ধান ক্ষেত থেকে ভারতীয় ফেনসিডিল উদ্ধার
মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রামের ধান ক্ষেত থেকে ৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খানের নেতৃত্বে এসআই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বারোপোতা গ্রামের মাঠে অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ধান ক্ষেত থেকে ৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান ৯৫বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
মানিকগঞ্জের সিংগাইরে জামশা ইউনিয়নে সারারিয়াতে আগুন লেগে ৪ বাড়ি পুড়ে ছাই
সিংগাইরে জামশা ইউনিয়নের সারারিয়া বাজারের পাশে আগুন লেগে ৪ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতি সাধিত হয়েছে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল। জানা যায়, বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে গরুর ঘরের মশা তাড়ানোর হাজাল থেকে আগুন লাগার ঘটনা ঘটে।
এতে পলাশ মোল্লা, রফিক মোল্লা, সেলিম মোল্লা ও জিয়া মোল্লার বাড়িতে পর্যায়ক্রমে আগুন লাগে।
রাত ১ টার দিকে ফায়ার স্টেশনের লোকজন এসে আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে আগুনে পুড়ে যাবার খবর শুনে ছুঁটে গেছেন জামশার জননেতা ও আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম (তারেক)।
তিনি প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং এই মহা দুর্দিনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
বেনাপোলে নামাচার্য শ্রী শ্রী হরিদাস ঠাকুর পাঠবাড়ি আশ্রমের নির্মানাধীন মন্দির এর ভিত্তি প্রস্তর স্থাপন
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানাধীন পাঠবাড়ি আশ্রমের নির্মানাধীন মন্দির ও নাট মন্দির কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৯মার্চ) সকাল ১১টায় পাঠবাড়ি আশ্রম চত্বরে শ্রী তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য এমপি।
প্রধান অতিথি নির্মানাধীন মন্দির ও নাট মন্দির কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন করেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর -১শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি,শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শ্রী শ্যামল সরকার সম্মানিত ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ঢাকা,মোঃ মীর আলিফ রেজা উপজেলা নির্বাহী অফিসার শার্শা,মোঃ ইব্রাহীম খলিল যুগ্ম সাধারন সম্পাদক শার্শা উপজেলা আওয়ামীলীগ, শ্রী অসিম কুন্ড সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখা,শ্রী যোগেশ দত্ত সাধারন সম্পাদক,শ্রী তাপসন ঘোষাল যুগ্ম সাধারন সম্পাদক,শ্রী বৈদ্যনাথ দাস সাংগঠনিক সম্পাদক,শ্রীমতি অঞ্জলী রাণী দাস প্রধান উপদেষ্টা পাটবাড়ি আশ্রম পরিচালনা পরিষদ।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সাংবাদিক,রাজনৈতিক নেতাকর্মীরা।।
বেনাপোলে প্রকাশ্যে যুবকে ছুরি মেরে হত্যার চেষ্টা, আটক-১
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে এক কিশোরীকে উত্ত্যক্ত করায় কিশোরীর মামা প্রতিবাদ করলে বড় আঁচড়া গ্রামের ইয়ামিন তাকে ছুরি মেরে গুরুতর জখম করে। আহত রকি শিকদার (২২) বেনাপোল পৌর সভার ভবারবেড় ৬নং ওয়ার্ডের রবিউল শিকদারের ছেলে।
গত বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় বেনাপোল বাইপাস সড়কের উপরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইয়ামিন হোসেনকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ধরে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
কিশোরীর পরিবার জানায়, গত রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে নবম শ্রেনিতে পড়ুয়া এক কিশোরীকে বেনাপোল বড় আঁচড়া গ্রামের শফিকুল ইসলাম এর ছেলে ইয়ামিন হোসেন (২০) নামে এক বখাটে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায় উত্ত্যাক্ত করে। কিশোরী বাড়িতে পরিবারের লোকজনদেরকে জানালে কিশোরীর মামা রকি শিকদার সন্ধ্যার সময় বেনাপোল বাইপাস সড়কের উপর ইয়ামিনকে পেয়ে পরস্পরের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বখাটে ইয়ামিন রকি’র পেটে ছুরি মারে। পরে স্থানীয়রা বখাটে ইয়ামিনকে ধরে বেনাপোল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আহত রকিকে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়ে দেয়। যশোর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আহত রকিকে খুলনায় নিয়ে যাওয়া হয়।
এদিকে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, এক কিশোরীকে উত্ত্যাক্ত করার ঘটনায় মেয়েটির মামা বখাটে ইয়ামিনকে মেয়েটির উত্ত্যাক্ত করতে নিষেধ করলে ইয়ামিন রকি’র পেতে ছুরি মারে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে বখাটে যুবকে আটক করেছি।আহত রকির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
আটক আসামীকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মুকুলের তুলনাই গুটি কম আমের,চিন্তাই আমচাষীরা
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ গাছের মুকুল দেখে কৃষকের মনে আশে প্রশান্তি।জোরসর শুরু করে পরিচর্যা।দিন দিন প্রতিটা গাছে মুকুলে ছেয়ে যায় সমস্ত গাছে ডাল।চারিদিকে মৌমৌ গন্ধে মুখরিত চারপাশ।
আম চাষীদের মুখে হাসি ফুটে তাদের মতে বাম্পার ফলন হবে এবার আমে।কিন্তু দিন গড়াতে থাকে মুকুল ফুটে গুটি বের হতে শুরু করলেই দেখা দদেয় সমস্যা।মুকুল দেখে আনন্দে আটখানা হএয়া কৃষকটার এখন চিন্তার শেষ নেয়।
এমন টায় বলছিলেন রাজশাহী বাঘার কয়েক জন আম চাষী।
সরজমিনে গিয়ে প্রতিবেদক আম চাষিদের সাথে কথা বলে তারা জানান শুরুতে আমের মুকুল দেখে মনে হচ্ছিল এবার রেকর্ড করা আম হবে বাঘায়।যে পরিমান মুকুল এসেছিল তার অর্ধেক গুটি আসলেই অধিক লাভ হবে। ঝড়বৃষ্টি আসবে প্রকৃতির নিূমে কিন্তু তার পরও পর্যাপ্ত আম থাকবে। কিন্তু যখন মুকুল ফুটে গুটি বের হতে দেখা যাচ্ছে তখন সকল স্বপ্নের অবসান হচ্ছে খরচ উঠার ভয় রয়ে গেছে।
বলিহার গ্রামের বিষিষ্ট আমচাষি মো শরিফুল হাজি বলেন মুকুল এসেছিল সত্যি কিন্তু এখন গুটি নাই মুকুলে।গাছের অনেক মুকুল আছে যেখানে আপনি একটি গুটিও পাবেন না।একটি নারা তিলে দেখতে পাবেন শুধু আমের মুকুলের শিষ টা আছে কোন গুটি নেয়।
এখন চিন্তা আম তৈরি করতে যে পরিমান খরচ সেই টাকা উঠবেকি না।আম তৈরিতে এখন অনেক খরচ গাছের পোকা মারার জন্য অনেক দামের কিটনাশক কিনতে হয় এবং একের অধিকবার তা প্রয়োগ করতে হয়।
শ্রীরাম পাড়া গ্রামের নিরেন সাহা বলেন কিবলবো বাপু মুকুল তো আসছিল কিন্তু গুটি কই গুটিই তো নায় সংসার চলবে কেমন করে সেই চিন্তা।মুকুল দেখে তো খুশিই হয়েছিলাম কিন্তু গুটি দেখেতো চিন্তাই পরে গেছি গতবারের তুলনাই এবার অর্ধেক আম হবে আমার বাগানে।
চকআমতপুর গ্রামের মনির আলী বলেন গুটি কম ঠিক আছে তবে ফজলি, ল্যংড়া এই গুলোতে গুটি ঠিক আছে শুধু লক্ষনভোগ এর গুটি সব হারিয়ে গেছে।
যে সব গাছের আগে মুকুল বের হয়েছিল সেগুলানে গুটি আছে দেরিতে মুকুল আসা গাছেই একটু সমস্যা দেখা দিয়েছে।
ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে কেক কেটে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন পালন
মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই ঢাকা থেকেঃ-হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফর রহমান ও মা শেখ সায়েরা খাতুন লুৎফর-সায়েরা দম্পতির এ সন্তানই পরে এদেশের মানুষের মুক্তির ত্রাতা হিসেবে আবির্ভূত হন।
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন আজ। প্রতি বছর বঙ্গবন্ধুর জন্মদিনকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে উদযাপন করা হয়।
এ উপলক্ষে আজ ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে কেক কেটে দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়। বুধবার বেলা ১২টায় ধামরাই হাডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সভা কক্ষে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০১তম শুভ জন্মদিন পালন করা হয়।
এসময় ধামরাই হাডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব হজরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব মোকলেছুর রহমান,সিনিয়র শিক্ষক জনাব শহিদুল্লাহ লিটন, পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ আলী খান, শিক্ষক আঃ আহাদ,মতিন,রানা, সালাউদ্দিন সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা ।
গ্রাম হবে শহর বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ করতে শার্শার মাটিতে কাজ করছে এমপি শেখ আফিল উদ্দিন
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মদিন পালন করেছে উপজেলা আওয়ামীলীগ।
বুধবার(১৭মার্চ) বিকেল ৫টায় শার্শা বাজারে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি।
প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে দিনরাত কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়েছে বলে আজ আমরা এমপি চেয়ারম্যান হতে পেরেছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। সমগ্র বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্ন যা বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,শার্শা উপজেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহম্মেদ মিন্টু,ইমদাদুল হক লতা, যশোর জেলার সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলাহ্ সর্দার অলোক, যশোর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, আসাদুজ্জামান বাবলু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,শার্শা উপজেলার ১১ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, যশোর জেলা পরিষদ সদস্য মোঃ অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, বেনাপোল পৌর আ.লীগের সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দীন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল,সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেল সহ অন্যান্য নেতাকর্মীরা।
মাগুরার শ্রীপুরে জাতির জনক বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত
আশরাফ হোসেন পল্টু, মাগুরা জেলা প্রতিনিধি
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার সারাদিন ব্যাপী মাগুরার শ্রীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে ।

কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ,বর্ণাঢ্য র্যালী,কেক কাটা,আলোচনাসভা,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা ।
সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠন, সাংবাদিক, স্বাস্থ্য বিভাগ, ব্যাংক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ব্যাপক উৎসাহ
উদ্দীপণার মধ্যদিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।
এর পরপরই এক বিশাল র্যালী শ্রীপুর উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মোড়াল কেন্দ্রে ফিরে এসে আলোচনাসভায় মিলিত হয় ।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন শ্রীপুর থানার ওসি তদন্ত লিটন সরকার, উপজেলা সমাজসেবা অফিসার ওয়াসিম আকরাম, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মসিয়ার রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, প্রধান শিক্ষক হাফিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা হরিশচন্দ্র রায়ও বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার শেখ ।
আলোচনাসভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুরশ্রী সংগীত নিকেতনের আয়োজনের মঞ্চায়িত হয় মুক্তিযুদ্ধভিত্তিক নাটিক “স্মৃতির আয়নায় একাত্তর” ।








































