মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : আজ মঙ্গলবার (৬ আগস্ট ) সন্ধ্যায় ধামরাই থানা প্রাঙ্গনে কম্পিউটার ও পিন্টার মেশিন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাফিজ-নাজনীন ফাউন্ডেশন এর আয়োজনে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কম্পিউটার ও প্রিন্টার মেশিন বিতরন করেন ঢাকা জেলার বিশিষ্ট শিক্ষা অনুরাগী পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার( উত্তর) সাইদুর রহমান, ঢাকা জেলা সাভার সার্কেল এর সহকারী পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমান, ধামরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মৃদুল মাহমুদসহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
বিশেষ প্রতিবেদক শরিফ আহম্মেদ ঃ ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বুড়িপাড়া এলাকায় নীট এশিয়া গার্মেন্টস এর সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় বুড়িপাড়া এলাকায় নীট এশিয়া গার্মেন্টস এ দীর্ঘ দিন ধরে ঝুট ব্যবসা করে আসছিলো ওই এলাকার বজলুর রহমান নামের সাবেক এক আওয়ামী লীগ নেতা পরে আজ বিকেলে বজলুর রহমান ওই গার্মেন্টস এ ট্রাক নিয়ে ঝুট বের করতে জান।
এসময় ধারালো অস্ত্র লাঠি সোটা নিয়ে ঝুট বের করতে বাধা দেন স্থানীয় সন্ত্রাসীরা পরে দুই গ্রæপের সংঘর্ষে ঝুট ব্যবসায়ী বজলুর রহমান (৪০) ও তার ভাই মজনু ব্যাপারি তাদের আত্মীয় কামাল দেওয়ান রাজুসহ অন্তত ১০ জন আহত হয়। এদের মধ্যে সন্ত্রাসীরা ঝুট ব্যবসায়ী বজলুর রহমানের দুই পা ও এক হাত ও তার ভাই মজনু ব্যাপারির এক হাত ভেঙ্গে দেন। পরে স্থানীয়রা আহতদের দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদিকে ঝুট ব্যবসায়ী বজলুর রহমান দাবি করেছেন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল মোল্ল্যা ও তার সহযোগী তাপস,সালা উদ্দিন হোসেন ও হালিম এ ঘটনা ঘটিয়েছে।
এদিকে এঘটনার সাথে সোহেল মোল্ল্যা জড়িত না বলে দাবি করেছেন তিনি তার দাবি তাকে পূর্ব শক্রুতার জের ধরে এঘটনায় জড়ানো হচ্ছে।
অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি) বাংলা বিভাগের ৪৫ তম আবর্তনের শিক্ষার্থী হাসান শাহরিয়ার রমিম কে সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের ৪৫ তম আবর্তনের শিক্ষার্থী আমিরুল ইসলাম সুজন কে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
৬ ই আগস্ট (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সংগঠনটির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম জাহিদ ও সাধারণ সম্পাদক সায়েম রানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য ৭৩ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির অনুমোদন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন- ৪৫ তম আবর্তনের শিক্ষার্থী রেজাউল করিম, শাহ আলম, ইশতিয়াক হোসাইন, সাদ্দাম হোসেন, আফসানা সারওয়ার আশা, ইশরাত জাহান স্মৃতি, বিশাল সরকার ও শফিকুল হক সৌরভ।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন- বখতিয়ার ফাহিম তকি, খায়রুল ইসলাম তানভীর, ইবনে সিনা, জাহাঙ্গীর আলম, মুক্তা ইসলাম, এনায়েতুল ইসলাম নাইম, মেহেদী হাসান তারেক ও ফারজানা আক্তার ইতি।
সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন- ৪৬ তম আবর্তনের শিক্ষার্থী রাজু হাসান রাজন, মুজিবুল হক উৎপল, জয় বর্মন, আনিকা কান্তা, তামান্না আহমেদ, তানভীর আলম, আবেদীন মুন্না, সাবিকুন্নাহার মৌ, মনোয়ার হাসান হিমেল, রিয়েন খান, ইমন, ঐশী পাল ও রেজওয়ান চৌধুরী রায়হান।
এছাড়াও কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম ফয়সাল, উপ- কোষাধ্যক্ষ শাহ গোলাম কিবরিয়া পলাশ, দপ্তর সম্পাদক ইমরুল হাসান অমি, উপ- দপ্তর সম্পাদক শামস্ শাহরীন অধিতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখারুজ্জামান ইফতি,উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান বাবু, সাংস্কৃতিক সম্পাদক ফাবিহা প্রীতু, উপ- সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম নিলয়, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার তামান্না, উপ- আপ্যায়ন বিষয়ক সম্পাদক তানজিয়া তাসমিন তানিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মশিউর রহমান, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক শিপু দেবনাথ পল্লব, আইন বিষয়ক সম্পাদক রোজেন নূর, উপ-আইন বিষয়ক সম্পাদক অনন্যা সাহা, সমাজসেবা বিষয়ক সম্পাদক জয় পাল, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক সোফিয়া আহমদ ঈশিকা, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক তানিয়া আহমেদ য্যুথি, ছাত্র বিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম টনি, উপ-ছাত্র বিষয়ক সম্পাদক খালেদ সাইফুল্লাহ, ছাত্রী বিষয়ক সম্পাদক ইসরাত এমি, উপর ছাত্রী বিষয়ক সম্পাদক সুতপা রায়, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুজ্জামান নিরব, উপ-তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক রিমা আক্তার।
এছাড়াও কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন- আব্দুল্লাহ আদনান, ফাতেমা আক্তার, শাহরিয়ার অপি, সানজিদা ইসলাম, নবীন, মোবাশশির,সুস্মিতা, তামজীদ, ইশতিয়াক, তীর্থ, রওনক, নীলু, সাকিরা, আল আমিন, মহিমা হক উৎস, শান্ত আচার্য্য, আমিনুল ইসলাম ও মুক্তা।
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা\ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ আলসিয়া ভকরগাঁও গ্রামের রবিউল ইসলাম (১৭) নামে এক মাদ্রাসাছাত্র ডেঙ্গুজ্বরে ৬ আগস্ট মঙ্গলবার ভোরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সে ঐ গ্রামের নুরুল ইসলামের ছেলে।
জানা গেছে রবিউল ঢাকার মিরপুর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। সে গত ২৯ জুলাই ঢাকা থেকে নিজ বাড়িতে আসে এবং ৩০ জুলাই জ্বর নিয়ে দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি হয়। সেখানে তার ডেঙ্গুজ্বর ধরা পড়ে।
অসুস্থ রবিউলকে ঢাকায় নিয়ে যাবার আগেই ০৬ জুলাই ভোরে তার মৃত্যু হয়। ঐ দিনেই স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
নিজস্ব প্রতিবেদক ঃ সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধনে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে আশুলিয়া ইউনিয়ন পরিষদে এ পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন মাদবর।
এ সময় আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বিদ্যা,সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আলী মাষ্টার,রেজাউল করিমসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত চিলেন।
পরে শাহাব উদ্দিন মাদবর নিজ হাতে মশার ঔষধ স্প্রে করে আশপাশের এলাকায় মশক নিধনের লক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।
এদিকে সাভার ও আশুলিয়ায় প্রায় নতুন করে বিভিন্ন হাসপাতালে ২০ জন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) ভর্তি রাখা হয়েছে।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সহযোগিতায় তার অধীনস্থ ইউপি সদস্যদের নিয়ে বাংলাদেশ সরকারের দেওয়া বয়স্ক ভাতা নিয়ে বানিজ্য করছে তার সত্যতা মিলেছে।
সোমবার (৫/০৮/১৯ইং)তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাজস্ব থেকে অসহায় বয়স্ক ভাতা নিয়ে চলছে বানিজ্য। জানা যায় বাহাদুরপুর চেয়ারম্যান মিজানের নির্দেশে ০২ নং ঘিবার ওয়ার্ড কাউন্সিলর ইউনুস, ০৪ নং ওয়ার্ড ধান্যখোলা কাউন্সিলর হাসান, ০৭ নং বোয়ালিয়ার কাউন্সিলর ছাকের ও ০৮ নং ওয়ার্ড শাখারীপোতা কাউন্সিলর মিন্টুর সহযোগিতায় মোট ৭৭ জন কার্ডধারীর বয়স্ক ভাতার ৩০০০/= (তিন হাজার) টাকার চেক দেওয়ার আগে প্রত্যেকের কাছ থেকে নগদ ১২০০/= (বার শত) টাকা অগ্রিম নিচ্ছেন বলে জানা যায়। ভেসে আসা তথ্যের অনুসন্ধান করলে তার শত ভাগ সত্যতা পাওয়া যায়।
কয়েকজন বয়স্ক ভুক্তভোগী জানান, তাদের কাছে বয়স্ক ভাতার অগ্রণী ব্যাংকের চেক দেওয়ার আগে মিজান চেয়ারম্যান ও তার লোকজন আমাদের কাছ থেকে বার’শ টাকা নিয়ে তারপর চেক প্রদান করেন। আরেকজন ভুক্তভোগী (নাম প্রকাশে অনিচ্ছুক ) তিনি বলেন, আমি আমার বয়স্ক ভাতার কার্ড থেকে গত এক বছরে কোন টাকা তুলি নাই সেক্ষেত্রে আমাকে তারা ছয় হাজার টাকার কথা বললেও ব্যাংকের চেকে তিন হাজার টাকা উল্লেখ করা হয়েছে। তিনি অভিযোগ দিয়ে আরও বলেন, আমার স্বামী স্টোকের রোগী সে বেশ অসুস্থ তার নামে তিন হাজার টাকার চেক দিলেও অগ্রিম বারো’শ টাকা নিয়েছেন।
ভেবেছিলাম বয়স্ক ভাতার পুরো টাকা টা দিয়ে আমার অসুস্থ স্বামীকে যতোটুকু পারি চিকিৎসা করাবো কিন্তু এখন বুঝতে পারছি না তাদের দিয়ে অবশিষ্ট এই আঠার’শ টাকা কতটুকু চিকিৎসা করাতে পারবো।
তথ্য অনুসন্ধানে আরো জানা যায়, বয়স্ক ভাতার কর্তনের টাকা কয়েক ভাগে ভাগ করা হয়। এক ভাগ যায় ০৩ নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সচিব মিলনের পকেটে। এবং বাকীটা যাই চেয়ারম্যান মিজান ও তার চার ঘনিষ্ঠ উপরোক্ত ওয়ার্ড কাউন্সিলরের পকেটে।
অভিযুক্ত সচিবের বিষয়ে সত্যতা জানতে সচিব মিলনের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি তার উপর আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার উপর সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এদিকে মিজান চেয়ারম্যান বলেন, এর আগে দুই থেকে তিন হাজার টাকা নিত এখন তো আগের চেয়ে অনেক কম নেওয়া হচ্ছে। এ সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়, আপনারা যে এই টাকা নিচ্ছেন তার কি কোন নিয়ম বা বৈধ্যতা আছে কি না ? সেক্ষেত্রে সে স্বীকার করে বলেন না এটা নেওয়ার কোন বৈধ্যতা নেই। তবে সামনে ঈদ তাই সবার কাছ থেকে বারো’শ টাকা নেওয়া হচ্ছে।
