঘটনা রোধে নানা কর্মসূচি হাতে নিয়েছে।ইতিমধ্যে ট্রাফিক সপ্তাহ পালনের মধ্যে দিয়ে ১ম ধাপের কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে। আগামীকাল থেকে আবার শুরু হবে বিভিন্ন কার্যক্রম। আমরা চাই আমাদের উপজলার আওতাধীন যেন আর কোন সড়ক দুর্ঘটনা না ঘটে এ বিষয়ে আমরা সেচ্ছাসেবী সংগঠন হয়েও কাজ করার চেষ্টা করে যাচ্ছি।

তবে এ সমস্যা গুলো দীর্ঘদিনের তাই স্থানীয় পুলিশ-প্রশাসন,জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গাড়ির মালিক, শ্রমিক,যাত্রী,পথচারী সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে আমরা আমাদের কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারব এটা আমরা প্রত্যাশা করি।

আজ শুভ মহালয়া

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ আজ শুভ মহালয়া। সনাতন ধর্মাবলমন্বীদের সব চেয়ে বড় উৎসব দূর্গা পূজার ক্ষন গনণা শুরু হলো আজ।এই দিনই দেবি দুর্গার চক্ষু দান করা হয়।এবার দেবী দূর্গা আসছে ঘোটকে চড়ে।

আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। ভোরে মহালয়ার ঘট স্থাপন, বিশেষ পূজা আর মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে আবাহন জানানো হয়েছে। পিতৃপক্ষ শেষে শুরু হলো দেবীপক্ষের।

মূলত মহালয়ার তিথির সময়কাল হলো অমাবস্যা। এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে। তর্পন মন্ত্রে বলা হয়ে থাকে, ‘যে বান্ধবা অবান্ধবা বা, যে অন্য জন্মনি বান্ধবাঃ। তে তৃপ্তিং অখিলাং যান্ত, যে চ অস্মৎ তোয়-কাঙ্খিণঃ।’ অর্থাৎ বন্ধু ছিলেন কিংবা বন্ধু নন অথবা জন্মজন্মান্তরে বন্ধু ছিলেন তাঁদের জলের প্রত্যাশা তৃপ্তিলাভ করুক।

মহাভারতে এই দিনটিকে পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের হয়েছে। বাংলা ভাষার ব্যাকরণ অনুযায়ী ‘মহালয়’ শব্দটির ব্যুৎপত্তিগত উৎস মহৎ এবং আলয়। কিংবা মহত্ত্বের আলয়। এই মহালয় শব্দ থেকেই স্ত্রীবাচক পদ এসেছে- মহালয়া। মহালয় প্রসঙ্গে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, যে ক্ষণে পরমাত্মায় অর্থাৎ পরব্রহ্মে লয় প্রাপ্তি ঘটে সেটিই হল মহালয়। কেন না, পরমাত্মাই হলো পরব্রহ্ম। আর নিরাকার ব্রহ্মের আশ্রয়ই হলো মহালয়। তবে শ্রী শ্রী চণ্ডিতে মহালয় হচ্ছে পূজো বা উৎসবের আলয়। অর্থাৎ দেবীপক্ষ বা দুর্গা পূজার শুরুর ক্ষণ। আসছে ১০ই অক্টোবর পঞ্চমী তিথীর অধিবাসের মধ্য দিয়ে দেবী পূজার সূচনা হবে। মা কৈলাশ ছেড়ে তাঁর সন্তানদের নিয়ে আসবেন পিতৃলোকে। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তি প্রতিষ্ঠায় মর্ত্যে আসবেন দেবী দুর্গা। উমা কৈলাশে ফিরবেন দোলায় যার অর্থ মড়ক কিংবা মহামারি। ১১ই অক্টোবর ষষ্ঠী তিথীতে বিল্যপত্র (বেলগাছ) পূজার মাধ্যমে দেবীকে আাহ্বান জানানো হবে। এইদিনই হবে দেবীর বোধন পূজা। ১২ই অক্টোবর সপ্তমী তিথীতে দেবীর নবপত্রিকা স্থাপন সপ্তম্যাদি কল্পারম্ভের মধ্যদিয়ে হবে মহা সপ্তমী পূজা। এই নব পত্রিকাই ‘কলাবউ’ নামে পরিচিত। নবপত্রিকাকে সিদ্ধিদাতা গণেশের পাশে অধিষ্ঠিত করা হবে। ১৩ই অক্টোবর মহা অষ্টমী তিথীতে নির্জলা উপবাস থেকে মন্দিরে পুষ্পাঞ্জলি দেয়া হবে। ১৪ই অক্টোবর মহা নবমী তিথীর পূজা শেষে দেবীর ঊমা রূপের আহ্বান করে মন্দিরে মন্দিরে হবে কুমারী পূজা। ১৫ই অক্টোবর মহা দশমীতে তিথীতে দর্পন বিসর্জনের মধ্যদিয়ে দেবী আবারো ফিরে যাবে কৈলাশে।

