মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ধামরাইয়ে প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব ইউনিয়ণ পরিষদ সেবা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও কমনওয়েলথ ফাউন্ডেশনের সহযোগিতায় কুল্লা ইউনিয়ণ পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত নাগরিক সংলাপে প্রধান অতিথি ছিলেন কু্ল্লা ইউনিয়ণ পরিষদ চেয়ারম্যান কালি পদ সরকার।এসময় অ্যাকসেস বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা মহুয়া পাল, মনিটরিং কো- অর্ডিনেটর লিটন বারুরী, প্রজেক্ট কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, কুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানু বালা মন্ডল , ইউনিয়ণ পরিষদের সচিব আবুল কালাম আজাদসহ প্রতিবন্ধী নারী পুরুষ, স্থানীয় জনসাধারন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধীরাও বর্তমানে সাধারণ মানুষেরমত জীবন যাপন করছে। এখন তারাও পিঁছিয়ে নেই। তারা বলেন, প্রতিবন্ধী নারী পুরুষ লেখাপড়া করে উচ্চশিক্ষা লাভ করে স্বাবলম্বী হচ্ছে। এসময় তারা প্রতিবন্ধী নারী পুরুষের প্রতি সহানুভুতিশীল হওয়ার জন্য সকলকে আহবান জানান।
রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম রাণীশংকৈলে মালটা বাগান কার্যক্রম ফলক উম্মোচন শেষে পোষ্ট অফিস সংলগ্ন ৫০ শতাংশ সরকারি খাস জমিতে মালটা গাছের চারা রোপন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও মৌসুমী আফরিদা, কৃষি অফিসার সঞ্জয় দেব নাথ, রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, উপ-সহকারি কৃষি কর্মকর্তাগন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । জেলা প্রশাসক বলেন, ‘ ঠাকুরগাঁওয়ের মাটি মালটা চাষের জন্য বিশেষ উপযোগী ।
আমরা জেলার পাঁচটি উপজেলাতেই মালটা বাগান কার্যক্রম হাতে নিয়েছি, এই জন্যই আমরা মালটা চাষের বিস্তার এবং বিকাশের জন্য কার্যক্রম হাতে নিয়েছি। পরে ১২ জন দুঃস্থ গরিবদের মাঝে জেলা প্রশাসকের নিজস্ব ত্রাণ-তহবিল থেকে ত্রাণ বিতরণ করেন।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)ধামরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মালেক ও তার স্ত্রী মীনা মালেককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ২৬ নভেম্বর বিকালে মুন্নু এন্ড সন্স কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেন উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, ধামরাই পৌর আওয়ামীলীগের সভাপতি ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ১নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ হোসেন সহ সকল নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করার কারনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালেক ও তার স্ত্রী মীনা মালেককে অবাঞ্চিত ঘোষণা করা হয়।উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম রতন ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুম খান। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলর এবং উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ ও হারুনুর রশিদ রোকন, পৌর যুবলীগের সহ-সভাপতি আলি খান সহ সুশীল সমাজের লোকজন সহ দলের অনন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোপ মিছিল ধামরাই মুন্নু এন্ড সন্স এর সামনে থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে ঢুলিভিটা প্রদক্ষিণ করে আবার মুন্নু এন্ড সন্স এসে শেষ হয়।
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৬ নভেম্বর মঙ্গলবার বিকালে আর্থিকভাবে অস্বচ্ছল-সহায়-সম্বলহীনদের নানাবিধ আর্থ সামাজিক কারনে বিচার প্রাপ্তিকে সরকারি আইনি সহায়তা কার্যক্রম উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ভূমিকা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান লিগ্যাল এইড কমিটির এবং সিনিয়র জেলা দায়রা জজ হাছানুজ্জামান। আরো উপস্থিত ছিলেন ইউএনও মৌসুমী আফরিদা, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল বিচারক গোলাম ফারুক, সিনিয়র সহ:জজ আবু তালেব, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন, সহকারি জজ মেহেদী হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সালাম, পিপি শেখর কুমার রায়, ওসি আব্দুল মান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠীতে যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয় কতৃক সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে যুব সমাজরে ভুমিকা শীর্ষক আলোচনা ও যুব কল্যান তহবিলের অনুদানের চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।২৬/১১/২০১৯ইং তারিখ মঙ্গলবার সকালে সহকারী পরিচালক মোঃ মহসিনের পরিচালনায় ও জেলা প্রশাসক মো. জোহর আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনির, উপ পরিচালক মিজানুর রহমান প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো. লিয়াকত আলী তালুকদার, যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো অর্ডিনেটর আবদুল্লাহ আল আমীন, এজিএস মিলন মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আমির হোসেন আমু এমপি সদর উপজেলার ৪ টি যুব সমিতিকে ৮০ হাজার টাকার চেক হস্তান্তর করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলেই অনুদান দিয়ে যুব সমাজকে আর্থ সামাজিকভাবে স্বাভলম্ভী করা হচ্ছে।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ ‘অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা শক্তিশালীকরণের মাধ্যমে সরকারি সেবা সমূহের দায়বদ্ধতা প্রকল্প’ বাস্তবায়নের জন্য মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার উপজেলা পর্যায়ে লোকমোর্চা’র কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় রেসপন্স প্রকল্পের মাগুরা জেলার প্রকল্প সমন্বয়কারী তাছরিন জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন প্রমুখ।