এবিষয়ে সমাজ সেবা অধিদপ্তরের অফিসার ওহাব আলী কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতি বছরে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান এর কাছে বয়স্ক ভাতার কার্ড আসে ৬০ থেকে ৬৫ টি। তিনি আরো বলেন, বয়স্ক ভাতার কার্ড নিতে কোন টাকা লাগে না।
হুমায়ুন কবির, রাণীশংকৈল, প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ডিগ্রী কলেজ মাঠে ৫ আগস্ট সোমবার বিকালে এক প্রীতি ফুলবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
রাণীশংকৈল আলী আকবর এমপি ক্রীড়া একাডেমি বনাম বালিয়াডাঙ্গী কালমেঘ ফুলবল একাদশের মধ্যেকার খেয়ার উদ্বোধন করেন আলী আকবর এমপি ক্রীড়া একাডেমির সাধারণ সম্পাদক প্রভাষক প্রশান্ত বসাক ও রাণীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মুন্নাফ হোসেন।
এ সময় রাণীশংকৈল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, সাংবাদিক হুমায়ুন কবির, আলী আকবর একাডেমির কোচ মানিক হোসেনসহ এলাকা বিভিন্ন ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন। খেলায় রাণীশংকৈল আলী আকবর ক্রীড়া একাডেমি ১-০ গোলে বালিয়াডাঙ্গী কালমেঘ ফুটবল একাদশকে হারিয়ে জয় লাভ করেন।
খেলায় একমাত্র গোলটি করেন আলী আকবর এমপি ক্রীড়া একাডেমির অন্যতম খেলোয়ার লুইস।
মোঃ রাসেল ইসলাম বেনাপোল,যশোর ঃ বেনাপোল সীমান্ত থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ রেহেনা বেগম (৩৮) নামে এক নারীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
রবিবার (৪/০৮/১৯ইং)তারিখ বেনাপোল পোর্টথানা পুলিশ তাকে আটক করে।আটক রেহেনা বেগম বেনাপোল পোর্টথানাধীন শিবনাথপুর বারপোতা গ্রামের কামরুলের স্ত্রী।
পুলিশ সুত্রে জানা যায়, আটক আসামি তার নিজ বাড়িতে অস্ত্র বেচাকেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি ইউএসএর তৈরি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেন্সিডিলসহ রেহেনা বেগমকে আটক করে পুলিশ।তবে এসময় অস্ত্রের মুল মালিক তার স্বামী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এম আব্দুল লতিফ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীর নামে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে। এবং পলাতক আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মোঃ সম্রাট আলাউদ্দিন ধামরাই :- ধামরাইয়ের ছোট কালামপুর আদর্শ গ্রাম এলাকায় ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে জোড়পূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ধর্ষণের সাথে জড়িত থাকায় একই এলাকার হৃদয় হোসেন(২৩) কে আসামী করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৯। ঘটনার পর পরই অভিযুক্ত ধর্ষণকারী ও তার পরিবার পালিয়ে যায়।
গতকাল রোববার (৪ আগষ্ট) দুপুরে ছোট কালামপুর আদর্শ গ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে। ধর্ষিতা উপজেলার কালামপুর এলাকার মেয়ে (টুম্প ছদ্মনাম)(১০)।
