কালিয়াকৈরে নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে রহিমা বেগম(৪০) নামে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে কালিয়াকৈর উপজেলার চান্দরা পলান পাড়া এলাকা থেকে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত রহিমা সিরাজগঞ্জ জেলার,কাজীপুর উপজেলার ঘোড়াগাছা গ্রামের রুবেল মিয়ার স্ত্রী। জানা যায়,কালিয়াকৈর উপজেলার চান্দরা পলান পাড়া এলাকায় মোশারফের বাসা ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতো।
বুধবার রাতে দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ থাকায় আশপাশের লোকজন ডাকাডাকি করেন। কিন্তু ঘরের ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে দেখে রহিমার লাশ গলায় উড়না পেঁচানো অবস্থায় ফানের সাথে ঝুলে আছে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে রহিমার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়াকৈর থানার এসআই শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।




























“শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ”এই প্রতিবাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে সাভার উপজেলা তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিজিবি কার্ডধারীদের পারিবারিক স্বচ্ছলতা ও সঞ্চয়ের বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর।
গ্রাহকদের চাহিদা পূরণে এবং ব্যাংকিং সেবা গ্রামের সাধারণ মানুষের নিকট পৌঁছে দেয়ার লক্ষ্যে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে সাভার উপজেলার আমিন বাজার আম্বর আলী মার্কেটের দ্বিতীয় তলায় এই ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধন করা হয় ।
কোভিড-১৯ মহামারির কারণে দীর্ঘ প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালুকরণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্দেশিত পত্র অনুসরণ পূর্বক ক্লাস্টারের প্রতিটি বিদ্যালয়ের সকল কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতিটি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী উপস্থিত নিশ্চিতকরণ ও শিখন ঘাটতি পূরণে ক্লাস্টার অফিসার এবং ক্লাস্টারের সম্মানিত সকল শিক্ষকবৃন্দ নিরলস পরিশ্রম করে চলেছেন।
এ নির্বাচনকে কেন্দ্র করে খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গণনার পরে কারচুপির অভিযোগ ও ফলাফলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৩ জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গত রোববার রাত সাড়ে নয় টার দিকে পীরগঞ্জ উপজেলার ৩নং খনগাঁও ডিঘোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
গত ১৯ নভেম্বর শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহত যুবকের পরিবারের সদস্যরা জানায়, দাম্পত্য কলহের জের ধরে গত কয়েকদিন ধরে হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় মোক্তার হোসেনের বাড়ির ভাড়াটিয়া আমিনুর ইসলাম ও তার স্ত্রী ফরিদা দীর্ঘদিন যাবত ঝগরা করে আসছিলো ।
শুক্রবার সন্ধাায মিনাপুর গ্রামের পথচারীরা এটি দেখতে পায়। খবর পেয়ে হরিপুর থানা পুলিশের একটি চৌকশ টিম ও স্থানীয় লোকজন মিলে ঘন্টাব্যাপি অভিযান চালিয়ে গাইটিকে ধরতে করতে সক্ষম হয়।
শুক্রবার (২৬ অক্টোবর) বিকেলে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড যাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।