পুরাণ মতে, ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন। কোনো পুরুষ তাকে বধ করতে পারবে না। শুধুমাত্র কোনো এক নারীশক্তির কাছেই তার পরাজয় নিশ্চিত। বর পেয়ে স্বর্গ দখল নেয় অসুর রাজা মহিষাসুর। অসুরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে স্বর্গ-মর্ত-পাতাল। তখন ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের শক্তি দিয়ে ঘুম ভাঙানো হয় আদি শক্তি মহামায়ার। দেবতাদের অস্ত্রে সজ্জিত করা দেবীকে। বাহন সিংহে চেপে দেবী যান অসুর বধে। রম্ভাসুর, তারকাসুর একে একে বধ করেন সকলকে। মহিষাসুরকে বধের মধ্য দিয়ে ত্রীলোকের শান্তি ফিরিয়ে আনেন দেবী দুর্গা। দেবীর সেই মহিষাসুর বধের দৃশ্যই কল্পনা করে তখন থেকে মর্ত অর্থাৎ আমাদের মানবকূলে দেবী দুর্গার পূজা শুরু হয়।

রাণীশংকৈলে জাতীয় জন্মনিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা

হুমায়ুন কবির, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৬ অক্টোবর) জাতীয় জন্মনিবন্ধন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন সকালে উপজেলা পরিষদ হলরুমে, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেফালী বেগম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম, নন্দুয়ার ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, নেকমরদ ইউপি চেয়ারম্যান এনামুল হক, সহকারি যুব-উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন প্রেনক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রধান অফিস সহকারি হাবিবা বেগম, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি কুশমত আলী মাস্টার, ইউপি সচিব দবিরুল ইসলাম (প্রমুখ)।

এছাড়াও বিভিন্ন কর্মকর্তা ইউপি সচিব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিনের দেহরক্ষী অস্ত্র ও গুলিসহ আটক( ভিডিও)

স্টাফ রিপোর্টারঃ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন প্রকাশে অস্ত্র উচিয়ে গুলি করতে যাওয়া রাকিব (২৬) নামে একজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে ট্যানারি ফাঁড়ি পুলিশ।

বুধবার বিকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ‌।

জানা যায় , গ্রেপ্তারকৃত রাকিব, তেঁতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিনের দেহরক্ষী হিসেবে কাজ করতো । গ্রেফতারকৃত রাকিবের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে ট্যানারি পুলিশ ফাঁড়ির এসআই জাহিদ খান জানান, পূর্বহাটী নতুনপাড়া এলাকায় রাকিব, বুলবুল সহ কয়েকজন মহড়া দিচ্ছিলো। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাদেরকে ধাওয়া করে এবং পুলিশে খবর দেয় । পুুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাকিবকে অস্ত্র ও গুলিসহ আটক করে। এ সময় বুলবুল নামের আরেকজন দৌঁড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে পুলিশ আরো জানান, অস্ত্রের উৎসের ব্যাপারে রাকিবকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার সঙ্গে থাকা বুলবুলকে আটকের চেষ্টা চলছে।

এ বিষয়ে সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁও জেলার  পীরগঞ্জ উপজেলায় বুধবার ২৯ সেপ্টেম্বর  এক বৃদ্ধ দম্পতিকে সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ক্যামেরায় ধারণ করা শেখানো বক্তব্য দেখিয়ে ছেলের কাছ থেকে অনৈতিক সুবিধা না পেয়ে ‘পিতা-মাতার ঠাঁই এখন গোয়ালঘরে’ এমন শিরোনামে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী  পরিবার। এ উপলক্ষে এদিন দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন আয়োজন করেন ওই দম্পতির ছেলে গণেশ চন্দ্র রায়ের পরিবার।লিখিত বক্তব্যে গণেশ চন্দ্র রায় জানান, সম্প্রতি কয়েকজন সাংবাদিক তাঁর বৃদ্ধ পিতা নগেন্দ্রনাথ রায় ও মাতা বিজয়া রাণী রায়কে সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে শেখানো বক্তব্য ক্যামেরায় ধারণ করেন। ওই শেখানো বক্তব্যে সন্তানদের বিরুদ্ধে নানা অভিযোগের কথা বলেন তাঁর পিতা-মাতা। এরপর ধারণকৃত সেই সাজানো বক্তব্যের ভিডিওটি ছেলে গণেশকে দেখিয়ে ৩ হাজার টাকা দাবি করেন সাংবাদিকরা। টাকা না দিলে তারা ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে ছড়িয়ে দিবে বলে জানান।গণেশ চন্দ্র রায় বলেন, আমার কাছ থেকে টাকা না পাওয়ায় আমার বাবা-মাকে শেখানো বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তাঁরা।

এরপর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সহ বিভিন্ন গণমাধ্যমে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ‘পিতা-মাতার ঠাঁই এখন গোয়ালঘরে’সহ বিভিন্ন শিরোনামে মিথ্যা,মানহানিকর সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের সূত্রধরে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম এবং পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের লোকজন সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

তারা ওই প্রকাশিত সংবাদের ঘটনার সত্যতা খুঁজে পাননি। গণেশ চন্দ্র রায় আরও বলেন,ওই মিথ্যা সংবাদের কারণে আমরা সামাজিকভাবে হেয় হয়েছি। বিভিন্ন এলাকা থেকে মানুষজন ফোন করে ঘটনা বিষয়ে জানতে চেয়ে আমাদের বিব্রত করছে। আমরা ওই মিথ্যা সংবাদের কারণে সুশীল সমাজে মুখ দেখাতে পারছি না। মিথ্যা,বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানান তিনি।

সংবাদ সম্মেলনে বৃদ্ধ দম্পতি নগেন্দ্রনাথ রায় ও বিজয়া রাণী রায়, ছেলে দুলাল চন্দ্র রায়, প্রতিবেশী সুজন চন্দ্র রায়, ধীরেন্দ্র নাথ রায়সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট...