30 C
Dhaka, BD
রবিবার, এপ্রিল ৫, ২০২৬

ট্রাকের চাকায় পৃষ্ট মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় গত রবিবার (১২ ডিসেম্বর) বিকেল ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের বেতার কেন্দ্রের সামনে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. সবুজ(৪৫) নামে এক মটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত সবুজ ঠাকুরগাঁও পৌরসভার পূর্ব গোয়ালপাড়া এলাকার মৃত শাহজাদা দারগার বড় ছেলে এবং ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রলীগ এর সাবেক নেতা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে ঠাকুরগাঁও বেতার কেন্দ্রের সামনের সড়কে মহেন্দ্র ট্রাক্টরের পড়ে থাকা গিয়ারওয়েলে স্লীপ খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাকের নিচে পড়ে যায় মটরসাইকেল আরোহী সবুজ।

এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। পরে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তানভিরুল ইসলাম সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, এ ঘটনায় একটি মহেন্দ্র ট্রাক আটক করেছে হাইওয়ে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

কালিয়াকৈরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ” ৭৩ তম বিশ্ব মানবাধিকার দিবস -২০২১, উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 এবারের প্রতিপাদ্য ছিল ” ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার “।  দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী  সকাল সাড়ে দশটায় সংস্থার কার্যালয় থেকে শুরু করে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে পুনরায় সংস্থার কার্যালয়ে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ মনোয়ার হোসেন চৌধুরী। সংস্থার সভাপতি মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, সহ-সভাপতি ইউনুস আলী, সংস্থার সাধারণ সম্পাদক ইমরান হোসেন হান্নান, সহ-সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল হান্নান, প্রচার সম্পাদক নাজমুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার, নির্বাহী সদস্য মিলি বেগম, গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ  উদ্দিন আহমেদ, সাংবাদিক জিল্লুর রহমান, খোরশেদ আলম, মীর সোহেল মিয়া প্রমুখ।

অপর দিকে আরেকটি মানবাধিকার সংস্থা সকালে উপজেলার সফিপুর এলাকায় শুভাযাত্রা শেষে দেড় শতাধিক লোকের মাঝে কম্বল বিতরন করেন।

ধামরাইয়ে বংশী ও গাজীখালি নদী দখল দূষণ রোধে সবুজ আন্দোলনের মানববন্ধন

মোঃসম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা)থেকেঃ পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন ধামরাই উপজেলা শাখার উদ্যোগে আজ ১০ ডিসেম্বর বংশী ও গাজীখালি নদী দখল এবং দূষণ বন্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় নয়ারহাঠ ব্রিজ সংলগ্ন ইসলামপুর বাসস্ট্যান্ডে।

সবুজ আন্দোলন ধামরাই উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এম শাহীন আলমে’র সভাপতিত্বে প্রধান অতিথি সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধামরাইয়ে বিভিন্ন শিল্প কারখানার বর্জ্য সরাসরি নদীতে গিয়ে পড়ছে। ইটিপি ব্যবস্থাপনা না থাকায় নদীর পানি দূষিত হচ্ছে।

সেই সাথে নদীর দু’পার দখল করে দোকান ও অবৈধ বালু ব্যবসা করছে একশ্রেণীর অসাধু ভূমি দস্যুরা। এছাড়াও প্রশাসনের যোগসাজশে এই অবৈধ কার্যক্রম গুলো পরিচালিত হচ্ছে বলে তিনি দাবি করেন। অতি দ্রুত পরিকল্পিত নগরায়ন সুবিধা নিশ্চিতে জন্য ধামরাই মডেল সিটি গড়ে তোলা এখন সময়ের দাবি। অবৈধ ইটভাটা বন্ধ ও নির্বিচারে গাছ কাটা বন্ধ না করলে সবুজে বেষ্টিত ধামরাই একসময় ইট পাথরের দালানে পরিণত হবে।সবুজ আন্দোলনের ধামরাই উপজেলা শাখার উপদেষ্টা ও প্রথম আলোর সহ -সম্পাদক মাহমুদ ইকবাল বলেন, ধামরাই সহ সারা বাংলাদেশে নদীর দখল ও দূষণ কারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে সবুজ আন্দোলনের কার্যক্রম প্রশংসার দাবি রাখে।মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, সাভার থানা শাখার সদস্য সচিব সাংবাদিক ওমর ফারুক, নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার সভাপতি নাহিদ মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপু, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সবুজ আন্দোলনের সদস্য আদনান হোসেন, সচেতন নাগরিক সমাজের আহবায়ক ইমরান হোসেন, সবুজ আন্দোলন ধামরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোবিন্দ পাল জয়, সাংগঠনিক সম্পাদক রাজিব হাসান, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য জেরিন আদরিন দিশা প্রমুখ।

সিঙ্গাইরে বেগম রোকেয়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের সিঙ্গাইরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অফিস ও জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের পরিচালক ফিজনুর রহমান খান, উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাম্মী লাবীবা অর্ণব, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শারমীন আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ আনোয়ারা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রৌশন আরা প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন কার্যক্রমে অনন্য অবদান রাখায় ৫টি ক্যাটাগরিতে ৫ জন নারীকে সম্বর্ধনা দেয়া হয়।

তারা হলেন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সালেহা জাহান, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য হোসনে আরা, সফল জননী নারী হিসেবে ফিরোজা হক,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় রহিমা বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনে শাহানাজ পারভীন।

কালিয়াকৈরে “গ্রিন ফ্যাক্টরি এ্যাওয়ার্ড ” পেলো এপেক্স ফুটওয়্যার লিমিটেড

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষকে স্মরনীয় করে রাখতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় কর্তৃক প্রথম বারের মতো “গ্রিন ফ্যাক্টরি এ্যাওয়ার্ড -২০২০ এ ভুষিত হলো সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মন্জুর এলাহীর মালিকাধীন প্রতিষ্ঠান গাজীপুরের কালিয়াকৈরে এপেক্স ফুটওয়্যার লিমিটেড ।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার আয়োজিত অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের কাছ থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির এইচ, আর জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান ।

এসময় গণভবন থেকে ভার্চুয়ালির মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সরাসরি সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

এপেক্স ফুটওয়্যার লিমিটেড পাদুকা শিল্পের দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রস্তুতকারক , খুচরা বিক্রেতা ও রপ্তানিকারক হিসেবে ১৯৯০ সাল থেকে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে ।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মন্জুরের একান্ত প্রচেষ্টায় পাদুকা শিল্পে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ১৫ শতাংশ এপেক্স রপ্তানি করে থাকে । আধুনিক প্রযুক্তির সাথে গুণগত মান নিশ্চিত করে ইউরোপ , আমেরিকা ও জাপান সহ সারা বিশ্বব্যাপী ১৩৫ টি গ্রাহকের কাছে এপেক্স পৌঁছিয়ে দিচ্ছে বিভিন্ন ফ্যাশনেবল পণ্য ।

সেই সাথে বাংলাদেশেও এপেক্স পাদুকা বাজারে বৈচিত্রময় ও আধুনিক ডিজাইনের সমারোহে বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনা করে আসছে ।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের নির্ণায়ক মাফকাঠির আওতায় কারখানার নিরাপদ ও শোভন সমপরিবেশে পরিবেশবান্ধব দক্ষ শ্রমশক্তি প্রযুুক্তি ব্যবহারের মাধ্যমে আরো অধিক পরিমাণে উৎপাদন নিশ্চিত করণের অসামান্য স্বীকৃতি স্বরুপ “ গ্রিন এ্যাওয়ার্ড – ২০২০। ” পুরস্কার প্রদান করা হয় ।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব মো. এহছানে এলাহীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এ্যাওয়ার্ড প্রাপ্ত ৩০ টি শিল্প প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিবৃন্দ ।

মানিকগঞ্জের সিঙ্গাইরে ইয়াবাসহ যুবক আটক

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইরে ৩০ পিচ ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম(২২)নামে এক যুবককে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার বিকেলে উপজেলার বায়রা বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত শহিদুল ইসলাম ওই এলাকার সায়েদ আলীর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর কাজী কামরুজ্জামান জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে উপজেলার বায়রা বাজারে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার শহিদুল ইসলামকে বায়রা বাজার থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

তার বিরুদ্ধে সিঙ্গাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

রানীশংকৈলে কোচ-সিএনজি সংঘর্ষে নিহত-১ আহত -১

হুমায়ুন কবির,রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল- পীরগঞ্জ পাকা সড়কে বুধবার ৮ ডিসেম্বর সকাল ৭ টার দিকে একটি কোচ(নাম জানা যায়নি) ও একটি সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১ মহিলা নিহত ও ১ ব্যক্তি আহত হয়েছেন ।

রানীশংকৈল থানার এসআই খাজিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন ।

জানা গেছে যাত্রীবাহী ঐ কোচটি ঢাকা থেকে রানীশংকৈল আসছিল এবং সিএনজিটি পীরগঞ্জ যাচ্ছিল । পথিমধ্যে আব্দুর রহিম ফিলিং স্টেশনের কাছে তাদের মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী হরিপুর উপজেলার বকুয়া-বটতলা গ্রামের হাসান আলীর স্ত্রী সাফেদা বেগম (৪৫) নিহত হন ।

অপরদিকে রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের মৃত রমেশ চন্দ্রের ছেলে নবীন চন্দ্র (৪৫) গুরুতর আহত হন । তাকে রানীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ জাহিদ ইকবাল এ দুর্ঘটনায় নিহত মহিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কালিয়াকৈরে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ  গাজীপুরের কালিয়াকৈরে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সফিপুরে আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

প্রধান অতিথি অভিবাদন মঞ্চে প্রশিক্ষণার্থীদের সালাম গ্রহণ করেন এবং মনোজ্ঞ মার্চ পাস্ট উপভোগ করেন। এর আগে তিনি একটি খোলা জিপে চড়ে প্রতিটি কন্টিনজেন্ট পরিদর্শন করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যদরা তাদের প্রশিক্ষণ লদ্ধ জ্ঞান, মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, সারাদেশে ৪৯২টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তায় ৪ হাজার ২৩ জন আনসার সদস্য কাজ করছে। এছাড়া রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষায় ৪৬ হাজার ৭০ জন সদস্য ভূমিকা রাখছে।

৮৯৩ জন সাধারণ আনসার ১০ সপ্তাহ মেয়াদের এ মৌলিক প্রশিক্ষণ ও সমাপনী কুচকাওয়াজে অংশ গ্রহন করেন। পরে সেরা ৩জন প্রশিক্ষনার্থীর হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। শ্রেষ্ঠ ড্রিল হিসেবে আব্দুল মান্নান, শ্রেষ্ঠ ফায়ারার মোহাম্মদ জহিরুল ইসলাম এবং চৌকস প্রশিক্ষণার্থী ফজলে রাব্বী এ পুরস্কার অর্জন করেন।

ধামরাইয়ে কারখানার তার ও মিটার চুরের ঘটনায় আটক ৪

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ-ঢাকার ধামরাইয়ে কালামপুর এলাকার বিলট্রেড কারখানার তার ও মিটার চোরের ঘটনায় চারজনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) দিনগত রাতে কালামপুর এলাকায় অভিযান চালিয়ে চারজন চোরকে আটক করা হয়। এই ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ রিপন হোসেন (২৩) পিতা আব্দুল সালাম,মোঃ আরিফুল ইসলাম (২৪) পিতা মোঃ লোকমান, মোঃ জুলহাস উদ্দিন(৩২) পিতার নাম মোতালেব হোসেন, মোঃ জোবায়ের হোসেন(২৮) পিতা আনিসুর রহমান। তাদের বাড়ী ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বরাটিয়া গ্রামের বাসিন্দা। তারা সবায় বিলট্রেড কারখানার ডেলি বেসিকের কর্মী ছিল।

মামলা সুত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার বিকাল ৪ টার সময় বিলড্রেট গ্রুপের কর্মরত অবস্থায় কারখানার মেশিনের দামি তার ও মিটার চুরি করে নেওয়ার সময় কোম্পানির ওয়েল্ডিং কর্মরত মোঃ আতিকুর রহমান টের পেয়ে কোম্পানীর দায়িত্বরত কর্মকর্তাকে জানালে তারা গিয়ে চার চোরকে হাতনাতে আটক করে। বাকি চোরেরা দেওয়ালের বাহিরে থাকলে তারা দৌড়িয়ে পালিয়ে যায়। পরে ধামরাই থানায় খবর দিলে পুলিশ গিয়ে আসামীদের থানায় নিয়ে যায়।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জলিল মন্ডল বলেন, বিলট্রেড গ্রুপের গুরুত্বপূর্ণ মেশিনের তার চুরি করে নেওয়ার সময় কোম্পানির লোকজন চোরদের হাতে নাতে ধরে থানায় খবর দিলে আমি ও আমার ফোর্স গিয়ে চোরদের আটক করে থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে এবং চুরির মালামাল উদ্ধার করে থানায় আনা হয়েছে। ৫ দিনের রিমান্ড চেয়ে আজ সকালে তাদের চারজনকে কোটে প্রেরণ করা হয়েছে।

কালিয়াকৈরে ফিল্ম সিটিতে রাসায়নিক মুক্ত খেজুরের রস ও গুড় উৎপাদন

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটির ১০৫ একর আয়তনের সমস্ত জায়গা জুড়ে রয়েছে প্রায় চার শতাধিক ছোটবড় খেঁজুর গাছ।
এসব গাছ থেকে প্রতিবছর শীতকালীন খেজুঁরের রসের চাহিদা মেটাতে তৈরি হয় রস ও খেজুরের গুড় উৎপাদন । এ বছরেও তার ব্যতিক্রম নয় খেজুরের রসের উৎপাদনের জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় ২৭০টি খেঁজুর গাছ।
উপজেলার আন্ধারমানিক এলাকায় অবস্থিত এফডিসি, বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিতে সরেজমিনে গিয়ে দেখা যায়,ফিল্মসিটির ম‚ল ফটক থেকে শুরু করে লেকের দু’পাশের পাড়ে সারি সারি ছোটবড় প্রায় তিন শতাধিক খেজুর গাছ। এসব খেজুর গাছে কয়েকে মাস আগেই ৪ জন গাছি ও ৩ জন সহকারী অক্লান্ত পরিশ্রম করে গাছগুলো
কেটে রস আহড়নের উপযোগী করে তুলেছে।
 চলতি সপ্তাহ থেকে শুরু হয়েছে রস উৎপাদন
সহ বাজারজাত করণ ও গুড় উৎপাদনের কার্যকম। শিল্প বেষ্টিত এই অঞ্চলে এমন প্রাকৃতিক রসের যোগান সত্যি অকল্পনীয় মনে করছেন জন সাধারণ ।
তবে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা হলে তারা জানান, এফডিসিতে প্রতিবছর খেজুরের
রস পাওয়া যায়। প্রতিদিন সকালে আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে খেজুরের রস সংগ্রহ করে নিয়ে যায়। সাধারণ গাজীপুরে তেমন খেজুরের রস পাওয়া যায় না। কিন্তু এখানে ভালো মানের খেজুরের রস পাওয়া যায়। এতে শীতে খেজুরের রসের চাহিদা মিটছে আমাদের। পাশাপাশি এখানে সম্পন্ন খাঁটি খেজুরের গুড় তৈরি করে যা আমাদের জন্য খুবই ভালো।
রিজভী আহমেদ মিল্টন, যিনি এই ৬০ বিঘা জমি লিজ নিয়ে উৎপাদন করছেন খেজুরের গুড়
ও চাহিদা মিটাচ্ছেন রসের। তিনি বলেন, আমি ন্যাচারাল ফুড উৎপাদন ও বাজারজাতকরণ
করে থাকি। এজন্য আমি এই জমিটি লিজ নিয়েছি। এখানে ৪ শতাধিক খেজুর গাছ রয়েছে। এবছর প্রায় ৩ শতাধিক খেজুর গাছ রস উপযোগী করা হয়েছে।
 গত সোমবার থেকে রস নামানো শুরু হয়েছে। প্রতিদিন ৩০০ লিটার রস পাওয়া যায় । এই
রস বিক্রি করা হয় ৬০ টাকা লিটার।
বিক্রির পর অবশিষ্ট রস নিজেরাই সম্পন্ন প্রকৃতিক উপায়ে তৈরী হবে গুড়। আমি চাই বাজারে যে ভেজাল বা চিনি মিশ্রিত গুড় পাওয়া যায়, এটা থেকে বেড়িয়ে সাধারণ মানুষকে ভালো মানের খাঁটি গুড় খাওয়াতে।

সর্বশেষ আপডেট...