সরেজমিনে গিয়ে অনুুুুসন্ধা জানা যায় , ধামরাইয়ের ছোট কালামপুর আদর্শ গ্রাম এলাকার প্রবাসী আব্দুল হালিমের ছেলে হৃদয় হোসেন (২৩) একই এলাকার ওই তৃতীয় শ্রেণীর ছাত্রীকে প্রায়ই বিরক্ত করতো।
এ বিষয়ে ধর্ষিতার দাদি জানায়, হৃদয় আমার নাতনিকে প্রায়ই হাত ধরে টানাটানি ও বিভিন্ন লোভ দেখিয়ে বিরক্ত করতো! গতকাল রোববার (৪আগষ্ট) দুপুরে এলাকার নদীতে গোসল শেষ করে বাড়ি ফেরার পথে হাত ধরে টেনে জোড়পূর্বক হৃদয় তার বাড়িতে বাড়ান্দার কোঠায় নিয়ে যায়।
পরে পাশের বাড়ির নুর মুহাম্মদের স্ত্রী শহর বানু বিষয়টি জানতে পেরে হৃদয়ের বাড়িতে গিয়ে ধর্ষিতার কান্নার শব্দ শুনতে পায় এবং দরজা খুলতে বলে।
শহর বানুর কথামতো ধর্ষক হৃদয় হোসেন দরজা খুলে কথা কাটাকাটি করে দৌড়িয়ে পালিয়ে যায়। তারপর শহর বানু ওই স্কুল ছাত্রীর হাত ধরে তার পরিবারের কাছে হস্তান্তর করে পুরো বিষয়টি খুলে বলেন।
ধর্ষিতার পরিবার ওই স্কুল ছাত্রীর কাছে সব ঘটনা জানতে পেরে ধামরাই থানায় আসেন এবং হৃদয় হোসেনকে আসামী করে একটি ধর্ষন মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ সাহা জানায়, ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে এবং আসামীকে গ্রেফতার করার জন্য রাতভর অভিযান চালিয়েছে,আসামী গ্রেফতার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে, ধর্ষনকারী ও তার পরিবার বাড়িতে তালা ঝুলিয়ে বর্তমানে পলাতক রয়েছে।
এ বিষয়ে এলাকাবাসীর জানায়, ধর্ষক হৃদয় কিছুদিন আগে বিয়ে করেছে। এরপরও তার চলাফেরা উশৃংখল ছিল। সে প্রায়ই ছোট ছোট বাচ্চা মেয়েদের উত্যাক্ত করতো,আমরা তার উপযুক্ত বিচার চাই।
স্টাফরিপোটার সাভার ঃ আসন্ন কুরববানী ঈদকে সামনে রেখে ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুরে কৃত্রিম যানজট সৃষ্টিকরে দায়ীত্ব প্রাপ্ত ট্রাফিক পুলিশ কর্মকর্তা টি,আই আবেদ খান যখন বিভূর ঘুমে, ঠিক তখনই চরম ভোগান্তিতে পরেন যাত্রিরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানী পরিবহনের মিনি বাস গুলো হেমায়েতপুর ঢাকা আরিচা মহাসড়কের উপরে সারিবদ্ধ ভাবে লাইন করে দারিয়ে থাকতে দেখা গেছে।
এব্যপারে বাসের এক ড্রাইভারের কাছে জানতে চাইলে, তিনি ক্যামেরার সামনে কথা না বলার সর্থে বলেন, এ ব্যপারে আমরা কিছু জানিনা আমাদের মালিক পক্ষের লোক টি,আই আবেদ স্যারের সাথে কথা বলেছে। আপনারা কিছু জানতে চাইলে স্যারের কাছে জান।
মহাসড়কের উপরে এভাবে সারিবদ্ধ ভাবে একই কোম্পানীর রাজধানী সুপার সার্ভিরে গাড়ি লাইন করে দাগিয়ে থেকে যানযট সৃষ্টির ব্যাপারে হেমায়েতপুর ট্রাফিক পুলিশে পরিদর্শক টি,আই আবেদ খানের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কেনো কথা না বলে পুলিশ বক্স থেকে উঠে বের হয়ে চলে যান।
এ ব্যপারে স্থানীরা বলেন, পুলিশ তাদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে মহাসড়কের উপর তাদের সারিবদ্ধ গাড়ি রাখার সুবিধা দিয়ে লাইন করে এক এক করে প্রতিটি গাড়িতে যাত্রী উঠানোর সুযোগ তৈরী করে দিচ্ছে। এর ফলে মহাসড়কের চলাচলরত অন্যান্য শত শত গাড়ি গুলি এই কৃত্রিম যানযটে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে হয়। এসময় বাসের যাত্রীরা চরম ভোগান্তি স্বিকার হয় বলে জানান তারা।