লোকমোর্চার গঠন প্রক্রিয়া উপস্থাপন করেন প্রকল্পের মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ উসমান গণি।
আলোচনা সভা শেষে সর্বোসম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদকে চেয়ারপারসন ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফি নজরুলকে সেক্রেটারি করে ২৭ সদস্য বিশিষ্ট উপজেলার লোকমোর্চা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- ভাইস চেয়ারপারসন মিঞা সাহাদত হোসেন ও স্বর্ণালী জোয়ার্দার রিয়া। জয়েন্ট সেক্রেটারি আতিকুজ্জামান পান্না। কার্যনির্বাহী সদস্য বদিয়ার রহমান, কৃষ্ণ চন্দ্র কুন্ডু, কল্পনা খাতুন, প্রিয়া খাতুনসহ সাধারণ সদস্যরা।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ ‘সেবাই পুলিশের ধর্ম’এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় গতকাল মঙ্গলবার ট্রাফিক সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রচারপত্র বিতরন করেছে জেলা পুলিশ।এ উপলক্ষে সকাল ১০টায় মাগুরা জেলা পুলিশের উদ্যোগে শহরের ভায়না মোড় থেকে একটি র্যািল বের হয়। র্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় মাগুরা পুলিশ সুপার খান মুহম্মাদ রেজোয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্তি পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাছির বাবলু,জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুল ফাত্তাহ, এ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা, সড়কে শৃংখলা বজায় রাখতে গণসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সড়ক আইন ২০১৮ বাস্তবায়নের মাধ্যমে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সকলের প্রতি আহবান জানান।
সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধীন ষাটপাকিয়া এলাকায় প্রায়ত মুক্তিযোদ্ধার ব্যক্তিগত অর্থায়নে তৈরি বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধার স্মৃতি বিজোরিত ভাষ্কর্য ভাঙ্গচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা সাংসদ কমান্ড ও ইউপি আওয়ামীলীগের আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫/১১/২০১৯ইং তারিখ সোমবার ভৈরবপাশা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো:ফিরোজ আলমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি, ঝালকাঠি বাস মালিক সমিতি’র যুগ্ন সাধারন সম্পাদক, ভৈরবপাশা ইউপি আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ।
এছাড়াও উক্ত প্রতিবাদসভায় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক মো: মোস্তফা কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো:মতিউর রহমান খান, নলছিটি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হক।
বক্তারা পুনরায় প্রায়ত মুক্তিযোদ্ধা হাজী মফিজ উদ্দিনের নিজ অর্থায়নে তৈরি করা স্মৃতিস্তম্ভটি পুনরায় স্থাপনে দাবী জানান।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি আ, লীগ সহ-সভাপতি স্বপন কুমার দাশ,সাবেক ইউপি আ,লীগের সাধারন সম্পাদক আইনজীবী মো: সেলিম মাহমুদ খান, যুগ্ন সাধারন সম্পাদক মো:মহিউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, নলছিটি মেম্বারস ফোরামের সাধারন সম্পাদক মো:নুরে ই আলম মানিক, যুবলীগ নেতা সেলিম চৌধুরী প্রমূখ।
মোঃ রাসেল ইসলাম ,বেনাপোল (যশোর)প্রতিনিধি: বেনাপোলে মোজাহার কোম্পানীর ঢাকনা বিহীন ট্রাংকলরীতে থাকা গরম পিচে দগ্ধ হয়ে তিন পথচারী এখন মৃত্যু শয্যায়। সোমবার সন্ধ্যায় বেনাপোল পৌর এলাকার যশোর-বেনাপোল মহাসড়কের তালশারী নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের বাবু মেম্বারের ছেলে সাকিব (২৩), একই গ্রামের চাঁদ মিয়ার ছেলে মিরাজ বিশ্বাস(২৫) ও নামাজ গ্রামের কামরুল ইসলামের ছেলে রাব্বি(২২)।
আহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানায়, সোমবার সন্ধ্যায় আহত তিন যুবক মোটরসাইকেল যোগে শার্শা থেকে বেনাপোলের দিকে আসছিলেন। এসময় বেনাপোল তালশারী মিলন পাম্পের কাছে পৌছালে বেনাপোল থেকে ছেড়ে যাওয়া একটি পিচ বোঝায় ট্রাংকলরী ঢাকনা খোলা থাকায় গরম পিচ চলন্ত গাড়ি থেকে পড়ে।
এতে তারা গুরুত্বর দগ্ধ হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বেনাপোল সুরক্ষা ক্লিনিকে নিয়ে আসে। এবং ক্ষুদ্র এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করে। আহতদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে এবং তাদের অবস্থা আশঙ্কা জনক বলে জানান চিকিৎসক।
এদিকে স্থানীরা আরো বলেন, মোজাহার কোম্পানীর যানবাহন গুলো একটি বড় ঠিকাদার প্রতিষ্ঠানের হওয়ায় তারা কোন নিয়ম না মেনে সব সময় সড়কে বেপরোয়া গতিতে চলে। ফলে সড়কে প্রায় ছোট বড় দূর্ঘটনা ঘটে থাকে।