সাভারে জয়নাবাড়ী খালের অংশবিশেষ পুনঃখনন কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার: সাভার উপজেলা পরিষদের বাস্তবায়নে জয়নাবাড়ী খালের অংশবিশেষ পুনঃখনন কাজের উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার হেমায়েতপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হতে জোড়পুল মুখী জয়নাবাড়ী খালের অংশবিশেষ পুনঃখনন করণ কাজের শুভ উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
গণমাধ্যমকে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব জানান, ‘এই খাল দিয়ে বনগাঁও ইউনিয়নের সকল পানি ধলেশ্বরী নদীতে পতিত হতো। কিন্তু কিছু অবৈধ দখলদাররা খালটিকে দখল করে বাড়িঘর ও দোকানপাট নির্মাণ করে এর প্রবাহ রুদ্ধ করেছিলো। আমরা ওইসব দখলদারদের উচ্ছেদ করেছিলাম।
আজ আমি, আমাদের সম্মানিত ইউএনও মহোদয়, স্থানীয় চেয়ারম্যান, সাভার উপজেলা প্রকৌশলী সবাই এসেছি এই খালের বেশ কিছু অংশ পুন:খননের জন্য। এর মাধ্যমে এই এলাকা জলাবদ্ধতার হাত থেকে অনেকাংশে রক্ষা পাবে। পর্যায়ক্রমে সাভারের দখলকৃত অন্যান্য খাল ও জলাশয় উদ্ধার করা হবে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে’।
এসময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য প্রমুখসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য,আনুমানিক ৩০ বছর আগেও হেমায়েতপুর এলাকায় এই জয়নাবাড়ী খাল দিয়ে নৌকা চলতো। পরে প্রভাবশালীরা খালটি দখলে নিয়ে ভরাট করে বাড়িঘর তৈরি করে বসবাস করে ও ভাড়া দেয়। এছাড়ও বেশ কিছু দোকানপাটও ছিলো খালের ওপর। খালটি দখল হওয়ার কারণে পানি প্রবাহে বাধা সৃষ্টির ফলে এই অঞ্চলের ১০ গ্রামের মানুষ একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার শিকার হতো। খালটি পুনরায় উদ্ধার হওয়ায় এবং পুন:খননের কাজ শুরু হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
৫১০ কোটি টাকার বন্ডের চূড়ান্ত অনুমোদন পেল নগদ
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে ৫১০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যুর চূড়ান্ত অনুমোদন পেয়েছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ।
লত ব্যবসা সম্প্রসারণ, সেবা পরিধি বাড়ানোর মাধ্যমে ব্যবসায়ীক কার্যক্রমে আরো গতি আনতে এই অর্থ খরচ করবে নগদ। একই সঙ্গে পুরনো কিছু ঋণও এর মাধ্যমে পরিশোধ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র মতে, কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শুধুমাত্র কর্পোরেট প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে এই বন্ড বিক্রির অনুমতি পায়। বন্ডের প্রকৃতি হস্তান্তরযোগ্য, রিডিমেবল এবং অরূপান্তরযোগ্য। এর ফলে নগদ লিমিটেড খুব কম সময়ে লাভে আসবে বলে আশা করছেন এর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে নগদের হেড অব পাবলিক কমিউনিকেশন্স মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘বিশ্বের সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মর্যাদা পাওয়া নগদের গ্রাহক সংখ্যা ইতিমধ্যে সাড়ে ৭ কোটি পেরিয়ে গেছে। এত বড় সংখ্যক গ্রাহকের জন্য ভবিষ্যতের প্রয়োজনীয় ডিজিটাল অবকাঠামো নির্মাণ, নেটওয়ার্ক তৈরি, চলমান ঋণ পরিশোধ, কার্যকরী প্ল্যাটফর্ম গড়ে তোলা, আইটি সরঞ্জাম সংগ্রহ, বিপণন ও একই সঙ্গে প্রচারের কাজে বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ খরচ করা হবে।’
এর মাধ্যমে দেশে ছাপা টাকার ব্যববহার কমিয়ে ক্যাশলেস লেনদেনে গ্রাহকদের সামনে নতুন দিগন্ত উন্মোচন করার জন্য কাজ করবে বলেও জানান তিনি।
এই জিরো কুপন বন্ডের মেয়াদ পাঁচ বছর এবং কুপনের হার ১০ শতাংশ পর্যন্ত হতে পারে। জিরো কুপন বন্ডের মাধ্যমে কোম্পানিটি আগামী পাঁচ বছরের মধ্যে লাভে আসবে বলে তারা আশা করছে।
২০১৯ সালে সেবা চালু করার পর একে একে নানান উদ্ভাবন দিয়ে বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে নগদ। একই সঙ্গে তাদের উদ্ভাবণ আর্থিক খাতের বাজারে জিটালাইজেশন নিশ্চিত করেছে।
প্রতিযোগিতামূলক সেবা নিশ্চিত করায় নগদে এখন দৈনিক ১২’শ কোটি টাকার লেনদেন হচ্ছে।
এর আগে গত ১৭ মে ‘নগদ ফাইন্যান্স পিএলসি’ নামে নতুন একটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) চূড়ান্ত অনুমোদন দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার (১৪ মে) বাচোর ইউনিয়নের রাজোর ব্লকে ২০২২-২৩ অর্থ বছরের লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনূষ্ঠিত হয়।






























এসময় চোরাইকৃত নয়টি অটোরিকশা উদ্ধার করা হয়। দুপুরে সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান।
এদের মধ্যে দুলাল ব্যাপারী চোরাই অটোরিকশা ক্রয় বিক্রয়ের কাজ করতেন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্ধিসঢ়;শরা হাবীব খান বলেন, গ্রেপ্তাররা দীর্ঘ দিন ধরে সাভারে ব্যাটারী চালিত অটোরিকশা ছিনতাই ও চুরি করে আসছিল। তারা যাত্রীবেশে এসব রিকশা ছিনতাই করতো। এদের কৌশল হলো দুই অথবা তিন জন একটি অটোরিকশা ভাড়া করেন।
১৩ মে শনিবার দুপুর ১২ঃ০০ টায় থানা পরিদর্শনে আসেন তিনি। দুপুর দেড়টা পর্যন্ত থানায় অবস্থান করে থানার বিভিন্ন বিষয়ে খোঁজ নেন এবং থানার কর্মকর্তাদের সাথে তিনি কথা বলেন।
পরিদর্শনকালে এ সময় আরো উপস্থিত ছিলেন, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম, ওসি (তদন্ত) মানবেন্দ্র বালো, ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম,শান্তিপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ খালিদ মুনসুর, এস,আই রাকিবুল ইসলাম, এস,আই আব্দুল জলিল সহ অন্যান্য কর্মকর্তারা।
সমাপনি অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সহকারি কমিশনার ( ভূমি) ইন্দ্রজিত সাহা বলেন, “এদেশের কৃষক আজ অধিক ফসল উৎপাদন করছে। প্রধানমন্ত্রীর যে নিদের্শনা এক ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে তা বাস্তবায়ন করতে হবে। তাই কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে নিজের চাহিদা পূরণ করে বাইরে বিক্রি করতে হবে। তবে দেশ কৃষিতে আরো সমৃদ্ধ লাভ করবে।”