ধামরাইয়ে যুগান্তরের সাংবাদিক শামীম খানকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে সংবাদ সংগ্রহকালে ধামরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক যুগান্তরের সাংবাদিক শামীম খানকে হত্যাচেষ্টায় জড়িত ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা ও তার বাহিনীর সদস্যদের গ্রেফতরের দাবিতে এবং পুলিশের সামনে প্রকাশ্যে সাংবাদিক হত্যা চেষ্টার ঘটনায় ধামরাই থানায় মামলা নিতে কালক্ষেপণ করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাই প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাভার-আশুলিয়া, ধামরাই এবং সাটুরিয়া উপজেলার স্থানীয় সাংবাদিকদের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাভার মোজাফফর হোসেন জয়ের সভাপতিত্বে এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার সোহেল রানার সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে একত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক খোকা মাহমুদ চৌধুরী, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু, ধামরাই প্রেসক্লাবের সদস্য আব্দুর রউফ, দৈনিক স্বাধীন বাংলার স্টাফ রিপোর্টার মোঃ ইয়াসিন, দৈনিক কালবেলা ও এখন টেলিভিশনের সাংবাদিক হুমায়ুন কবির, একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশরাফ সিজেল, ঢাকা প্রকাশের সাংবাদিক সাকিব আসলাম প্রমুখ।
এসময় বক্তরা, অবিলম্বে পুলিশের সামনে সাংবাদিক শামীম খানকে হত্যাচেষ্টার ঘটনায় গাংগুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লাকে মামলায় অন্তর্ভুক্ত করে তার বাহিনীর সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। পাশাপাশি ধামরাই থানার কাওয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলামিন হাওলাদারের প্রত্যাহার দাবি এবং মামলায় কালক্ষেপণ করায় ধামরাই থানার ওসি আতিকুর রহমানের তীব্র নিন্দা ও হুশিয়ারি জানিয়ে বক্তারা বলেন, শনিবার দুপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গাংগুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা এবং তার বাহিনী পুলিশের সামনে সাংবাদিক শামীম খানকে হত্যাচেষ্টা চালায়। এ ঘটনায় ভুক্তভোগী শামীম খানের পরিবার মামলা করতে গেলে ধামরাই থানার ওসি প্রথমে মামলা নিতে অস্বীকৃতি জানান এবং কালক্ষেপণ করে প্রধান অভিযুক্ত আব্দুল কাদের মোল্লাকে বাদ দিয়ে মামলা নেওয়ার শর্ত জুড়ে দেন। অবিলম্বে আব্দুল কাদের মোল্লা সহ অভিযুক্তদের গ্রেফতার এবং দায়িত্বে অবহেলার কারণে কাওয়ালী পুলিশ ফাঁড়ি ভারপ্রাপ্ত ইনচার্জ আলামিন হাওলাদারের শাস্তি নিশ্চিত না করা হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়ে সাত দিনের সময় বেঁধে দেন সাংবাদিক নেতারা।
এসময় রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বাংলা টিভির ধামরাই প্রতিনিধি হুমায়ূন রশিদ, ধামরাই উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলোকিত প্রতিদিন পত্রিকার ধামরাই প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক জনকণ্ঠের ধামরাই প্রতিনিধি সোহেল রানা,দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার আশুলিয়া প্রতিনিধি মো: সোহাগ হাওলাদার , দ্যা নিউজ প্লাসের ধামরাই প্রতিনিধি সাইফুল ইসলাম, সারাদিন.নিউজের সাভার প্রতিনিধি হাসান ভুঁইয়া, যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট কাজী শহিদুল্লাহ তনয়সহ শতাধিক স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নারী কেলেঙ্কারি ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে শনিবার দুপুরে গাঙ্গুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লার নেতৃত্বে ইউনিয়নের হাতকোড়া গ্রামে সংবাদ সংগ্রহকালে যুগান্তরের সাংবাদিক শামীম খানকে পুলিশের সামনে কুপিয়ে হত্যাচেষ্টা চালানো হয়। এসময় সাথে থাকা ল্যাপটপ, মোবাইল ফোন, কর্মরত পত্রিকার আইডি কার্ড (সাংবাদিক পরিচয় পত্র) সহ নগদ অর্থ ছিনিয়ে নিয়ে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে অনেকগুলো সেলাই দেওয়া হয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত সোমবার সকালে প্রধান অভিযুক্ত আব্দুল কাদের মোল্লাকে বাদ দিয়ে মামলা নেয় ধামরাই থানা পুলিশ।
আওয়ামী লীগকে বিতর্কিত করতেই প্রতিমা ভাঙচুর করেছে, ঠাকুরগাঁওয়ে- সুজিত রায় নন্দী
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে বিতর্কিত করতে একটি অশুভ চক্রশক্তি প্রতিমা ভাঙচুর করে দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে চায় ঠাকুরগাঁওয়ে গত রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা আ.লীগ কর্তৃক আয়োজিত লাহিড়ী হাট প্রাঙ্গণে প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এসব কথা বলেন।
নন্দী বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠী সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে বাংলাদেশকে পাকিস্তানী রাষ্ট্রের দিকে এগিয়ে নিতে চায়। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু তাদের সে স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না।




























এ উপলক্ষে এদিন দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের সিন্দুরপিন্ডি মন্দির চত্বরে সন্মিলিত সাংস্কৃতিক জোট ঠাকুরগাঁও জেলা শাখা এ প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করে।
বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারী জামির্তা ইউনিয়নের ডাউটিয়া এলাকায় স্থানীয় চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা ও আলী হোসেন মেম্বারের উপস্থিতিতে এ ঘটনা ঘটে ।
সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে ৪টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে হেমায়েতপুর ঈদগাহ মাঠে এক সুধি সমাবেশ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
রবিবার (২২ জানুয়ারি)বিকেলে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর মৈত্রী সংঘ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শহীদ এম.মনসুর আলী স্মৃতি সংঘের কেন্দ্রীয় কমিটির আয়োজনে এই মত বিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় হেমায়েতপুর, কাজীপুর সিরাজগঞ্জের শ্রমজীবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহীর সংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি।