মো: সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) বাংলাদেশের কৃষি খাতে পরিবেশসম্মত কৃষি উন্নয়নে (ড়ৎমধহরপ ধমৎরপঁষঃঁৎব) অবদানের স্বীকৃতি স্বরূপ ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’ পাওয়া প্রতিষ্ঠান প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রকে সংবর্ধনা দিয়েছে কৃষি মন্ত্রনালয়।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) সচিবালয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের কাছ থেকে প্রতিষ্ঠানটির পক্ষে সংবর্ধনা গ্রহণ করেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী মোঃ সিরাজুল ইসলাম।
পরিবেশসম্মত কৃষি উন্নয়ন ও সম্প্রসারণে কৃষকদের উদবুদ্ধ করায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রকে চলতি বছর এই পুরস্কার দেয়া হয়।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানতে চাইলে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী মোঃ সিরাজুল ইসলাম বলেন, যেকোন স্বীকৃতিই ভালো লাগে সবার। এই স্বীকৃতির জন্য আজ আমাদের দায়িত্ব আরো বেড়ে গেলো। কৃষি ও কৃষকের পাশে থেকে সামনে আরও কাজ করে যেতে চাই। পুরস্কারের মধ্য দিয়ে আরো সামনে এগিয়ে যাওয়ার অনুরেপ্ররণা পেয়েছি আমরা।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভবিষ্যতে কৃষিকে আরও এগিয়ে নিতে কাজ করে যাবে আমাদের প্রতিষ্ঠান। জৈব সারের প্রতি মানুষকে আরও এগিয়ে নিতে কাজ করব। এছাড়া রাসায়নিক সার থেকে সরে এসে কৃষিকে প্রাকৃতিকভাবে যেভাবে আরও এগিয়ে নেয়া যায় সেবিষয়ে কাজ করে যাব।
কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য ও অনুকরণীয় অবদানের জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। দেশের কৃষি খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার প্রতিবছর এই পুরস্কার দিয়ে আসছে। দশটি শ্রেণিতে পাঁচটি সোনা, নয়টি রৌপ্য এবং ১৮টি ব্রোঞ্জ পদক প্রদান করা হয়।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: আদর্শ এবং শৃঙ্খলা নিদর্শন স্বরূপ বেনাপোল তালশারী মডেল স্কুলে সেরা শিক্ষক নির্বাচনে ছাত্র-ছাত্রীদের মাঝে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। ক্লাস ফাইভ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ৩০০(তিনশত)জন শিক্ষার্থী এই ভোটাভুটিতে অংশ নেয়।
বৃহস্পতিবার(২২/৮/২০১৯ইং)তারিখ ভোটাভুটির জন্য ঐ স্কুলের শ্রেণি কক্ষে পর্দার আড়ালে একটি খোলা বাক্স রাখা হয়। বেলা ১১টায় ভোট গ্রহন শুরু হয়। শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে একে একে তাদের মনোনীত শিক্ষককে ভোট প্রদান করে। ভোট গ্রহণ চলে বেলা ১২.৩০ মিনিট পর্যন্ত। ভোট গণনা শুরু হয় বেলা ১টায়। ১৮ জন শিক্ষকের মধ্যে ভোটাভুটিতে সেরা শিক্ষক নির্বাচিত হয়েছেন সহকারী শিক্ষক মোঃ ইব্রাহিম হোসেন। তিনি ভোট পেয়েছেন ১১৭ টি এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী সহকারী শিক্ষক রফিকুজ্জামান পেয়েছেন ১০২ ভাট। ফলাফল ঘোষণা করেন ঐ স্কুলের প্রধান শিক্ষক শফিউর রহমান।
নির্বাচনটি সম্পুর্ন ভাবে পরিচালনা করে স্টুডেন্ট কমিটি’র সভাপতি দেবদাস ঠাকুর দ্বীপ, সহ-সভাপতি লামিয়া আক্তার শেফা, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ সুমন সহ কমিটি’র সকল সদস্যবৃন্দ। মিডিয়া কাভারেজ দেওয়ার জন্য এসময় উপস্থিত ছিলেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলাম শাহীন,সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষী,দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম,সহ-দপ্তর সম্পাদক লোকমান হোসেন রাসেল,প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল ইসলাম,তথ্য ও গবেষণা সম্পাদক মিলন কবীর সহ ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে পিকআপভ্যান থেকে ছিটকে পড়ে এক যুবকের (২৭) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার জালসা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুএে পুলিশ জানায়, ধামরাইয়ের জলসিং-বাথুলি বাইপাস সড়ক হয়ে বাথুলিগামী একটি পিকআপভ্যানের ওপরে বসা ছিলেন ওই যুবক। পিকআপটি জালসা এলাকায় পৌঁছলে কোনো কারণে ছাদ থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবক মানিকগঞ্জে সাটুরিয়া এলাকার বাসিন্দা। তিনি বুদ্ধি প্রতিবন্ধী।
পুলিশ জানায়, জর্দ্দা বোঝাই একটি চলন্ত পিকআপ ভ্যানের উপরে ওই যুবকসহ আরো তিনজন বসা ছিল। পিকআপটি বাথুলির দিকে যাওয়ার পথে বেলিশ্বর এলাকায় পৌঁছলে ভ্যান থেকে ছিটকে পড়ে যায় ছেলেটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।তিনি জানান, এ ঘটনায় চালকসহ পিকআপভ্যানটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে বৃহুস্পতিবার (২২আগষ্ট) সকালে ইউএনও মৌসুমি আফরিদার সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।
এ সময় রাণীশংকৈল উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রন সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আফরিদার সু-দৃষ্টি কামনা করেন।
ইদানিং উপজেলার পৌর শহরে মাদকের প্রসার আবারও বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেন এবং পৌর শহরে মাদক ব্যবসায়ীদের আবারও অবাধ বিচরন লক্ষ করা যাচ্ছে বলে বক্তারা জানান।
তারা মাদকের কবল থেকে যুব সমাজকে রক্ষা করার অনুরোধ জানান।’ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার কমল কৃঞ্চ রায়, প্রানী সম্পদ কর্মকর্তা রায়হান কবির, উপজেলা শিক্ষা অফিসার মোকছেদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, খাদ্য কর্মকর্তা রেজাউল করিম, বন কর্মকর্তা শাহজাহান আলী মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহারিয়ার, মহিলা আ’লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদক প্রভাষক সফিকুল ইসলাম শিল্পী, সাংবাদিক হুমায়ুন কবির,সাদ্দাম সরকার,রফিকুল ইসলাম সুজনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
আশরাফ হোসেন পল্টু মাগুরা প্রতিনিধি ঃ মাগুরায় ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে অধ্যক্ষের ১বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সন্ধায় মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কমার্স কোচিং সেন্টার এবং সিটি স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জি এম সহিদুজ্জামান জুয়েল (৩০)কে সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিমুদ্দীন আহমেদ এ দন্ডাদেশ দেন।
ভ্রাম্যমান সুত্রে জানা গেছে, কমার্স কোচিং সেন্টারের এক ছাত্রী মাসিক বেতন দিতে কোচিং সেন্টারে যান। এ সময় বৃষ্টি হওয়ায় এবং অন্য কেউ না থাকায় অধ্যক্ষ জুয়েল নানা লোভ দেখিয়ে ঐ ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনা ঘটায়। ছাত্রী বাড়ী এসে বাবা-মাকে বিষয়টি জানালে অভিভাবক জুয়েলের সাথে কথা বলে এর সত্যতা পান এবং প্রশাসনকে অবহিত করেন। পরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত বসিয়ে কমার্স কোচিং সেন্টার ও সিটি স্কুল এ্যান্ড কলেজের সামনে অধ্যক্ষের জেল ও জরিমানা করেন।
রেজাউল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে প্রেসক্লাবের সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠুর উপর বখাটে ও মাদকাসক্তের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে ও জেলায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দের অংশগ্রহণে বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাব থেকে একটি র্যালি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি জেলা প্রশাসন চত্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাবেক সহ সভাপতি শাহিন ফেরদৌস, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম রুবায়েত, সাবেক সাধারন সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, বৈশাখি টেলিভিশনের প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, সাংবাদিক হুরুনর রশিদ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা প্রেসক্লাব সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠুর উপর এ ধরনের সন্ত্রাসী হামলাকারী ও তার মদদ দাতাদের কঠিন শাস্তির দাবী জানান। প্রতিবাদ সভা শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ডঃ কে এম কামরুজ্জামান সেলিম ও জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্তি পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বরাবর স্মারক লিপি প্রদান করেন সাংবাদিকরা।
শামশুজ্জোহা বিদ্যুৎ ,চাঁপানবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপানবাবগঞ্জে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে চাঁপানবাবগঞ্জ জেলা প্রশাসক বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজের এবং দেশের উন্নয়ন সম্ভব। বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার।
বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা প্রশিক্ষণের মাধ্যমে তরুন উদ্যোক্তা সৃষ্টি করে শিল্প কারখানার প্রসারের মাধ্যমে সারাদেশে ব্যাপক কর্মসংস্থান করবে। তিনি ২২ আগস্ট বুধবার দুপুরে চাঁপানবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এ কর্মশালার আয়োজন করে।
প্রধান অতিথি আরও বলেন এপ্রকল্পের মাধ্যমে সমৃদ্ধ হবে তরুন সমাজ,গড়ে উঠবে নতুন নতুন উদ্যোক্তা। আমরা চাই মাঠ পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে। তিনি আরও বলেন আগ্রহী উদ্যোক্তারা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সহোযোগীতা ও মনোবল বৃদ্ধিতে প্রশিক্ষণার্থীদের সবসময় তদারকি করা হবে। তবে প্রশিক্ষণার্থীদের শক্তি, সামর্থ্য ও মানসিক মনোবল নিয়ে নিজেকে গড়ে তুলতে হবে সফল উদ্যোক্তা হিসেবে।
তিনি তরুন উদ্যোক্তদের চোখ কান খুলে রাখা ও ক্রিয়েটিভ চিন্তা ধারার মাধ্যেমে নতুনত্ব সৃষ্টি করার আহবান জানান। উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক একে এম তাজকির- উজ-জামান। এ সময় বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর জেলা সম্মনয়ক এস এ এ শাফী সহ প্রথম ব্যাচের ২৫ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
উলেখ্য ১ আগাস্ট শুরু হয়েছে এবং আগামী ৩০ আগাস্ট পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার নলদা গ্রামে আজ বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে অলিপ বিশ্বাস (৩৫ ) নামে এক কৃষক নিহত হয়েছে । নিহত অলিপ বিশ্বাস ওই গ্রামের অরুণ বিশ্বাসের ছেলে ।
মাগুরার অতিরিক্তি পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর ২ টায় দিকে বৃষ্টির সময় নিজ জমিতে অলিপ বিশ্বাস মাঠে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিল ।
এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে আহত হয় । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ধামরাই-ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানযট তৈরী করেন স্হানীয় জনতা আজ বৃহস্পতিবার (২২আগষ্ট) সকালে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচী নেয় স্থানীয় জনতা।
এসময় প্রিপেইড মিটার বন্ধের দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকে।
এসময় উত্তেজিত জনতা জানায়, তারা প্রিপেইড মিটার চায়না। প্রিপেইড মিটারের বিভিন্ন ক্ষতিকর দিকগুলো তুলে ধরে এই প্রিপেইড মিটার লাগানোর বিপক্ষে তাদের অবস্থান বলেও তারা জানায়।
মহাসড়কে অবস্থানকালে মহাসড়কের যান চলাচল সাময়িক বন্ধ হয়ে মহাসড়কের দুপাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ধামরাই থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ মহাসড়ক নিয়ন্ত্রণে আনার প্রায় আ ধা ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
মহাসড়ক ছেড়ে গিয়ে উত্তজিত জনতা পরে ধামরাইয়ের ঢুলিভিটায় অবস্থিত পল্লিবিদ্যুৎ অফিস ঘেরাও করে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকেন। পরে খবর পেয়ে ধামরাই থানার ওসি দিপক চন্দ্র সাহা উত্তেজিত জনতার সাথে কথা বলে তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন। পরে পল্লিবিদ্যুৎ অফিসের পরিস্থিতি শান্ত হয়।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: দেশের আন্তর্জাতিক স্থল বন্দর বেনাপোল নিরাপত্তা প্রহরীর হাতে ধরা পড়লো সুমন হোসেন (২০) নামের এক গাড়ির যন্ত্রাংশ চোর গত (২০/৮/২০১৯ইং) তারিখ রাত ৮টার দিকে সুমন নামের ওই চোর টার্মিনাল সংলগ্ন বাইপাস সড়কে অবস্থান রত ভারতীয় মোট ৫টি গাড়ি থেকে ১৭টি গাড়ির ব্যাটারি এবং দুইটি লোড জগ চুরি করে।
যানজট নিরসনে কমিউনিটি পুলিশের নিরাপত্তা প্রহরীর প্রধান আকবর আলী সিকদার জানান,ঘটনার দিন রাত ৮ টার দিকে প্রহরীদের ডিউটি পরিবর্তনের সময় সুমন এই কাজটি করে।
গাড়ির যন্ত্রাংশ চুরি হচ্ছে এমন একটি সংবাদ আমাদের কাছে পৌঁছানোর সাথে সাথে আমরা সেখানে অভিযান চালিয়ে সুমনকে ধরে ফেলি। তার স্বীকারোক্তি মোতাবেক বেনাপোল বাজারে ঝংকার মাইক সার্ভিস থেকে ২ ব্যাটারি, ২ টি লোড জগ, রহমত ইলেকট্রিক ওয়ার্কসপ থেকে ১ টি ব্যাটারি, এবং বেনাপোল মিলনের থেকে ২টি ব্যাটারি উদ্ধার করা হয়। বাকি ১২টি ব্যাটারির সন্ধান এখনো পাওয়া যায়নি। স্বীকারোক্তির জন্য সুমনকে বন্দরের নিরাপত্তা বাহিনী আনসারদের নিকট হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, বেনাপোল বন্দরে চুরি রোধে নিরাপত্তা রক্ষায় সরকারের পাশাপাশি বেনাপোল ট্রাক মালিক সমিতির উদ্যোগে “যানজট নিরসনে কমিউনিটি পুলিশ” গঠন করে।
বন্দরে বাইপাস সড়ক গুলোই আমদানি-রফতানির পণ্য বোঝাই গাড়ী গুলোর নিরাপত্তার দায় -দায়িত্ব এই কমিউনিটি পুলিশ রায় নিয়ে থাকে। গাড়ির যন্ত্রাংশ চুরির ব্যাপারে বেনাপোল ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী সাংবাদিকদের জানিয়েছেন, আমদানী-রপ্তানী কারকগন তাদের পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে কোন প্রকার ক্ষতিগ্রস্ত না হয়। বেনাপোল ট্রাক মালিক সমিতি তাদের নিজস্ব উদ্যোগে এই কমিউনিটি পুলিশ গঠন করে। যে কারণে বন্দরে চুরির ঘটনা অনেকাংশে কমে এসেছে।
চুরির বিষয়ে সুমন নিরাপত্তা প্রহরীদের কাছে স্বীকার করেন সে নিজেই এই চুরির ঘটনাটি ঘটিয়াছে। এদিকে বন্দরে নিরাপত্তা বাহিনী (আনসার), এর প্লাটুন কমান্ডার (পিসি) দেলোয়ার হোসেন বাকি মালামাল উদ্ধারে চোর সুমনকে নিজেদের কাস্টডিতে রেখেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।