28.8 C
Dhaka, BD
মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

সাকলায়েন-পরীর চুমুর ভিডিও ফাঁস

আলোচিত চিত্রনায়িকা পরীমনি গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে একের পর এক বেরিয়ে আসছে অজানা তথ্য। এবার ফাঁস হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন ও পরীমনির রোমান্টিক এক ভিডিও।

মঙ্গলবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে পরী-সাকলায়েনের চুমুর ভিডিও পাওয়া গেছে। একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি ফাঁস করা হয়। সেখানে দেখা যায়, সাবেক ডিবি কর্মকর্তা সাকলায়েন পরীকে সঙ্গে নিয়ে কেক কাটছেন। পরে পরীমনি তাকে কেকটি খাইয়ে দেন। এরপর পরী সাকলায়েনের ঠোঁটে চুমু এঁকে দেন।

এর আগে পরীমনি-সাকলায়েনকে নিয়ে একটি সিসিটিভি ফুটেজ ফাঁস হয়। সেখানে দেখা যায়, রাজারবাগ পুলিশ অফিসার্স কলোনির মধুমতি ভবনের গেটের সামনে ১ আগস্ট সকাল ৮টা ১৫ মিনিটে একটি সাদা গাড়ি এসে থামে। লাল রঙের টি-শার্ট পরিহিত একজন প্রথমে নামেন। এরপর কোলে একটি কুকুরসহ সাদা রঙের জামা পরে নামেন নায়িকা পরীমনি।

রিসিপশনে থাকা সদস্যদের কাছ থেকে চাবি নিয়ে দুজন লিফটে প্রবেশ করেন। পরে গাড়ি থেকে নিয়ে যাওয়া হয় একটি ট্রলি ব্যাগ। প্রায় ১৮ ঘণ্টা পর রাত দেড়টার দিকে ওই ভবনের সামনে আবার আসে পরীমনির গাড়ি। কিছুক্ষণ পর বেরিয়ে যাওয়ার সময় পরীমনির পরনে ছিল কালো রঙের পোশাক।
পরীমনির গাড়িচালক নাজির জানান, সকালে গিয়ে আমি চলে আসছিলাম, আবার রাতে গিয়ে নিয়ে আসছি।

বনানীর বাসা থেকে যখন সাকলায়েন গেলেন তখন তিনি কী পরা ছিলেন- এমন প্রশ্নে তিনি বলেন, সাকলায়েন সাহেব সিভিল ড্রেস (প্যান্ট-শার্ট) পরা ছিলেন।

এর আগেও হাতিরঝিল এলাকায় একই গাড়িতে তারা দুজন সময় কাটিয়েছেন, ঘোরাঘুরি ও মদপান করেছেন বলে জানান নাজির।

প্রসঙ্গত, গত ১৩ জুন ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণের চেষ্টা করা হয়, এমন অভিযোগ করার পর থেকে তার বিরুদ্ধেও আসতে শুরু করে একের পর এক পাল্টা অভিযোগ। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শুরু হয় তদন্ত। যে ঘটনার তদন্ত কর্মকর্তা ছিলেন সাকলায়েন। আর এই তদন্ত করতে গিয়েই পরীমনির সঙ্গে ‘প্রেমের সম্পর্কে’ জড়িয়ে পড়েন তিনি। এ ঘটনা যেন আজ সিনেমার গল্পকেও হার মানাচ্ছে।

ঘটনা ১ আগস্টের। সময় সকাল সোয়া ৮টা। রাজারবাগ অফিসার্স কলোনির মধুমতি ভবনের সামনে এসে থামে সাদা রঙের হ্যারিয়ার গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৫ ৯৬ ৫৩)। প্রথমে নেমে এলেন লাল টি-শার্ট পরিহিত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন। এরপর নামেন হালের আলোচিত নায়িকা পরীমনি। পরনে তার সাদা স্লিপিং গাউন। কোলে ছিল বাদামি রঙের তার প্রিয় কুকুর ‘কুটু’।

পুলিশ কর্তাদের বাসভবনের নিচে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের কাছ থেকে নিজের ফ্ল্যাটের চাবি নেন এডিসি সাকলায়েন। এর পর তারা দুজন লিফটে করে ওপরে উঠে যান। কেটে যায় দীর্ঘ সময়। রাত দেড়টায় ওই ভবনের সামনে আবার আসে পরীমনির সেই গাড়ি। পুলিশ কর্মকর্তার পরিচয় দিয়ে সেখানে ঢোকেন চালক। একপর্যায়ে গাড়ি পার্কিং করে মোবাইলে শুনছিলেন গান। দায়িত্বরত এক নিরাপত্তা সদস্যের তাতে সন্দেহ হয়। তাই পরীমনির গাড়িচালকের কাছে আবার পরিচয় জানতে চান। চালক তখন নিরাপত্তা কর্মীকে বলেন, ‘পরীমনির সঙ্গে ওই গোয়েন্দা কর্মকর্তার বিয়ে হয়েছে বলে তিনি জানেন।’ এর মধ্যে রাত সোয়া ২টার দিকে পরীমনি তার প্রিয় কুটু ও ট্রলিব্যাগসহ পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনের সঙ্গে নেমে আসেন। সকালের সাদা পোশাকের পরিবর্তে এ সময় নায়িকার পরনে ছিল কালো রঙের পোশাক আর পুলিশ কর্মকর্তার লাল টি-শার্ট হয়ে যায় সাদা।

আলোচিত সেই কর্মকর্তা, নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে পরীমনির দায়ের করা মাদক মামলার তদন্তের তত্ত্বাবধায়কও (সুপারভাইজার)। তাই বিষয়টি নিয়ে পুলিশ ও গোয়েন্দা দফতরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরীমনির গাড়িচালক নাজির হোসেন অবশ্য জানিয়েছেন, ওই গোয়েন্দা কর্মকর্তা এর আগেও আলোচিত এ নায়িকাকে নিয়ে মধ্যরাতে হাতিরঝিল এলাকায় গাড়িতে ঘুরেছেন। তিনি এও শুনেছেন যে, তারা বিয়ে করেছেন।
তবে পরীমনির সঙ্গে সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন। গত শুক্রবার রাতে তিনি বলেন, ‘বোট ক্লাবের ঘটনায় দায়েরকৃত একটি মামলা তদন্তকালেই পরীমনির সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়। ওই নায়িকা কখনই আমার বাসায় আসেননি। আর পরীমনিকে আমি বিয়েও করিনি। এটা আমার বিরুদ্ধে অপপ্রচার। কে বা কারা এ কাজটি করছেন তা আমি জানার চেষ্টা করছি।’

এ বিষয়ে অবশ্য কথা বলতে চাননি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অন্য কোনো কর্মকর্তা। একটি সূত্র অবশ্য জানিয়েছে, গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তা ছাড়াও আরও কোনো কর্মকর্তার সঙ্গে পরীমনির ঘনিষ্ঠতা রয়েছে কি না, সে বিষয়ে তথ্য নিতে সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

এ ঘটনায় ডিবির সব ধরনের কার্যক্রম থেকে গোলাম সাকলায়েনকে অপসারণ করার কথা নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় বনানীর বাসা থেকে তাকে আটক করে র‌্যাব। সে সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, নতুন মাদক এলএসডি ও আইস উদ্ধার করা হয়। এরপর মাদক মামলায় তাকে গ্রেফতার দেখানো হলে এসব কথা স্বীকার করেন পরীমনি নিজেই।

সারাদেশে একদিনে করোনায় মৃত্যু ২৬৪, শনাক্ত ১১ হাজার ১৬৪

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ২৬৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৬১ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ১৬৪ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনে। গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৪২৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯০৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।

এর আগে সোমবার (৯ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪৫ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ১১ হাজার ৪৬৩ জন।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ও সংক্রমণ কিছুটা বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ৭ হাজার ৯৫৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২২ হাজার ৩৮২ জন। আর সোমবার (০৯ আগস্ট) মারা যান আরও ৭ হাজার ৯৪৫ জন এবং আক্রান্ত হন ৪ লাখ ৭১ হাজার ১৮৭ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু ৪৩ লাখ ১৬ হাজার ২৬ জন এবং আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৪১ লাখ ২৭ হাজার ৬০৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ৩৩ লাখ ১৯ হাজার ১৯৩ জন।

সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ টিকা এখন ঢাকায়সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ টিকা এখন ঢাকায়

চীন থেকে সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন। টিকাগুলো কোভ্যাক্সের আওতায় সিনোফার্ম থেকে এসেছে।

হুয়ালং ইয়ান বলেন, সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা বেইজিং এয়ারপোর্ট থেকে ভোরে ঢাকার উদ্দেশে রওনা হয়। চীন খুব শিগগিরই বাংলাদেশের সঙ্গে টিকার যৌথ উৎপাদন করবে।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, চীন থেকে সিনোফার্মের আরও ছয় কোটি ডোজ টিকার চুক্তি করা হবে, পর্যায়ক্রমে এসব টিকা দেশে আসবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে চীনের সঙ্গে আমাদের দেড় কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। এরই মধ্যে তারা টিকা পাঠানোও শুরু করেছে। আমরা চীন থেকে আরও ছয় কোটি ডোজ টিকার চুক্তি করব। সব মিলে চীন থেকেই সাড়ে ৭ কোটি ডোজ টিকা দেশে আসবে।

এসব টিকার মধ্যে অক্টোবর ও নভেম্বর মাসেই দুই কোটি করে মোট চার কোটি ডোজ টিকা আসবে বলেও জানান তিনি।

এরই মধ্যে দেশের ১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৪৬২ জন মানুষ করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৬৩০ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৭ লাখ ৩২ হাজার ৮৩২ জন।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৪ লাখ ৬৬ হাজার ৪২৪ জন, আর নারী ৫৯ লাখ ৮৪ হাজার ২০৬ জন। দ্বিতীয় ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ২৯ লাখ ৯৯ হাজার ৯৬৫ আর নারী ১৭ লাখ ৩২ হাজার ৮৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি তিন লাখ ৫৮ হাজার ১৮ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ৬৮ লাখ ৪৪ হাজার ৮৫ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৭২ হাজার ৪০৭ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৪০১ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৪ লাখ ৯৭ হাজার ৩৭ এবং নারী ৩৮ লাখ ৬০ হাজার ৯৮১ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪৫ লাখ ৩৭ হাজার ৯৫৫ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৮ লাখ ৮৭ হাজার ৯৪০ এবং নারী ১৬ লাখ ৫০ হাজার ১৫ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ নয় হাজার ৯৭ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৬৬ জন।

এদিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে আজ পর্যন্ত এ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৩৭ লাখ ৯০ হাজার ২৪৯ এবং নারী ৩০ লাখ ৫৩ হাজার ৮৩৬ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৬৬ লাখ ৭১ হাজার ৭৬৩ জন প্রথম ডোজ এবং ১ লাখ ৭২ হাজার ৩২২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৬ লাখ ৯৬ হাজার ৮৩৫ এবং নারী ২৯ লাখ ৭৪ হাজার ৯২৮ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৯৩ হাজার ৪১৪ জন পুরুষ এবং নারী ৭৮ হাজার ৯০৮ জন।

ঢাকার সাতটি কেন্দ্রে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৭২ হাজার ৪০৭ জন। এদের মধ্যে পুরুষ ৬১ হাজার ৬১০ এবং নারী ১০ হাজার ৭৯৭ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ২২ হাজার ১৫২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী সাত হাজার সাতজন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১৮ হাজার ৩৬২ জন পুরুষ এবং নারী তিন হাজার ৭৯০ জন।

এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি করপোরেশনগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা নিয়েছেন ১৯ লাখ ১৮ হাজার ৯৫২ জন। এদের মধ্যে পুরুষ ১১ লাখ ১৭ হাজার ৪৯৩ এবং নারী ৭ লাখ ৯১ হাজার ৪৫৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ১৯ লাখ ১৮ হাজার ৫৪৯ জন প্রথম ডোজ এবং ৪০৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১১ লাখ ১৭ হাজার ২৪৪ এবং নারী ৭ লাখ ৯১ হাজার ৩০৫ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২৪৯ জন পুরুষ এবং নারী ১৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ২ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৫৬৬ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

৮ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৫জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়নসহ ১০ প্রকল্পের অনুমোদন হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৯৮৫ কোটি ৫১ লাখ টাকা।

গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৫জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়নসহ ১০ প্রকল্পের অনুমোদন হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৯৮৫ কোটি ৫১ লাখ টাকা।

এর মধ্যে সরকারি তহবিল থেকে ৬ হাজার ৬৬০ কোটি ২৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ১৩৭ কোটি ৯ লাখ টাকা ও বৈদেশিক ঋণ হিসেবে পাওয়া যাবে ১ হাজার ৮৮ কোটি ১৩ লাখ টাকা।

মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

অন্যদিকে শেরেবাংলা নগরের মন্ত্রিসভা কমিটি পরিষদ (এনইসি) সম্মেলনকক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম যৌথভাবে সংবাদ সম্মেলন করেন।

মানিকগঞ্জের সিংগাইরে হেলমেট ও রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে-সফিকুল ইসলাম মোল্লা ।

বিপ্লবঃ মানিকগঞ্জ জেলা সিংগার থানায় হেলমেট ও রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল আটক অভিযান চলমান থাকবে বলে জানালেন, সিংগার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সফিকুল ইসলাম মোল্লা ।

বেশ কিছুদিন যাবৎ এমন অভিযান চলমান আছে ,তারই ধারাবাহিকতায়, গত (৮ আগস্ট ) রবিবার ও (৯ আগস্ট) সোমবার  সিংগাইর সার্কেল সহকারী পুলিশ সুপার, মোঃ রেজাউল হক এর নির্দেশনায়, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সফিকুল ইসলাম মোল্যা, ও সিংগাইর থানার ওসি (তদন্ত) আবুল কালাম পিপিএম সহ অন্যান্য অফিসার ও কর্মকর্তাদের অভিযানে , মোট ৪১টি মটর সাইকেল আটক করা হয়।

তারই মধ্যে ৩২টি মোটর সাইকেলকে রেকার বিলের মাধ্যমে জরিমানা করা ও ০৫ টি মটর সাইকেলের চালকের বিরুদ্ধে চলমান কেইস স্লিপ ইস্যু করা হয়েছে ।

অবশিষ্ট ০৪টি মটর সাইকেল চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অপেক্ষায় সিংগাই থানা পুলিশ হেফাজতে আছে।

এছাড়াও গতকাল (৮ আগস্ট) রবিবার মোট ২৩ টি মটর সাইকেল আটক করা হয়েছিল। তারমধ্যে ০৯টি মোটর সাইকেলের চালককে রেকার বিলের মাধ্যমে জরিমানা করা হয় । এবং ১০ টি মটর সাইকেলের চালকের বিরুদ্ধে চলমান মামলা অনুযায়ী কেইস স্লিপ ইস্যু করা হয়েছে ।

অবশিষ্ট ০৪টি মটর সাইকেল চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অপেক্ষায় সিংগাইর থানা পুলিশের হেফাজতে আছে।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সফিকুল ইসলাম মোল্লা (সময়ের খবর ২৪) কে বলেন , হেলমেট বিহীন মোটর সাইকেলের আরোহীকে ছাড় দেয়া হবে না, তাই প্রত্যেক কে হেলমেট সহ জরুরী কাগজপত্র সাথে নিয়ে বের হওয়ার আহ্বান জানান তিনি ।

এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

মাগুরার শ্রীপুরে করোনা টীকাদান কর্মসূচির শুভউদ্বোধন ঘোষণা করলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধিঃ শনিবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলাতে ইউনিয়ন পর্যায়ে করোনা টীকাদান কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে ।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন ।

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৪’হাজার ৮’শত জনকে প্রাথমিক পর্যায়ে টীকা প্রদান করা হয়েছে ।

বিশেষ করে বৃদ্ধ ও বয়স্ক ব্যক্তিদের বাছাই করে তাদেরকেই এ টীকা দানের আওতায় আনা হয়েছে । তবে পরবর্তীতে সবাইকেই এ টীকার আওতায় আনা হবে বলেও সংশ্লিষ্টরা জানান।

উপজেলার কেন্দ্রগুলি ঘুরে দেখা যায়, সকাল ৯টা বাঁজতে না বাঁজতেই উপজেলার প্রতিটি কেন্দ্রে টীকা নিতে আসা অসংখ্য বয়স্ক নারী-পুরুষরে ভীড় ছিল চোখে পড়ার মতো ।

আবার ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাড়িয়ে থেকে কারো কারো ভাগ্যে মিলেছে এই কাঙ্খিতি টীকা। দেশে সর্বোপ্রথম এই টীকাদান কার্যক্রম শুরু হলে তখন এলাকার মানুষের মাধ্যে তেমন কোন সাড়া পড়েনি বললেই চলে ।

তবে পরবর্তীতে করোনার প্রাদূর্ভাব বৃদ্ধি পেলে এ টীকার চাহিদা বেড়ে যায়। যেকারনে এবারের টীকাদান কর্মসূচিতে মানুষের উৎসাহ উদ্দীপণা ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । প্রতিটি কেন্দ্রেই টীকার বরাদ্ধের তুলনায় উপস্থিতির হার ছিল অনেক বেশী । তাই টীকা নিতে আসা লোকজনের উপচেপাড়া ভীড় ও উৎসাহ উদ্দীপণা দেখতে পেয়ে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, আপাতত প্রতিটি ইউনিয়নে ৬’শত লোককে এ টীকা দেওয়া হচ্ছে । তবে যারা টীকা নিতে বাদ পড়বে তাদেরকে খুব শিগ্রই এ টীকার আওতায় আনা হবে ।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ান, মাগুরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোজাম্মেল হক, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, মাগুরার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দীন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈসউজ্জামান , শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল ও দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন প্রমুখ ।

রাণীশংকৈলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব’র জন্মদিন পালিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারা দেশের কর্মসূচীর অংশ হিসাবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (৮ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব’র ৯১তম জন্মদিন পালিত হয়।

এ উপলক্ষে এদিন উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে এক আলোচনা সভা ও সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, বিশেষ অতিথি ছিলেন, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ওসি(তদন্ত) আব্দুল লতিফ শেখ।

এছাড়াও পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন,প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম, এনামুল হক, জমিরুল ইসলাম ও আব্দুর রউফসহ বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেন্দ্রীয় অনুষ্ঠানটি প্রদর্শন করা হয়। পরে এখানে ৫ জন অসচ্ছল মহিলাকে ৫ টি সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

অতিঅল্প সময়ে এবং কম খরচে ব্যবসায়ীগণ কোম্পানি রেজিষ্ট্রেশন সেবা পাচ্ছেন-বাণিজ্যমন্ত্রী

মো. আব্দুল লতিফ বকসী,সিনিয়র তথ্য অফিসার: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, প্রতিযোগিতামূলক বিশবাণিজ্যে এগিয়ে যাবার জন্য ব্যবসায় সহজিকরণ এর বিকল্প নেই।

বাংলাদেশ সরকার ব্যবসা-বাণিজ্যের জন্য কোম্পানি রেজিষ্ট্রেশন ক্ষেত্রে সময়, খরচ কমাতে এবং আনুষ্ঠানিকতা সহজ করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। এর স্বীকৃতি স্বরুপ যৌথ মুলধনী কোম্পানি ও ফার্ম সমুহের পরিদপ্তরকে (আরজেএসসি) প্রধানমন্ত্রী ২০২১ সালের জনপ্রশাসন পদক প্রদান করেছেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে কোম্পানি রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে অটোমেশন চালু করা হয়েছে এবং অনেক সংস্কার করা হয়েছে। নির্দিষ্ট আইনের আওতায় আরজেএসসি কাজ করে থাকে।

এখন ডিজিটাল পদ্ধতিতে অতিঅল্প সময়ে এবং কম খরচে ব্যবসায়ীগণ কোম্পানি রেজিষ্ট্রেশন সেবা পাচ্ছেন। আগামীতে এ সুবিধা আরও বাড়বে। ইজ অফ ডুয়িং বিজনেস এ বাংলাদেশের অবস্থার অনেক উন্নতি হয়েছে, আরও হবে। এজন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। অভ্যন্তরিন ও আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনার আনুষ্ঠানিকতা অনেক সহজ হয়েছে।

বাণিজ্যমন্ত্রী আজ (০৮ আগষ্ট) ঢাকায় নিজ অফিস থেকে ভার্চুয়ালি বিজনেস ইনেসিয়েটিভ লিডিং ডিপার্টমেন্ট(বিল্ড) এবং ইউএসএইড যৌথ ভাবে আয়োজিত “রিমুভিং টাইম, কষ্ট এন্ড প্রোসেস রিলেটেড বটেলনেকস ইন কোম্পানি রেজিষ্ট্রেশন ইন বাংলাদেশ” শীর্ষক ওয়েবিনারে বক্তব্য প্রদানের সময় এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, শুধু সময় ও খরচ কমানো নয়, আগামীতে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে ইজ অফ ডুয়িং বিজনেস এ আরও দৃশ্যমান উন্নতির জন্য সরকার কাজ করে যাচ্ছে। দেশের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীগণ এখন ডিজিটাল রেজিষ্ট্রেশন ব্যবস্থার সুবিধা ভোগ করছেন।

বিল্ড চেয়ারপারসন আবুল কাশেম খানের সঞ্চালনায় ওয়েবিনারে বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিল্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ফিড দি ফিউচার অফিস অফ ইকোনমিক গ্রোথ ইউএসএইড এর ভারপ্রাপ্ত ডেপুটি অফিস ডিরেকটর মিসেস রেবেকা মোনিকেয়ালা, ফিড দি ফিউচার বাংলাদেশ ইমপ্রুভিং ট্রেড এন্ড বিজনেস ইনাবলিং ইনভায়রনমেন্ট একটিভিটি এর ভারপ্রাপ্ত চিফ অফ পার্টি ইউএসএইড মার্ক শিমান।

সিআইডির নজরদারিতে একাধিক বেসরকারি ব্যাংকের এমডি

সিআইডির নজরদারিতে রয়েছেন একাধিক বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। সম্প্রতি নায়িকা ও মডেল কেলেঙ্কারির ঘটনায় তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানা গেছে।

একই সঙ্গে গ্রেফতারকৃত নায়িকা ও মডেলদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসা সন্দেহভাজনদের একটি তালিকাও তৈরি করেছে সিআইডি।

তালিকায় নাম থাকা সবার দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে এসব পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে সিআইডি। এরই মধ্যে শনিবার (৭ আগস্ট) একটি ব্যাংকের এমডিকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

অন্যদিকে মামলার তদন্তের অংশ হিসেবে শনিবার নায়িকা পরীমনি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ, বহিষ্কৃত নেত্রী ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, মিশু হাসান এবং প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় একযোগে তল্লাশি অভিযান চালিয়েছে সিআইডি।

সিআইডির অভিযান-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অভিযানে পরীমনির বাসা থেকে দুটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন, পেনড্রাইভ, মেমোরি কার্ড ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণের জন্য এসব সরঞ্জাম জব্দ করা হয়েছে।

জানা গেছে, নায়িকা, মডেল, প্রযোজক এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে প্রতারণা, ব্ল্যাকমেইল, মাদক ব্যবসাসহ নানা অভিযোগে হওয়া ৭টি মামলার তদন্তভার শুক্রবার (৬ আগস্ট) সিআইডিতে স্থানান্তর করা হয়। এর পর তদন্তে মাঠে নামে সিআইডির তদন্ত টিম। এর মধ্যে পরীমনি ও রাজের বিরুদ্ধে হওয়া দুটি মামলা সিআইডিতে স্থানান্তর করা হয়।

সূত্র জানায়, আসামিদের হাতে পাওয়ার পরই জিজ্ঞাসাবাদ শুরু করে সিআইডি। জিজ্ঞাসাবাদে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির নাম বেরিয়ে আসে। এর পরই তদন্তের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিআইডি। তদন্তে নেমে যাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলছে তাদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে।

ওই তালিকার সূত্র ধরে নানা ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে সিআইডি। এরই অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকের এমডিদের নজরদারি এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে সিআইডি। দেশের সবগুলো ইমিগ্রেশনকে তাদের বিষয়টি জানানো হয়। তবে তদন্তের স্বার্থে এসব ব্যাংকের এমডিদের বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলো নিয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে চায়নি সিআইডি।

গত ৩ আগস্ট রাতে মিশু হাসান এবং তার সহযোগী মো. মাসুদুল ইসলাম ওরফে জিসানকে গ্রেফতার করে র‌্যাব। পরে ৪ আগস্ট পরীমনি, মো. নজরুল ইসলাম ওরফে রাজ, পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দীপু ও রাজের ম্যানেজার সবুজ আলীকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ২ আগস্ট রাত ১০টার দিকে মডেল পিয়াসাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এর পর পিয়াসার দেয়া তথ্যে মডেল মৌকেও গ্রেফতার করা হয়। গত ২৯ জুলাই মধ্যরাতে ব্যবসায়ী নেতা হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাব।

পরে ৩০ জুলাই তার বিরুদ্ধে মামলা করা হয়। এ পর্যন্ত গ্রেফতার হওয়া ব্যবসায়ী নেতা, নায়িকা, মডেল ও তাদের সহযোগীদের বাসা থেকে বিপুল পরিমাণ মদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ধামরাইয়ের গাংগুটিয়া,বাড়বাড়িয়া এলাকা থেকে, হেরোইনসহ আটক ১

বিপ্লব,সাভারঃ ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বাড়বাড়িয়া এলাকা থেকে, হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪ সিপিসি ৩, মানিকগঞ্জ র‍্যাব-৪ , ক্যাম্প অপারেশন টিম।

রবিবার ( ৮ আগস্ট) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ধামরাই থানাধীন গাংগুটিয়া ইউনিয়নের বাড়বাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলারনয়াডিঙ্গি এলাকার মোঃ লুৎফর রহমানের ছেলে মোঃ জুলহাস ওরফে জুলু (৫০) ।

ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন ও হেরোইন বিক্রির নগদ ২৪,৮০০ টাকা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ হেরোইন সেবন ও ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন, কোম্পানি কমান্ডার লেঃকমান্ডার আরিফ,সিপিসি ৩ ,মানিকগঞ্জ ।

 

সর্বশেষ আপডেট...